02/09/2026
সফটওয়্যার কোম্পানির শক্তি কি এখনো তার লোকবল দিয়ে বিচার করা যায়?
প্রায় ২০ বছর ধরে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই দীর্ঘ সময়ে প্রযুক্তির অনেক পরিবর্তন খুব কাছ থেকে দেখেছি। কিন্তু গত কয়েক বছরে, বিশেষ করে AI এবং Automation আসার পর পরিবর্তনের গতিটা সত্যিই অন্যরকম।
এই পরিবর্তন বোঝাতে আমি কোনো বিদেশি কোম্পানির উদাহরণ দিতে চাই না। নিজের কোম্পানি—Generation-Next IT Solution Ltd.-এর বাস্তব অভিজ্ঞতার কথাই বলি।
একসময় আমাদের Software Installation, Client Support, Service Management, Billing, Payment Follow-up, License Activation ও Expiry—প্রায় প্রতিটি ধাপেই সরাসরি staff involvement প্রয়োজন হতো।
মাস শেষে ক্লায়েন্টদের বিল তৈরি করতে হতো, প্রত্যেককে আলাদাভাবে email করতে হতো। কে payment করেছে, কে করেনি, কার software-এর মেয়াদ শেষ হচ্ছে—এসবও staff-কে monitor করতে হতো।
HR ও Payroll-এর অনেক কাজ manual ছিল। Marketing-এর customer data কখনো Word, কখনো Excel-এ রাখা হতো। Software licensing-এর জন্যও এখনকার মতো integrated system ছিল না।
অর্থাৎ এই operational কাজগুলো ঠিকভাবে পরিচালনা করতে আগে কমপক্ষে ৩ জন স্টাফের প্রয়োজন হতো। এখন পুরো প্রক্রিয়াটি automated হওয়ায় মাত্র একজন স্টাফ মাঝে মধ্যে প্রয়োজনীয় follow-up করেন। বাকি সময় তিনি অন্য গুরুত্বপূর্ণ কাজেও সময় দিতে পারেন।
আজ চিত্রটা সম্পূর্ণ ভিন্ন
এখন আমাদের Software Installation থেকে শুরু করে Support Service, Billing, Payment Status, License Activation ও Expiry—প্রায় পুরো প্রক্রিয়াই software-driven এবং automated।
আগে Desktop Application হলে client-এর computer-এ গিয়ে বা remotely software install করে দিতে হতো। Web Application হলে আমাদের Cloud Server-এ manually client-এর software setup করতে হতো।
এখন একজন client নিজেই মাত্র ২–৩ মিনিটের মধ্যে পুরো installation/setup process সম্পন্ন করতে পারেন। Dedicated Database তৈরি থেকে শুরু করে প্রয়োজনীয় setup—system নিজেই করে দেয়। আমাদের শুধু প্রয়োজন অনুযায়ী follow-up করতে হয়।
কে payment করল, কার subscription expire হলো, কার license active থাকবে বা বন্ধ হবে—এসবের জন্যও এখন আর কাউকে বসে নিয়মিত monitor করতে হয় না। System নিজেই পুরো process-এর বড় অংশ manage করছে।
অর্থাৎ যেখানে আগে এই operation পরিচালনা করতে 3–4 জন স্টাফের প্রয়োজন হতো, আজ সেই কাজের বড় অংশ একটি automated system-ই পরিচালনা করছে।
সবচেয়ে বড় পরিবর্তনটা দেখছি Software Development-এ , একসময় একটি software page তৈরি করতে একজন programmer-এর ৪–৫ দিন লেগে যেত। কোনো কোনো ক্ষেত্রে এক সপ্তাহ, এমনকি দুই সপ্তাহও লাগত।
এখন সঠিকভাবে AI tools ব্যবহার করতে পারলে একই ধরনের অনেক কাজ দুই ঘণ্টা থেকে সর্বোচ্চ এক দিনের মধ্যে করা সম্ভব হচ্ছে।
শুধু কাজ দ্রুত হচ্ছে তা নয়—অনেক ক্ষেত্রে design, code structure এবং overall output-এর quality-ও আগের তুলনায় ভালো হচ্ছে।
এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। আগে একটি Software Company বড় হলে আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতাম—তার অনেক programmer থাকবে, বড় support team থাকবে, অনেক operational staff থাকবে।
কিন্তু সেই হিসাবটা সম্ভবত এখন বদলে যাচ্ছে। একটি company যদি Technology, AI এবং Automation ব্যবহার করে15-20 জনের কাজ 7-8 জন দিয়ে আরও দ্রুত ও ভালোভাবে করতে পারে, তাহলে কম employee থাকা সেই company ছোট না স্মার্ট।
বরং এখন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ—
একই resources দিয়ে company কতটা output তৈরি করতে পারছে, কতজন customer serve করতে পারছে এবং business বাড়লেও কতটা efficiently scale করতে পারছে।
এই পরিবর্তন নতুনদের জন্যও একটি বড় বার্তা, আমি মনে করি, আগামী দিনে একজন fresher-এর জন্য Software Industry-তে প্রবেশ করা আগের তুলনায় আরও challenging হবে।
কারণ Basic Coding, Simple Page Development, Documentation কিংবা repetitive কাজ—যেসব কাজ করতে করতে আগে একজন fresher ধীরে ধীরে experience অর্জন করত—তার অনেকটাই এখন AI খুব অল্প সময়ে করে দিতে পারছে।
তাই শুধু একটি Programming Language বা Framework জানাটা হয়তো আর যথেষ্ট হবে না।
-Problem বুঝতে হবে।
-Business Logic বুঝতে হবে।
-Database ও System বুঝতে হবে।
-AI-কে সঠিকভাবে কাজে লাগাতে জানতে হবে।
-এবং AI যে output দিচ্ছে, সেটা ঠিক না ভুল—সেটা যাচাই করার যোগ্যতাও থাকতে হবে।
আমার কাছে AI-এর অর্থ মানুষকে বাদ দেওয়া নয়।
বরং AI এবং Automation এমন অনেক repetitive কাজের জন্য মানুষের প্রয়োজন কমিয়ে দিচ্ছে, যেখানে আগে ঘণ্টার পর ঘণ্টা human effort দিতে হতো।
আর এর ফলে মানুষের দায়িত্বও বদলে যাচ্ছে—কাজটি নিজ হাতে করার চেয়ে Technology ব্যবহার করে কাজটি আরও দ্রুত, নির্ভুল ও efficiently করিয়ে নেওয়ার দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
Technology শুধু আমাদের Software বদলায়নি, Technology শুধু আমাদের Software Product বদলায়নি, আমাদের Software Company পরিচালনার পদ্ধতিটাও বদলে দিয়েছে।
এই পরিবর্তনটা আমি ভবিষ্যতের কোনো prediction থেকে বলছি না। আমরা নিজেরাই প্রতিদিন এর মধ্য দিয়ে যাচ্ছি।
তাই এখন আমার মনে হয়, একটি Software Company কত বড় বা কতটা শক্তিশালী—তার উত্তর শুধু,
“আপনার কোম্পানিতে কতজন Employee আছে?”
এই একটি সংখ্যার মধ্যে পাওয়া যাবে না।
বরং প্রশ্ন হওয়া উচিত
-কোম্পানিটি কতটা Smart?
-কতটা Automated?
-একই Resources দিয়ে কতটা Output তৈরি করতে পারে?
-কত দ্রুত একটি Idea-কে Working Solution-এ পরিণত করতে পারে?
-এবং কত কম Human Intervention-এ কত বড় Operation পরিচালনা ও Scale করতে পারে?
সম্ভবত Software Industry-তে “বড় কোম্পানি”র সংজ্ঞাটাই ধীরে ধীরে বদলে যাচ্ছে।
এটা কোনো ভবিষ্যতের কল্পনা নয়।
এটাই Generation-Next IT Solution Ltd.-এর বর্তমান বাস্তব গল্প।
Ariful Islam
Managing Director
Generation-Next It Solution Limited
GPAC software
GPAC Global LLC
LinkedIn: https://www.linkedin.com/in/arifsoft84722/