Emrazina Technologies

Emrazina Technologies Emrazina Technologies is an on-demand services agency catering business process outsourcing needs.

From graphic design to back office operations, from web research to email list building – we can support any administrative project with cost effective processes and quality output.

নতুন করে ৬০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলো বাক্কোবুধবার, ২৬ জুন, ২০২৪ বিকাল ৪.০০ ঘটিকায় রাজধানীস্থ এক ...
26/06/2024

নতুন করে ৬০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলো বাক্কো

বুধবার, ২৬ জুন, ২০২৪ বিকাল ৪.০০ ঘটিকায় রাজধানীস্থ এক সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ এবং ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্রিল্যান্সার টু অন্ত্রপ্রেনারঃ টুগেদার উই গো ফারদার (Freelancer to Entrepreneur: Together, we go further)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারে ৩ টি ব্যাচ থেকে সনদপত্র লাভ করেছে মোট ৬০ জন ফ্রিল্যান্সার।

বাক্কো নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হক, পিএসসি -এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্কোর সহ-সভাপতি তানভীর ইব্রাহীম। তিনি তার বক্তব্যে বলেন, “বিজনেস প্রোমোশন কাউন্সিলের সহায়তায় এ বছর সহ পরপর তিনবার অত্যন্ত সফলতার সাথে ফ্রিল্যান্সার হতে উদ্যোক্তা হওয়ার এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করলাম আমরা। ২০২২ সালে ১০টি ব্যাচে ১০৬ জন, ২০২৩ সালে ৬ টি ব্যাচে ৯০ জন, এবং এ বছর ৩ টি ব্যাচে ৬০ জন, সর্বমোট ২৫৬ জন ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ প্রদান করা হয়। সুদীর্ঘ এ যাত্রায় ক্রমান্বয়ে যুক্ত হয়েছে একের পর এক নতুন উদ্যোক্তার নাম, যারা সকলেই একসময় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রতিনিয়ত সেবা দিয়ে গিয়েছেন আন্তর্জাতিক সেবা গ্রহীতাদের, এবং পরবর্তীতে আমাদের এ প্রোগ্রামে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তথ্যপ্রযুক্তির এ দিগন্তবিস্তৃত ক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এ বছর যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের মধ্যে থেকেও আমরা আরও অনেক উদ্যোক্তা পাবো বলে আশা রাখছি। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রশিক্ষণ সম্পন্ন করে আজ আপনারা আনুষ্ঠানিক সনদ গ্রহণ করছেন ঠিকই, তবে বাক্কোর সাথে আপনাদের যাত্রা কিন্তু এখানেই শেষ নয়। আপনাদের মতো মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত হওয়া এবং পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণেও সর্বাত্মক সহযোগিতা মাধ্যমে ভবিষ্যতেও পাশে পাবেন বাক্কোকে”।

এছাড়াও অনুষ্ঠানে প্রদর্শিত একটি ভিডিওবার্তায় সকল প্রশিক্ষণার্থীদের সফলতার সাথে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ এবং সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাক্কো পরিচালক মেহেদী হাসান জুলফিকার, কাজ৩৬০ ও এমরাজিনা টেকনোলজিস -এর প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম, ভাইজার এক্স লিমিটেড -এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল মোস্তফা, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি –এর চেয়ারম্যান ডঃ তানজীবা রহমান, এবং বিজনেস প্রোমোশন কাউন্সিল -এর সহকারী পরিচালক জনাব মো: ফয়সাল খান।

এছাড়াও নিজেদের বক্তব্যের মাধ্যমে এ কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করার অনুভূতি ব্যক্ত করেন প্রশিক্ষণার্থীরা।

এ অনুষ্ঠানে সম্মানিত প্রশিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করে বাক্কো। অনুষ্ঠানের শেষপর্যায়ে সকল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়ার মাধ্যমে আয়োজনের শুভ সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, বিগত তিন বছর ধরেই আলাদা আলাদা প্রতিপাদ্যকে সামনে রেখে "ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনার" শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে চলেছে বাক্কো ও বিপিসি। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "টুগেদার উই গো ফারদার"। পরবর্তী বছরগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলেই মনে করছেন সম্পৃক্ত সকলে।

#কাজ৩৬০

04/06/2024

যারা উদ্যোক্তা অথবা আপনার ব্যাবসার ব্রান্ডিং নিয়ে ভাবছেন, কিন্তু বাজেটের মধ্যে ভালো গ্রাফিক ডিজাইনার পাচ্ছেন না, অথবা লোগো কাকে দিয়ে বানাবেন বুঝতে পারছেন না, অথবা ফেসবুকের জন্যে বা প্রিন্টের জন্যে ব্যানার লাগবে, বা বিজনেস কার্ড ডিজাইন করতে হবে - তারা বিভিন্ন বাজেটের মধ্যে কাজের স্যাম্পল দেখে ভালো ডিজাইনার নির্বাচন করতে পারবেন কাজ৩৬০ মার্কেটপ্লেস থেকে! :)

প্রথম কমেন্টে লিংক শেয়ার করা হয়েছে যেখানে বিভিন্ন গ্রাফিক ডিজাইনারদের অনেকগুলো গ্রাফিক ডিজাইনের সার্ভিস/অফার দেখতে পাবেন। শুধু লোগো ডিজাইনের অফারগুলো দেখতে অফারের ক্যাটাগরিতে "লোগো ডিজাইন" সিলেক্ট করুন।

আপনার সব ডিজাইনের কাজ এবার অনলাইনেই হয়ে যাবে! অফিসে ডিজাইনার হায়ার করে কাজ করানোর ঝামেলা নেই। মাসিক বেতনে ডিজাইনার হায়ার করার প্রয়োজনও নেই। প্রজেক্ট বেজড পেমেন্ট করে কাজ সম্পন্ন করতে পারবেন বাজেটের মধ্যেই।

#কাজ৩৬০

Eid Mubarak from ET! 🌙⭐️
10/04/2024

Eid Mubarak from ET! 🌙⭐️

Happy Independence Day Bangladesh. 🇧🇩
26/03/2024

Happy Independence Day Bangladesh. 🇧🇩

Happy Ramadan. 🌙
12/03/2024

Happy Ramadan. 🌙

Happy New Year 2024!Have a blessed and successful new year ahead. 🎆🎉🎊✨🕊️
31/12/2023

Happy New Year 2024!

Have a blessed and successful new year ahead. 🎆🎉🎊✨🕊️

Merry Christmas! 🎅🛷✨🎁🎄🎁
24/12/2023

Merry Christmas! 🎅🛷✨🎁🎄🎁

Happy Victory Day Bangladesh. 💚❤
16/12/2023

Happy Victory Day Bangladesh.
💚❤

They are hackers. Please do not click on the links they send you through the messages. They will tell you that your acco...
17/09/2023

They are hackers. Please do not click on the links they send you through the messages. They will tell you that your account is suspended. To get it back you need to click on the link. PLEASE DO NOT CLICK ON THAT LINK.

Wishing everyone a blessed Eid al Adha. EID MUBARAK!
28/06/2023

Wishing everyone a blessed Eid al Adha. EID MUBARAK!

Thanks to Bangladesh Association of Contact Center & Outsourcing (BACCO) for the membership certificate and membership c...
02/05/2023

Thanks to Bangladesh Association of Contact Center & Outsourcing (BACCO) for the membership certificate and membership card. :)

21/04/2023

Eid Mubarak from Emrazina Technologies. May this Eid bring blessing and peace into our life.

Address

House 1188 (2nd Floor), Avenue 11, Mirpur DOHS
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Emrazina Technologies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emrazina Technologies:

Share