EasyTech It Training Institutes.

EasyTech It  Training Institutes. Easytech IT Training Institutes is a Best Of Advanced Information Technology IT Company In Savar. Computer Training Center

13/05/2024

২৭ বছরের সম্ভাবনাময় এক টগবগে যুবক। পেশায় প্রকৌশলী। জাপানে যাবার সব কাগজপত্র রেডি। বিয়ের কথাবার্তা চলছে। এক কথায় সমানে স্বপ্নময় এক ভবিষ্যত।

রমজানে কনস্ট্রাকশন সাইট ভিজিট করার সময় গায়ের উপর ক্রেন পড়ছে। লাম্বার রিজিওনে স্পাইনাল কর্ড ট্রান্সেকশান নিয়ে আমাদের কাছে এসেছে। ছেলেটা বেঁচে থাকবে, তবে আর কোনদিন শরীরের নিচের অংশ নাড়াতে পারবে না। আর কোনদিন সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, আর কোনদিন সে সিজদা দিতে পারবে না। ছেলেটার জন্য এখন স্বপ্নহীন একটা হুইলচেয়ার অপেক্ষা করছে।

এইতো জীবন। পদ্মপাতায় জলের মত।
কীসের এত অহংকার?
দাপটে তোমার পা মাটিতে পড়ে না? হতে পারে একটু পরেই তোমার পা তুলে হাঁটার ক্ষমতা-ই কেড়ে নেয়া হবে।

خُلِقَ الۡاِنۡسَانُ ضَعِیۡفًا

এতটা অসহায় ভালনারেবল এক মাখলুকের বড়াই করা সাজে না। সিজদাহ করার ক্ষমতা হারিয়ে ফেলার আগেই বেশি বেশি সিজদাহ করা দরকার। সুস্থতা যে কতবড় নেয়ামত এইসব মানুষগুলোকে দেখলে সেটা উপলব্ধিতে আসে।

- ডা. মেহেদী হাসান।

প্রোডাক্টিভিটির বৃদ্ধির জন্য কিছু কার্যকরী টিপস্।
14/06/2023

প্রোডাক্টিভিটির বৃদ্ধির জন্য কিছু কার্যকরী টিপস্।

সবাই   নিয়ে কথা বলছে। কিন্তু, AI-এর রেভ্যুলুশন মিস করছে বেশিরভাগ মানুষ। তাই, কিছু টপ AI-টুলস সম্পর্কে সবার জানা দরকার।1...
16/04/2023

সবাই নিয়ে কথা বলছে। কিন্তু, AI-এর রেভ্যুলুশন মিস করছে বেশিরভাগ মানুষ। তাই, কিছু টপ AI-টুলস সম্পর্কে সবার জানা দরকার।

1. Krisp: Krisp এর AI ফোনে কথা বলার সময় আপনার ব্যাকগ্রাউন্ড ভয়েস, নয়েস ও ইকো রিমুভ করে দিবে।
🔗লিঙ্ক: https://krisp.ai/

