15/05/2026
শুভ জন্মদিন!
১৫ মে কবি, লেখক, গীতিকার পুষ্পেন রায়ের শুভ জন্মদিন।।
পুষ্পেন রায় শরীয়তপুর জেলার একটি বেসরকারী একটি প্রতিষ্ঠানের পরিচালক (এডমিন) হিসেবে কর্মরত আছেন।
তিনি খুলনায় জন্মগ্রহণ করেন। অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। লেখালেখি তাঁর নেশা এবং সবচেয়ে বড় ভালোবাসা।
তাঁর ১১টি একক গ্রন্থ রয়েছে— ৮টি কবিতার সংকলন এবং ২টি ছোটগল্পের বই। তাঁর বই যুক্তরাজ্য থেকেও প্রকাশিত হয়েছে। তাঁর ইংরেজি বইগুলো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের জাতীয় গ্রন্থাগার, amazon.com এবং গুগল বুকসের মতো প্রধান বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যায়, যা তাঁকে একজন আন্তর্জাতিক লেখক হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে।
তিনি বাংলাদেশ ও ভারত উভয় দেশ থেকে বহু পুরস্কার, সম্মাননা ও সম্মানসূচক ক্রেস্ট পেয়েছেন। তিনি একজন স্বর্ণপদকপ্রাপ্ত কবি ও লেখকও।
তিনি মাদার তেরেসা গোল্ড অ্যাওয়ার্ড (২০২৫); নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক স্বর্ণ পুরস্কার (২০২৪-২০২৫); মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার (২০২৪), ফিলিস্তিনের জন্য কবিতা পুরস্কার লাভ করেছেন।
অন্যন্যা প্রকাশের পলক রায় লিখেন “পুষ্পেন রায়- এর লেখা গতানুগতিক লেখার থেকে একটু ভিন্নধর্মী। তাঁর প্রতিটি লেখার মধ্যে সর্বদা গঠনমূলক বার্তা রয়েছে যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে যুগোপযোগী বার্তা হিসেবে পরিগণিত করা যেতে পারে। তিনি সব লেখায় সহজ সরল ও সাবলীল ভাষা প্রয়োগ করে মূল বিষয়বস্তুকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর লেখার ভাষা ও মাধুর্যতা সত্যি মনোমুগ্ধকর এবং হৃদয়গ্রাহী”।
শরীয়তপুর পোর্টাল তার জন্মদিনে কৃতজ্ঞতা প্রকাশ করছে, তিনি শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারের মাধ্যমে তার রচিত অনেকগুলো বই জেলার বিভিন্ন গ্রন্থাগারকে উপহার দিয়েছেন।
বেশ কয়েক বছর যাবত শরীয়তপুরে অবস্থান করে চাকুরীর পাশাপাশি সাহিত্য চর্চা করে যাচ্ছেন। সাহিত্যের প্রধানতম উৎস্য শরীয়তপুরের মানুষ ও প্রকৃতি ।
কবি পুষ্পেন রায়ের দীর্ঘজীবন কামনা করছি, আপনি আপনার শিল্পকর্মে বেঁচে থাকবেন।