WP Sanzid

WP Sanzid let's build your career

13/04/2020

ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্যঃ
Web Design মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যেমন ধরুন এটার লেয়াউট কেমন হবে। হেডারে, মেনু কোথায় থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর কাজ। আর এই ডিজাইন নির্ধারণ করতে ব্যাবহার করতে হবে কিছু টুলস যেমন PHOTOSHOP, GIMP ইত্যাদি এবং কিছু Markup এবং Scripting Language যেমন HTML, CSS এবং JavaScript ইত্যাদি। ওয়েব ডিজাইনারদের কে আমরা Front-end ডেভেলপার ও বলতে পারি।
আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওয়েব সাইটের প্রাণ সঞ্চার করা।
একজন ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন তার প্রতিটা উপকরণকে ফাংশনাল এবং ডাইনামিক করার জন্য পরিচালিত কর্মকান্ডই হচ্ছে Web Development।
একটা ওয়েব সাইট কে তিনটা ভাগে বিভক্ত করা যায় যেমন ডিজাইন বা টেমপ্লেট, কনটেন্টম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাটাবেস।
একজন ওয়েব ডেভেলপার এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে পুরো সিস্টেমটি কে সক্রিয় এবং ডাইনামিক করে থাকেন।
একজন ওয়েবডেভেলপারের কাজ হচ্ছে ডাটা প্রসেসিং, ডাটাবেস নিয়ন্ত্রণ, সিকিউরিটি নির্মান, ইউজার এবং এডমিনের ক্ষমতা নিয়ন্ত্রণকরা, এপ্লিকেশনের সকল ফিচারকে ফাংশনাল এবং ডাইনামিক করা এবং সমগ্র সিস্টেমের কার্যকারীতা এবং ব্যবহার যোগ্যতা নিয়ন্ত্রণ করা ।
আপনাকে একজন ভালো ওয়েব ডেভেলপার হতে হলে PHP, MySQL এর পাশাপাশি HTML, CSS, JAVASCRIPT, JQUERY, Bootstrap এর সম্পর্কে বিশদ জ্ঞান রাখতে হবে।

www.upwork.com ফ্রীল্যান্সিং এর জন্য জনপ্রিয় একটি মার্কেটপ্লেস । ২০০৩ সালে চালু হওয়া এই ফ্রীল্যান্স মার্কেটপ্লেসটি এতদিন...
18/07/2019

www.upwork.com ফ্রীল্যান্সিং এর জন্য জনপ্রিয় একটি মার্কেটপ্লেস । ২০০৩ সালে চালু হওয়া এই ফ্রীল্যান্স মার্কেটপ্লেসটি এতদিন পর্যন্ত ওডেস্ক Odesk.com নামে পরিচিত ছিল। ২০০৫ সালে অন্য অরেকটি জনপ্রিয় ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ইল্যান্স Elance.com এর সাথে একত্রিত হয়ে আপওয়ার্ক নাম ধারণ করে। এখানে একজন ফ্রিল্যান্সার নির্ধারিত মূল্যে বা ঘন্টা হিসেবে করতে পারে। ক্লায়েন্ট আপনাকে সম্পূর্ণ প্রজেক্টের জন্য বা একটি নির্দিষ্ট সময়ের জন্য (কয়েক সপ্তাহ বা কয়েক মাস এর জন্য) নিয়োগ করতে পারে। রেজিষ্ট্রেশন করার সময় প্রতি ঘন্টায় আপনার কাজের মূল্য উল্লেখ করে দিতে হবে। কাজ শেষে আপনি যত ঘন্টা কাজ করেছেন ঠিক ততটুকু পরিমাণ টাকা ক্লায়েন্ট আপনাকে প্রদান করবে। কাজ করার মূহুর্তে আপনার ব্যয়কৃত সময় নির্ধারণ করার জন্য আপনাকে একটি সফ্টওয়্যার চালু রাখতে হবে, যা একটি নির্দিষ্ট সময় পরপর আপনার ডেস্কটপের স্ক্রিসশট এবং অন্যান্য তথ্য ক্লায়েন্টের কাছে পাঠাবে। ফলে ওই সময় আপনি কাজ করছেন কিনা ক্লায়েন্ট সহজেই নির্ধারণ করতে পারবে। তবে অন্য সাইটগুলোর মত এখানেও অনেক কাজ পাওয়া যায় যেখানে সম্পূর্ণ প্রজেক্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। এই সাইটে প্রতি কাজের জন্য ১০% টাকা কমিশন হিসেবে প্রদান করতে হয়। যেহেতু বেশিরভাগ কাজ ঘন্টা হিসেবে প্রদান করা হয় তাই অন্য সাইটগুলোর তুলনায় এই সাইট থেকে অনেক বেশি পরিমাণে আয় করা সম্ভব।

Hire top‑quality freelancers for your next project from the largest and most trusted freelancer site. Learn how you can get even more done with increased productivity and find out why 90% of our customers rehire.