2. Beatoven: রয়্যালটি-ফ্রি মিউজিক তৈরি করতে beatoven ব্যবহার করুন।
🔗লিঙ্ক: https://www.beatoven.ai/

3. Cleanvoice: আপনার পডকাস্ট পর্বগুলি অটোম্যাটিকভাবে এডিট করুন৷
🔗লিঙ্ক: https://cleanvoice.ai/

4. Podcastle: স্টুডিও মানের রেকর্ডিং করুন সরাসরি আপনার কম্পিউটার থেকে।
🔗লিঙ্ক: https://podcastle.ai/

5. Flair: খুব সহজে ব্র্যান্ডেড সামগ্রী ডিজাইন করুন
🔗লিঙ্কঃ https://flair.ai/

6. Illustroke: টেক্সট প্রম্পট থেকে ভেক্টর ইমেজ তৈরি করুন
🔗লিঙ্ক: https://illustroke.com/

7. Patterned: আপনার ডিজাইনের জন্য সঠিক প্যাটার্ন তৈরি করুন
🔗লিঙ্ক: https://www.patterned.ai/

8. Stockimg: আপনার প্রয়োজনীয় স্টক ফটো তৈরি করুন
🔗লিঙ্ক: https://stockimg.ai/

9. Copy: কনভার্সন বাড়াতে AI জেনারেটেড কপি পাবেন।
🔗লিঙ্কঃ https://www.copy.ai/

10. CopyMonkey: সহজে অ্যামাজন লিস্টিং তৈরি করুন
🔗লিঙ্ক: http://copymonkey.ai/

11. Ocoya: সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করে তা শিডিউল করুন
🔗লিঙ্ক: https://www.ocoya.com/

12. Unbounce: হাই-পারফর্মিং কোল্ড ইমেল লিখুন
🔗লিঙ্ক: https://unbounce.com/

13. Vidyo: মাত্র কয়েক ক্লিকে লং-ফর্ম থেকে শর্ট-ফর্ম ভিডিও তৈরি করুন
🔗লিঙ্কঃ https://vidyo.ai/

14. Maverick: ব্যক্তিগত ভিডিও তৈরি করুন
🔗লিঙ্ক: https://lnkd.in/dmrkz_ah

15. Quickchat.: অটোম্যাটিক কাস্টমার সার্ভিস চার্ট তৈরি করার চ্যাটবট
🔗লিঙ্কঃ https://www.quickchat.ai/

16. Puzzlelabs: আপনার টিম এবং ইউজারদের জন্য AI-চালিত নোলেজ বেজ তৈরি করুন
🔗লিঙ্কঃ https://www.puzzlelabs.ai/

17. Soundraw: আপনার মনের মত গান তৈরি করুন।
🔗লিঙ্ক: https://soundraw.io/

18. Cleanup: আপনার ছবি থেকে যেকোনো অনাকাঙ্ক্ষিত অবজেক্ট, ডিফেক্ট বা টেক্সট মুছে ফেলুন
🔗লিঙ্ক: https://cleanup.pictures/

19. Resumeworded: আপনার রেজ্যুম এবং LinkedIn প্রোফাইল ডেভেলপ করুন
🔗লিঙ্ক: https://lnkd.in/d9EurcnX

20. Looka: আপনার নিজের জন্য ব্র্যান্ড ডিজাইন করুন
🔗লিঙ্কঃ https://looka.com/

21. Theresanaiforthat: প্রতিটি কাজের জন্য AI এর ডাটাবেস তৈরি করুন
🔗লিঙ্ক: https://lnkd.in/dKhqaaF3

22. Synthesia: টেক্সট টাইপ করে এআই ভিডিও তৈরি করুন।
🔗লিঙ্ক: https://www.synthesia.io/

23. Descript: ভিডিও এবং পডকাস্ট করার নতুন উপায়
🔗লিঙ্ক: https://lnkd.in/d_Kdj35E

24. Otter: আপনার মিটিং-এর ইনসাইট ক্যাপচার করুন এবং শেয়ার করুন
🔗লিঙ্ক: https://otter.ai/

25. Inkforall: AI কন্টেন্ট (জেনারেশন, অপ্টিমাইজেশান, পারফরম্যান্স)
🔗লিঙ্ক: https://inkforall.com/

প্রচুর শেয়ার করুন যেন সবাই জানতে পারে।

Facebook, Google, YouTube-ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার কনটেন্টের এনগেজমেন্ট বাড়ানোর জন্য কী করবেন? 🤔আপনি বল...
14/02/2023

Facebook, Google, YouTube-ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার কনটেন্টের এনগেজমেন্ট বাড়ানোর জন্য কী করবেন? 🤔

আপনি বলতে পারেন SEO করবেন। সেই SEO-র একটি গুরুত্বপূর্ণ অংশ হলো Keyword রিসার্চ করা। আপনার টার্গেট অডিয়েন্স যেই ধরণের Keywords লিখে সার্চ করে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এই জন্য অনলাইনে কিছু ফ্রি Keyword রিসার্চ টুল আছে। নিচে ৫টি জনপ্রিয় ফ্রি Keyword Research টুল সাজেস্ট করা হলো।

আপনার শেখার যাত্রাকে সহজ করতে জয়েন করুন আমাদের কমিউনিটি গ্রুপে।
🔗 লিঙ্ক: https://www.facebook.com/groups/137685156377191

ল্যাপটপের স্টোরেজ শেষ? 🙁চিন্তার কোনো কারণ নেই! আপনার জন্য আছে ৮টি ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম! যেখানে ডেটা, ফাইল ও ফোল্ডা...
12/02/2023

ল্যাপটপের স্টোরেজ শেষ? 🙁

চিন্তার কোনো কারণ নেই! আপনার জন্য আছে ৮টি ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম! যেখানে ডেটা, ফাইল ও ফোল্ডার স্টোর করে পারবেন একদম ফ্রিতে! 😃

জেনে নিন কোন প্ল্যাটফর্মে কী ধরনের সার্ভিস পাওয়া যায়-

⚡️ Mega: মেগা হল নিউজিল্যান্ড ভিত্তিক একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস যা বিনামূল্যে ৫০জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহার করতে দেয়। এটি আপনার ডেটার নিরাপত্তা এবং গোপনীয়তার উপর বেশি জোর দেয়।

⚡️ Google Drive: গুগল ড্রাইভ হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগলের একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস। এটি বিনামূল্যে ১৫জিবি পর্যন্ত স্টোরেজ দিয়ে থাকে। ইন্টারনেট কানেকশন থাকলে আপনি আপনার ডিভাইস থেকে গুগল ড্রাইভে নির্বিঘ্নে ডেটা স্টোর ও অ্যাক্সেস করতে পারবেন।

⚡️ MediaFire: ফাইল হোস্টিং এবং ক্লাউড স্টোরেজ, দুই ধরনের সার্ভিসের জন্যই আপনি মিডিয়াফায়ার ব্যবহার করতে পারেন। এখানে আপনি বিনামূল্যে ১০জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। মিডিয়াফায়ারকে আপনি বিভিন্ন অ্যাপে ইন্টিগ্রেট করতে পারবেন। যেখানে, অন্য ইউজাররা আপনার স্পেসে কিছু আপলোড অথবা আপনার স্পেস থেকে কিছু ডাউনলোড করতে পারবে।

