Boiwala BCS Solution

Boiwala BCS Solution শিক্ষা ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে অবদান রাখা।
(291)

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি সহায়ক BCS Solution (beta) মোবাইল এপের বেটা ভার্সন এখন প্লে স্টোরে। আমরা চেষ্টা কর...
03/07/2021

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি সহায়ক BCS Solution (beta) মোবাইল এপের বেটা ভার্সন এখন প্লে স্টোরে। আমরা চেষ্টা করছি একটি সম্পূর্ণ পরীক্ষা প্রস্তুতি সহায়ক এপ তৈরি করতে। আর তার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এপটি এখনই ডাউনলোড করুন, মডেল টেস্ট দিন অথবা নিজেকে ট্রেইন করুন প্রায় ৩০ হাজার প্রশ্ন অনুশীলন করার মাধ্যমে। এবং এই মুহুর্তে সম্পূর্ণ ফ্রি এবং কোন বিজ্ঞাপন নেই।

নিচের লিঙ্ক থেকে আমাদের এপটি ডাউনলোড করুন-

এই এপের মাধ্যমে আপনি এখন পর্যন্ত হয়ে যাওয়া সবগুলো বিসিএস এর প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়া ৩০ হাজারেরও বেশি প্রশ্ন ব্যাংক থেকে আনলিমিটেড মডেল টেস্ট দেয়ার সুযোগ তো থাকছেই।

একনজরে দেখে নিন কি কি থাকছে আমাদের এই অ্যাপেঃ
* ৩০ হাজারেরও বেশি MCQ
* পূর্ণাঙ্গ মডেল টেস্ট (২০০ প্রশ্ন ২ ঘন্টা)
* বিষয়ভিত্তিক পরীক্ষা (১০ টি বিষয়)
* সময়ভিত্তিক পরীক্ষা (৩০ মিনিট থেকে ৯০ মিনিট )
* বিগত বছরের প্রশ্নপত্রের উপর পরীক্ষা
* উত্তর পত্র বিশ্লেষণ (সঠিক উত্তরের Percent বলে দিবে) ভূল উত্তরের তালিকা
* উত্তরপত্র মূল্যায়ন এবং পারফর্মেন্স হিস্টরি সহ আরও বিভিন্ন ফিচার

কিভাবে আমাদের ফিচারগুলো কাজ করেঃ

বিষয়ভিত্তিক পরীক্ষা মডিউলঃ
এখানে ১০ টি বিষয়ের যে কোন বিষয়কে আলাদা ভাবে প্রস্তুতি নিতে চাইলে বিষয় ভিত্তিক পরীক্ষা দিন। ১০ টি বিষয়েই প্রায় ১০০০ টি প্রশ্নের উপর পরীক্ষা দেয়ার সুবিধা আছে।

বিগত বছরের প্রশ্নের পরীক্ষা মডিউলঃ
যেহেতু বি.সি.এস এ আগের প্রশ্ন থেকে প্রশ্ন আসে,তাই এ মডিউল ব্যবহার করে আপনি বিগত বছরে অনুষ্ঠিত হওয়া ১০ম থেকে ৪১তম বিসিএস পরীক্ষার প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবেন।

মডেল টেস্ট সেকশনঃ
এটি হল ২ ঘন্টায় ২০০ প্রশ্নের একটি পূর্ণাঙ্গ পরীক্ষা এবং এটি PSC থেকে দেওয়া নতুন প্রশ্নকাঠামো অনুযায়ী তৈরি। ৩০ হাজার প্রশ্নপত্র হতে ২০০টি করে MCQ নিয়ে প্রতিবার নতুন মডেল টেস্ট দিতে পারবেন।

রেজাল্ট অ্যানালাইসিসঃ
এ অংশ ‘মডেল টেস্ট’ পরীক্ষার ফলাফলকে বিষয়ভিত্তিক বিশ্লেষণ (subject analysis) করে আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার অবস্থান, দক্ষতা ও দূর্বলতা সম্পর্কে। বিষয়ভিত্তিক বিশ্লেষণ থেকে আপনি জানতে পারবেন ১০ টি বিষয়ের মধ্যে কোন বিষয়ে আপনি কতটুকু প্রস্তুতি অর্জন করছেন। এই অংশ আপনাকে প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষ সাহায্য করবে।

Exam History:
এই বিভাগে আপনি যত মডেল টেস্ট দিবেন তার সব History জমা থাকবে। পরবর্তিতে যে কোন সময়ে আপনার দেওয়া যত মডেল টেস্ট আছে তার পুরো প্রশ্নপত্র দেখতে পারবেন এবং যদি পুরানো কোন মডেল টেস্ট আবারো দিতে চান তাও পারবেন।

আমাদের দৃঢ় বিশ্বাস, একজন বি.সি.এস অফিসার হওয়ার লক্ষে Boiwala BCS Solution আপনাকে এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে।

Be an Angel
আমরা আপনাকেই খুঁজছি আমাদের এনজেল হিসেবে। আমাদের সহযোগিতা করে আমাদের এপটিকে পূর্নাংগ ভার্সনে রুপান্তর করতে সাহায্য করুন এবং এঞ্জেল হবার মাধ্যমে জিতে নিন বিভিন্ন পয়েন্ট। আমাদের এঞ্জেলদের জন্য আমরা নিয়ে আসছি বিভিন্ন সুযোগ। এই বেটা ভার্সনে থাকছে প্রশ্ন সাবমিট করার সুবিধা। আপনার তৈরি করা প্রশ্নেই প্র্যাকটিস করবে আমাদের লাখো শিক্ষার্থী।

