ICT Pro

ICT Pro We provide Academic & Career Development guideline to the H.S.C students by offering them a strong

We provide Academic & Career Development guideline to the H.S.C students by offering them a strong basic based on the curriculum of ‘Information and Communication Technology' course with some Career and Skill Development Workshop.

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ তো দিয়েই দিলো। রেজাল্ট নিয়ে সবাই বেশ খুশি, মিষ্টিমুখ করাও বোধয় শেষ। কিন্তু এখানেই কিন্ত...
19/07/2018

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ তো দিয়েই দিলো। রেজাল্ট নিয়ে সবাই বেশ খুশি, মিষ্টিমুখ করাও বোধয় শেষ। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, তোমাদের অনেকটা পথ এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষার পর ক্যারিয়ার নিয়েও ভাবতে হবে, ক্যারিয়ারের জন্য নানারকম কোর্স করতে হবে।
আজকের এই ধাপ পার করে ফেলার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। তোমাদের সামনের দিনগুলোও যেন চমৎকার আর সফল হয় সেজন্য জানাই আগাম শুভকামনা।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সকল জল্পনাকল্পনা সমাপ্ত করে চ্যাম্পিয়ন হল ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স ২০ বছর পর আবারও পেলো শ...
16/07/2018

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সকল জল্পনাকল্পনা সমাপ্ত করে চ্যাম্পিয়ন হল ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স ২০ বছর পর আবারও পেলো শিরোপার স্বাদ, আর সাথে ম্যানেজার দিদিয়ের দেশমও করে ফেললেন অনন্য এক রেকর্ড- খেলোয়াড় আর কোচ উভয় পদেই তিনি বিশ্বকাপজয়ী!
ICT Pro এর পক্ষ থেকে এমবাপ্পে-গ্রিজম্যান-পগবাদের ফ্রান্স দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন।

ওয়াই ফাই কী?ওয়াই ফাই (WiFi) এর পূর্ণরূপ হলো( Wireless Fidelity। অর্থাৎ এটি একটি তারবিহীন স্বাধীন নেটওয়ার্ক যা আপনাকে বাড়...
27/06/2018

ওয়াই ফাই কী?

ওয়াই ফাই (WiFi) এর পূর্ণরূপ হলো( Wireless Fidelity। অর্থাৎ এটি একটি তারবিহীন স্বাধীন নেটওয়ার্ক যা আপনাকে বাড়িতে, হোটেল রুম, কনফারেন্স রুম সর্বত্রই তারবিহীন অবস্থায় ইন্টারনেট জগতে প্রবেশের অনুমতি দেয়। মূলত এটি একটি ওয়্যারলেস টেকনোলজি যা সেলফোনের মতো কাজ করে। দ্রুতগতি সম্পন্ন ক্যাবল মডেমের তুলনায় ওয়াই-ফাই যে কোন স্থানে ওয়াই-ফাই হটস্পট / বেস স্টেশনের আওতায় আপনার কম্পিউটারকে দ্রুততা সম্পন্নভাবে ডেটা আদান-প্রদানে কার্যক্ষম রাখে। অর্থাৎ যদি আপনার কম্পিউটারটি একটি ওয়াই-ফাই পিসি কার্ড এর সাথে সংযুক্ত থাকে তাহলে যদি আপনার আশে পাশে কোন ওয়াই-ফাই হটস্পট থাকে তাহলে সেই নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কানেকশন পাওয়া যাবে। শুধু তাই নয়, ওয়াই-ফাই ব্যবহার করে কর্পোরেট নেটওয়ার্ক হতে ফাইল দেখা, উপস্থাপন করা, সহকর্মীদের নিকট ইনস্ট্যান্ট ম্যাসেজ পাঠানো সহ এমনকি ডকুমেন্ট প্রিন্টও করা যায়।

ব্লুটুথ কী?ব্লুটুথ (Bluetooth) ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল। এটি ১-১০০ মিটার দূরত্বের মধ্যে ওয়্...
25/06/2018

ব্লুটুথ কী?

ব্লুটুথ (Bluetooth) ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল। এটি ১-১০০ মিটার দূরত্বের মধ্যে ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি। ব্লুটুথ-এর কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। ব্লুটুথ ২.৪৫ গিগাহার্টজ-এ কাজ করে। ৯০০ খ্রীস্টাব্দের পরবর্তী সময়ের ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নামানুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয়েছে। ব্লুটুথ ১.০-এর তথ্য আদান-প্রদান-এর সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে ১ মেগাবিট। বর্তমানে ব্লুটুথ ২.০-এর সর্বোচ্চ গতি হল সেকেন্ডে ৩ মেগাবিট।

ঈদ মোবারাক!সুদীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ঘরে ঘরে আজ ঈদের আনন্দ। এই ঈদে তোমার এবং তোমার পরিবারের সকলকে ICT Pro জানায় ঈ...
15/06/2018

ঈদ মোবারাক!
সুদীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ঘরে ঘরে আজ ঈদের আনন্দ। এই ঈদে তোমার এবং তোমার পরিবারের সকলকে ICT Pro জানায় ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।

ধরুন, ক্যারেন কেম্পনার, ক্লারা জবস আর মায়ে মাস্ক নামের কেউ ছিলেন না। ভাবছেন,তাতে কী আসে যায়? তাহলে ফেসবুক, অ্যাপল আর স্প...
12/05/2018

ধরুন, ক্যারেন কেম্পনার, ক্লারা জবস আর মায়ে মাস্ক নামের কেউ ছিলেন না। ভাবছেন,তাতে কী আসে যায়? তাহলে ফেসবুক, অ্যাপল আর স্পেস এক্সের কথাও ভুলে যান। হ্যা, মার্ক জাকারবার্গ, স্টিভ জবস ও এলন মাস্কের মায়েদের কথাই বলছিলাম। টেকনোলজির এই ঝানু উদ্ভাবক আর উদ্যোক্তাদের জন্মই হতো না যদি 'মা' বলে কেউ না থাকতেন।

আজ,এই বিশ্ব মা দিবসে ICT Pro এর পক্ষ থেকে পৃথিবীর সকল মায়েদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।

বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ( Wave) কী?
09/05/2018

বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ( Wave) কী?