⚡️ Ice Drive: আপনার ডেটা দ্রুত ও নিরাপদভাবে স্টোর করার জন্য আইসড্রাইভ ব্যবহার করতে পারেন। আইস ড্রাইভ ওয়েব ৩.০ প্ল্যাটফর্মের সুবিধার্থে বানানো হয়েছে।

⚡️ Pcloud: ইউজার ফ্রেন্ডলি ইন্টারিফেসে আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্যবহারের জন্য পিক্লাউড থেকে বিনামূল্যে ১০ জিবি পর্যন্ত স্পেস পাওয়া যায়।

⚡️ Sync.com: আপনার ডেটাকে জিরো-নলেজ ইনক্রিপশনের মাধ্যমে Sync.com সুরক্ষিত করে রাখবে। আর, এখানে ১০ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ আপনি নিরাপদে ব্যবহার করতে পারবেন।

⚡️ One Drive: ওয়ান ড্রাইভ হল মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজ সার্ভিস। এখানে আপনি ৫জিবি পর্যন্ত স্টোরেজ বিনামূল্যে পাবেন। ব্যক্তিগত বা বড় বড় কোম্পানির ব্যবসায়িক ব্যবহারের জন্য এই স্টোরেজ সার্ভিস ডিজাইন করা হয়েছে৷

⚡️ iCloud: এটি হলো অ্যাপলের ক্লাউড স্টোরেজ সার্ভিস। অ্যাপল ডিভাইস বা সার্ভিস যেমন, আইফোন বা ম্যাকের ব্যবহারকারীদের জন্য এই ক্লাউড স্টোরেজ সার্ভিস ডিজাইন করা হয়েছে। এখানে, আপনি বিন্যমূল্যে ৫ জিবি পর্যন্ত ডেটা স্টোর করতে পারবেন।

আপনার শেখার যাত্রাকে সহজ করতে জয়েন করুন আমাদের কমিউনিটি গ্রুপে।
🔗 লিঙ্ক: https://www.facebook.com/groups/137685156377191

নিজের মোবাইল ফোন অন্যের হাতে তুলে দেয়া থেকে বিরত থাকুন। শ্রীঘই চেক করুন আপনার Google photos কাউকে share with partner  দ...
11/02/2023

নিজের মোবাইল ফোন অন্যের হাতে তুলে দেয়া থেকে বিরত থাকুন।

শ্রীঘই চেক করুন আপনার Google photos কাউকে share with partner দেয়া রয়েছে নাকি। থাকলে দ্রুত Removed করুন।

ভালোভাবে যেকোনো কাজ করার জন্য আপনাকে মনোযোগী হতে হবে। মনোযোগ ছাড়া কোনো কাজ ভালোভাবে শেষ করা যায়না। কিন্তু, এটাও ঠিক যে দ...
27/01/2023

ভালোভাবে যেকোনো কাজ করার জন্য আপনাকে মনোযোগী হতে হবে। মনোযোগ ছাড়া কোনো কাজ ভালোভাবে শেষ করা যায়না। কিন্তু, এটাও ঠিক যে দীর্ঘ সময় ধরে কাজ করতে গেলে, আপনার মনোযোগ নষ্ট হতেই পারে। তবে, কিছু উপায় জানা থাকলে ছোট কিংবা বড় সব কাজেই আপনি আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন। তাই, আজ আপনাকে কাজে মনোযোগ বাড়ানোর ৫টি উপায় জানাবো - 🔥

🟢 মনোযোগ নষ্ট করে এমন জিনিস দূরে রাখুন: কাজের সময় আপনার মনোযোগ অন্যদিকে নিয়ে যাবে বা নষ্ট করবে এমন কিছু দূরে রাখুন। তা না হলে, কাজ সম্পন্ন করার আগেই আপনি অন্য কিছুতে ব্যস্ত হয়ে যাবেন। এতে আপনার কাজের উদ্দেশ্য ব্যাহত হবে।

🟢 পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন: কাজে মনোযোগ নষ্টের অন্যতম কারণ হলো, কম ঘুম হওয়া। আবার অতিরিক্ত ঘুমও আপনাকে অলস বানিয়ে ফেলবে। পর্যাপ্ত পরিমাণে ঘুম কাজের প্রতি আপনার মনোযোগ বাড়াবে এবং কাজের গতিবৃদ্ধি করবে।

🟢 নিয়মিত জ্ঞানচর্চা করুন: নিয়মিত জ্ঞান চর্চা করতে বই পড়ুন এবং নতুন কিছু শিখুন। আপনার জ্ঞান বা শিক্ষা, কাজে লাগাতে পারলে আপনার শেখার ইচ্ছা ও আগ্রহ বাড়বে।

