Cyber City

Cyber City Welcome to CyberCity. CyberCity is a one of the best IT company in Bangladesh. We are providing a be

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা কঠিন!বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের অন্যতম লক্ষ্য বৈষম্যহীন সমাজ, দেশ, শাসন ব্যবস্থা বিনির্ম...
05/08/2024

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা কঠিন!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের অন্যতম লক্ষ্য বৈষম্যহীন সমাজ, দেশ, শাসন ব্যবস্থা বিনির্মাণ। তার জন্যই এত ত্যাগ, এত রক্ত।

কিন্তু স্বাধীনতার প্রথম প্রহরেই রাষ্ট্রের সম্পদ লুট করা, আগুন দেওয়া ও অন্য ধর্ম্যালম্বীদের জান-মালের ক্ষতি করে এ মহান আন্দোলন কে দেশ এবং বিশ্বের সামনে ছোট করে ফেলা হচ্ছে।

প্লিজ এগুলো থেকে সবাই বিরত থাকুন। রাষ্ট্রের সম্পদ রক্ষা না করা গেলে, সকল ধর্ম-বর্ণ-মতের সহ-অবস্থান না ঘটাতে পারলে, দেশ কিছু বছর বছর পর পরেই এমন স্বাধীন করতে হবে।

আর এখন রাজনৈতীক দল গুলো তাদের বিভিন্ন নগ্ন খেলা শুরু করবে, যেমন - আওয়ামীলিগ দেশে একটা ধর্মীয় ধাংগা লাগানোর চেষ্টা করবে, বিএনপি-জামায়াত তাদের এত দিনের রাগ-ক্ষোভ নিয়ে আওয়ামীলিগের উপর চোড়াও হবে। ছাত্র জনতা, সাধারণ মানুষের এসব বিষয়ে সতর্ক থেকে রাষ্ট্রের সম্পদ, অন্য ধর্ম্যালম্বীদের জান-মালের রক্ষার দ্বায়িত্ব নিতে হবে।

ুলাই #সৈরাচার_পতন_দিবস #বাংলাদেশ_২_০ #স্বাধীন_বাংলাদেশ

06/06/2024

খুলনা বিভাগের ৩টা জেলার জন্য একটা প্রজেক্টে কিছু-সংখ্যক ট্রেইনার লাগবে।

কোর্স সমূহঃ
Graphics Design with Freelancing
> ১জন ট্রেইনার ২টা ব্যাচ নিতে পারবেন
> স্যালেরীঃ ১৮০০০/- (প্রতি মাসে).

Digital Marketing with Freelancing
> ১জন ট্রেইনার ১টা ব্যাচ নিতে পারবেন
> স্যালেরীঃ ১৫০০০/- (প্রতি মাসে).

Web Design and Development with Freelancing
> ১জন ট্রেইনার ১টা ব্যাচ নিতে পারবেন
> স্যালেরীঃ ১৫০০০/-.

** Freelancing Profile আছে এমন প্রার্থী কে অগ্রাধীকার দেয়া হবে।
** Freelancing Profile না থাকলে স্টুডেন্ট দের Freelancing শেখানো কে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

** ঈদের পরে কোর্স শুরু হবে। কেও যদি খুলনায় মুভ করে এ সুযোগ টা নিতে চান তাহলে আমাকে জানাবেন। প্রজেক্টের স্যালেরীর ধরন দেখে, স্যালেরী কম মনে হতে পারে। তবে নতুন দের শুরু করার জন্য এটা একটা সুযোগ হিসেবে নিতে পারেন।

প্রজেক্টটি আগামী ৬ মাস চলবে। এর মধ্যে নিজের স্কিল বাড়িয়ে অন্য দিকে মুভ করতে পারবেন।
আগ্রহীরা আমাকে সিভি পাঠানঃ [email protected]

🌙 আহলান সাহলান, মাহে রমাদান 🌙সিয়াম সাধনার মাসে পরিপূর্ণ হোক আমাদের আত্মশুদ্ধি। আমাদের সকলের জীবনে এই মাস বয়ে আনুক শান্ত...
11/03/2024

