Service Man

Service Man We Provide Your Computers Desktop and Laptop's or Projector Service or maintenance & Tab Also All Kind Of Electronics Accessories.

sales and Delivery home and corporate,

সত্যিই উনি শিক্ষক ছিলেন তাইতো মৃত্যুর পরও শিক্ষা দিয়ে গেলেন কিভাবে শিক্ষকতা করতে হয় তা জানিয়ে দিয়ে গেলেন নিজে না বেঁ...
21/07/2025

সত্যিই উনি শিক্ষক ছিলেন তাইতো মৃত্যুর পরও শিক্ষা দিয়ে গেলেন কিভাবে শিক্ষকতা করতে হয় তা জানিয়ে দিয়ে গেলেন নিজে না বেঁচে অন্যকে বাঁচিয়ে দিয়ে দেখিয়ে গেলেন জীবন যখন যার জন্য।

জ্বলছে গাজা পুড়ছে বাড়িউড়ছে মৃতদেহআযাজিলের দায়িত্ব নিয়েছেআরবের পিতামহসুন্নত খুঁজি মিষ্টি মধু কদুতেআরো সুন্নত খুঁজি চার চা...
07/04/2025

জ্বলছে গাজা পুড়ছে বাড়ি
উড়ছে মৃতদেহ
আযাজিলের দায়িত্ব নিয়েছে
আরবের পিতামহ

সুন্নত খুঁজি মিষ্টি মধু কদুতে
আরো সুন্নত খুঁজি চার চারটা বিয়াতে
সুন্নত খুঁজি চিল্লা আর মসজিদের কোনাতে
সুন্নত খুঁজি না প্রতিবাদ আর আধুনিক প্রতিরোধে

প্রিন্স শয়তান হেরেমে বসে মুচকি মুচকি হাসে
নারী-শরাবে ডুবে গিয়ে
বলে ইসলাম ভালোবাসে

তোমরা যে সব ননীর পুতুল
জানে সেটা নিয়াহু
তাই তো সে সব থোড়াই কেয়ার
বো'ম মাইরা কয় ইয়াহু

ছোট জান্নাতরা বলে-
"বলে দেব সব খোদার কাছে"
মুসলিম বিশ্ব-
এর জবাব কি আছে তোমার কাছে ??

আসসালামুয়ালাইকুম।আমরা নিয়ে এসেছি,Multi Layer Wall Mount Router StandWall Mounted Router Stand With Multiple Useমরিচা প...
07/05/2024

আসসালামুয়ালাইকুম।
আমরা নিয়ে এসেছি,

Multi Layer Wall Mount Router Stand

Wall Mounted Router Stand With Multiple Use

মরিচা পরবে না, অনেক বছর ব্যবহার করা যাবে। অনেকে প্লাস্টিকের গুলো কমদামে বিক্রি করে থাকে যা কিনা কিছু দিন পরে ফেটে যায় তাই কেনার আগে বুঝে শুনে কিনবেন।
Floating shelf Wall Mount Bracket/Holder/Stand for WiFi Router TV Box, Set Top Box, Speaker, Remote, Streaming Device, Game Console Etc,

ডিজিটাল যুগে ইন্টারনেট (WIFI) প্রায় মৌলিক একটা অনুসঙ্গ । বাসা বা অফিস কিংবা শপিং মলে ইন্টারনেট (WIFI) ব্যবহার করেন না এমন কোনো লোক নেই । আর ইন্টারনেটের সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে WIFI_ROUTER ডিভাইসের নাম।
কিন্তু রাউটার ডিভাইসটি রাখতে বিরম্বনায় পড়েনননি এমন লোক খুজে পাওয়া যাবে না। তাই দরজার উপরে, ভেন্টিলেটরে, টেবিলে কিংবা দেয়ালে যেখানে-সেখানে ঝুলিয়ে রাখবেন নাকি সেই দ্বিধায় পড়াটাই স্বাভাবিক লক্ষ্যনীয়।
বিজ্ঞান বলছে রাউটার ফ্লোর হতে মিনিমাম ৩ মিটার উপরে সেট করে রাখলে ভালো সিগনাল কোয়ালিটি পাওয়া সম্ভব।
আমরা, আমাদের সম্মানিত গ্রাহকদের একান্ত প্রয়োজনীয়তা উপলব্ধি করে ওয়াল মাউন্ট ওয়াইফাই রাউটার স্টোরেজ র‍্যাকটি দিচ্ছি বাজারের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে।

