SPN Gadgets

SPN Gadgets We aim to achieve the highest customer satisfaction. Level UP Your Tech Gear

SPN Gadgets is a one-stop tech shop that offers tech enthusiasts authentic smartphones, computer, gadgets & accessories from renowned brands so they can have a first-hand experience with the real thing.

দেশের বাজারে নতুন  #গ্রাফিকস_কার্ডগেমার ও কনটেন্ট নির্মাতাদের নতুন অভিজ্ঞতা দিতে পিএনওয়াই দেশের বাজারে পাঁচটি নতুন গ্রাফ...
26/12/2024

দেশের বাজারে নতুন #গ্রাফিকস_কার্ড
গেমার ও কনটেন্ট নির্মাতাদের নতুন অভিজ্ঞতা দিতে পিএনওয়াই দেশের বাজারে পাঁচটি নতুন গ্রাফিকস কার্ড নিয়ে এসেছে। ডিএলএসএস–সমর্থিত এই গ্রাফিকস কার্ডগুলো ভালো মানের কুলিং দিতে সক্ষম। এ পাঁচটি কার্ড হলো—

পিএনওয়াই আরটিএক্স ৩০৫০ ৬ জিবি ভেরটো: এতে ২,৩০৪টি কুডা কোরের সঙ্গে রয়েছে ১০৪২ মেগাহার্টজ ক্লক স্পিড। এতে ১৪ জিবিপিএস গতিতে ৬ জিবি মেমোরি পাওয়া যাবে যা দিয়ে প্রাথমিক পর্যায়ের গেম অনায়াসে খেলা যায়। সর্বোচ্চ ৩টি মনিটর সমর্থন করে এই কার্ড। এতে আছে দুটি ফ্যান, কার্ডটি এনভিডিয়া জিসিঙ্ক সমর্থন করে। আউটপুট পোর্ট হিসেবে রয়েছে ডিসপ্লে ১.৪–এ, এইচডিএমআই ২.১, ডিভিআই-ডিএল।

#পিএনওয়াই আরটিএক্স ৪০৬০ টিআই ৮জিবি ভেরটো: ৮ জিবি জিডিডিআর৬এক্স মেমোরির সঙ্গে এই কার্ডের ক্লক স্পিড ২৩১০ মেগাহার্টজ। এতে কুডা কোর রয়েছে ৪,৩৫২টি। ৩ ফ্যানের এই আরজিবি কার্ডটি এফপিএস গেমিংয়ের ক্ষেত্রে দ্রুতগতি দেয়। গেম খেলা ও লাইভ ভিডিও স্ট্রিমিং করার জন্য গ্রাফিকস কার্ডটি বিশেষভাবে তৈরি। এনভিডিয়া অ্যাডা লাভলেস স্থাপত্যে তৈরি এই কার্ডটি গেমারদের জন্য আদর্শ।

পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ সুপার ১২জিবি ভেরটো: ৩ ফ্যানের এই গ্রাফিকস প্রসেসিং ইউনিটে (জিপিউ) ওভারক্লকিং সুবিধা রয়েছে। এতে রয়েছে চতুর্থ প্রজন্মের টেনসর কোর এবং তৃতীয় প্রজন্মের রে ট্রেসিং কোর, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কার্যক্ষমতা বাড়ায়। ১২ জিবি জিডিডিআর৬এক্স মেমোরি, ৭,১৬৮টি কুডা কোর এবং ১,৯৮০ মেগাহার্টজ ক্লক স্পিড রয়েছে এই কার্ডে। লাইভ স্ট্রিমিং, এআই ভয়েস ও ভিডিও এবং গেমিংয়ের জন্য এটি আদর্শ। এটি ৪টি মনিটর সমর্থন করে।

পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ টিআই সুপার ১৬জিবি ভেরটো: স্ট্রিমিং এর ক্ষেত্রে মাল্টি প্রসেসর, ৪জেন টেনসর কোর এবং থার্ডজেন রে ট্রেসিং কোরের সমন্বয়ে এই কার্ডটির ক্লক স্পিড ২৩৪০ মেগাহার্জ। মেমোরি ১৬জিবি জিডিডিআর৬এক্স যার স্পিড ২১ জিবিপিএস। কার্ডটিতে ৮৪৪৮টি কুডা কোর রয়েছে। কার্ডে থাকা ১.৪এ ডিসপ্লে পোর্ট দিয়ে সর্বোচ্চ ৮কে তে ৬০হার্জ এবং ৪কে তে ২৪০হার্জ রেজল্যুশন পাওয়া যাবে। ভেলোসিটি নামক ওভারক্লকিং সফটওয়্যার দিয়ে গ্রাফিকস কার্ডটি ওভারক্লক করা যায়। মিনিমাম ৭০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আরটিএক্স ৪০৭০ টিআই সুপার রান করে। এর দাম ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার ১৬জিবি ভেরটো: এটি বাংলাদেশে পিএনওয়াইয়ের সর্বোচ্চ গতির গ্রাফিকস কার্ড। এর ক্লক স্পিড ২,২৯৫ মেগাহার্টজ ও কুডা কোর ১০,২৪০টি। ১৬ পিনের এই কার্ডে জিডিডিআর৬এক্স ১৬ জিবি মেমোরি রয়েছে। মাইক্রোসফট ডিরেক্টএক্স ১২ আলটিমেট সমর্থন থাকায় কার্ডটি গেম খেলার ক্ষেত্রে প্রাণবন্ত অভিজ্ঞতা দেয়। যাঁরা স্থাপত্য নকশা বা ত্রিমাত্রিক (থ্রিডি) মডেলিং নিয়ে কাজ করেন, তাঁদের জন্য কার্ডটি আদর্শ। এতে আছে তিনটি ফ্যান।

দেশের বাজারে নতুন রাউটারবাংলাদেশের বাজারে  #কিউডি ব্র্যান্ডের ‘ডব্লিউআর৩০০০এস’ মডেলের ডুয়াল ব্যান্ড সমর্থিত রাউটার। ডুয়া...
28/11/2024

দেশের বাজারে নতুন রাউটার
বাংলাদেশের বাজারে #কিউডি ব্র্যান্ডের ‘ডব্লিউআর৩০০০এস’ মডেলের ডুয়াল ব্যান্ড সমর্থিত রাউটার। ডুয়াল কোর সিপিউ এবং ডুয়াল ব্যান্ড সুবিধার রাউটারটি ওয়াইফাই৬ প্রযুক্তি সমর্থন করার সহজেই বিভিন্ন যন্ত্রে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যায়। রাউটারটির দাম ধরা হয়েছে ৫ হাজার ৩৯০ টাকা।

রাউটারটিতে রয়েছে মিডিয়াটেক এমটি৭৯৮১ সিপিউ, ১.৩ গিগাহার্জ গতির ডুয়াল কোর প্রসেসর, ২৫৬ মেগাবাইট র‍্যাম এবং ১২৮ মেগাবাইট রমসুবিধা। ৪ অ্যান্টিনাযুক্ত রাউটারটির মাধ্যমে সহজেই টেলিভিশনে ফোরকে ভিডিও দেখার পাশাপাশি গেম খেলা যায়।

কিউডির এই রাউটারটি মূলত মেশ রাউটার, এর ফলে অন্য কিউডি যন্ত্রের সঙ্গে মেশ নেটওয়ার্কের মাধ্যমে সহজেই যুক্ত করা যায়। ভিপিএন সার্ভার এবং ডিএনএস ফাংশনালিটি সমর্থিত এই রাউটার কিউডি অ্যাপ দিয়েও নিয়ন্ত্রণ করা সম্ভব।