হাইলাইটস
এপের বেটা ভার্শনে রেজিস্ট্রেশন করলে প্রথম বছর সম্পূর্ণ ফ্রি, তাছাড়া নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন আপলোড করে নিয়ে নিতে পারেন সাবস্ক্রিপশন ফি এর উপর ১০০% ডিস্কাউন্ট।

আমরা আনন্দের সাথে জানাচ্ছি, খুব শীঘ্রই নতুন আঙ্গিকে এবং নতুন চমক নিয়ে আমরা "বইওয়ালা বিসিএস সলিউশন" নিয়ে আপনাদের সামনে হা...
02/07/2020

আমরা আনন্দের সাথে জানাচ্ছি, খুব শীঘ্রই নতুন আঙ্গিকে এবং নতুন চমক নিয়ে আমরা "বইওয়ালা বিসিএস সলিউশন" নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি।

এতদিন যারা আমাদের কাজকে সাথে থেকে উতসাহিত করেছেন, যারা প্রতিনিয়ত মেসেজ করে জানতে চেয়েছেন আমাদের পরবর্তী পদক্ষেপ, তাদের সবাইকে আমাদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।

29/05/2020

আমরা আনন্দের সাথে জানাচ্ছি, খুব শীঘ্রই নতুন আঙ্গিকে এবং নতুন চমক নিয়ে আমরা "বইওয়ালা বিসিএস সলিউশন" নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি।

এতদিন যারা আমাদের কাজকে সাথে থেকে উতসাহিত করেছেন, যারা প্রতিনিয়ত মেসেজ করে জানতে চেয়েছেন আমাদের পরবর্তী পদক্ষেপ, তাদের সবাইকে আমাদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।

বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে

22/04/2017

➊ সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে এবং
প্রতি দিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ করার
পদ্ধতি বের করে.?
-ক্যালডীয়রা।
-
➋ ৩৬৫ দিনে বছর,৩০ দিনে মাস গণনা শুরু
করেছিল.?
-মিশরীয়রা।
-
➌ চাঁদ পর্যবেক্ষণ করে পঞ্জিকা তৈরি
করেন.?
-ব্যাবিলনীয়রা।
-
➍ পাটিগণিতে গুন পদ্ধতি আবিষ্কার
করেন.?
-সুমেরীয়রা।
-
➎ ২২টি ব্যাঞ্জনবর্ণ উদ্ভাবন করেন.?
-ফিনিশীয়রা।
-
➏ বর্তমান ব্যাঞ্জনবর্ণের সাথে মিল
রয়েছে.?
-ফিনিশীয় ব্যাঞ্জনবর্ণের।
-
➐ চীনের রাজাকে বলা হয়.?
-Son of God
-
➑ আইন প্রনয়ন করেন.?
-ব্যাবিলনীয়রা।
-
➒ চাকা আবিষ্কার করেন.?
-সুমেরীয়রা।

10/04/2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি

১) ভারতে তিস্তা নদীতে বাঁধ দিয়েছে - গজলডোবা নামক স্থানে
২) তিস্তার পরিবর্তে তোর্সা নদীর পানি ভাগা ভাগির বিষয়ে মত দিয়েছেন - মমতা বন্দ্যোপাধ্যায়
৩) তোর্সা নদীর উৎপত্তি - চীন
৪) তোর্সা নদী কালচিনি নদীর সাথে মিলিত হয় - আলিপুরদুয়ারে
৫) তিস্তা থেকে তোর্সা নদীর দূরত্ব - প্রায় ১০০ কি. মি
৬) পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক -১৭ টি পন্যের সংরক্ষণ ও পরিবহনে
৭) পেঁয়াজের খোসা ছাড়ানোর স্বয়ক্রিয় মেশিন আবিষ্কারের জন্য মালেশিয়ায় পুরস্কৃত - বাংলাদেশী শিক্ষার্থী তাসনিম মাহবুব
৮) নরওয়ের রাজধানী - অসলো
৯) জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত - নিকি হ্যালি
১০) প্রশান্ত মহাসাগরে ভাসমান - মার্কিন বিমানবাহী রনতরী Uss কার্ল ভিনসন
১১) তান্তা শহর - মিশরে
১২) চাকমাদের বড় উৎসব - বিঝু
১৩) মারমাদের উৎসব - সাংগ্রাই
১৪) ত্রিপুরাদের উৎসব - বৈসুক
১৫) তঞ্চ্যঙ্গাদের উৎসব - বিষু
১৬) অহমিয়াদের উৎসব - বিহু
১৭) চাক, ম্রো ও খুমিদের উৎসব - চাংত্রান্ত
১৮) ম্যালেরিয়ার ঔষধ - কুইনাইন
১৯) কুইনাইন আবিষ্কার করেন - ইংরেজ চিকিৎসক রোনাল্ড রস
২০) কুইনাইন তৈরি হয় - সিনকোনা নামক উদ্ভিদ থেকে
২১) রেডিও পাকিস্তান থেকে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধ করা হয় - ১৯৬৭ সালে
২২) এর প্রতিবাদ করেছিলেন - ১৮ জন বুদ্ধিজীবী
২৩) এর জন্য পাকিস্তান সরকারকে সমর্থন দিয়েছিলেন - ৪০ জন বুদ্ধিজীবী, শিল্পী,শিক্ষক
২৪) বাংলাদেশ জাতিসংঘের উন্নয়নশীল দেশের তালিকায় আসতে চায় - ২০১৮ সালে
২৫) বাংলাদেশ এলডিসি হিসেবে সব ধরনের বাণিজ্যিক সুবিধা পাবে - ২০২৭ সাল পর্যন্ত
২৬) জাতিসংঘের সাধারন পরিষদে বাংলাদেশ উন্নয়নশীল দেশের ঘোষণা পেতে অপক্ষো করতে হবে -২০২৪ সাল পর্যন্ত