🟢 কথা শোনার অভ্যাস গড়ুন: মনোযোগী হওয়ার এক ধরনের প্র্যাকটিস হচ্ছে, কথা শোনার অভ্যাস তৈরি করা। আপনি যখন অন্যের কথা শোনার মত ধৈর্য্য নিজের মাঝে তৈরি করবেন, তখন ধীরে ধীরে আপনার মনোযোগও বৃদ্ধি পাবে।

🟢 সামাজিক যোগাযোগ রক্ষা করুন: কাজের ফাঁকে বিরতি নিন। আপনার পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করুন। আপনার বিরতির সময়গুলো আনন্দময় করে তুলুন, যেন উৎফুল্ল মনোভাবে আপনি কাজে ফিরতে পারেন।

গ্লোবালাইজেশনের সাথে সাথে বেড়েছে ইংরেজির চাহিদা। আর বর্তমানে বাংলাদেশের মার্কেটে ইংরেজি ভালো ভাবে না জানলে জব পাওয়ার সম্...
01/01/2023

গ্লোবালাইজেশনের সাথে সাথে বেড়েছে ইংরেজির চাহিদা। আর বর্তমানে বাংলাদেশের মার্কেটে ইংরেজি ভালো ভাবে না জানলে জব পাওয়ার সম্ভবনা একেবারেই নেই বললেই চলে। 😞 তাই যুগের সাথে তাল মেলাতে আপনাকে সঠিকভাবে ইংরেজি শিখতেই হবে। সঠিক ইংরেজি শেখার জন্য বানান ও গ্রামারের সঠিক ব্যবহার জানতে হবে। আজকে আমরা এমন ৫টি ওয়েবসাইটের ব্যাপারে জানাবো যেখান থেকে আপনি সহজেই আপনার লেখা ইংরেজি কনটেন্টের বানান ও গ্রামার কারেক্ট করে নিতে পারবেন। ✌️✌️✌️

✅ Grammarly: ইংরেজি বানান ও গ্রামার এআই(AI) ইনস্ট্যান্ট চেক করে কারেক্ট করে দিবে গ্রামারলি।
লিঙ্কঃ https://www.grammarly.com/

✅ Grammarcheck: আপনার লেখা কনটেন্টের গ্রামার ও বানান এই ওয়েবসাইটের অনলাইন এডিটরের মাধ্যমে কারেক্ট করে নিতে পারবেন।।
লিঙ্কঃ https://www.grammarcheck.net/

✅ Reverso: আপনার যেকোন ডকুমেন্ট ইংলিশ ভাষায় গ্রামার চেক ও বানান কারেক্ট করে আপনি ট্রান্সলেশনের কাজও করতে পারবেন।
লিঙ্কঃ http://mobile.reverso.net/en

✅ Onlinecorrection: আপনার বেসিক ইংলিশের গ্রামার এবং বানান কারেকশনের কাজ গুলো এই ওয়েবসাইটে কোন রেজিস্ট্রেশন ছাড়াই করতে পারবেন।
লিঙ্কঃ https://www.onlinecorrection.com/

✅ Spellcheckplus: আপনার টেক্সটকে অ্যানালাইসিস করে সেটার বানান ও গ্রামের ভুল অনলাইন টুলের মাধ্যমে কারেক্ট করে দিবে এই ওয়েবসাইট।
লিঙ্কঃ https://spellcheckplus.com/

এরকম আরও দরকারি ইনফরমেশন জানতে থাকুন ইজিটেক আইটির সাথে।

ব্যস্ততার মধ্যে বই পড়া :বিল গেইটস প্রতিবছর প্রায় ৫০টি বই পড়েন! তার মতো একজন ব্যস্ত মানুষ, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি সবক...
13/12/2022

ব্যস্ততার মধ্যে বই পড়া :

বিল গেইটস প্রতিবছর প্রায় ৫০টি বই পড়েন! তার মতো একজন ব্যস্ত মানুষ, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি সবকিছুর পরও পড়াশোনার সময় সময় বের করতে পারেন।

অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার আত্মজীবনী ‘Dreams From My Father’ –এ উল্লেখ করেন- ছুটির দিনে তাকে যদি কোথাও না পাওয়া যেত, তাহলে ধরে নিতে হবে তিনি বই পড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

২০১৫ সালের ২৮ ডিসেম্বর মার্ক জুকারবার্গ তার ফেসবুক স্ট্যাটাসে সেবছর তিনি যেসব বই পড়েন, সেগুলো শেয়ার করেন। তিনি জানান, ওই বছর তিনি নিজের সাথে চ্যালেঞ্জ করেন, প্রতি সপ্তাহে একটি নতুন বই পড়বেন। ইতিহাস, ধর্ম, সাইন্স-ফিকশন, সামাজিক অধিকার নানান টপিকে তিনি যেসব বই পড়েন, সেগুলোর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।
এই উদাহরণগুলো হলো আমাদের সুপরিচিত বর্তমান সময়ের বিখ্যাত ব্যক্তিদের। তারা এত ব্যস্ততার মধ্যেও বই পড়ার সুযোগ বের করে নেন।