🌙 আহলান সাহলান, মাহে রমাদান 🌙
সিয়াম সাধনার মাসে পরিপূর্ণ হোক আমাদের আত্মশুদ্ধি। আমাদের সকলের জীবনে এই মাস বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

🎉 ফ্রিল্যান্সিং শিখুন সাবলম্বী হোন।👉 রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/z69UB2iWXCcPSvMQAবিঃদ্রঃ যারা SEIP এর কোর্স কর...
25/02/2024

🎉 ফ্রিল্যান্সিং শিখুন সাবলম্বী হোন।
👉 রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/z69UB2iWXCcPSvMQA

বিঃদ্রঃ যারা SEIP এর কোর্স করেছেন তারাও এ কোর্সটি করতে পারবেন।

সুইসকন্ট্যাক্ট কর্তৃক বাস্তবায়িত বিল্ডিং ইয়ুথ এমপ্লয়াবিলিটি থ্রু স্কিলস (BYETS) প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউটে শুরু হতে যাচ্ছে ৩ মাস ব্যাপি Web Design & Development for Freelancing কোর্স।

📄শর্তসমূহঃ
1. বয়সসীমাঃ ১৮ থেকে ৩৫ বছর।
2. শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম এস.এস.সি পাশ।
3. BTEB / NSDA সনদায়ন ফি - ১৫০০ টাকা, যা ট্রেনিদের বহন করতে হবে।
4. প্রোজেক্ট থেকে কোর্স শেষে কোন ভাতা প্রদান করা হবেনা।

👉প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা সমূহঃ
1. নারী, আদিবাসী, দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার।
2. যোগ্য প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকুরি / ফ্রিল্যান্সিং করায় সহায়তা।
3. BTEB / প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন NSDA কর্তৃক সরকারি সার্টিফিকেটের সুযোগ।

🔴 যারা SEIP এর কোর্স করেছেন তারাও এ কোর্সটি করতে পারবেন, তাই আর দেরি না করে আজই রেজিষ্ট্রেশন করুন।
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/z69UB2iWXCcPSvMQA

ঠিকানাঃ
পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউট
ই.ডি.বি ট্রেড সেন্টার (৫ম তলা), ৯৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫।

21/02/2022
Facebook এর নতুন ফিচার আপনার মোবাইলের সকল কার্যাবলি রেকর্ড হচ্ছে ফেসবুকে !!ফেসবুকের off-facebook activity বাটনটি টার্ন অ...
23/10/2020

Facebook এর নতুন ফিচার আপনার মোবাইলের সকল কার্যাবলি রেকর্ড হচ্ছে ফেসবুকে !!

ফেসবুকের off-facebook activity বাটনটি টার্ন অফ করে রাখুন নাহলে
ফেসবুকে লগ ইন না থাকার পরও ফেসবুক আপনার এ্যাক্টিভিটি সংরক্ষণ করে রাখে।

ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ফেসবুক এই নতুন ফিচারটি চালু করেছে। যার নাম হলোঃ Off-Facebook Activity

আপনি নিজেকেই বিশ্বাস করতেই পারবেন না। ফেসবুক এই ফিচারটির মাধ্যমে কীভাবে আপনার সবকিছু মনিটর করছে!!

