20/05/2022
পিরোজপুর সংবাদদাতা: পিরোজপুরে পরীক্ষামূলকভাবে আপেল চাষ করে সফল হয়েছেন এক কৃষি উদ্যোক্তা। ভারত থেকে আপেলের ৬০টি চারা সংগ্রহ করে পতিত জমিতে রোপন করেন প্রণব হালদার। ইউটিউব দেখে পরিচর্যা করে শেষ পর্যন্ত আপেল ফলাতে সক্ষম হয়েছেন তিনি। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আপেল চাষের পাশাপাশি একই জমিতে অন্য ফলের আবাদও করেছেন তিনি।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধুভাঙ্গা গ্রামের যুবক প্রণব হালদার। মেডিকেল টেকনোলজি নিয়ে পড়ালেখা সম্পন্ন করেছেন। ২০২০ সালের এপ্রিলে সখের বশে ভারত থেকে আপেলের ৬০টি চারা সংগ্রহ করে পতিত ৫৫ শতক জমিতে রোপন করেন। ইউটিউব দেখে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করছেন তিনি। পেয়েছেন সফলতাও।
দুই বছর আগে বাগানে রোপণ করা গাছে ফল ধরেছে। এখন বাণিজ্যিকভিত্তিতে আপেল চাষের স্বপ্ন দেখছেন প্রণব। তার সাফল্য দেখে এলাকার অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এমন বাগান করতে।
প্রণবের এই সাফল্যকে সাধুবাদ জানিয়ে প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতার আশ^াস দিয়েছেন নাজিরপুর কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা।
একই জমিতে আপেলের পাশাপাশি আলুবোখারা, আম, ড্রাগন ও আনারসহ অন্যান্য ফলের আবাদও করেছেন তিনি।
বৈশাখি অনলাইন : https://boishakhionline.com/89161/%E0%A6%86%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BE/