17/07/2019

SURVEY ! SURVEY !! SURVEY !!!

সার্ভের কাজ শুরু করার আগে এই পোষ্টটি খুব ভালো করে পড়ে নিন।

যারা সার্ভে নিয়ে কাজ করতে চান। অনেকেই যানতে চান সার্ভে করার জন্য কি কি লাগে, কি ভাবে শুরু করবেন সার্ভের কাজ, বা কোন কোন সার্ভে সাইটে কাজ করা যায়। এই বিষয়ে একটি পোস্ট দিলাম। নতুন পুরাতন সকলের উপকারে আসবে।

প্রশ্নঃ সার্ভে কি?
উত্তরঃ সার্ভে একটি ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জরিপ বা মতামত।
উধাহরনঃ আমি আমাদের কোম্পানী হতে যানতে চাচ্ছি বাংলাদেশের ঢাকা সিটিতে মানুষ কখন বেশি ফেইজবুক ব্যবহার করে। এখন আমারা আমাদের ওয়েবসাইট অথবা ফেইজবুক পেইজে এই প্রশ্নটি দিলাম যার উত্তর আমরা সর্বমোট 1000 জনের থেকে নিব। এবং প্রশ্নটি শুধু মাত্র ঢাকা সিটির জন্য।

সার্ভের প্রশ্নঃ ফেইজবুক কখন বেশি ব্যবহার হয়?
উত্তরঃ ১। দিনে অথবা ২। রাত্রে

এখন আপনার কাজ হচ্ছে এই প্রশ্নটির উত্তর দেওয়া যেটা আপনার মনে হয় বা আপনি করেন।

তাহলে আপনাদের এই 1000 জনের মতামত নিয়ে আমি যানতে পারলাম আমার কাক্ষিত ফলাফল। আর আপনি যে সময় নিয়ে আমাদের প্রশ্নের উত্তর দিলেন এর জন্য আমাদের কোম্পানি হতে আপনাকে পে কিছু পে করলো। আপনারা দেখবেন যে, বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে প্রত্রিকা বা ফেইজবুক এ এই ধরনের জরিপের পোষ্ট হয়ে থাকে। একই কাজ বাংলাদেশ থেকে না করে যদি ইউ এস এ করা হয় তাহলে এর বিনিময়ে তারা একটা পে করে থাকে। এখন আমরা বাংলাদেশ থেকে ইউএস এর হয়ে কাজটি করলেই টাকা আয় করতে পারবো।

এবার আসুন যেনে নেই ইউ এস সার্ভে করতে আমাদের কি কি লাগবেঃ

1. US Dedicated VPS with Un-Used Real IP
2. US Verify Paypal ID
3. US Real Phone Number (NOT VOIP)
4. US Home/ Apartment Address with owner name

আসুন এখন যানি কোন কোন সার্ভে সাইট নিয়ে কাজ করবোঃ

১। surveyju**ie - প্রত্তেকবার redeem এর সময় অরজিনাল USA Phone verification লাগবে with Real Address. এজন্য কিছুটা ভেজাল। 10$ হলেই Redeem/ Withdraw করতে পারবেন। Referral এ করলে Panel পাওয়া যায় কিন্তু রেফারেল এখন off করে রাখসে।

২। mintvine - এটা আমাদের জন্য একটি জনপ্রিয় সার্ভে সাইট। ju**ie র মত কিন্তু ju**ie থেকে বেসি পয়েন্ট দেয়। 10$ হলেই Redeem/ withdraw. Phone verify ১ বার করলেই হবে। আর করতে হবে না। এইটাতে Referral দিয়ে অ্যাকাউন্ট করলে Verification এ সুবিধা হবে। অ্যাকাউন্ট খুলার পর ওরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে না। এই জন্য রেফারেল এ করলে সুবিধা পাবেন। অ্যাকাউন্ট করে ওদের মেসেজ দিবেন যে survey করতে পারসেন না। ওরা একটা Warning মেসেজ দিবে যে আপনি Proxy Use করলে বান খাবেন। এটা ওয়ার্নিং মেসেজ। এর Reply দিবেন যে আপনি কাজ করতে পারসেন না। Screenshot দিতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে মেসেজ দিবেন তার ইংলিশ যেন কোন ভাবেই ভুল না হয়।