আপনি আপনার ফেসবুকের সেটিং এ যান। দেখতে পাবেন-Your Facebook Information। এখানে ক্লিক করলে দেখবেন- Off-Facebook Activity। এখানে ক্লিক করলেই পাবেন- Manage Your Off-Facebook Activity. এটাতে ক্লিক করলেই ফেসবুকের বাইরে আপনি কি কি করেছেন আপনার সমস্ত এ্যাক্টিভিটির লিস্ট চলে আসবে। ব্যাংকিং থেকে শুরু করে সবকিছু।

এখন, আপনি যদি মনে করেন- ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার খাতিরে ফেসবুকের এতোসব কিছু জানার দরকার নাই। তাহলে আপনি Manage Future Activity-তে গিয়ে এটি অফ করে রাখতে পারেন।

Activity Tracking off করবেন যেভাবে-
Settings and privacy >Settings >Your Facebook information >off Facebook Activity >more options>manage future activity>Future off-facebook activity>turn off

শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।

🔴 এইমাত্র পাওয়া 🔴সরাসরি এইচএসসি পরীক্ষা নিবে না সরকার। জেএসসি ও এসএসসির রেজাল্টের গড় রেজাল্ট এর ভিত্তিতে রেজাল্ট দিবে সর...
07/10/2020

🔴 এইমাত্র পাওয়া 🔴

সরাসরি এইচএসসি পরীক্ষা নিবে না সরকার। জেএসসি ও এসএসসির রেজাল্টের গড় রেজাল্ট এর ভিত্তিতে রেজাল্ট দিবে সরকার। ডিসেম্বরে ফলাফল।

-ডা.দিপু মনি

ছোট ব্যবসায়ীদের হিসাব রাখার অ্যাপ টালিখাতা!টালিখাতা ব্যবসার সব ধরনের হিসাব রাখার জন্য একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপটি সম্প...
07/10/2020

ছোট ব্যবসায়ীদের হিসাব রাখার অ্যাপ টালিখাতা!

টালিখাতা ব্যবসার সব ধরনের হিসাব রাখার জন্য একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি এবং ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়। অ্যাপটি দিয়ে সহজে বেচা, কেনা এবং খরচের সব ধরনের লেনদেনের হিসাব রাখা যায়, হিসাবে ভুল হয় না এবং বাকি আদায় সহজ হয়। এখন হাতে-কলমে হিসাব রাখার ঝামেলা আর নেই।

টালিখাতায় ইতিমধ্যে ৬ লাখেরও বেশি রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছে এবং কম সময়ে দেশজুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সাড়া ফেলেছে। সম্প্রতি নতুন ফিচার ও সুবিধা নিয়ে অ্যাপটির নতুন সংস্করণ এসেছে। এই উপলক্ষে ইউএনসিডিএফ এবং শিওরক্যাশ ‘কুটির, ক্ষুদ্র ও ছোট ব্যবসা ডিজিটালাইজেশন এবং কভিড পরবর্তী সহযোগিতা’ সংক্রান্ত একটি ওয়েবিনার সেমিনারের আয়োজন করেছে।

বাংলাদেশে ১ কোটিরও বেশি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেখানে ৩ কোটিরও বেশি মানুষ কাজ করছেন। দেশ ডিজিটালি এগিয়ে গেলেও, অর্থনীতির এই বিশাল অংশটি আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রযুক্তিগত দিক থেকে খুব বেশি সুবিধা পাচ্ছেনা। তাই এই বিশাল সেক্টরের কথা মাথায় রেখে, তাদের ব্যবসা প্রসারে প্রযুক্তিগত নানাবিধ সহযোগিতা করাই টালিখাতার মূল উদ্দেশ্য।

সেমিনারের প্রধান অতিথি এফআইডি (অর্থ মন্ত্রণালয়) এর সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘মহামারির এই সময় ছোট ব্যবসাগুলোকে ডিজিটালি কানেক্ট করা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। এটি বাস্তবায়নে সরকার এরসঙ্গে সম্পৃক্ত সব পার্টনারদের নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। এই সেক্টরের ডিজিটালাইজেশনে এবং ব্যবসা বৃদ্ধিতে টালিখাতার উদ্যোগ প্রশংসনীয়।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং অন্যতম প্যানেল স্পিকার ড. লীলা রশিদ বলেছেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি বড় অংশ ব্যাংক থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না। প্রয়োজনীয় পুঁজির যোগান দিতে চড়া দামে তারা পুঁজি সহায়তা নিয়ে থাকেন। তবে সঠিকভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম সেবা দিলে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব।’

