Hamonto Shakil

Hamonto Shakil I get inspiration from anything I see around, trying to be always original and offering the client something fresh but time lasting.

22/04/2022

Yeelight Smart LED Bulb Review | App controlled Multicolour Smart Bulb 💡

Xiaomi YLDP02YL Smart Bulb Yeelight LED Light Remote Control, Dimmable RGB Color Changing. It is easy to set up and use. It works on WiFi internet connection and can be controlled using smartphones and also Amazon Alexa.

নেগেটিভিটি থেকে কিভাবে দূরে থাকা যায়? নেগেটিভিটি নিয়ে লেখালেখির চ্যালেঞ্জ আসার পরে বেশ কয়েকটা ইংরেজি এবং বাংলা আর্টিকেল ...
20/08/2020

নেগেটিভিটি থেকে কিভাবে দূরে থাকা যায়?
নেগেটিভিটি নিয়ে লেখালেখির চ্যালেঞ্জ আসার পরে বেশ কয়েকটা ইংরেজি এবং বাংলা আর্টিকেল ঘাটাঘাটি করে বেশ কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছিলাম। লেখালেখি নিয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকায় আর আর্টিকেল টা বেশ বড় হয়ে যাওয়ায় সকল তথ্য একসাথে দেয়া সম্ভব হচ্ছিলো না। আজকে চেষ্টা করছি যে তথ্যগুলো প্রথম আর্টিকেল এ দেয়া সম্ভব হয় নাই সেগুলো পয়েন্ট আকারে উপস্থাপন করার। পয়েন্ট গুলোর ব্যাখ্যা আর এই পোস্ট এ করলাম না। তারপরেও কেউ ব্যাখ্যা জানতে চাইলে কমেন্ট বক্সে প্রশ্ন করার অনুরোধ রইলো। ব্যাখ্যা করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো।
১. সেসকল কাজের মাধ্যমে আপনার মাঝে নেগেটিভিটি জন্ম নেয় সেগুলো চিহ্নিত করুন এবং সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন।

২. নিজের সঙ্গ বুদ্ধিমত্তার সাথে বাছাই করুন। কারণ, আপনারা সবাই জানেন যে সঙ্গদোষে লোহা ভাসে।

৩. অন্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের অভ্যাস গড়ে তুলুন।

৪. ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন। এবং অন্যদের পাশাপাশি নিজেকেও ক্ষমা করার চেষ্টা করুন।

৫. অতীত নিয়ে আফসোস এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করার চাইতে বরং বর্তমানের প্রতি বেশি ফোকাসড হয়ে যান।

৬. মন খারাপ থাকলে এমন কিছু করুন যা আপনাকে খুশি করে। যেমনঃ আপনি আপনার পছন্দের গান শুনতে পারেন বা পছন্দের বই পড়তে পারেন বা পছন্দের মুভি দেখতে পারেন বা বাইরে ঘুরতে যেতে পারেন।

৭. নিজের কাজের শিডিউলের মাঝে একটা হ্যাপি ব্রেক রাখবেন।

৮. নিজের লক্ষ্য কে সুনির্দিষ্ট করে লিখে রাখুন এবং সম্ভব হলে তা সবসময় কাছে রাখার চেষ্টা করুন যেনো তা আপনাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিমাইন্ডার দিতে থাকে।

৯. নিজেকে ভালোবাসুন।

১০. রেগুলার এক্সারসাইজ করুন। কারণ সুস্থ দেহেই সুস্থ মন বসবাস করতে পারে।

১১. যেকোন কাজ বা ঘটনার পূর্বেই তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। অতিরিক্ত কোন কিছুই ভালো না।

১২. যেকোন সিচুয়েশনকে স্বাভাবিকভাবে মেনে নিতে শিখুন।

১৩. ধৈর্য ধারণ করতে শিখুন।

১৪. অন্যদের ধন্যবাদ জানান তাদের সাহায্য বা তাদের ভালো কাজের জন্য।

১৫. সামাজিক গণমাধ্যম গুলোতে বেশি সময় ব্যয় না করে নিজের লক্ষ্য অর্জন করার পিছে সময় ব্যয় করুন।

১৬. অন্যরা কি করছে এটা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের জন্য বাচতে শিখুন।

১৭. পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুতরাং, পরিচ্ছন্ন থাকুন। আপনার আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। যত্রতত্র ময়লা ফেলবেন না কারণ "দেশ আমাদের, দায়িত্বও আমাদের"। অন্যদের ও এই ব্যাপারে সচেতন করুন। পারলে আশেপাশে খালি জায়গায় গাছ লাগান। নিজেদের মধ্যে একটা পজিটিভ এনার্জি অনুভব করতে পারবেন গ্যারান্টি দিলাম।

১৮. না বলতে শিখুন। অন্যরা কিছু করতে বলতে সবসময়ই তা করার জন্য নিজেকে বাধ্য করবেন না।