 #ল্যাপটপ বা মোবাইল নয়, কিন্তু সহজে বহনযোগ্য একটি ডিভাইসের চাহিদা থেকেই দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ট্যাবলেট কম্পিউটার বা সংক...
24/11/2024

#ল্যাপটপ বা মোবাইল নয়, কিন্তু সহজে বহনযোগ্য একটি ডিভাইসের চাহিদা থেকেই দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ট্যাবলেট কম্পিউটার বা সংক্ষেপে ট্যাব। ট্যাবে যেমন শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট লেখা বা অনলাইন ক্লাস করার মতো কাজগুলো করতে পারে, তেমনি পেশাজীবীরাও অফিসের গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে পারেন নিমিষেই।
হুয়াওয়ে মেটপ্যাড টি৮:
মূল্য: ১৩ হাজার ৫০০
ডিসপ্লে: ৮.০ ইঞ্চি, ৮০০×১২৮০ পিক্সেল রেজ্যুলেশন
র‍্যাম: ২ জিবি
স্টোরেজ: ৩২ জিবি
ব্যাটারি: এলআইপিও ৫ হাজার ১০০ এমএএইচ, নন-রিমুভেবল
নেটওয়ার্ক: জিএসএম/এইচএসপিএ/এলটিই
ইউএসবি: মাইক্রো ইউএসবি ২.০, ওটিজি
মেইন ক্যামেরা: ৫ এমপি
সেলফি ক্যামেরা: ২ এমপি
স্টোর: রায়ানস কম্পিউটারস
হুয়াওয়ে মেটপ্যাড টি৮ বাজেট বিবেচনায় একটি ভালো পণ্য, যেখানে ব্যবহারকারীদের প্রয়োজনীয় কোনো ফিচারে ছাড় দিতে হবে না। যারা গ্রাফিক্স নিয়ে বেশি চিন্তিত, তারা অবশ্যই এই পণ্যটি কিনতে পারেন। অন্যদিকে, পর্যাপ্ত মেমোরি ও স্টোরেজ থাকায় অ্যাপস ইন্সটল নিয়েও খুব বেশি মাথা ঘামাতে হয় না। এই ডিভাইসে মাইক্রোএসডি সাপোর্ট আছে। যার ফলে, চাইলে আপনি স্টোরেজ আরও বাড়িয়ে নিতে পারেন।

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারির পাওয়ার ব্যাংক ও ইয়ারবাডসদেশের বাজারে  #ভেনশন ব্র্যান্ডের নতুন দুটি মডেলের পাওয়ার ব্যাংক...
22/11/2024

দেশের বাজারে শক্তিশালী ব্যাটারির পাওয়ার ব্যাংক ও ইয়ারবাডস
দেশের বাজারে #ভেনশন ব্র্যান্ডের নতুন দুটি মডেলের পাওয়ার ব্যাংক ও তিনটি মডেলের ইয়ারবাডস এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘এফএইচকে০ ও ‘এফএইচএলবি০’ মডেলের পাওয়ার ব্যাংকগুলোয় ১০ ও ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকায় একাধিক যন্ত্র চার্জ করা যায়। দাম যথাক্রমে ১ হাজার ৮৫০ টাকা ও ২ হাজার ৪৫০ টাকা। ‘এনবিকেবি০ ই০৬’, ‘এনবিআইবি০ ই০৪’ ও ‘এনবিএমএন০’ মডেলের ইয়ারবাডসগুলোর দাম যথাক্রমে ১ হাজার ১৫০ টাকা, দেড় হাজার টাকা ও ২ হাজার ২৫০ টাকা।

স্মার্ট পর্দাযুক্ত শক্তিশালী ব্যাটারির পাওয়ার ব্যাংক দুটিতে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জ প্রযুক্তি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ইউএসবি, টাইপ সি ও মাইক্রো ইউএসবি পোর্ট থাকায় পাওয়ার ব্যাংকগুলো দিয়ে সহজেই ফোনসহ বিভিন্ন যন্ত্র দ্রুত চার্জ করা যায়।