এই বিষয়ে শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান বলেন, ‘সুপারস্টোরগুলো নিয়মিত ব্যবসা পরিচালনার জন্য সফটওয়্যার ব্যবহার করছে। আমরা শহর এবং প্রান্তিক সব ধরনের ব্যবসায়ীদের ডিজিটাল সুবিধা দিতে টালিখাতা তৈরি করেছি। এই অ্যাপটির সহজ ও ব্যবহার-বান্ধব ইন্টারফেস দিয়ে ব্যবসায়ীরা লেনদেনের হিসাবগুলোকে ডিজিটালাইজ করতে পারবেন।’

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন জানান, ‘ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্থনীতির মূল চালক। তবে এই খাতে লোন সরবরাহ করা খুব ব্যয়বহুল কারণ এর জন্য নিবিড় তদারকির প্রয়োজন আছে। তাই, অ্যানালগ ব্যবসাকে ডিজিটালে রূপান্তর করার জন্য আমাদের ডিজিটাল সমাধানগুলো দরকার। এ নিয়ে ব্র্যাক ব্যাংক টালিখাতার সঙ্গে বেশ কিছু কাজ করছে।’

টালিখাতায় ব্যবসায়ীরা নিজেদের শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যোগ করে সহজে কাস্টমারদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহন, সাপ্লায়ারদের পেমেন্ট প্রদান এবং ব্যাংকের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।

সালাত বা নামাজ হচ্ছে আল্লাহ্‌র সাথে কথা বলার মাধ্যম, মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ বিভিন্ন নিয়ম কানুন মেনে আদায় করে থাকে য...
07/10/2020

সালাত বা নামাজ হচ্ছে আল্লাহ্‌র সাথে কথা বলার মাধ্যম, মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ বিভিন্ন নিয়ম কানুন মেনে আদায় করে থাকে যেভাবে নবীজি মোহাম্মদ (স.) আমাদের শিক্ষা দিয়েছেন।

তাছাড়া আওয়াল ওয়াক্তে (সঠিক সময়ে) নামাজ আদায় করলেও অনেক ফজিলতের কথা নবী মোহাম্মদ (স.) আমাদের জানিয়ে গেছেন। আর পাঁচ ওয়াক্ত সালাতের সময় জিব্রিয়িল (আ.) এর মাধ্যমে আল্লাহ্‌ শিক্ষা দিয়েছেন। আর তাই সালাতের সময় সূর্য এবং ভৌগলিক অবস্থানের উপর নির্ভর করে।

যদিও নামাজ পড়ার সময় জানার জন্য অসংখ্য অ্যাপ এবং ওয়েব সাইট রয়েছে। আর এর মধ্যে পাঁচ ওয়াক্ত নামায পড়ার জন্য পাঁচটি সময় আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত এবং নবীজি মোহাম্মদ (স.) প্রচারকৃত যেমনঃ ফজর (ভোরে), যোহর (মধ্যাহ্ন), আসর (বিকালে), মাগরিব (সূর্যাস্ত), এবং ঈশা (রাতে)।

আর তাই নামাজ আদায় করতে বলা হয়েছে এর নির্ধারিত সময়ের মধ্যে থেকে আর এর মধ্যে সবচেয়ে উত্তম সময় হচ্ছে আওয়াল ওয়াক্তে এবং জামাতের সাথে আদায় করা। ফলে আমাদের সবাইকে নামাজের সঠিক সময় সম্পর্কে সচেতন হওয়াও প্রয়োজন মনে করছি। তাই আমরা এই টিউনে ১০ টি ফ্রী ওয়েব সাইট নিয়ে আলোচনা করবো যেখন থেকে আপনি অনলাইনে ইসলামিক প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের সময় দেখতে পাবেন। ফলে আপনি সহজেই নামাজ পড়ার জন্য প্রতি দিনের তারিখ, সময় এবং ওয়াক্ত শুরুর সময় এবং কখন শেষ হবে তা জানতে পারবেন।