১৯. সব চিন্তা মাথায় নিবেন না।

২০. নিজের লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করুন। এবং ধাপে ধাপে তা অর্জন করার চেষ্টা করুন। ছোট ছোট ধাপ পার করার মাধ্যমেই আপনি আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন। আর ছোট ছোট লক্ষ্য অর্জনই আপনার পজিটিভিটি লেভেল কে অনেক বাড়িয়ে দিবে।

আগের পোস্ট এর লিংক কমেন্ট এ দেয়া হলো।




"Good Designer copy. Great Designer Steal" কথা টা বলেছেন পৃথিবী বিখ্যাত ডিজাইনার পল র‍্যান্ড। তার মানে এই না যে এখনি সমা...
20/08/2020

"Good Designer copy. Great Designer Steal"
কথা টা বলেছেন পৃথিবী বিখ্যাত ডিজাইনার পল র‍্যান্ড। তার মানে এই না যে এখনি সমানে কপি করা শুরু করবেন। ডিজাইন কপি করারও কিছু নিয়ম নীতি আছে। আজকে আমরা এমন কিছু শিখব যা শিখতে আমার ৩ বছর লেগে গিয়েছিল।
ডিজাইন করতে গেলে আপনার আগে ডিজাইন দেখতে হবে। একজন লেখক যখন বই লেখেন, তার আগে অন্তত ১০০০ বই নিজে পড়েন। এর পরেই সাহস করেন নিজে একটা বই লিখতে। আমরা ১০০০ ডিজাইন কপি করতে না পারি, অন্তত দেখতে তো পারি। দেখলে তো বুঝতে পারি কোনটা ভালো ডিজাইন আর কোনটা খারাপ। যত দেখবেন ততই শিখবেন।
কিন্তু আমাকে যখন এই কথাটা প্রথম বার কেউ বলে আমি তাকে পাগল ভেবেছিলাম। বলেছিলাম, যদি দেখলেই ডিজাইন শেখা যেত তাহলে এতদিনে আমি কমসে কম ২ লাখ প্রজেক্ট ডিজাইন করে ফেলতাম। সে আমার কাধে চাপড় দিয়ে বলে, "Shuvo, you see but you don't notice." যে লোকটার কথা বলছি, উনি জার্মানির একটা ফটোগ্রাফি অরগানাইজেশনের প্রেসিডেন্ট। আমার টাইমলাইনে গেলে ফিচার ফটোতে ঐ মানুষকে দেখতে পাবেন, অনেক মোটা। 😂😂।
আসলে উনি আমার ডিজাইন সম্পর্কে ধারণাটাই পালটে দিয়েছিলেন। তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
যাই হোক, যদি আপনি ক্যামেরার লেন্স দিয়ে দুনিয়াটা দেখেননা, দেখবেন সব কিছুই ডিজাইন। আর আল্লাহ পাক হচ্ছেন শ্রেষ্ঠ ডিজাইনার। পৃথিবী এখন অব্দি যত রঙ বানানো হয়েছে সব তো প্রকৃতি থেকেই নেয়া। আর আমি কিভাবে শিখলাম সে গল্প না হয় আরেকদিন বলবো।

এখন যে গোপন রেসিপি শিখিয়ে দিচ্ছি, আশা করি যতদিন ডিজাইন করবেন এই এক রেসিপি দিয়েই কাজ চালিয়ে নিতে পারবেন। মূল মসলা যাকে বলে।।
পৃথিবীর সব থেকে সেরা ডিজাইনাররা কোথায় কাজ করে? সেরা কোম্পানি গুলোতে? নাহ, তারা কাজ করেন শ্রেষ্ঠ ম্যাগাজিন প্রতিষ্ঠানে। যেমন, Forbes, Times, Cnet, Computer World etc.
বাংলাদেশের The Daily Star পত্রিকাটি প্রত্যেক শনিবার একটা ম্যাগাজিন দেয়, ওটার কভার টাও দেখবেন প্লিজ।
একটা কভার ডিজাইনে সব গুলো ডিজাইন প্রিন্সিপাল গুলো ব্যবহার করা হয়। বইয়ের কভারে না। বড় বড় ম্যাগাজিনের কভারে।
ডিজাইনের ব্যাসিক কিছু প্রিন্সিপাল আছে, যেগুলো আমাদের কে মুখস্ত করানো হত। এখন কাজ করতে করতে শিখে গেছি। আমি প্রিন্সিপাল গুলো বলে দিচ্ছি, পারলে স্ক্রিনশট করে রেখে দিন।
১. অ্যালাইনমেন্ট
২. রিপিটেশন
৩. কনট্রাস্ট
৪. হায়ারার্কি
৫. ব্যালেন্স