মুসলিম ইতিহাসে আলেমগণ সময়ের মূল্য এরচেয়েও বেশি দিতেন। অনেক আলেম ছিলেন, যারা এক মিনিট সময়ও অপচয় করতে চাইতেন না। এইসব ঘটনাগুলো নিয়ে শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ একটি বই লিখেন। বাংলায় যা অনূদিত ‘সময়ের মূল্য বুঝতেন যারা’ নামে।

এই বইয়ে তিনি অনেক ঘটনা তুলে ধরেন। সালাফগণ বই পড়ার সময় কিভাবে বের করতেন, কিভাবে ব্যস্ততার সময়েও জ্ঞানার্জনে ব্যস্ত থাকতেন।

আবু বকর ইবনুল খাইয়্যাত রাহিমাহুল্লাহ ছিলেন আরবি গ্রামারের বিশেষজ্ঞ। তিনি এক মিনিট সময় অপচয় করতে চাইতেন না। রাস্তাহ হাঁটার সময় বই পড়তে পড়তে হাঁটতেন। ফলে দেখা যেতো, মাঝেমধ্যে তিনি গর্তে পড়ে যেতেন, বাহন বা জন্তুর সাথে ধাক্কা খেতেন।
আমরা অনেক ব্যস্ত। কেউ স্কুল, কলেজ, ভার্সিটির পড়াশোনায়, কেউ সংসারের কাজে, কেউ ব্যবসায়, কেউ চাকরিতে। এতো ব্যস্ততার মধ্যে বই পড়ার সময় হয় না। অফিস থেকে এসে আমরা ক্লান্ত হয়ে পড়ি। মেয়েরা বাসায় সারাদিন কাজ করে অবসর পেলে বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করে। তখন আর বই হাতে নেওয়া যায় না। আবার শিক্ষার্থীরা এসাইনমেন্ট, প্রেজেন্টেশন, টিউশনি করা, মিডটার্ম, সেমিস্টার ফাইনালের ফাঁকে বই পড়ার সময় পান না।
আমাদের অনেকের আগ্রহ আছে বই পড়ব। কিন্তু, সময় তো নেই। আমরা কীভাবে সময় বের করতে পারি? এই নিয়ে লেখাটি। বই পড়ার সময় বের করার নানান টিপস।

১. রাতে ঘুমানোর আগে ১০ পৃষ্ঠা
প্রতিদিন রাতের খাবার খাওয়ার পর আমরা কী করি? মোবাইল হাতে নিয়ে বসি। তারপর মোবাইল নিয়ে বিছানায় যাই। মোবাইল টিপতে টিপতে কেউ ঘুমিয়ে পড়ি। কেউবা ঘুমানোর আগে মোবাইল বালিশের কাছে রেখে ঘুমাই।

একদিন হিসেব করে দেখুন তো, প্রতিদিন রাতের খাবার খাওয়ার পর কতোক্ষণ মোবাইল ব্যবহার করেন? দেখবেন, সেটা অন্তত ১ ঘন্টা। কারো ক্ষেত্রে ২-৩ ঘন্টা বা তারবেশি হতে পারে।

এই সময় সাধারণত কোনো ধরনের প্ল্যানিং ছাড়াই মোবাইল ব্যবহার করেন। মোবাইলে তেমন কাজ থাকে না, নিউজফিড স্ক্রল, ইউটিউবে একটার পর একটা ভিডিও দেখা বা ফেসবুক ওয়াচ থেকে ভিডিও দেখেন।

প্রতিদিন যদি রুটিন করেন, ঘুমানোর আগে অন্তত ১০ পৃষ্ঠার বই পড়বেন, তাহলে দেখবেন মাসে অন্তত ২৫০ পৃষ্ঠা পড়তে পারেন। এমনিতেই ৪-৫ দিন মিস যাবে, এটা স্বাভাবিক। তারমানে আপনি মাসে অন্তত একটি বই পড়ে ফেললেন।

রাতের বেলা পড়ার জন্য ফিকশন বা কবিতার বই রাখতে পারেন। তখন নন-ফিকশন বই পড়ার আগ্রহ না-ও পেতে পারেন।

যেমন : এই সময় আপনি এই ধরনের বই পড়তে পারেন- দিওয়ানে আলী (আলী রাদিয়াল্লাহু আনহুর কবিতা), ধরণীর পথে পথে (ভ্রমণকাহিনী), ঝিলাম নদীর দেশ, সাইমুম সিরিজ।

২. বাসে বসে বই পড়ুন
বহির্বিশ্বে বাস-ট্রেনে বই পড়া বেশ জনপ্রিয়। আমাদের দেশে এটা তেমন দেখা যায় না। ঢাকা শহরে আপনাকে জ্যামে পড়তেই হবে। যারা অফিসে যায়, কলেজ-ভার্সিটিতে যায়, তাদের বেশিরভাগই ঢাকা শহরের রাস্তায় দৈনিক ২ ঘন্টা সময় কাটায়।