1. IslamicFinder

IslamicFinder হচ্ছে একটি ফ্রী ওয়েব সাইট যেখান থেকে আপনি দৈনিক নামাজের সময়সূচি জানতে পারবেন। এই ওয়েব সাইটে আপনি আরও পাচ্ছেন ইসলামিক ক্যালেন্ডার, আল কুরআন, হাদিস, দোয়া, কিবলা'র দিক নির্ণয়, বিশেষ ইসলামিক দিন এবং আরও অনেক কিছু জানতে পারবেন যা এই ওয়েব সাইটে না গেলে বুঝতে পারবেন না।

নামাজের সময়সূচি দেখতে, উপরের উল্লেখিত লিঙ্কটিতে ক্লিক করে ওয়েব সাইট ভিজিট করুন। এই ওয়েব সাইটের হোম পেইজেই আপনি আপনার লোকেশন অনুযায়ী পরবর্তী নামাজের সময় দেখতে পাবেন। আর ওয়েব সাইট থেকে যদি আপনার সঠিক লোকেশন ডিটেক্ট করতে না পারে তাহলে আপনি ম্যানুয়ালি আপনার লোকেশন চেঞ্জ করে সহজেই আপনার এলাকার নামাজের সময়সূচি জানতে পারবেন।

আর এই ওয়েব সাইট থেকে আপনি, ফজর, সূর্যোদয়, যোহর, আসর, মাগরিব, ঈশা এবং কিয়ামের (তাহাজ্জুত) সময় দেখতে পারবেন মুহূর্তেই। এছাড়াও এই ওয়েব সাইট থেকে আপনি সপ্তাহ এবং মাসের সম্পূর্ন নামাজের সময়সূচি জানতে পারবেন। তাছাড়াও আপনি যদি এই ওয়েব সাইটে নামাজের সময় দেখতে বারবার ভিজিট করতে না চান তাহলে "Download" বাটনে ক্লিক করে পুরো মাসের নামাজের সময়সূচি ডাউনলোড করে রাখতে পারবেন।

2. Dawateislami.net

Dawateislami.net হচ্ছে আরেকটি অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি দৈনন্দিন নামাজের সময় জানতে পারবেন নিমিষেই। এছাড়াও আগের সাইটের মত এখানেও আপনি যা পাচ্ছেন তা হল, অনলাইন কুরআন, ইসলামিক বই এবং ইসলামিক প্রোগ্রাম দেখতে পারবেন।

নামাজের সময়সূচি দেখতে, উপরের উল্লেখিত লিঙ্কটিতে ক্লিক করে ওয়েব সাইট ভিজিট করুন। উক্ত ওয়েব সাইটে সাধারণত আপনার বর্তমান লোকেশনের ভিত্তিতে নামাজের সময়সূচি দেখাবে। তবে আপনি যদি মনে করেন আপনার লোকেশন ঠিক নেই বা আপনি অন্য লোকেশন এর নামাজের সময় দেখতে চাচ্ছেন তাহলে তাও করতে পারবেন। এছাড়াও, আপনি চাইলে গত বছর বা মাসের নামাজের সময়ও দেখতে পারবেন এই ওয়েব সাইট থেকে।

এই ওয়েব সাইটে, আপনি ফজর, সূর্যোদয়, সালাতুল দুহা, যোহর, আসর (শাফি/হানাফি সময়), মাগরিব, ঈশা (শাফি/হানাফি সময়) জানতে পারবেন। এছাড়াও আপনি পুরো মাসের নামাজের সময় একটি চার্টের মাধ্যমে জানতে, শেয়ার করতে এবং প্রিন্ট করতে পারবেন সহজেই।

3. ISBCC

ISBCC এর অর্থ হল ইসলামিক সোসাইটি অফ বোস্টন কালচারাল সেন্টার, এটি একটি সাধারণ ওয়েব সাইট যেখান থেকে আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে পারবেন।