আজকের দৈনিক" প্রথম আলো " পত্রিকা থেকে
১০ এপ্রিল ২০১৭
২৭ চৈত্র ১৪২৩
# # সালমান চৌধুরী পিয়াস # #
# # ঢা.বি # #

10/04/2017

িসিএস_প্রস্তুতিঃ ১৫৩টি প্রশ্ন - উত্তর
জব সল্যুশন রিভিউ!!! শেয়ার করে নিজের কাছে রাখুন।
------------------------------------------------------
১। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করা হয়েছে ?
= ১০০বিলিয়ন( Green Climate Fund)
২। বাংলাদেশের জাতীয় পতাক কবে গৃহীত হয় ?
= ১৭জানুয়ারী , ১৯৭২ ।
৩। সমুদ্র পৃষ্ঠ ৪৫সে.মি. বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট শরণার্থী হবে ?
= ৩.৫ কোটি
৪। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে দেবে ?
= ৩০%
৫। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া যায় কার ?
=কাহ্নপা
৬। The Phrase ' Nouveau Riche ' means
- New Rich
7. protocol means
= Records of rules
8. Let us beging by looking at the minutes of the meeting . here 'Minutes means
= Written record
9. অলিভ টারটল কোথায় পাওয়া পায় ?
= সেন্ট মান্টিনে
১০. প্রান্তিক হৃদ কোথায় অবস্থিত?
= বান্দরবানে
১১. অতিথি পাখির জন্য পরিচিত যার অন্য নাম প্যারা দ্বীপ তার আসল নাম কি?
= সোনাদিয়া
১২। দ্যা ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক কে ?
= গ্যারি জে বোস ( অন্য গ্রন্থ > দি ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ )
১৩। মংডু কোন দেশ দুটির সীমান্ত এলাকা ?
- বাংলাদেশ - মিয়ানমার
১৪। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্টের ৭ম নৌবহরের সদর দপ্তর হচ্ছে
= ইউকোসুক
১৫। ১৯৮২সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে
= ৩৫০ নটিক্যাল মাইল
১৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম
= কমেকন
১৭। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য হবে ?
= দক্ষিণ-পুর্ব এশিয়া
১৮। শান্তির সংবিধান বলা হয়
= জাপান
১৯। ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়েছে ?
= ৪বার
২০। বাংলাদেশে কাল বৈশাখী হয় কখন
= প্রাক- মৌসুমী বায় ঋতুতে
২১। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই ?
= নাগাল্যান্ড ( অপসন অনুযায়ী)
২২। হিমবাহের ক্ষয় দ্বারা গঠিত হয়
= ইউ- আকৃতির উপত্যকা
২৩। বাংলাদেশের কৃষি কোন ধরণের ?
- ধান- প্রধান নিবিড় স্বয়ংভোগী
২৪। আপদ বা হ্যাজার্ড এর প্রত্যক্ষ প্রভাব ?
= পরিবেশগত
২৫। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্ব প্রথম হবে ?
=দুর্যোগ প্রস্তুতি
২৬। গোয়েন্দা বিভাগে কোনটি ব্যবহৃত হয় ?
= এক্স রশ্মি
২৭।আকৃতি, অবস্থান ও কাজের ভিত্তিতে আবরণী টিস্যু কত প্রকার ?
= ৩প্রকার
২৮। কম্পিউটার থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলা হয়
= রিড
২৯। ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখা করে ?
= বিশ্বব্যাংক
৩০। জোহানেসবার্গ প্ল্যান অব ইম্পিমেন্টেশন সুশাসনের সঙ্গে কোন বিষয়টিকে গুরুত্ব দেয় ?
= টেকসই উন্নয়ন
৩১। কবি ওয়ালা ও শায়েরওয়ালা উদ্ভব ঘটে কখন ?
= আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
৩২। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ‘ঢাকা ‘ বাংলাদেশের রাজধানী
= ৫(১)
৩৩। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
= বৈকাল
৩৪। বাংলাদেশের আপীল বিভাগের মোট বিচারক কতজন ?
= ১১জন ।
৩৫। স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান
= ক্রোমিয়াম,
৩৬। সর্বাপেক্ষা হালকা গ্যাস
= হাইড্রোজেন
৩৭। সংকর ধাতু পিতলের উপাদান
= তামা ও দস্তা
৩৮। ভাষার ক্ষুদ্রতম একক
= ধ্বনি ( বাক্যের > শব্দ )
৩৯। তুমি অধম, তাই বলে আমি উত্তম হইব না কেন ? কার উক্তি
= বঙ্কিম
৪০। প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন কে ?
= মুসা ইব্রাহিম
৪১। ভারত- মিয়ানমার উভয় দেশের সাথে সীমান্ত আছে বাংলাদেশের কোন জেলার ?
= রাঙামাটি
৪২। ডায়োট হিসেবে বেশি ব্যবহৃত হয়
= রেকটিফায়ার
৪৩। রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয় ?
= ১৮৬৩
৪৪। তারবিহীন দ্রুতগতির েইন্টারনেট সংযোগের জন্য উপযোগী
= ওয়াইমাক্স
৪৫। পারস্পরিক আবেশ ব্যবহৃত হয়
= ট্রান্সফরমারে
৪৬। ভৃপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে
= ছায়াবৃত্ত
৪৭। কোন ত্রিভূজের ৩টি বাহুুকে বর্ধিত করলে উত্পন্ন বহিস্থকোণ তিনটির সমষ্টি কত ?
= ৩৬০ ডিগ্রি
৪৮। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে ?
= অভ্যন্তরীণ প্রতিফলন
৪৯। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০বার ঘোরে । ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে ?
= ৫৪০ ডিগ্রি
৫০। পরপর ৩টি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত ?
=১৫
৫১ । একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ২মিটার বাড়ালে এর ক্ষেত্রফল ৩রুট৩ বর্গমিটার বেড়ে যায় । সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ?
= ২ মিটার ।
৫২ । ‘বিদ্রোহী ‘ কোন কাব্যের অন্তর্গত ?