তাই যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করুন।

👉 অর্ডার করতে ভিজিট করুন আমাদের পেজে Service Man এ
👉অথবা কল করুন
এই নাম্বারে📱01919481265

Please visit our page
https://www.facebook.com/SERVICEMAN.Rubel?mibextid=ZbWKwL

👉ওয়াইফাই রাউটার কে ঘরের একটি নির্দিষ্ট স্থানে এই প্রিমিয়াম কোয়ালিটি স্ট্যান্ডের উপর রেখে ঘরের / অফিসের সৌন্দর্য কে আরো বাড়িয়ে তুলুন |
ফেটে বা ভেঙ্গে যাওয়ার
কোন ভয় নেই
মেটালের তৈরী, মরিচা পরবে না, বহুবছর ব্যবহার করতে পারবেন
সহজেই দেয়ালে ইন্সটল করতে পারবেন

কতটুক বাচবেন কি মনে হয় আপনার!- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্...
02/05/2024

কতটুক বাচবেন কি মনে হয় আপনার!

- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!
এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড!

খুব বেশি সময় নিয়ে আসেননিতো!
টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে!
টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন!

একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না!
আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো!
এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!?

ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন!
সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন!
নদীর ঢেউ অনুভব করুন!

ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন!
প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন!
স্রষ্টাকে স্মরণ করুন!

পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন!
নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন!

চমৎকার একটা কথা আছে জানেনতো?
- Don't count the days, make the days count!! ^_^

হ্যাপ্পি লাইফিং.....
একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি।

আসুন আমারা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে।

দুনিয়াতে আসার দিন থেকে আজকের দিন পর্যন্ত যতটুকু পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরানা আদায় করছি এবং দোয়া করি আল্লাহ সকলকে সুখে রাখুক ভালো রাখুক সর্বময়।

22/04/2024

Hi everyone

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ◑ দুধে: ফরমালিন।◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন। ◑ মাছে: ফরমাল...
12/03/2024

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ
◑ দুধে: ফরমালিন।
◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন।
◑ মাছে: ফরমালিন।
◑ শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট।
◑ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।
◑ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।
◑ ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক।
◑ তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
◑ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড।
◑ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।
◑ মসলায়: ইটের গুড়া।
◑ হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড।
◑ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।
◑ দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল।
◑ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং।
◑ ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে।
◑ বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে।
◑ চাল চকচক করতে: ইউরিয়া।
◑ পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।
(সূত্র: ইত্তেফাক, পৃষ্ঠা: 2, তারিখ: 26/05/2018)
আরও আছে...
◑ পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।
◑ ফলে হরমোন প্রয়োগ করা হয়।
◑ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সসেও তাই।
◑ খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।
◑ জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
◑ রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
◑ মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
◑ সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
◑ সয়াবিনে পামওয়েল।
◑ শুটকিতে কিটনাশক।
◑ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।
কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন। বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে। আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই...
সংগৃহিত

27/12/2023

আরো অনেক ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ

01/08/2023

প্রথম যা হয় তা হঠাৎ'ই হয়।

বাসে গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি দামী স্যুটকেস নিয়ে উঠলেন। অধ্যাপক টাইপ চেহারা।

প্রশ্ন করলেন-"আচ্ছা, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?"

সকলেই চুপ করে শুনতে থাকলেন তার কথা। কেউ কোনও কথা বলছেন না দেখে তিনি আবার শুরু করলেন -

"পলাশীর প্রান্তরে সেদিন নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য অল্পসংখ্যক থাকা সত্ত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ, মীর জাফরদের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন। কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয়। সত্য ইতিহাস জানতে হবে।"

একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন -- "তবে সত্য ইতিহাসটা কী?"

"সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশীর আম বাগান তখন শূন্য। মীর জাফর তার আয়ত্ত্বাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে। ক্লাইভ তো অবাক। নবাবের সৈন্যরা তবে গেল কোথায়? নিশ্চয়ই কোনও চাল চেলেছে।

হঠাৎ নজর পড়ল আমগাছের দিকে। একটি ডাল নড়ে উঠল। ক্লাইভ এবার দেখল যে, নবাবের সৈন্যরা আম গাছের ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে যেতে গেলেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত।

ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক তাক করল। ফলন্ত গাছ থেকে আমের সাথে সাথে টুপটুপ করে ঝরে পড়তে লাগল নবাবের সৈন্য। আহ্!"