আপনি এই ওয়েব সাইটের মাধ্যমে সম্পূর্ন মাসের নামাজের সময়সূচী ডাউনলোড করতে পারবেন। ওয়েব সাইটে ভিজিট করতে উপরের লিংকে ক্লিক করুন। তাছাড়া আপনি চাইলে আগামী মাসের সহ সারা বছরের নামাজের সময়সূচী অগ্রীম দেখতে এবং ডাউনলোড করতে পারবেন, এজন্য আপনাকে ওয়েব সাইট থেকে যে মাসের নামাজের সময়সূচী দেখতে চান তা সিলেক্ট করতে হবে।

আর এই ওয়েব সাইট এর প্রথম দিকেই আপনি ইকামতের সময়সূচী দেখতে পাবেন। আর এর ঠিক পরেই রয়েছে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময়সূচী দেখতে পাবেন। অন্যদিকে, প্রতিদিনের নামাজের সময় বিভাগে আপনি ফজরের আযান ও ইকামত, যোহরের আযান ও ইকামত, আসরের আযান ও ইকামত, মাগরিবের আযান ও ইকামত এবং ঈশা'র আযান ও ইকামত এর সময় পাশাপাশি দেখতে পাবেন।

এছাড়াও আপনি যদি অন্য কোন মাসের নামাজের সময়সূচী দেখতে চান তাহলে উপরের ড্রপডাউন মেন্যু থেকে সহজেই মাস চেঞ্জ করতে উক্ত মাসের নামাজের সময়সূচী দেখতে পারবেন।

4. Muslim Pro

Muslim Pro হচ্ছে এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি একদম সঠিক নামাদের সময়সূচি এবং কিবলার দিক নির্নয় করতে পারবেন। এই ওয়েব সাইটে যাওয়ার পরে প্রথমেই আপনি একটি সার্চ বার দেখতে পাবেন, সেখানে আপনি আপনার বর্তমান লোকেশন ইনপুট দিতে হবে কেননা তাহলে আপনি আপনার লোকেশন অনুযায়ী নামাজের সময়সূচী দেখতে পারবেন। আপনার লোকেশন সেট করা হয়ে গেলে মুহূর্তের মধ্যে আপনি নামাজের সময়সূচী দেখতে পাবেন।

এছাড়াও আপনি এই ওয়েব সাইট থেকে ফজর, সূর্যোদয়, যোহর, আসর, মাগরিব এবং ঈশা'র নামাজের সময়সূচী দেখতে পারবেন। তাছাড়া অন্য মাসের নামাজের সময় দেখতে চাইলেও তা দেখতে পারবেন এই ওয়েব সাইট থেকে। অন্যদিকে, আপনি এই ওয়েব সাইট থেকে নামাজের সমসসূচী গণনা পদ্ধতি চেঞ্জ করতে এবং আসরের সময় (হানাফি অথবা শাফেঈ, মালেকি ও হাম্বলি মাজহাব) এর গণনা পদ্ধতি চেঞ্জ করতে পারবেন।

5. Urdu Point

Urdu Point website এই ওয়েব সাইট'টি ব্যবহার করে আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী দেখতে পারবেন। এছাড়াও এই ওয়েব সাইট থেকে আপনি আল কুরআন, ইফতার ও সাহরির দোয়া, হাদিসের বই, হাম ও নাদ সহ আরও অনেক কিছু দেখতে পারবেন।

নামাজের সময়সূচি দেখতে, উপরের উল্লেখিত লিঙ্কটিতে ক্লিক করে ওয়েব সাইট ভিজিট করুন। এই ওয়েব সাইটে দেশ ভিত্তিক নামাজের সময়সূচী দেখানো হয়ে থাকে। আর তাই আপনাকে প্রথমে দেশ এবং এর পরে শহর সিলেক্ট করতে হবে। তাহলেই আপনি ফজর, সূর্যোদয়, যোহর, আসর, মাগরিব এবং ঈশা'র নামাজের সময়সূচী দেখতে পাবেন।