নিচের ছবি দেখুন। এগুলো কোনটা কি বা কিভাবে কাজ করে সেটা নিয়ে আরেকদিন পোস্ট করবো। এবার আসি কিভাবে ডিজাইন দেখে শিখবেন। চোখকে একটু ট্রেইনিং দিতে হবে। যখনই কোন কিছু দেখবেন, আগে ভাববেন যে বানিয়েছে সে কি বোঝাতে চেয়েছে। হোক সে অতি খারাপ ডিজাইন। ডিজাইনের উদ্দেশ্য যোগাযোগ করা। ❤ এই চিহ্নটা দিয়ে ভালোবাসা বোঝায়, তার জন্য ভালবাসা শব্দ টা না লিখলেও চলে। এখন এটা আপনি লাল রঙে বানালেন আর আমি হলুদ, অর্থ কিন্তু একি থাকবে।

তবুও একটা ডিজাইনে উপরে উল্লেখ করা প্রিন্সিপাল না মানা হলে তাকে আমরা বাজে ডিজাইন বা বলি। আর আমাদের যে কোন ডিজাইন কে কার্যকর করতে এই প্রিন্সিপাল গুলো মানলেই চলবে।
এবার নিচের পোস্টার গুলো দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ ডিজাইনারদের করা ম্যাগাজিন কভার। এর মধ্যে সব গুলো আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু তাই বলে সেগুলোকে খারাপ ডিজাইন কখনোই বলা যাবে না।
বাংলাদেশিদের জন্য ডিজাইনের একটা বাড়তি প্রিন্সিপাল আছে, "নিজের ব্যাক্তিগত পছন্দ অপছন্দ ডিজাইনের মধ্যে আনবেন না"

এখন পোস্টার গুলো দেখে বোঝার চেষ্টা করুন, কোন ফন্ট কোথায় ব্যাবহার করা হলো। কোন রঙের সাথে কোন রঙ মিলিয়ে কম্বিনেশন বানানো হলো। ছবি, টেক্সট আর ব্যাকগ্রাউন্ড কে কিভাবে সাজানো হলো... হুবহু ব্যবহার করুন আপনার পরবর্তী ডিজাইনে। আরোও ভালো হয়, হুবহু এই রকম পোস্টার বানাতে পারেন।
আপনি লোগো ডিজাইনার হোন বা প্রিন্ট আইটেম ডিজাইনার, এই পোস্টার যদি আপনি হুবহু কপি করতে পারেন তো যে কোন ডিজাইন করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি তা না পারেন তো অন্তত এই ফর্মুলা ব্যাবহার করুন। রঙ গুলো চুরি করুন, টেক্সট স্টাইল নিয়ে নিন, কম্পোজিশন টা টুস করে মেরে দিন... ব্যাস!! এখন আপনিও বিশ্ব সেরা ডিজাইনার।

এর পরেও যদি কেও আপনার ডিজাইন নিয়ে খারাপ কিছু বলে, কোন উত্তর দেবেন না, শুধু মনে মনে বলবেন যে লোক বিশ্বের সেরা ডিজাইনারের করা ডিজাইনে খুত ধরে তার কথা কানে নিয়ে লাভ নেই। 😂😂😂
মজা করলাম।

তো শুরু করে দিন। হোক তবে আপনার ডিজাইন বিশ্ব মানের।

এর পর থেকে আবার কবে এই গ্রুপে পোস্ট করি ঠিক নেই। কালকেও হতে পারে, আবার আগামি সপ্তাহ বা আগামী মাস বা আগামি বছরেও হতে পারে। আপনাদের সাথে কথা বলে ভালো লেগেছে। যদি আমি আপনাদের গত দুই তিন দিনে নতুন কিছু শেখাতে পারি তাহলে খুবই ভালো। আর যদি না পারি, তাহলে ক্ষমা করে দেবেন প্লিজ।

আর যদি এরকম কিছু আরো চান, আমার টাইমলাইনে নজর রাখতে পারেন। এই গ্রুপ টা আমার না, তাই অনেক কিছু বলার বা করার স্বাধীনতা নেই। ✌✌

So here our path ends in this group for now... From now on, I will be posting on my own group and profile. Also I have started a new YT channel... So working on it too. Pray for me,

Have a happy weekend,

  vs
08/03/2020

vs

Normal vs Designer :3 A designer will understand this 🤣🤣Design Credit :    Vs
04/03/2020

Normal vs Designer :3
A designer will understand this 🤣🤣
Design Credit :
Vs

দুষ্ট ডিজাইনার :3when you will know about UI UX 🤣🤣Design Credit :    Vs
04/03/2020

দুষ্ট ডিজাইনার :3
when you will know about UI UX 🤣🤣
Design Credit :
Vs

Alhamdulillah !!!
13/02/2020

Alhamdulillah !!!

10/05/2019

Do good for others.
It will come back in unexpected ways 😊

07/05/2019

with great power comes great responsibility

12/04/2019

Don't waste your time for someone who doesn’t like you.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamonto Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hamonto Shakil:

Share