31/08/2025
শুধু এ্যাকাডেমিক সার্টিফিকেট ও জিপিএ দিয়ে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে খাপ খাইয়ে নেওয়া সম্ভব নয়। চাকরির বাজারে টিকে থাকতে হলে দরকার দক্ষতা।
সার্টিফিকেট কেবল চাকরিতে আবেদনের যোগ্যতা নির্ধারণ করে; চাকরি পেতে হলে দরকার সফ্ট স্কিল ও হার্ড স্কিল।
সহশিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীকে দুইভাবে সাহায্য করে:
এক| কর্মসংস্থান সৃষ্টিতে
দুই| বিদেশে স্কলারশিপ পেতে
উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পেতে ৪টি বিষয়কে বাইরের ইউনিভার্সিটি প্রাধান্য দেয়:
১| Academic Result (CGPA)
২| Co-curricular & Extra-curricular Activities (Soft & Hard Skills)
৩| Publications in International Journal
৪| Aptitude Test & Language Test (SAT, GRE, GMAT, IELTS, TOEFL)
শিক্ষার্থীদের মাঝে একবিংশ শতাব্দীর দক্ষতা উন্নয়নে কাজ করার আনন্দই আলাদা।
শিক্ষার্থীদের নিয়ে যারা কাজ করছেন তাঁরা জানেন- এ আনন্দ এক অনির্বচনীয় স্বর্গীয় অনুভূতি দেয়।
সেজন্যই রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনে যাওয়ার পরেও মানুষ অবসর জীবনে শিক্ষকতা পেশায় ফেরত যায়।
আমি শিক্ষক নই, তবে শিক্ষা উদ্যোক্তা হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে সেই অনির্বচনীয় স্বর্গীয় সুখানুভূতি পাই যখন তাদের মধ্যে শেখার আনন্দ দেখি।
শিক্ষার্থীদের আনন্দই আমাকে প্রচণ্ড সুখানুভূতিতে ভরিয়ে দেয়; যা হয়তো materialistically obsessed লোকজন কস্মিনকালেও বুঝতে পারবে না!
゚
゚viralシfypシ゚viralシalシ
゚viralシfypシ゚viral