ভদ্রলোকের বলার ভঙ্গিতে যাদু ছিল। সকলেই মন দিয়ে শুনছিলেন তার কথা। তিনি আবার বলে উঠলেন -

"নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। আম গাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? কী ছিল ষড়যন্ত্র?"

যাত্রীদের সকলের মনে প্রশ্ন জেগে উঠল। তাই তো, আম গাছের ডাল নড়ে উঠল কেন? গাছের ডাল না নড়লে তো ক্লাইভের নজরে আসত না সৈন্যদের অবস্থান!

ভদ্রলোক বললেন, "কেন নড়ে উঠেছিল গাছের ডাল? কে বলতে পারবেন?"

যথারীতি সকলেই চুপ করে থাকলেন। ভাবগতিক এমন যে, "আমরা জানি না, আপনিই বরং বলে দিন।"

তিনি তখন স্যুটকেস খুললেন। একটি জিনিস বের করে সকলকে দেখিয়ে বললেন -

"ডাল নড়ে ওঠার কারণ ছিল- চুলকানি, দাউদ, চর্মরোগ। বড় মারাত্মক এই রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্যের ছিল চুলকানি। এই চুলকানির জন্যই সেদিন ডাল নড়ে উঠেছিল। ডাল না নড়লে ক্লাইভ নিশ্চিহ্ন হয়ে যেত।

আর তাই আমি এনেছি চুলকানির মলম। দাম মাত্র ত্রিশ টাকা!

১৬ আনা থেকে একটি শাড়ি কিনে আপনার প্রিয় জনকে উপহার দিন

# দ্য মার্কেটিং পলিসি #

আমি বললাম: ওহ আল্লাহ! আমি কষ্ট পাচ্ছি!আল্লাহ বললেন: "আমার রহমত থেকে নিরাশ হয়ো না।"[আয্-যুমার ৩৯:৫৩]আমি বললাম: আমি বিষণ্ণ...
24/02/2023

আমি বললাম: ওহ আল্লাহ! আমি কষ্ট পাচ্ছি!
আল্লাহ বললেন: "আমার রহমত থেকে নিরাশ হয়ো না।"
[আয্-যুমার ৩৯:৫৩]

আমি বললাম: আমি বিষণ্ণ!
আল্লাহ বললেন: "আমাকে স্মরণ করো, তুমি তোমার হৃদয়ে প্রশান্তি খুঁজে পাবে।"
[আর-রাদ ১৩:২৮]

আমি বললাম: অনেক লোক আমাকে আঘাত করেছে!
আল্লাহ বললেন: "তাদের মাফ করে দাও এবং তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো।"
[আল ইমরান ৩:১৫৯]

আমি বললাম: আমি একাকীত্ব অনুভব করছি!
আল্লাহ বললেন: "আমি তোমার নিকটেই।"
[ক্বাফ ৫০:১৬]

আমি বললাম: আমার পাপ অনেক বেশি!
আল্লাহ বললেন: "আমি ছাড়া কে আছে ক্ষমা করার মতো!"
[আল ইমরান ৩:১৩৫]

আমি বললাম: আমাকে একা করে দিও না!
আল্লাহ বললেন: "আমাকে স্মরণ কর, আমি তোমাকে স্মরণ করবো।"
[আল বাকারা ২:১৫২]

আমি বললাম: আমার জীবন অনেক সমস্যার সম্মুখীন!
আল্লাহ বললেন: "আমাকে ভয় কর, আমি একটি উপায় বের করে দিবো।" [আত-তালাক ৬৫:২]

আমি বললাম: আমার অনেক স্বপ্ন আছে যেগুলো বাস্তবে পূরণ করতে চাই!
আল্লাহ বললেন: "আমাকে ডাকো, আমি সাড়া দিবো।"
[আল মু'মিন ৪০:৬০]

যখনই সময় হবে বেশি বেশি জিকির করুন আল্লাহকে ডাকুন এতে করে নিজের লাভ ছাড়া কখনো ক্ষতি হবে না বিশ্বাস রাখুন অন্তরে শুধু আল্লাহর রহমত আপনার পাশে থাকবে চিরতরে।

10/09/2022

সত্যি আগে মানুষের ঈমান ছিলো পাকা আর মসজিদগুলো ছিলো কাঁচা' আর এখন মানুষের ঈমান কাঁচা আর মসজিদগুলো পাকা।

Address

Dhaka
1205

Telephone

+8801919481265

Website

Alerts

Be the first to know and let us send you an email when Service Man posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Service Man:

Share