এছাড়াও, আপনি এই ওয়েব সাইট থেকে নামাজের সমসসূচী গণনা পদ্ধতি চেঞ্জ করতে এবং আসরের সময় (হানাফি অথবা শাফেঈ, মালেকি ও হাম্বলি মাজহাব) এর গণনা পদ্ধতি চেঞ্জ করতে পারবেন।

6. IslamiCity

IslamiCity নামাজের সময়সূচী জানার জন্য ফ্রী একটি ওয়েব সাইট। এই ওয়েব সাইটে আপনি পাবেন কুরআন, ইসলামিক কুইজ, হিজরি কনভার্টার, ইসলামিক শব্দকোষ এবং অন্যান্য ধর্মীয় দিকনির্দেশনা সম্পর্কে জানতে পারবেন।

নামাজের সময়সূচি দেখতে, উপরের উল্লেখিত লিঙ্কটিতে ক্লিক করে ওয়েব সাইট ভিজিট করুন। ওয়েব সাইটে ভিজিট করলেই আপনি ফজর, সূর্যোদয়, যোহর, আসর, মাগরিব এবং ঈশা'র নামাজের সময়সূচী দেখতে পাবেন।

নামাজের সময়সূচী দেখা সহ আপনি কিবলা নির্নয় এর মতো আরও অনেক কিছু দেখতে পারবেন। এছাড়াও, আপনি এই ওয়েব সাইট থেকে নামাজের সমসসূচী গণনা পদ্ধতি চেঞ্জ করতে এবং আসরের সময় (হানাফি অথবা শাফেঈ, মালেকি ও হাম্বলি মাজহাব) এর গণনা পদ্ধতি চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি যদি পুরো মাসের সময় দেখতে চান তাহলে আপনি সহজেই দেখতে পারবেন।

অন্যদিকে, এই ওয়েব সাইটের মাধ্যমে আপনি আপনার নিকটস্থ মসজিদ এবং খাবারের জায়গা দেখতে পারবেন। সুতরাং আমি নির্ধিধায় বলতে পারি যে, এই ওয়েব সাইট ব্যবহার করলে আপনি নামাজের সময়সূচী জানার সাথে সাথে ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন।

7. Salah Times

Salah Times ব্যবহার করে আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী দেখতে পারবেন। এই ওয়েব সাইটে দেশ ভিত্তিক নামাজের সময়সূচী দেখানো হয়ে থাকে।

আর তাই আপনাকে প্রথমে দেশ এবং এর পরে শহর সিলেক্ট করতে হবে। তাহলেই আপনি ফজর, সূর্যোদয়, যোহর, আসর, মাগরিব এবং ঈশা'র নামাজের সময়সূচী দেখতে পাবেন। এছাড়াও আপনি চাইলে ভিউ চেঞ্জ করতে পারবেন, আপনি চারটি ভিন্ন ভিন্ন ভিউ-এ নামাজের সময় দেখতে পারবেন যেমনঃ দিন, সপ্তাহ, মাস এবং বছর।

তাছাড়াও আপনি যদি এই ওয়েব সাইটে নামাজের সময় দেখতে বারবার ভিজিট করতে না চান তাহলে "Download" বাটনে ক্লিক করে পুরো মাসের নামাজের সময়সূচি ডাউনলোড করে রাখতে পারবেন। আর নামাজের সময়সূচী চারটি ভিন্ন ফরম্যাট ডাউনলোড করতে পারবেন আর তা হলঃ PDF, WORD, EXCEL এবং TEXT ফরম্যাট।

8. LeMuslimPost

LeMuslimPost হচ্ছে এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি দেখতে পারবেন। আর এই সাইটে শুধুমাত্র ভারতের নয়াদিল্লি এর নামাজের সময়সূচী দেখায়। সুতরাং আপনি যদি ভারতের নয়াদিল্লিতে বসবাস করে থাকেন তাহলে এই ওয়েব সাইট ব্যবহার করে নামাজের সময়সূচী জানতে পারবেন সহজেই।

