Platinum PC Clinic

Platinum PC Clinic Platinum PC Clinic is a complete solution for all kinds of computer Hardware, accessories & also provide all essential service & repair.

অ্যান্টিভাইরাস ছাড়াই পিসি সুরক্ষিত রাখুন!!!!ইন্টারনেট থেকে কম্পিউটারে ভাইরাস সংক্রমণ হয়। পেনড্রাইভ, ডিস্ক, মেমরি কার্ড ও...
22/02/2014

অ্যান্টিভাইরাস ছাড়াই পিসি সুরক্ষিত রাখুন!!!!

ইন্টারনেট থেকে কম্পিউটারে ভাইরাস সংক্রমণ হয়। পেনড্রাইভ, ডিস্ক, মেমরি কার্ড ও অন্যান্য এঙ্টারনাল ডিভাইসের মাধ্যমেও কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়ে। এ ক্ষেত্রে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের প্রচলন রয়েছে। তবে অ্যান্টিভাইরাস কম্পিউটারের সব ভাইরাস চিহ্নিত করতে এবং সেগুলো মুছে ফেলতে পারে না। অ্যান্টিভাইরাস সফটওয়্যার র‌্যামের বেশি পরিমাণ জায়গা দখল করার কম্পিউটার অনেক ধীরগতির হয়ে যায়।
প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই এক্সটারনাল ড্রাইভ থেকে যাতে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেহেতু ভাইরাস ইনফেক্টেড এক্সটারনাল ডিভাইস (যেমন পেনড্রাইভ) ওপেন করার পরই ভাইরাস পিসিতে প্রবেশ করে, তাই এগুলো কম্পিউটারে সংযোগ দেওয়ার পর তা সরাসরি ওপেন না করাই ভালো। যেসব কম্পিউটারে এক্সটারনাল ড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে চালু হয় সেগুলোতে অটোরান বন্ধ করে নিতে হবে।
অটোরান বন্ধ করার জন্য start থেকে run-এ গিয়ে gpedit.msc টাইপ করতে হবে। এরপর ok বাটনে ক্লিক করলে নতুন উইন্ডো আসবে। এখান থেকে computer configuration সিলেক্ট করুন। এখান থেকে administrative templates->system-এ যান। এখান থেকেturn off autoplay-তে ডাবল ক্লিক করুন। এবার ‘turn off autoplay’ enable করুন এবং ‘turn off autoplay on’ ড্রপ-ডাউন বক্স থেকে ‘All drives’ সিলেক্ট করুন, এরপর ok বাটনে ক্লিক করুন। কম্পিউটারে সব ধরনের ডিভাইসের অটোরান বন্ধ হয়ে যাবে।
এক্সটারনাল ড্রাইভগুলো থেকে কম্পিউটারে ডেটা আদান প্রদান করার সময়ও ভাইরাস ঢুকে পড়তে পারে; তবে ড্রাইভ না খুলেই ডেটা আদান-প্রদান করতে কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। www.explorerxp.com/explorerxpsetup.exe থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি রান করলে কম্পিউটারে থাকা সবগুলো ড্রাইভ দেখা যাবে। এখান থেকে পেনড্রাইভে প্রবেশ করে ডেটা কপি করা যাবে। কোনো ফাইলে যদি ভাইরাস থাকে, তাহলে সেটি নোটিফিকেশন আকারে দেখিয়ে দেবে সফটওয়্যার। ওই ফাইলটি কম্পিউটারে নেওয়া যাবে না। কোনো ফোল্ডারের নামের সঙ্গে .exe এক্সটেনশন থাকলে তা অবশ্যই ভাইরাস – এগুলো কম্পিউটারে না নেওয়াই ভালো।
যারা ভাইরাসযুক্ত ফাইল সহজে চিনতে পারেন না তাঁরা কম্পিউটারে এমন কোনো থিম ব্যবহার করতে পারেন, যা ফোল্ডারের রং পরিবর্তন করে রাখে। তাহলে পেনড্রাইভের এবং কম্পিউটারের ফোল্ডারের রং পরিবর্তন হয়ে যাবে। যেসব ফোল্ডারের রং পরিবর্তন হবে না সেগুলোই ভাইরাস। রং পরিবর্তক এ রকম একটি থিম http://bit.ly/gT38ri থেকে ডাউনলোড করা যাবে।

09/02/2014

আপনার পিসিতে নামবিহীন ফোল্ডার তৈরি করে চমকে দিন সবাইকে!