রাস্তার জ্যামে বই পড়া সহজ না। কিন্তু, আপনি সাহস করে, কয়েকদিন ধৈর্য ধরে বই পড়া শুরু করলে দেখবেন জ্যাম হচ্ছে কিনা সেটার দিকে খেয়াল থাকবে না। এই সময় উপন্যাস, থ্রিলার বা ইতিহাসের বই রাখতে পারেন। প্রতিদিন এই ২ ঘন্টার মধ্যে মাত্র ১ ঘন্টাও যদি বই পড়তে পারেন, তাহলে মাসে বাসে বসেই আপনি অন্তত ২ টি বই পড়তে পারবেন।

তবে, যাদের সিরিয়াস সমস্যা আছে, রাস্তায় বই পড়লে মাথা ব্যাথা হয়, বমি আসে, তারা বিকল্প চিন্তা করতে পারেন। অডিওবুক কানে হেডফোন লাগিয়ে শুনতে পারেন।
অনেক সময় লম্বা জার্নিতে গেলে ট্রেনে বসে বা বাসে বসে বই পড়তে পারেন। একটানা না পড়ে ১৫-২০ মিনিট পড়ে ব্রেক নিয়ে আবার পড়ুন। ৭-৮ ঘন্টার জার্নিতে দেখবেন অন্তত ১ ঘন্টা বই পড়তে পারবেন।

এগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাথে একটি বই রাখা। ব্যাগের মধ্যে সবসময় এক বা একাধিক বই রাখুন।

৩. ক্লাসের ফাঁকে বই পড়া
প্রতিটি ক্লাসে টিচার আসতে প্রায় ১০ মিনিট দেরি হয়। আবার কোনো কোনোদিন ক্লাস ক্যান্সেল হয়, টিচার তাড়াতাড়ি চলে যান। স্কুল, কলেজ, ভার্সিটিতে দেখবেন দিনে এরকম ঘন্টা দেড়েক সময় বের করতে পারবেন। স্যার, ম্যাডাম চলে যাবার পর ব্যাগ থেকে বই বের করে পড়া শুরু করুন। আমি আমার জীবনে ভার্সিটি লাইফে সবচেয়ে বেশি বই পড়েছি ক্লাস রুমে। মাসে ১৫টি বই পড়লে দেখা যেতো ক্লাসরুমেই পড়তাম ৭-৮টি বই।

৪. সাথে সবসময় বই রাখুন
আপনি সেলুনে যাচ্ছেন চুল কাটতে, কারো সাথে দেখা করতে যাচ্ছেন রিক্সায় বসে। সবসময় সাথে একটা বই রাখুন। সেলুনে গিয়ে আপনার সিরিয়াল আসতে ৩০ মিনিট লাগতে পারে। এই সময়টা কাজে লাগান। বন্ধুর জন্য অপেক্ষা করা লাগতে পারে ১ ঘন্টা। এই সময়টা শুধু মোবাইল স্ক্রল না করে বই পড়তে পারেন।

৫. একসাথে একাধিক বই পড়ুন
অনেকেই মনে করেন, একটা বই শেষ হলে আরেকটি পড়ব। না, এটা জরুরি না। আপনি দিনে একাধিক বই পড়তে পারেন। রাতের জন্য একটা, বাসের জন্য একটা, ক্লাসরুমের জন্য একটা। ল্যাপটপের বিভিন্ন ট্যাব ওপেন করার মতো। যারা অনেক বই পড়ে, তারা সাধারণত এট এ টাইম একাধিক বই পড়ে। হয়তো-বা দেখা যাচ্ছে একটি বই পড়তে ভালোই লাগছে না। খুব জরুরি না হলে জোর করে পড়ার দরকার নেই। অন্য বইয়ে মুভ করুন।

৬. বই পড়ার সময় মোবাইল দূরে রাখুন
অনেকেই বলেন বই পড়ার সময় নেই। আসলে আপনার সময় আছে, সেটা বের করতে হবে। শিক্ষার্থীরা এতো ব্যস্ততার মধ্যেও বই পড়তে পারেন। আপনি বই পড়তে না পারার অন্যতম কারণ হতে পারে ডিভাইস আসক্তি। ফেসবুক, ইউটিউবে এতো বেশি সময় অপচয় করেন, বই পড়ায় সময় বিনিয়োগ করবেন সেই সময়টুকুও পান না। এজন্য, যদি আপনি বই পড়া শুরু করেন, মোবাইল অন্য রুমে রেখে দিন বা Do Not Disturb মুড অন করে হাতের দূরে রেখে দিন।

Eva Lantsoght তার পিএচডির অভিজ্ঞতা শেয়ার করেন। যে বছর তিনি পিএচডি করেন, সেই ফাইনাল ইয়ারে তিনি ৬৯ টি বই পড়েন! মাসে প্রায় ৬টি বই।
পিএচডির ব্যস্ততার পাশাপাশি যদি তিনি বই পড়ার সময় বের করতে পারেন, আপনিও পারবেন।