আপনি এই ওয়েব সাইট থেকে চারটি ভিন্ন ভিন্ন ভিউ-এ নামাজের সময় দেখতে পারবেন যেমনঃ দিন, সপ্তাহ, মাস এবং বছর। এছাড়াও আপনি জুমুয়ার দিন আলাদা নামাজের সময় দেখতে পারবেন। আর আপনি ফজর, সূর্যোদয়, যোহর, আসর, মাগরিব এবং ঈশা'র নামাজের সময়সূচী দেখতে পাবেন। ফলে নামাজের সময়সূচী জেনে নিলে আপনি আপনার নামাজ যথা সময়ে আদায় করতে পারবেন।

9. Salah.com

Salah.com ওয়েব সাইট'টি খুবই সিম্পল এবং দরকারী একটি ওয়েব সাইট। এই ওয়েব সাইট থেকে আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুত নামাজের সময়সূচী দেখতে পারবেন। এছাড়াও আপনি আল কুরআন পড়ার পাশাপাশি এর অডিও শুনতে পারবেন।

ওয়েব সাইটটি আপনার বর্তমান লোকেশন অটোম্যাটিক ডিটেক্ট করে নামাজের সময়সূচী দেখাবে। এজন্য আপনাকে ওয়েব সাইট কে আপনার লোকেশন অ্যাক্সেস করার অনুমতি প্রদান করতে হবে। আর ওয়েব সাইটে ভিজিট করলেই আপনি ফজর, সূর্যোদয়, যোহর, আসর, মাগরিব এবং ঈশা এবং তাহাজ্জুতের নামাজের সময়সূচী দেখতে পাবেন। এই ওয়েব সাইট ব্যবহার করে আপনি সহজেই নামাজের সময়সূচী জানতে পারবেন। শুধুমাত্র এই ওয়েব সাইটে ভিজিট করুন এবং আপনার লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দিন আর পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী জানতে পারবেন।

10. Makkah Calendar

নামাজের সঠিক সময় জানার জন্য Makkah Calendar হচ্ছে ফ্রী ওয়েব সাইট। আপনি এখান থেকে ইসলামিক ক্যালেন্ডার, ইসলামিক ভিডিও, ক্রিসেন্ট এবং আরও অনেক কিছু দেখতে পারবেন।

এছাড়াও আপনি তিনটি ভিন্ন ভিন্ন ভিউ-এ নামাজের সময় দেখতে পারবেন যেমনঃ সপ্তাহ, মাস এবং বছর। আর নামাজের সময় দেখতে আপনি তাইলে লোকেশন এবং নামাজের সময় গণনা পদ্ধতি চেঞ্জ করতে পারবেন। আর আপনি ফজর, সূর্যোদয়, যোহর, আসর, মাগরিব এবং ঈশা'র নামাজের সময়সূচী দেখতে পাবেন।

শেষ কথা,
আশা করি উপরে বর্ণিত ওয়েব সাইট গুলি আপনার দৈনন্দিন নামাজের সময়সূচী জানার জন্য খুবই উপকারী হবে বলে আমার ধারণা। নামাজের সময়সূচী দেখতে যেকোন একটি ওয়েব সাইটে ভিজিট করুন আর নিজের পছন্দ মত দিন, সপ্তাহ, মাস এবং বছর ইত্যাদি ভিউ-তে সময়সূচী দেখুন। আর উপরের বেশির ভাগ ওয়েব সাইটেই আপনি আপনার লোকেশন চেঞ্জ করে নামাজের সময়সূচী দেখতে পারবেন। এছাড়াও, আপনি চাইলে সম্পুর্ন মাসের নামাজের সময়সূচী ডাউনলোড করে রাখতে পারবেন।

Address

Sher Sha Shuri Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Cyber City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cyber City:

Share