= অগ্নিবীণার ২য় কাব্য
৫৩। আলাওলে ’তোহফা ‘ কোন ধরণের কাব্য ?
= নীতিকাব্য
৫৪।’পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদের নাম কী?
= কবীন্দ্র পরমেশ্বর
৫৫। সাহিত্য অলঙ্কার কত প্রকার ?
= ২প্রকার
৫৬। A Formal composition or speech expressing high praise of somebody
=eulogy
57. বাংলাদেশ কোন দেশ থেকে সাহায্য বেশি পায় ?
= জাপান
৫৮। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়
= আয়নোস্ফিয়ার
৫৯। কোন কবি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়েছেন ?
= ভুসুকু পা
৬০। বাংলা ভাষায় ছন্দ কত প্রকার ?
= ৩প্রকার
৬১। সকালে উঠিয়া আমি মনে মনে বলি , সারাদিন আমি যেন ভালে হয়ে চলি ।
পাখি সব করে রব , রাতি পোহাইল । পঙক্তিদ্বয় কার ?
= মদনমোহন তর্কালঙ্কার
৬২। রবীন্দ্রনাথের ‘সোনার তরী ‘ কবিতা কোন ছন্দে রচিত ?
=মাত্রাবৃত্ত
৬৩। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ?
=ফরিদপুর
৬৪। রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে --
= অক্সিজেন সরবরাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে
৬৫। গ্রীন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে ?
= নিম্নভূমি নিমজ্জিত হবে
৬৬। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুত খরচ
= একই হয়
৬৭। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়
= ১৯০৪সালে
৬৮। কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় ?
= সালফারের
৬৯। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে ?
= সম্পূরক কোণ
৭০। বাংলা সাহিত্যের আদি কবি কে ?
= লুইপা
৭১। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
= রাজা রামমোহন রায় ( ইংরেজি লেখেন ) আর বাংলা হরফে লেখে > ব্রাশি হ্যালহেড
৭২। প্রাচীনতম বাঙালী কবি কে?
= শাহ মুহাম্মদ সগীর
৭৩। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি ?
= কৃপার শাস্ত্রের অর্থভেদ
৭৪। অগ্নিবীণার প্রথম কবিতা কোনটি ?
= প্রলয়োল্লাস
৭৫। একাত্তরের চিঠি - কী?
”= মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন (৮২টি পত্র )
৭৬। বাংলাদেশে বর্তমানে সরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত ?
= ৩৭ টি । তবে ৩৭ না থাকলে ৩৮টি ।
৭৭। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয় কোনটি ?
= ভোলা জেলার হাজিপুর
৭৮। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ?
= গৌড়
৭৯। বৃটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
= লর্ড মাউন্টব্যাটেন
৮০। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্র মন্ত্রীর নাম কি?
= জন কেরি
৮১। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত ?
= নাফ ( ৫৬ কি.মি )
৮২। এসকাপের সদর দপ্তর কোথায় ?
= ব্যাংকক
৮৩। ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উত্পন্ন হয় ?
= বিদ্যুত
৮৪। চাঁদ দিগন্ত রেখার কাছে অনেক বড় দেখায় কেন ?
= বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
৮৫। কোন ধাতু পানি অপেক্ষা হালকা ?
= সোডিয়াম
৮৬। পারমানবিক চুল্লীতে পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় ?
= সোডিয়াম
৮৭। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোাগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি ?
= আর্লিবার্ড
৮৮। জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয় ?
= ৬ ঘণ্টা ১৩ মিনিট
৮৯। অ্যালিউমিনিয়াম সালফেটেকে বাংলায় কি বলে ?
= ফিটকিরি
৯০। কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহৃত হয় ?
= পায়খানা, প্রসাবখানায়
৯১। ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক ৯ তাদের সমষ্টি কত ?
= ১০৭ ।
৯২। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় ?
= আলউদ্দিন হোসেন শাহ
৯৩। পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায় কোনটি ?
= এ্যালুমিনিয়াম । ২য় লোহা । তবে লোহার ব্যবহার সবচেয়ে বেশি ।
৯৪। পারমাণবিক চুল্লীতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
= ইউরেনিয়াম -২৩৯
৯৫ । বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয় ?
= নাইক্রোম ( নিকেল + ক্রোমিয়াম )
৯৬। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি ?
= দিকদর্শন
৯৭। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ?
= উনিশ শতকে
৯৮। রবীন্দ্রনাথে অতিপ্রাকৃত গল্প কোনটি ?
= ক্ষুধিত পাষাণ
৯৯। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
= মীর মশাররফ হোসেন ( রত্নবতী )
১০০। জীবননান্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?
= কবিতার কথা
১০১। শওকত ওসমানের কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন ?
= ক্রীতদাসের হাসি
১০২। ‘উপরোধ’ শব্দের অর্থ কি?
= অনুরোধ
১০৩। ঐতিহাসিক ২১দফার প্রথম দাবীটি ছিল
= বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
১০৪। ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়