৭. কী পড়বেন, সেই বইয়ের তালিকা করুন
আপনার কোন টপিক ভালো লাগে, কোন জনরার বই পড়তে সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন, এটার একটা তালিকা তৈরি করে নিন। আপনি যদি টপিক ধরে ধরে বই পড়েন, তাহলে কোন টপিকে কী কী বই আছে সেগুলোর কয়েকটি সংগ্রহ করে দিন। মাসিক, বার্ষিক বই পড়ার অভ্যাস করুন। নিজের সাথে বা অন্যের সাথে চ্যালেঞ্জ নিন, যারা বই পড়ে, তাদের সাথে অনলাইনে বা অফলাইনে যুক্ত থাকার চেষ্টা করুন।

যারা বই পড়েনই না, তারা অন্তত ছোটো ছোটো বই দিয়ে শুরু করতে পারেন। মাসে একটা, সপ্তাহে একটা অতঃপর তিনদিনে একটা। এভাবে আস্তে আস্তে প্ল্যান করুন। দেখবেন, একসময় এতো ব্যস্ততার মধ্যে বিল গেইটসের মতো আপনিও বছরে অন্তত ৫০টি বই পড়তে পারবেন।

ফায়ারওয়াল কি ?ফায়ারওয়াল হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার সুরক্ষা প্রণালী যেখানে প্রতিটি ধরনের কম্পিউটার ডিভাইস এবং নেটওয়া...
30/11/2022

ফায়ারওয়াল কি ?
ফায়ারওয়াল হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার সুরক্ষা প্রণালী যেখানে প্রতিটি ধরনের কম্পিউটার ডিভাইস এবং নেটওয়ার্ক গুলোকে হ্যাকার ম্যালওয়্যার এবং ভাইরাস থেকে সুরক্ষা প্রদান করে থাকে।
ফায়ারওয়াল সুরক্ষা মূলত একটি কম্পিউটার বা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের সুরক্ষার জন্য ব্যবহার করা হয় যার ফলে আমরা কম্পিউটারের ভাইরাস প্রবেশ করাতে বিরত রাখতে পারি এছাড়া একটি কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটারের ভাইরাসের স্থানান্তর হতে পারে না।
বর্তমানে বিভিন্ন ধরনের হ্যাকার আছে যারা আপনার কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করে আপনার কম্পিউটার বা নেটওয়ার্ক গুলো হ্যাক করার চেষ্টা করে থাকে।
সেজন্য যদি আপনারা ফায়ারওয়াল সুরক্ষা ব্যবহার করে থাকেন তাহলে ফায়ারওয়াল দ্বারা হ্যাকারদের অনুরোধ ব্লক করে আপনার কম্পিউটার বা নেটওয়ার্ক নিরাপত্তা বজায় রাখতে পারবেন।

05/10/2022

গুগল এতটাই শক্তিশালী যে, আমাদের কাছ থেকে অন্যান্য সার্চ সিস্টেমকেও "লুকিয়ে" রাখে। এমন কিছু সাইটের একটি তালিকা, পরে হয়তো কাজে দিবে-

www.refseek.com - ক্লাসিক্যাল রিসোর্স খুঁজছি। এক বিলিয়নেরও বেশি উৎস: এনসাইক্লোপিডিয়া, মনোগ্রাফি, ম্যাগাজিন।

www.worldcat.org - বিশ্বব্যাপী ২০,০০০ লাইব্রেরির বিষয়বস্তু অনুসন্ধান করা যায়।

https://link.springer.com - ১০ মিলিয়নেরও বেশি বৈজ্ঞানিক নথিতে প্রবেশ: বই, প্রবন্ধ, গবেষণা প্রোটোকল।

www.bioline.org.br একটি গ্রন্থাগার যা উন্নয়নশীল দেশে প্রকাশিত বৈজ্ঞানিক জীববিজ্ঞান ম্যাগাজিন।

http://repec.org - ১০২টি দেশের স্বেচ্ছাসেবীরা অর্থনীতি ও সংশ্লিষ্ট বিজ্ঞানের উপর প্রায় ৪ মিলিয়ন বিবৃতি সংগ্রহ করেছেন।

www.science.gov হল 2200+ বৈজ্ঞানিক সাইটে একটি আমেরিকান রাষ্ট্রীয় অনুসন্ধান মেশিন। ২০০ মিলিয়নেরও বেশি নিবন্ধ উদ্ধার করা হয়েছে।

পিডিএফ ফরম্যাটে বিনামূল্যে বই ডাউনলোড করার সবচেয়ে বড় ওয়েবসাইট হল www.pdfdrive.com (২২৫ মিলিয়নেরও বেশি নাম দাবি করছি)

www.base-search.net শাস্ত্রীয় কোর্সের উপর সবচেয়ে শক্তিশালী গবেষণাগুলোর একটি। ১০০ মিলিয়নেরও বেশি বৈজ্ঞানিক কাগজপত্র, তাদের ৭০% বিনামূল্যে।

Academic search engine for students and researchers. Locates relevant academic search results from web pages, books, encyclopedias, and journals.