৩। paidviewpoint - এখানেও প্রত্যেক বার Redeem/ withdraw এর সময় Phone Verify করতে হয়।কিন্ত খুব বেসি পে করে অন্য গুলার চেয়ে। এখানে survey না করতে পারলেও 0.10$ পাবেন। রাত 1:00am - 4:00am টার দিকে বেশি survey পাবেন। খুব বিশি থাকে না কিন্তু একটাতেই $2 - $3 Earn হবে। এখানে ও Referral দিয়ে করলে ভালো সার্ভে পাবেন।

৪। toluna - এটার সুবিধা হল কোন ভেরিফিকেশন লাগে না। 30$ হলে তুলতে পারবেন। But survey গুলা অনেক বড় হয়। পেমেন্ট অপশন Paypal।

৫. superpay এই একাউন্ট সব থেকে বেশি পে করে, কিন্তু একটা প্রবলেম হলো এখানে বেশিরভাগ সময় পেপারস (Papers/Utility Bill) ভেরিভাই করে। যাদের ইউ এস এ রিলেটিভ আছে তারা এই কাজটি অনায়াশে করতে পারবেন। $1 (1 ডলার ) হলেই উইথড্র করা যায়।

৬. sample-cube এটিও একটি ভালো সাইট এটিতে ও কাজ করতে পারেন, কিন্তু এই সাইট টি সব VPS এ ওপেন হবেনা।

৭. Microworkers এ কাজ করতে পারেন যাদের ইউএস এ রিলেটিভ আছে, এখান থেকে প্রতিমাসে ১৫০-২০০ ডলার অনায়াসে আয় করা যায়।

৮. prolific.ac এই সাইটটিতে কাজ করতে পারেন। এই সাইটে Pound এ পেমেন্ট করে কোন প্রকার ঝামেলা ছাড়াই কাজ করা যায়, Phone Verify এর কোন ঝর ঝামেলা নেই। £5 হলেই করা যায়। Payment type Paypal.

US Survey Site, Paypal Account সহ আরো অন্যান্য একাউন্ট এ Address and Phone Verify এর Video Tutorial আমাদের ইউটিউব Channel এ দেওয়া আছে। নিচে চ্যানেলের লিংক দেওয়া আছে। চ্যানেলটির Playlist এ গিয়ে Survey (US Paid Survey) তে ক্লি করলে সার্ভে নিয়ে সকল Video Tutorial দেখতে পাবেন।

আরো বেশ কিছু ভালো সার্ভে সাইট আছে ঐ গুলি নিয়ে অন্য একটি পোষ্ট এ আলোচনা করবো।

“একাউন্ট তৈরি করার সময় যে সকল তথ্য দিবেন অবশ্যই তা নোট করে রাখবেন। কারন যে কোন সার্ভে করার শুরুতে এবং শেষে আপানার প্রোফাইলে দেওয়া তথ্য সম্পর্কে ৫-৭ টা প্রশ্ন থাকবে যদি প্রোফাইলের তথ্যের সাথে মিল না পায় তাহলে আপনাকে ডিসকুয়ালিফাই করবে। এবং অনেক বেশি ডিসকুয়ালিফাই হতে থাকলে আপনার একাউন্টে সার্ভে দেওয়া বন্ধ করে দিবে।”

Group এর ফাইলে গিয়ে দেখুন একটি পিডিএফ ফাইল দেওয়া আছে যাতে যে কোন সার্ভে সাইটে একাউন্ট করে প্রোফাইল তৈরি করার তথ্য দেওয়া আছে। হুবহু কপি করবেন না। ঐ ফাইলটি দেখে ধারনা নিয়ে আপনার মতো করে প্রোফাইল সেটআপ করুন। ফাইলটির পাসওয়ার্ড গ্রুপের এডমিন অথবা মডারেটর থেকে কালেক্ট করে নিন।

সার্ভে করার সময় তাড়াহুড়া না করে, ভালো করে প্রশ্নটি পড়ে তার পর সম্ভাব্যময়ি উত্তরটি দিবেন। মনে রাখবেন সার্ভে সম্পর্কিত বিষয়টির সাথে উত্তর না মিললে আপনার সম্পন্ন করা সর্ভেটিও তারা রিজেক্ট করে দিতে পারে।

