03/08/2022
ঘোষণাঃ
এখন থেকে আমরা www.flycatcher360.com হতে- সরকারি,বেসরকারি, ব্যাক্তিগত, স্বায়ত্বশাসিত, বা প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক-নীরিক্ষা বা পরীক্ষামূলক, বা জনসচেতনতামূলক যে কোন ভিডিওচিত্র, মিউজিক ভিডিও, চিত্রনাট্য, বা নির্মাণ কর্মকান্ড - যার মাঝে 'বৈষম্যমূলক শ্রেষ্ঠত্ববাদীতা বা উগ্রতা, ভবিষ্যৎ প্রতারণা পরিকল্পনা, আর্থ-সামাজিক প্রেক্ষাপটের বাস্তবতার প্রতি অবজ্ঞা বা এমন কোন কিছুর প্রচারণা'র সম্পর্ক নাই... সেসব কর্মকান্ডে পেশাদারী মনোভাব নিয়ে যুক্ত থাকবো।
আপনারা জানেন সমসাময়িক সময়ের 'দর্পণ' হিসেবে দায়িত্বশীলতার সাথে কাজ করে বলে, অভিন্ন 'গণমাধ্যম ও চলচ্চিত্রে'র এই পেশাকে সুযোগসন্ধানীরা নিজেদের 'ইচ্ছামতন ব্যবহার' করে আসছে। এতে সৃষ্টি হয়েছে 'অবক্ষয়ের'।
আজ তার-ই দায় তৈরি হয়েছে সমাজে।
আগ্রহী (বৈষম্যবিরোধী মূল্যবোধ সম্পন্ন) যে কেউ ফ্লাইক্যাচারের নির্দিষ্ট এই ফেসবুক পেইজটির ইনবক্সে অথবা [email protected] 'এ ইমেইল করে অথবা পেইজে দেয়া যোগাযোগের নম্বরটিতে ফোন করে আপনার কাঙ্খিত গল্প, নাটক, বা গানের শুটিং সহ বিভিন্ন ডকুমেন্টারি, ডকুড্রামা বা জনসচেতনতামূলক ফিকশন- নন ফিকশন, সরকারি-বেসরকারি প্রকল্পের ডকুমেন্টেশন, কমিশনিং এর ডকুমেন্টেশন- ইত্যাদি কাজে আমাদের শিল্প সম্মত কারিগরী ও নির্মাণ সহযোগিতা নিতে পারেন।
চলচ্চিত্র মাধ্যমে কারিগরী শিক্ষা ও অভিজ্ঞতায় প্রমানিত পেশাদারদের সহযোগিতায় আপনার 'বোধ' অথবা 'বৃত্তি'কে তুলে ধরুণ সমসাময়িক সময়ের দর্পনে।
আর দায়িত্বশীল মনোভাব থেকে আমাদের 'অবক্ষয়' রোধ হোক।
আমাদের প্রতিটি কর্মে প্রতিজন শুভানুধ্যায়ীর সহযোগী প্রয়োজন- তথ্য ও সংবাদ সংগ্রহে, আস্থা নির্মাণে ও বন্ধুত্বে।
অগ্রীম ধন্যবাদ।
ধন্যবাদান্তে-
কে,এম, নাজমুল আলম
পরিচালক
www.flycatcher360.com
ফোনঃ +৮৮০১৭৩০৫৫৬৬৫৫