= ১৬১০ সালে ।
১০৫। কোন গোষ্ঠী থেকে বাঙাীলি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?
= অস্ট্রিক
১০৬। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ?
=১৫০ফুট / ৪৫.৭২মিটার / ৪৬.৫মিটা
১০৭। ফেয়ার ফ্যাক্স কী ?
= যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
১০৮। দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল ?
= ৩৪২বছর
১০৯। বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে ?
= বিলক্নিন টন ( ডেটন চুক্তি
১১০। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
= ফ্রঁসোয়া ওলাদ
১১১। টেভিতে রঙিন ছবি উত্পাদনের জন্য মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়
= ৩টি
১১২। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় িএবং কোন কোম্পানি এটা তৈরি করে ?
=এপসন , ১৯৮১, । নাম > অসবর্ন-১
১১৩। যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ব বিভবে িএবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তরিত করা হয় তার নাম কি?
= ট্রান্সফর্মার
১১৪। চা পাতায় কোন ভিটামিন থাকে ?
= ভিটা- বি কমপ্লেক্স
১১৫। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে ?
= নাইট্রোজেনের অভাবে
১১৬। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত ?
= ১৮ ইঞ্চি
১১৭। ইনসুলিন নি:সৃত হয় কোথা থেকে ?
= অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে ।
১১৮। জীবজগতের সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি ?
= আল্ট্রা-ভায়োলেট রশ্মি
১১৯। কোথায় দিন রাত্রি সমান
= নিরক্ষরেখায়
১২০। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে ?
= কসমিক িইয়ার । আর সূর্যকে একবার পৃথিবীর প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকে > সৌর বর্ষ ।
১২১। A farmer had 17 hens . All but 9 died . How many live hens were left ?
= 9
122. The Fifth Consonant from the beginning of this sentence is the letter
= t
123. Two men , starting at the same point , walk in opposite directions for 4 miters , turn left and walk another 3 meters . What is the distance between them ?
= 10
124. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
= দৌলত কাজী
১২৫। মাসিক মোহাম্মদী কবে সালে প্রকাশিত হয় ?
= ১৯২৭
১২৬ । কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয় ?
= কল্লোল
১২৭। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার নাম
= ক্রান্তি , প্রগতি , শিখা
১২৮। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে ?
= ২১টি
১২৯। কত খ্রিস্টাব্দে শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে জগত্তারিণী পদক লাভ করেন ?
= ১৯২৩ সালে। ১৯৩৬ সালে ঢা.বি. থেকে ডি. লিট. ।
১৩০। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাত দিয়ে ?
= রাম নারায়ন তর্করত্ন
১৩১। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়
= উপমা
১৩২। এ মাটি সোনার বাড়া - এ উদ্ধিৃতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে ?
= বিশেষণের আতিশায়ন
১৩৩। আমি কিংবদন্তীর কথা বলছি- এর রচয়িতা কে ?
= আবু জাফর উবায়দুল্লাহ
১৩৪। রাজারবাগ পুলিশ লাইনে ‘ দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে ?
=মৃণাল হক
১৩৫। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি ?
=রক্ত সোপান
১৩৬। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
= ১৩৬ তম
১৩৭। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
= হুমায়ুন রশিদ চৌধুরী (৪১তম অধিবেশনে)
১৩৮। লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে ?
= ৮ম্
১৩৯। সেন্ট মার্টিন আইল্যান্ডের আয়তন কত বর্গ কি.মি.?
= ৮
১৪০। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কবে ?
= ১৯৭৩।
১৪১। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে
=গামা
১৪২। মার্কিন কংগ্রেসের নির্বাচিত সদস্য কতজন ?
= ৫৩৮ ( সিনেটর > ১০০+ নিম্নকক্ষ > ৪৩৫+ ৩জন ওয়াশিংটন ডিসি)
১৪৩। বিলিরুবিন তৈরি হয়
= যকৃত ( কিন্তু সঞ্চিত হয় প্লীহায়
১৪৪। বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে ?
= সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
১৪৫। মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য ?
= উগান্ডা
১৪৬। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ?
= রুজভেল্ট
১৪৭। কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ?
= জন এফ কেনেডি ।
১৪৮। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন ?
= নিউজিল্যান্ডের
১৪৯। রাসায়নিক অস্ত্র চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় ?
= ১৯৯৩ ।
১৫০। আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য কত ?
= ২৭ ।
১৫২। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ?
= ১৯৭৪সালে।
১৫৩। অ্যানেস্টি ইন্টারন্যাশনাল কত সালে শান্তিতে নোবেল পায় ?
= ১৯৭৭

