15/07/2021
জয়ীতা একজন অত্যন্ত সাধারন মেয়ে। কলেজ পেরিয়ে এখন গার্হস্থ অর্থনিতি নিয়ে অনার্স পড়ছে। ছোটবেলা থেকেই জয়ীতার স্বপ্ন নিজে কিছু একটা করবে। ইউনিভার্সিটির সহপাঠি মিতার সাথে পরিচয়। মিতার অনলাইনে একটা পেইজ আছে। সেখানে সে দেশীও হ্যান্ডিক্রাফটস এর বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। পড়াশোনার পাশাপাশি সেটা নিয়েই ব্যাস্ত থাকে। জয়ীতার ইচ্ছে নিজে কিছু একটা করে। কিন্তু অনলাইনে বিজনেস করতে হলে কি কি করতে হয় সেগুলো সম্পর্কে তার খুব একটা ভালো ধারনা নেই।
মিতার কাছে শুনে যা বুঝতে পারল, একটি অনলাইন শপ করতে হলে তাকে প্রথমে ঠিক করতে হবে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবে। জয়ীতা ছোটবেলা থেকেই হাতে খুব ভালো নকশা ডিজাইন করতে পারে। জামায়, পাঞ্জাবী, হাতে মেহেন্দি দেয়া, শাড়িতে হ্যান্ড পেইন্ট করা এমনকি সুই সুতোর কাজেও খুব পটু। তাই ঠিক করল, সে যেটাতে সবচেয়ে ভালো আর ভালোবেসে কাজটা করতে পারবে সেটাই সে করবে।
যেমন ভাবা তেমন কাজ। অনলাইনে একটি পেইজ'ও খুলে ফেলল। নিজের করা কিছু কাজের ছবি আপ্লোড করল। বান্ধবীদের পেইজে এড করল। কিন্তু সময় যত যাচ্ছিল, রিয়েল লাইফের সমস্যাগুলো স্পষ্টত হতে লাগল। অন্যান্য প্রফেশনাল পেইজগুলো যখন সে দেখে তখন পার্থক্যটা বুঝতে পারে। তার পেইজের কভার ফটোটা মোটেও সুন্দর নয়। পেইজের প্রোফাইল পিচারটাও আকর্ষনীয় নয়। প্রোডাক্ট এর ছবিগুলোও কেমন যেন খুব সাদামাটা। তার মানে তার এখানে প্রফেশনালিজিম এর ঘাটতি আছে বেশ বোঝা যাচ্ছে।
মন খারাপ করে গুগোল ঘাটতে ঘাটতে চোখে আটকে গেল "আভা - ডিজাইন স্কলারশিপ ফর ওমেন"। পেইজে ক্লিক করে সরাসরি কথা বলল, আভা কাউন্সেলর এর সাথে।
জয়ীতা বলল তার পেইজের কথা এবং ফ্রাস্টেশনের কথা। সব শুনে আভা কাউন্সেলর তাকে যেটা ব্যাখ্যা করল সেটা এরকম -
নিঃসন্দেহে আপনার কাজগুলো খুব সুন্দর। কিন্তু শুধু কাজ সুন্দর হওয়াটা একটি বিজনেসের জন্য যথেষ্ট নয়। এজন্য প্রয়োজন পরিচিতি, মার্কেট রিচ করা এবং ব্যাবসার প্রসার ঘটানো, আর প্রচারেই প্রসার। জ
তাই প্রথমত আপনার প্রয়োজন একটি ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করা, একটি অর্থপূর্ন নাম দিয়ে পেইজ প্রোফাইলে সুন্দর লোগো দেয়া, একটি চমৎকার কভার ফটো দেয়া, এবং প্রোডাক্ট গুলো দিয়ে ব্যানার বানিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে পোস্ট করা।
জয়ীতার চোখ ঝলমল করে উঠল। ঠিক এগুলোর ঘাটতি'ই সে অনুভব করছিল এতদিন। প্রশ্ন করল, এগুলো শিখতে হলে আমাকে কি করতে হবে। আভার সহজ উত্তর, আপনি গ্রাফিক এন্ড ভিজুয়াল ডিজাইন কোর্সটি করতে পারেন। এই কোর্সটি করলে আপনি আপনার নিজের পেজের ডিজাইনের কাজ গুলো নিজেই করতে পারবেন। তাছাড়া অন্যদের ডিজাইনের কাজগুলোও করে দিতে পারবেন। বিভিন্ন মার্কেটপ্লেসে ডিজাইনের উপর ফ্রিল্যান্সিং কাজগুলোও করতে পারবেন।
জয়ীতা বলল আমি এটা অবশ্যই করতে চাই! আপনাদের আভা প্রোগ্রামটি সম্পর্কে কাইন্ডলি বিস্তারিত একটু বলুন।
আমাদের আভা ডিজাইন স্কলারশিপ ফর ওমেন প্রোগ্রামে - মেয়েদের জন্য প্রতিটি ডিজাইন কোর্সে ১৫% ছাড় আছে। আমাদের সবগুলো কোর্স ই এখন অনলাইনে হচ্ছে তাই যে কোন প্রান্ত থেকে মেয়েরা ঘরে বসেই কোর্সটি করার সুযোগ পাচ্ছে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর ইন্টার্নশিপের সুযোগ পাবে।
আপনি যদি আরো কিছু জানতে চান আমাদের ফেইসবুক পেইজে যোগাযোগ করতে পারেন অথবা কল করে কথা বলতে পারেন।
জয়ীতা জানাল, সে আর দেরী করতে চায় না। এই ব্যাচ থেকেই ভর্তি হতে চায় । ভর্তি প্রসেসের বিস্তারির তথ্য জেনে নিয়ে ধনবাদ দিয়ে শেষ করল।
কথা বলতে বলতে কখন বিকেল হয়ে গেছে টেরই পায়নি। কি সুন্দর ঝিরঝিরি দক্ষিণা বাতাস বইছে। এক কাপ চা নিয়ে বারান্দায় বসে গুনগুন করে গান ধরল আর মনটা ফুরফুরে হয়ে গেল।
To learn more visit us
https://www.theuserhub.com/news/ava-design-scholarship-for-meritorious-female-students/