Kurisbd

Kurisbd Kurisbd is a professional Web Designing and Development freelancing team

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
09/07/2022

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবার প্রতি আবারো একবার সতর্কবার্তাসবাইকে এর আগেও সাবধান করেছি, আবারো সাবধান করছি। সেটা হচ্ছে অনেকেই তাঁদের পিসিতে, ভাল ক...
26/02/2020

সবার প্রতি আবারো একবার সতর্কবার্তা
সবাইকে এর আগেও সাবধান করেছি, আবারো সাবধান করছি। সেটা হচ্ছে অনেকেই তাঁদের পিসিতে, ভাল কোন পেইড এন্টিভাইরাস ইউজ করে না। এবং এটা গর্ব করে বলে বেড়ান। একজন আম জনতার জন্য এটা ঠিক হলেও একজন ফ্রিল্যান্সারের এটা কোন মতে মানায় না। অনেকেই মনে করেন উইন্ডোজ ডিফেন্ডার যথেষ্ট নিরাপত্তা জন্য। এটা পুরাপুরি ভুল ধারণা। কারন আমরা ক্রাক বা চোরাই উইন্ডোজ ইউজ করি। ফলে জেনুইন উইন্ডোজের অনেক সুবিধা আমরা পাই না। ফলে সহজেই আমাদের পিসি হ্যাকার দ্বারা হ্যাক হয়।
গত দুই দিন আগে গ্রুপেরই একজনের Fiverr একাউন্ট এবং পেয়নিয়ার একাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকার ডলার নিয়ে গেছে। পায়নিয়ার একাউন্ট উদ্ধার করা গেলেও, Fiverr একাউন্ট ব্যান করে দিয়েছে। এই একাউন্ট উদ্ধার করা গেলেও, নিশ্চিত থাকেন যে, তার কোন গিগ পাওয়া যাবে না। কারন এর আগেও দেখেছি, হ্যাকার একাউন্ট হ্যাক করার পরে, সব গিগ ডিলিট করে দিয়েছিল। যদিও এই একাউন্ট পাসপোর্ট এবং মোবাইল দিয়ে ভেরিফাই করা ছিল। কিন্তু তার পরেও Fiverr মানতে চাইছে না। কাজেই যারা মনে করছেন, আপনার Fiverr একাউন্ট ফোন এবং আইডি ভেরিফাই হয়েছে কাজেই সুরক্ষিত, তারা ভুল করছেন। কারন হ্যাকার হ্যাক করার পর পরেই প্রোফাইলের সব ইনফরমেশন চেঞ্জ করে ফেলে। ফলে ফেরিভাই এর ইনফরমেশন আর একাউন্টের ইনফরমেশন মেলে না। ফলাফল একাউন্ট ব্যান। আশা করি সমস্যাটা বুঝেছেন।
অথচ তার পিসিতে যদি একটা, ভাল পেইড এন্টিভাইরাস থাকত, তবে হয়ত এত ভোগান্তিতে পড়তে হত না। ইদানীং রানসমওয়্যার এর এটাক বেশি হচ্ছে। এটার এটাক হলে আপনার পিসির সব ফাইল হারাবেন। উদ্ধারের কোন উপায়ই নেই। কাজেই আমি বলব যাদের পিসিতে এখনো কোন ভাল পেইড এন্টিভাইরাস নেই, দয়া করে আজকেই কিনে ইন্সটল দিন। ৫০০-১০০০ টাকার মধ্যেই পেইড এন্টিভাইরাস ১ বছরের জন্য পেয়ে যাবেন। আর কেউ যদি আমার রিকমেন্ডেশন চান, তবে বলব eSet ইউজ করেন। আমি গত ৫ বছর ধরে কোন ঝামেলা ছাড়াই ইউজ করছি। সব থেকে বড় কথা হচ্ছ্‌ এটা অন্য এন্টীভাইরাসের মত পিসি স্লো করে না। ৩০ দিনের ট্রায়াল ভার্সন ইউজ করে দেখেন। যদি ভাল লাগে তবে,ফুল ভার্সন কিনে ইউজ করতে পারবেন।
https://www.eset.com/us/home/free-trial/

আর কেউ ভুলেও ফ্রি এন্টীভাইরাস ইউজ করবেন না, বিশেষ করে Avast এগুলো কোন কাজেরই না।
ধন্যবাদ!