09/04/2017

িসিএস_প্রস্তুতিঃ

১. মাল্টিমিডিয়া কত প্রকার ?
= ২ ( লিনিয়ার (সিনেমা, ভিডিও, টিভি) , নন- লিনিয়ার (কম্পিউটার )
২. বাংলাদেশে ISP - প্রোভাইডার
= আইএসআইএন , গ্রামীন সাইবার নেট, প্রশিকা নেট , ব্র্যাক বিডি নেট , প্রদেষ্টা নেট, অগ্নি সিস্টেমস , বিওএল , কায়েফ নেট , কস্ট নেট ।
৩। ভৌগোলিক অবস্থান হিসেবে বিবেচনা করলে কম্পিউটারের নেটওর্য়াক কত ধরনের?
= ২ ( লোকাল এরিয়া, ওয়াইড এরিয়া)
৪। কম্পিউটারে DATE - লিখার রেঞ্জ কত ?
= ৪ বাইট
৫। কম্পাইলার কী ?
= যে অনুবাদক হাই লেভেল ভাষার উৎস তথা সোর্স কোডকে মেশিন ভাষায় তথা অবজেক্ট কোডে পরিণত করে ।
৬। ইন্টারপ্রেটার কী?
= যে অনুবাদক হাই লেভেল ভাষার উৎস তথা সোর্স কোডকে মেশিন ভাষায় তথা অবজেক্ট কোডে পরিণত করে তবে অনুবাদ পদ্ধতি প্রতিটি লাইন ভিন্ন ভিন্ন ভাবে অনুবাদ করে।
৭। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষাকে কয় ভাগে ভাগ করা হয় ?
= ৩ভাগে
৮। তথ্যের মৌলিক একক কী ?
= উপাত্ত
৯। ডাটাবেজের প্রাণ কী?
= টেবিল
১০ । ডাটাবেজের ক্ষুদ্রতম একক কী ?
= ফিল্ড
১১। কম্পিউটারে মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কবে ?
= ১৯৭১সালে
১২। ডিজিটার সিস্টেমে মৌলিক গেট কতটি ?
= ৩টি ( অর, অ্যান্ড , নট )
১৩। BCD stands for
= Binary Coded Decimal
14. BCD -এর কোড কয়টি বিট দিয়ে গঠিত ?
= ৪বিট
১৫। বাংলা ভাষায় তথ্য বিনিময়ের সংকেত কোডিং সিস্টেম হয়
= ইউনিকোড
১৬ । ইউনিকোড -এ পৃথিবীর সকল ভাষার জন্য কতটি কোডের ব্যবস্থা করা আছে ?
= ৬৫, ৫৩৬টি ।
১৭। ASCII stands for
= American Standard Codes for Information Interchange .
১৮..ASCII - কোডে সংকেত কতটি ?
= ২৫৬টি
১৯. ASCII- কোডের কতটি ইংরেজি ভাষা হরফ, সংখ্যা , ও চিহ্ন জন্য ?
= ১২৮টি
২০ । হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে F- এর দশমিক মান কত ?
= ১৫ ।
২১। মাল্টি টাস্কিং ও মাল্টি ইউজার সিস্টেমের জন্য যে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়
= UNIX
২২। কম্পিউটারের হার্ডওয়ার ও এ্যাপ্লিকেশন প্রোগামের মধ্যে সমন্বয় করে
= সিস্টেম অপারেটর
২৩। সফটওয়ার সাধারণত কত প্রকার ?
= ২প্রকার
২৪. USB (Universal Serial Bus) - পোর্টের ডাটা স্থানান্তর ক্ষমতা
= ১২ মেগাবাইট /সেকেন্ড
২৫। ফায়ারওয়ার পোর্টের ডাটা স্থানান্তর ক্ষমতা
= ৭৮৬ মেগাবাইট /সেকেন্ড
26. Computer - এ কত ধরণের বাস রয়েছে ?
= ৩ধরণের । ডেটা বাস, কন্ট্রল বাস, এ্যাড্রেস বাস
=========
শেয়ার করুন ।

09/04/2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি:
বাংলা ও # ইংরেজি_সাহিত্যের মিশ্রণ
----------------------------------

# ইংরেজি সাহিত্যের আদিকবি- ক্যাডমন (caedmon).
# বাংলা সাহিত্যের আদিকবি – লুইপা॥

#বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি – কাজী নজরুল॥
# ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি-লর্ড বাইরন (Lord Byron).