আজকে আপনাদের একটা অদ্ভুত ব্যপার সম্পর্কে জানাবো। অনেকেই হয়তো বিষয়টা জানেন না। আসুন দেরী না করে জেনে নেই........

যেই ফোল্ডার টা নামবিহীন করতে চান সেটা রাইট বাটন ক্লিক করে Rename অপশন এ যান । ফোল্ডার এর নাম নীল কালার এ সিলেক্ট থাকা অবস্থায় ALt বাটন চেপে রেখে কিবোর্ড থেকে পর্যায়ক্রমে 0160 চাপুন। Alt বাটন ছেড়ে দিন। দেখুন ফোল্ডার এর নাম এর জায়গায় কিছু নাই।

01/02/2014

চোখের ইশারায় চলবে কম্পিউটার............ :)

সুইডেনের ‘টোবি’ নামক প্রযুক্তি প্রতিষ্ঠান উইন্ডোজ ৮-এর জন্য এক অদ্ভুত যন্ত্র তৈরি করেছে। এ যন্ত্রের মাধ্যমে চোখের ইশারার মাধ্যমে সহজেই কম্পিউটার চালানো যাবে। আশ্চর্য হলেও সত্যি, এ পদ্ধতিতে কারসর নড়াচড়া করানোর জন্য মাউসের পরিবর্তে চোখের ইশারাই যথেষ্ট। কোনো লিংক বা স্ক্রিনের কোথাও ক্লিক করতে হবে না। কারসরের ওপর চোখ রেখে সেদিকে চোখের ইশারা করলেই তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। জানা গেছে, গেজ ইন্টারফেস পদ্ধতিটি উইন্ডোজ ৮-নির্ভর ট্যাবলেট এবং স্মার্টফোনের জন্য তৈরি করা হচ্ছে ।কোম্পানিটি এর আগে চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যায় এমন গেমও তৈরি করেছিল। আশার কথা হচ্ছে, মাইক্রোসফট শুধু বর্তমানে উদ্ভাবিত চোখের ইশারায় কম্পিউটার চলার প্রযুক্তিই নয়, পরবর্তী অপারেটিং সিস্টেম হিসেবে তারা আরও নতুন চমক উপহার দেবে বলেও খবর শোনা যাচ্ছে। আর সেই নতুন প্রযুক্তিতে তারা ছবি, পাসওয়ার্ড ও অঙ্গভঙ্গির সাহায্যে উইন্ডোজ চালাতেও সক্ষম হবে।

20/01/2014

আসুন কম্পিউটারের পাওয়ারটা একটু বাঁচাই.........

যারা ডেস্কটপ কম্পিউটার ব্যাবহার
করেন তাদের বেশির ভাগই ইউপিএস
ব্যাবহার করেন ।
তবে মাঝে মাঝে চার্জ না থাকায়
অনেক সময় কম্পিউটার বন্ধ হয়ে যায় ।
তাই কম্পিউটারের পাওয়ার সেভ করার
জন্য MonPwr সফটওয়্যারটি ব্যবহার
করতে পারেন । এর
মাধ্যমে আপনি আপনার কম্পিউটার এর
মনিটরের পাওয়ার বন্ধ করা যায় ।
এটা শুধু ডেস্কটপ নয় ল্যাপটপ এর জন্যও
উপকারি । কারন ল্যাপটপের
মধ্যে মনিটরের পাওয়ার অফ করার কোন
বাটন থাকেনা ।এতে আরো ফিচার
আছে যেমন আপনার শিডিউল
অনুযায়ী মনিটর বন্ধ , টাইমার,এক্সপি
_ ভিস্তা মুডস ইত্যাদি ।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে সফটওয়্যার
টি ফ্রীওয়্যার এবং ১৭৬ কেবি মাত্র ।
ডাউনলোড লিঙ্কঃ MonPwr ধন্যবাদ
সবাইকে।

cOmpUter-sOuRce akhOn NOrtOn AntivirUs er shatHe aKte 8 GB ApaCer peNdrive frEe dicChe....................
30/07/2012

cOmpUter-sOuRce akhOn NOrtOn AntivirUs er shatHe aKte 8 GB ApaCer peNdrive frEe dicChe....................

Address

Jatrabari
Dhaka
1236

Telephone

01676992002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Platinum PC Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category