Free antivirus downloads from ESET. Start a 30-day free trial and protect your home and family with internet security for PC, Mac and Android.

26/02/2020

"সবার প্রতি আবারো একবার সতর্কবার্তা" পোষ্ট এর প্রেক্ষিতে আমি এই পোষ্ট টি লিখলামঃ

একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারকে সিকিউরিটির জন্যে শুধুমাত এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটির উপর নির্ভরশীল হওয়া ঠিক না।
অতিতে অনেক প্রমাণ আছে যে স্বনামধন্য, জনপ্রিয় এন্টিভাইরাস নিজেই গোপনে ব্যাবহারকারীর তথ্য বিক্রি বা ব্যাবহার করেছে। এভাস্ট, ক্যাস্পারস্কাই ইত্যাদি উল্লেখ্যযোগ্য।

তো সিকিউরিটির জন্যে তাহলে কি করতে হবে? আমি ব্যাক্তিগতভাবে আমার সিকিউরিটির জন্যে যা করি তা হলোঃ

১। ওয়ার্ক পিসি ও মার্কেটপ্লেস অথবা একাউন্ট সম্পর্কত পিসি সম্পুর্ণ আলাদা। মানে মার্কেটপ্লেস, অনলাইন অর্থনৈতিক কাজগুলো অন্য একটা পিসিতে সম্পুর্ণ আলাদাভাবে করি। আর কাজের জন্যে আলাদা পিসি, সেখানে রাফ সকল কাজ করি।

২। মার্কেটপ্লেস পিসির সকল মেইল ও ফাইল ওয়ার্ক পিসিতে ফরোয়ার্ড বা ট্রান্সফার করি, তারপর কাজ করি, মানে মার্কেটপ্লেসের পিসিতে সন্দেহজনক কোন মেইল, লিঙ্ক ও ফাইল ওপেন করিনা। ইজি ট্রান্সফারের জন্যে ও একটা মাউস কিবোর্ড ২ টা পিসিতে ব্যাবহার করার জন্যে "Mouse Without Border" সফটওয়্যারটি ব্যাবহার করতে পারেন, এই সফটওয়্যারটিতে ড্রাগ এন্ড ড্রপ করে ফাইল ও অন্যান্য সব কিছু ট্রান্সফার করতে পারেবন অন্য পিসিতে।

৩। আমি কখনই প্রয়োজনীয় ও গোপন মেইল, পাসোয়ার্ড ও অন্যান্য ফাইল কম্পিউটার বা অনলাইন কোন ড্রাইভে সেভ করে রাখি না, আর কখনই ব্রাউজারে পাসোয়ার্ড সেভ করিনা। প্রয়োজনে ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজার ইউজ করি। আর গোপন মেইল, পাসোয়ার্ড সেভ করার ক্ষেত্রে মনে রাখি ও প্রয়োজনে অফলাইনের কোন ডায়েরীতে লিখে রাখি। যদি কখনো অনলাইনে বা কম্পিউটারে সেভ করতেই হয় সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করি।

গুরুত্বপূর্ণ মেইল ও পাসোয়ার্ড সেভ করার ক্ষেত্রে আমি যেভাবে সাবধানতা অবলম্বন করে সেভ করিঃ
১। মেইল লিখতে আলাদা ট্রিক ব্যাবহার করি, যেমনঃ [email protected] সরাসরি না লিখে example at g. com লিখি। :P
২। আবার পাসোয়ার্ড লিখতেও আলাদা ট্রিক ব্যাবহার করি, যেমনঃ example at g. com এর পাসোয়ার্ড যদি hd%34sDEh হয়, তাহলে আমি এই পাসোয়ার্ডের আগে বা পরে একটা বা দুইটা অক্ষর ফিক্সড করি আগে থেকেই, সকল পাসোয়ার্ডের ক্ষেত্রেই একই অক্ষর ফিক্সড করি মনে রাখার জন্যে। যেমনঃ SMhd%34sDEh123 ইত্যাদি, পাসোয়ার্ডের আগের ও পরের অক্ষর আমি কখনই লিখে বা সেভ করে রাখিনা, এটা আমি নিজের মনে বা ব্রেনে রাখি।