#বাংলা সাহিত্যের আদি নিদর্শন-চর্যাপদ॥
#ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন-বিউলফ(Beowulf).

#বাংলা সাহিত্যে কবিদের কবি-নির্মলেন্দু গুণ॥
#ইংরেজি সাহিত্যে কবিদের কবি-এডমন্ড স্পেনসার (Edmund Spanser).

#বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি-যতীন্দ্রমোহন বাগচী॥
#ইংরেজি সাহিত্যে দুঃখবাদী কবি-মেথিউ আরনল্ড (Mathew Arnold).

# বাংলাদেশের জাতীয় কবি-কাজী নজরুল ॥
# ইংল্যান্ডের জতীয় কবি- শেক্সপীয়র॥

# রাশিয়ার জাতীয় কবি- আলেকজান্ডার পুসকিন ( Alexander Puskin).
# আমেরিকার জাতীয় কবি- Walt whitman,Robert frost, Emity Dickinson(তিনজন

Collected

09/04/2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
======================
প্রয়োগ - অপপ্রয়োগ:
১. বহুবচনের দ্বিত্বজনিত ভুল :
======================
অনেক সময়েই দেখা যায়, ভাষা ব্যবহারকারী অশুদ্ধভাবে বহুবচনের দ্বিত্ব ব্যবহার করে থাকেন। এ প্রবণতা এত ব্যাপক যে, কোন লেখক এ ত্রুটি থেকে মুক্ত তা খুঁজে বের করাও প্রায় দুরূহ হয়ে ওঠে।
'সার্কভুক্ত অন্যান্য দেশগুলো',
'সব প্রকাশ মাধ্যমগুলো',
'নিম্নলিখিত সব শিক্ষার্থীগণ',
'সব উপদেষ্টামণ্ডলী',
'কতিপয় সিদ্ধান্তবলি',
'দক্ষিণাঞ্চলের সব জেলাসমূহে'-
এমন ধরনের বহুবচনের দ্বিত্বজনিত অপপ্রয়োগ অহরহ চোখে পড়ে। সামান্য সতর্কতাই এ ত্রুটি থেকে লেখককে মুক্তি দিতে পারে।
উপরের দৃষ্টান্তগুলোর শুদ্ধ প্রয়োগ হবে-
'সার্কভুক্ত অন্যান্য দেশ', অথবা 'সার্কভুক্ত অন্য দেশগুলো',
'প্রকাশ মাধ্যমগুলো' অথবা 'সব প্রকাশ মাধ্যম',
'নিম্নলিখিত সব শিক্ষার্থী' অথবা 'নিম্নলিখিত শিক্ষার্থীগণ',
'সব উপদেষ্টা' অথবা 'উপদেষ্টামণ্ডলী',
'কতিপয় সিদ্ধান্ত',
'দক্ষিণাঞ্চলের সব জেলায়' অথবা 'দক্ষিণাঞ্চলের জেলাসমূহে' ইত্যাদি।
এমন একটি অপপ্রয়োগের উদাহরণ 'কর্তৃপক্ষগণ'। কেননা, কর্তৃপক্ষ শব্দটি বহুবচন বাচক। 'কর্তৃপক্ষ' শব্দের অর্থ শাসকগণ, পরিচালকগণ, নিয়ন্ত্রকগণ ইত্যাদি। অতএব, কর্তৃপক্ষ শব্দের শেষে 'গণ' প্রয়োগ বাহুল্য ও অশুদ্ধ।
২. ইং, তাং, নং, চৌং ইত্যাদি :
========================
অধিকাংশ বাঙালি তারিখের পর 'ইং' বলে একটা 'চিহ্ন' লিখে থাকে। তারিখ, নম্বর, চৌধুরী_ এসব শব্দকেও লেখা হয় তাং, নং, চৌং রূপে। এমন দৃষ্টান্তের অভাব নেই। কবে এ প্রবণতার সূত্রপাত তা আমাদের জানা নেই। তবে এসব চলছে দীর্ঘদিন ধরে- শিক্ষিত, শিক্ষার আলোকবঞ্চিত নির্বিশেষে। কিন্তু কেন এমন হলো? তারিখ, নম্বর, চৌধুরীর পরিবর্তে যদি সংক্ষিপ্তরূপে লেখা হতো তা. ন. চৌ. তাহলেও মানা যেত। কিন্তু সংক্ষেপে চিহ্নের পরিবর্তে কেন অনুস্বর (ং) বর্ণ? মনে রাখতে হবে সংক্ষেপে চিহ্ন (.) একটা বিরাম চিহ্ন, পক্ষান্তরে অনুস্বর (ং) হচ্ছে একটা বর্ণ। একটা বর্ণ দিয়ে একটা বিরাম চিহ্নের কাজ চালাতে গিয়েই ঘটেছে দৃষ্টিকটু অপপ্রয়োগ। তারিখ লেখার পর 'ইং' লেখা অনেকটা জাতীয় মুদ্রাদোষে পরিণত হয়েছে। 