বিঃদ্রঃ ভিপিএস (VPS) যদি ডেডিকেটেড রিয়েল আইপি (Dedicated, Unused, Real IP) দিয়ে না হয় তাহলে আপনি সার্ভে একাউন্ট করে কাজ ঠিকই করতে পারবেন, কিন্তু পেমেন্ট উইথড্র (Withdraw) দিতে পারবেন না। পেমেন্ট উইথড্র এর সময় একাউন্ট ডিসাবল/ সাসপেন্ড (Disable/ Suspend) করে দিবে।

ভিপিএস বা পেপাল (VPS & Paypal) আইডি নেওয়ার সময় অবশ্যই কোন একজন এক্সপার্টের সাথে আগে আলাপ করে নিবেন। এক্সপার্ট বলতে যে আগে থেকে সার্ভে নিয়ে কাজ করে এবং সফল (Success) হয়েছে। ইউটিউব চ্যনেল থেকে দেখে নিনি US Verify paypal এ কি কি থাকতে হবে।

শতর্ক বাত্রাঃ যারতার নিকট হতে ভিপিএস বা পেপাল (VPS or Paypal) ক্রয় করে প্রতারিত হবেন না। চেষ্টা করবেন নিজে ক্রয় করে নিতে, তাতে সম্পূর্ন একসেস (Access) টা আপনি পাবেন। নিজের কেনার কোন way না থাকলে গ্রুপে কয়েকদিন চোখ রাখুন বিভিন্ন পোষ্টে একটিভিটিস গুলি দেখুন then কারো এক জনের সাহায্য নিন।

Posted by: Freelancing It

03/07/2019

ফ্রিল্যান্সিং এর সুবিধা

একজন ফ্রিল্যান্সার নিজেই তার পচ্ছন্দের কাজ বেছে নেয়, এক্ষেত্রে কেউ তাকে জোর করে কোনো কাজ চাপিয়ে দিতে পারে না।
আপনি কত পারিশ্রমিক মূল্যে কাজ করবেন এটা অনেক সময় আপনি নিজেই নির্ধারন করে থাকেন।

আপনি ফ্রিল্যান্সিং যেকোনো সময় শুরু করতে পারেন। এর জন্য খুব বেশী কোনো পূর্ব প্রস্তুতি দরকার পরেনা। শুধুমাত্র আপনি কোন একটি নির্দ্দিষ্ট বিষয়ে দক্ষ হলে ঐটা নিয়েই কাজ শুরু করতে পারবেন।

একজন ফ্রিল্যান্সার কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কাজ করবে এটি সে নিজেই নির্ধারন করতে সক্ষম। এক্ষেত্রে তার পূর্ণ ইচ্ছা স্বাধীনতা রয়েছে।

আপনি একজন ফ্রিল্যান্সার হলে আপনি নিজেই নিজের কাজের সময় নির্ধারন করবেন। এখানে কাজের সময় নির্ধারনে স্বাধীনতা রয়েছে।

এককথায়, একজন ফ্রিল্যান্সার নিজেই তার কাজের ছক অংকন করে এবং নিজেই সেটি পরিচালনা করে থাকে।

03/07/2019

ফ্রিল্যান্সিং কি ?

ফ্রিল্যান্স (Freelance) শব্দটি Free এবং Lance দুটি শব্দের সমান্বয়ে তৈরি। ১৯০০ শতকের শুরু হতে এই শব্দটির প্রচার ও প্রসার বাড়তে থাকে।

ফ্রিল্যান্সার (Freelancer) হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কোনো নির্দ্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে কোনো প্রকার চুক্তিবদ্ধ না হয়ে স্বাধীন ভাবে কাজ করে থাকে। এখানে তার কাজের কোনো নির্দ্দিষ্ট পারিশ্রমিক নাও থাকতে পারে, আবার ফুল টাইম বা পার্ট টাইম এ বিষযটি নির্দ্দিষ্ট নাও হতে পারে।

আরো সহজ ভাবে বললে, ফ্রিল্যান্সার হচ্ছে মুক্ত বা স্বাধীনচেতা একজন- যিনি বি​ভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নিজ দক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।

যেমন: ​একজন রাইটার যিনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কিছু কন্টেন্ট লিখে থাকে। তেমনি একজন লোগো ডিজাইনার কিছুদিনের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে লোগো ডিজাইন করে থাকে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when WP Sanzid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category