তারপরেও কখনো কখনো সাবধানতা অবলম্বন করার পরেও আমরা হ্যাকিং এর স্বীকার হই ও হচ্ছি। আর সবসময়ই ২স্টেপ ভেরিফিকেশন ব্যাবহার করার চেস্টা করবেন ও আলাদা আলাদা পাসোওয়ার্ড ব্যাবহার করবেন।
একজন হ্যাকার তার হ্যাকিং ফাইল বা সফটওয়্যার কোডিং করে রাখে, অথবা রিমোর্ট কন্ট্রোল এর মাধ্যমে আপনার পিসি নিয়ন্ত্রন করতে পারে, তাই এই ট্রিকগুলি কাজে লাগালে হ্যাকারের বুঝতে অবশ্যই অসুবিধা হবে বলে আমি করি।

অনেক কিছুই লেখার ইচ্ছা হয়, বাট গুছিয়ে লিখতে পারিনা, আর বাংলা লিখতেও অনেক কষ্ট হয় ও অভ্যাস নাই বিধায় অনেক বানান ভুল থাকতে পারে এর জন্যে ক্ষমাপ্ররার্থী। ভুল বানানগুলো নিজ দায়িত্তে বুঝে নেওয়ার জন্যে অনুরোধ করছি।

30/01/2020

রুমমেট!

১. লাইট :
আপনার রুমমেট যখন ঘুমাবে, তখন আপনি রুমের লাইট জ্বালাবেন না। এক্ষেত্রে আপনার প্রয়োজন হলে ব্যক্তিগত টেবিল ল্যাম্প ব্যবহার করুন।

২. কথা বলা :
আপনার বাড়িতে/ আত্মীয়স্বজনের সাথে মোবাইলে কথা বলার সময় লক্ষ্য রাখবেন আপনার রুমমেটের ঘুমের/পড়ার যেন কোন ক্ষতি না হয়। জিএফ/বিএফ এর সাথে বেশি রাতে কথা বলার প্রয়োজন হলে রুমের বাইরে গিয়ে কথা বলুন।

৩. আড্ডা :
আপনার রুমমেট ঘুমাচ্ছে কিংবা পড়ছে এমন সময়, আপনি আপনার বন্ধুদের নিয়ে রুমে আড্ডা না দেওয়ার চেষ্টা করুন।

৪. গান বাজানো :
গান আপনার খুব পছন্দ। এমনকি গান না শুনলে আপনার ঘুম হয় না! এক্ষেত্রে আপনি হেডফোন/ ইয়ারফোন ব্যবহার করুন।

৫. ব্যক্তিগত বিষয় :
আপনার রুমমেটের ব্যক্তিগত কোন বিষয়ে নাকগলাতে যাবেন না। এতে সে বিব্রতবোধ হতে পারে। এমনকি রুমমেট কে না বলে তার কোন জিনিস ব্যবহার করা অনুচিত। হোক সেটা স্যান্ডেল, সাবান, টুথপেষ্ট কিংবা তোয়ালে।

৬. শব্দ :
দরজা/জানালা লাগানোর সময় সতর্ক থাকুন যেন জোরে কোন শব্দ না হয়। এতে আপনার রুমমেটের পড়ায়/ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।

৭. খাওয়া :
খাওয়ার সময় কথা না বলার চেষ্টা করুন। খাওয়ার সময় অনেকের মুখ থেকে এক ধরনের শব্দ বের হয়। যা আপনার রুমমেটের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

৮. ব্রাশ কর :
হেটে হেটে বা অন্যের রুমে গিয়ে ব্রাশ করার অভ্যাস থাকলে তা পরিহার করুন।

৯. গোপনীয়তা রক্ষা :
রুমমেটের গোপনীয়তা রক্ষা করতে হবে। কারণ ফ্যামিলির পর রুমমেটই একমাত্র ব্যক্তি যে সবকিছু খুব কাছ থেকে দেখতে পাই। নিজেদের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকুন।

সর্বোপরি, সম্পর্কের ওপর অনেক কিছু নির্ভর করে। তবুও এমন কিছু না করার চেষ্টা করুন, যেটাতে আপনার রুমমেট বিরক্তবোধ করেন।

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Kurisbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kurisbd:

Share