'ইং' কি ইংরেজির সংক্ষিপ্ত রূপ? এক্ষেত্রে এক ধরনের অপপ্রয়োগ ঘটল- সংক্ষিপ্ত চিহ্নের (.) স্থলে বসানো হলো একটি বর্ণ (ং)। অন্যটি কী? পৃথিবীতে ইংরেজি সাল বলে তো কোনো সাল নেই। তাই 'ইং'-এর প্রশ্নই আসে না। খ্রিস্টীয় সালকে কে ইংরেজি সাল বলে চালিয়ে দিল? প্রথমে যে-ই চালু করুক না কেন, এ ক্ষেত্রে তার 'সাফল্য' বিস্ময়কর। একটা অপপ্রয়োগের ব্যাধিতে গোটা বাংলাভাষী জনগোষ্ঠীই আক্রান্ত। এমনকি পহেলা জানুয়ারিতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঘোষক-ঘোষিকা, সংবাদ-পাঠকের মুখে শোনা যায় 'ইংরেজি নববর্ষের শুভেচ্ছা' জানানোর কথা, পর্দায়ও ভেসে ওঠে অভিন্ন শুভেচ্ছা, জাতীয় দৈনিকের পাতায়ও জানানো হয় একই রকম অপপ্রয়োগজাত শুভেচ্ছা।
৩. প্রেক্ষিত :
===================
পরিপ্রেক্ষিত অর্থে বাংলা ভাষায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় 'প্রেক্ষিত' শব্দটি। লেখাই বাহুল্য যে, এটা ভুল প্রয়োগ। 'প্রেক্ষিত' শব্দ এসেছে 'প্রেক্ষণ' থেকে। 'প্রেক্ষণ' বিশেষ্য পদ, যার অর্থ দৃষ্টি। এ থেকে তৈরি হয়েছে বিশেষণ পদ 'প্রেক্ষিত' (উচ্চারণ 'প্রেকখিতো') যার অর্থ দর্শিত বা যা দেখা হয়েছে। অর্থাৎ 'প্রেক্ষিত' শব্দের সঙ্গে দৃষ্টি/দেখা/দর্শিত এসব অর্থ জড়িত আছে। কিন্তু এই অর্থকে পাল্টে দিয়ে অধিকাংশ লেখক 'প্রেক্ষিত' শব্দ ব্যবহার করেন পটভূমি/পরিপ্রেক্ষিত/ Perspective/background অর্থে। এই ব্যবহার বিশ্ববিদ্যালয়ের পিএইচ. ডি পর্যায়ের অভিসন্দর্ভের শিরোনামাতেও কখনো কখনো লক্ষ করা যায়। এ বিষয়ে সকলের সতর্কতা জরুরি।
৪. জন্মজয়ন্তী :
==============
'জন্মজয়ন্তী' শব্দের ব্যবহারও এত বেশি যে একটি অপপ্রয়োগই শুদ্ধ প্রয়োগ বলে মনে হতে পারে। 'জয়ন্তী' শব্দের মাঝেই আছে জন্ম-প্রসঙ্গ; কাজেই জয়ন্তীর পূর্বে 'জন্ম' শব্দের প্রয়োজন পড়ে না। 'জয়ন্তী' শব্দের অর্থ জন্মোৎসব, কোনো ব্যক্তির জন্মতিথি উপলক্ষে উৎসব। গ্রাম থেকে শহরে আসা শিক্ষার আলোকবঞ্চিত কোনো কৃষক যদি হাসপাতালে তার আত্দীয়কে দেখে এসে বলেন, 'হাসপাতালে গিয়েছিলাম, আসার সময় রোগীকে ফলফ্রুট দিয়ে এলাম'- এক্ষেত্রে 'ফলফ্রুটে'র ক্ষেত্রে যেমন অপপ্রয়োগ ঘটে, তেমনি অপপ্রয়োগ হয় 'জন্মজয়ন্তী'র ক্ষেত্রেও। অতএব, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মজয়ন্তী না বলে বলা উচিত 'রবীন্দ্রনাথের সার্ধশত জয়ন্তী'।
৫. অত্র-তত্র-যত্র :
================
'অত্র' শব্দের অর্থ এখানে, 'তত্র' সেখানে, 'যত্র' যেখানে, 'যত্র-তত্র' যেখানে-সেখানে। 'অত্র' কখনোই 'এই' অর্থে ব্যবহার শুদ্ধ প্রয়োগ হতে পারে না। কিন্তু 'অত্র অফিস', 'অত্র বিশ্ববিদ্যালয়', 'অত্র স্থান'- এমন ব্যবহার প্রায়শই চোখে পড়ে। শুদ্ধ প্রয়োগ হবে- এই অফিস, এই বিশ্ববিদ্যালয়, এই স্থান প্রভৃতি। কাজেই 'এই' অর্থে 'অত্র' যত্রতত্র যাতে ব্যবহার না করা হয়, সেদিকে ভাষা-ব্যবহারকারীকে সতর্ক থাকতে হবে। বাংলা ভাষায় প্রয়োগ-অপপ্রয়োগ বিষয়ে অনেক কথা বলার আছে। এই আলোচনায় আমরা কতিপয় ব্যবহার নিয়ে কথা বলেছি। ভবিষ্যৎ কোনো লেখায় অভিন্ন বিষয় নিয়ে আরও অনেক কথা জানানোর ইচ্ছে আছে।
:
সংগ্রহ >>> সহজ বাংলা ভাষা ও সাহিত্য

Address

Suit # 4D, Plot # 120, Road # 01, Block # F, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Boiwala BCS Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boiwala BCS Solution:

Share