ব্লুটুথ ৫.৩ প্রযুক্তি সমর্থন করা ইয়ারবাডসগুলোয় ২৩০ থেকে ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ফলে চার্জ নিয়ে ব্যবহারকারীদের চিন্তা করতে হয় না। চার্জিং কেসযুক্ত ইয়ারবাডসগুলো আইপি৫৪ প্রযুক্তিনির্ভর হওয়ায় ভিজলেও নষ্ট হয় না।

Where innovation and convenience converge to enhance your digital lifestyle. As pioneers in charging technology, Anker o...
20/11/2024

Where innovation and convenience converge to enhance your digital lifestyle. As pioneers in charging technology, Anker offers an extensive range of high-speed chargers, power banks, cables, and smart home devices. Our commitment to quality ensures that every product is crafted with cutting-edge technology, providing you with unmatched performance and reliability. Anker continually pushes the boundaries to redefine how you power and connect your devices in today’s digital age.

দেশের বাজারে নতুন ব্র্যান্ডের তিনটি স্মার্টঘড়িনতুন ঘড়িগুলোর মধ্যে এক্স ওয়াচ ওয়ান মডেলে হোয়াটসঅ্যাপে কল করা যায়। এ ছাড়া ...
19/11/2024

দেশের বাজারে নতুন ব্র্যান্ডের তিনটি স্মার্টঘড়ি
নতুন ঘড়িগুলোর মধ্যে এক্স ওয়াচ ওয়ান মডেলে হোয়াটসঅ্যাপে কল করা যায়। এ ছাড়া এক্স ওয়াচ ওয়ান প্রোতে থ্রিডি ইন্টারফেস থাকায় স্বচ্ছন্দে বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায়।

দেশের বাজারে নতুন তারহীন কি-বোর্ডদেশের বাজারে এফোরটেক ব্র্যান্ডের নতুন দুটি মডেলের  #ওয়্যারলেস কি–বোর্ড এসেছে। এফবিকে২৭...
17/11/2024

দেশের বাজারে নতুন তারহীন কি-বোর্ড
দেশের বাজারে এফোরটেক ব্র্যান্ডের নতুন দুটি মডেলের #ওয়্যারলেস কি–বোর্ড এসেছে। এফবিকে২৭সি এএস ও এফবিকে৩৬সি এএস মডেলের কি–বোর্ড দুটি ব্লু–টুথ এবং ২.৪জি ওয়্যারলেস নেটওয়ার্ক সমর্থন করায় তারের সংযোগ ছাড়াই দ্রুত কাজ করা যায়।

কি–বোর্ডটির ন্যানো রিসিভার উইন্ডোজ, ম্যাকওএস, আইওএস, অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস এবং হারমনি ওএস সমর্থণ করে। এর ফলে কম্পিউটারের পাশাপাশি বিভিন্ন যন্ত্রেও ব্যবহার করা যায় কি–বোর্ডটি।

কি–বোর্ডটিতে ১২টি মাল্টিমিডিয়া কি ফাংশনসহ অ্যান্টি স্লিপ মোড সুবিধা রয়েছে। এর ফলে দীর্ঘসময় ব্যবহার না করলেও স্লিপ মুড চালু হয় না। এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে কি–বোর্ডগুলোতে।

08/11/2024

Level UP Your Tech Gear

08/11/2024

SPN GADGETS PRODUCT CATEGORIES:


























26/10/2024

is a one-stop that offers tech enthusiasts authentic smartphones, gadgets, and accessories from renowned brands so they can have a first-hand experience with the real thing. We aim to achieve the highest customer satisfaction by ensuring top-notch service through multichannel shopping stores, online store, EMI facility, exchange offers, home delivery, dedicated stores, and many more.

Address

Shahabuddin Plaza Shopping Complex, Ring Road, Adabor
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when SPN Gadgets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share