ওয়্যারলেস নেটওয়ার্ক: ওয়্যারলেস নেটওয়ার্ক( Wireless network) কম্পিউটারের ডেটা প্রেরণ করতে তারের পরিবর্তে রেডিও তরঙ্গ ব্যব...
06/05/2018

ওয়্যারলেস নেটওয়ার্ক:

ওয়্যারলেস নেটওয়ার্ক( Wireless network) কম্পিউটারের ডেটা প্রেরণ করতে তারের পরিবর্তে রেডিও তরঙ্গ ব্যবহার করে কাজ করে ।

SSC পরীক্ষা তো শেষ কবেই। এবার রেজাল্টের পালা। আগামীকালই তো তোমাদের রেজাল্ট দিচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই সেরা রেজাল্ট করব...
05/05/2018

SSC পরীক্ষা তো শেষ কবেই। এবার রেজাল্টের পালা। আগামীকালই তো তোমাদের রেজাল্ট দিচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই সেরা রেজাল্ট করবে, আবার অনেকেই কাঙ্ক্ষিত ফল থেকে পিছিয়ে পড়বে। কিন্তু মন খারাপ করার কিচ্ছু নেই, সামনের দিনগুলোতে তোমরা আরও ভাল ফলাফল করে এগিয়ে যেতে পারবে।

ICT Pro এর পক্ষ থেকে তাই সকল SSC ২০১৮ পরীক্ষার্থীদের জানাই আগাম শুভকামনা ও ভালবাসা।

সময়ের সাথে আইটি ক্ষেত্র ক্রমশ উন্নতি করে চলেছে প্রতিদিন। নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের পিছনে রয়েছে অসংখ্য বিজ্ঞানী, আইটি ব...
30/04/2018

সময়ের সাথে আইটি ক্ষেত্র ক্রমশ উন্নতি করে চলেছে প্রতিদিন। নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের পিছনে রয়েছে অসংখ্য বিজ্ঞানী, আইটি বিশেষজ্ঞের অক্লান্ত পরিশ্রম।

আজকের এই মহান মে দিবসে ICT Pro এর পক্ষ থেকে বিশ্বের সেই অসাধারণ সব মেধা শ্রমিককে জানাই সশ্রদ্ধ সালাম।

নেটওয়ার্ক টপোলজি কী? কত প্রকার ও কী কী? একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট (Component) যেমন-ক্যাবল, পিসি, র...
24/04/2018

নেটওয়ার্ক টপোলজি কী? কত প্রকার ও কী কী?

একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট (Component) যেমন-ক্যাবল, পিসি, রাউটার ইত্যাদি যে ভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। নেটওয়ার্ক টপোলজি মূলত নেটওয়ার্কের ফিজিক্যাল লে-আউট (Layout) বর্ণনা করে থাকে। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য মূলত ছয় ধরনের টপোলজি ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে-
১. বাস টপোলজি (Bus Topology)
২. রিং টপোলজি ( Ring Topology)
৩. স্টার টপোলজি (Star Topology)
৪. ট্রি টপোলটজি (Tree Topology)
৫. হাইব্রিড টপোলজি (Hybrid Topology)
৬. মেশ টপোলজি (Mesh Topology)

 #অপটিক্যাল_ফাইবার_কী? অপটিক্যাল ফাইবার (Optical fiber) একধরনের পাতলা, স্বচ্ছ তন্তু বিশেষ, সাধারণত কাঁচ অথবা প্লাস্টিক দ...
22/04/2018

#অপটিক্যাল_ফাইবার_কী?

অপটিক্যাল ফাইবার (Optical fiber) একধরনের পাতলা, স্বচ্ছ তন্তু বিশেষ, সাধারণত কাঁচ অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়, যা আলো পরিবহনে ব্যবহৃত হয়। ফাইবার অপটিকস ফলিত বিজ্ঞান ও প্রকৌশলের সেই শাখা যা এই অপটিক্যাল ফাইবার বিষয়ে আলোচনা করে।
অপটিক্যাল ফাইবার দিয়ে লম্বা দূরত্বে অনেক কম সময়ে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়। অপটিক্যাল ফাইবারের আরো অনেক সুবিধার মধ্যে উল্লেখযোগ্য হলো- এই ব্যবস্থায় তথ্য পরিবহনে তথ্য ক্ষয় কম হয়, তড়িৎ-চুম্বকীয় প্রভাব থেকে মুক্ত ইত্যাদি।
অপটিক্যাল ফাইবার সাধারণত টেলিযোগাযোগের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হচ্ছে। এছাড়া আলোকসজ্জা, সেন্সর ও ছবি সম্পাদনার কাজেও বর্তমানে ব্যবহৃত হচ্ছে।

Address

46/B, Level-4, Sagorika Complex, Basundhara Lane, Science Lab, Dhanmondi
Dhaka
1205

Telephone

+8801700921023

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT Pro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share