25/05/2022

১। CRM মানে কি?
CRM বলতে বোঝায় কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কে। ইমেইল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপুর্ন সার্ভিস হচ্ছে Customer Relationship management .
কোন ভ্যালিড উপায়ে কালেক্ট করা লিড গুলো কে প্রপার নার্সিং করা , কাস্টমার বিহেভিয়রের উপর ভিত্তি করে লিস্ট অর্গানাইজেশনের মাধ্যমে ইমেইল ফ্লো তৈরি করা , লিড দের নিত্যমিত ইমেইলের মাধ্যমে রিলেশনশীপ বিল্ড আপ করা সহ লিড ম্যানেজমেন্টের বিষয় গুলো CRM এর অন্তর্ভুক্ত ।
২। Klaviyo এর বিভিন্ন Subscription প্লান বলুন।
ক্লাভিওর ফ্রি প্ল্যান এবং পেইড সাবস্রিপশন প্ল্যান আছে ।
ফ্রি ইমেইল প্ল্যানঃ
৫০০ টি ইমেইল সেন্ড করার সুবিধা । এবং ২৫০ টি লিড নিয়ে কাজ করা যায়।
ফ্রি SMS প্ল্যানঃ
১৫০ টি ম্যাসেজ সেন্ড করার সুবিধা। এবং ৫০ টি লিড নিয়ে কাজ করা যায়।
Small Subscription Plan: 20$/month
৫০০০ ইমেইল সেন্ড করার সুবিধা এবং ৫০০ লিড নিয়ে কাজ করা যায়
Standard Subscription plan: 45$/month
১৫ হাজার ইমেইল সেন্ড করার সুবিধা এবং ১৫০০ লিড নিয়ে কাজ করা যায়।
BIG Subscription plan: 45 - 5000+++$/month
ক্লাভিও তে মান্থলি সাবস্ক্রিপশনের উপর ভিত্তি করে অনেক বেশি সংখ্যক ইমেইল এবং লিড নিয়ে কাজ করা যায়
৩ - ৪ । B2C কি? B2B কি?
B2C বলতে একধরনের সার্ভিস অথবা কমার্স কে বোঝায় যাদের লেনদেন হয় বিজনেস পর্যায়ে থেকে কাস্টমার পর্যায়ে। যেমন একটা মুদি দোকান যদি কোন বিজনেস প্লাটফর্ম হয় এবং তারা যদি কোন সাধারন কাস্টমার কে সেবা প্রদান / প্রোডাক্ট সেল করে থাকে তাহলে তাদের এই বিজনেসের ধরন কে আমরা বলি B2C .
B2B বলতে একধরনের সার্ভিস অথবা কমার্স কে বোঝায় যাদের লেনদেন হয় বিজনেস পর্যায়ে থেকে বিজনেস পর্যায়ে। যেমন একটা ফ্যাক্টরি যদি কোন বিজনেস প্লাটফর্ম হয় এবং তারা যদি কোন সাধারন বিজনেস কে সেবা প্রদান / প্রোডাক্ট সেল করে থাকে তাহলে তাদের এই বিজনেসের ধরন কে আমরা বলি B2B .
ইমেইল মার্কেটিং এ ডিজাইন , ফ্লো সেট আপ , ক্যাম্পেইন সেট আপ , সেন্ডারের ব্যবসার ধরন , যারা ইমেইল পাচ্ছে তারা কি আরেকটি বিজনেস / সরাসরি কাস্টমার কিনা , তার উপর ভিত্তি করে সাজানো হয়ে থাকে ।
৫ । KPI বলতে কি বোঝায়?
KPI বলতে বোঝায় key performance indicator কে । এটা একধরনের সফট ওয়ার যারা আমাদের ইমেইল মার্কেটিং এর বিভিন্ন পারফর্মেন্স এর একটা সারাংশ বা সমীক্ষা আমাদের প্রদান করে এবং কোন আদর্শ ভিত্তিতে ইমেইল মার্কেটিং কে পার্ফর্মেন্সের উপর ভিত্তি করে একটা রেজাল্ট তৈরি করে দেয়।
৬। SPAM কি?
SPAM বলতে অবাঞ্চিত ম্যাসেজ কে বোঝায় । ইমেইল মার্কেটিং এর পরিভাষায় যেসকল ইমেইল কাস্টোমারের কোন ধরনের পারমিশন ছাড়াই বারবার আসতে থাকে / অথবা কিছু নির্দিষ্ট রুলস কে যেসকল ইমেইল ব্রেক করে সেকল মেইল স্প্যাম মেইল হিসেবে গন্য হয়। কোন মেইল স্পাম না হওয়ার জন্যে একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়।
কোন মেইল স্প্যাম ফোল্ডারে যাবে কি যাবেনা সেটা একটি গুগোলের মেশিন লার্নিং এলগরিদমের মাধ্যমে সিলেক্ট করা হয়ে থাকে।
৭। ROI মানে কি?
ROI বলতে বোঝায় Return of investment কে । অর্থাৎ কোন জায়গায় ইনভেস্টমেন্ট করার পর প্রদত্ত ইনভেস্ট মেন্টের উপর যতটুকু ল্ভ্যাংশ আসে তাকে ই বলা হয় রিটার্ন অফ ইনভেস্টমেন্ট।
ধরি , আমরা এক টাকা দরে ১ লক্ষ চকলেট কিনলাম এবং বর্তমানে ৭০ হাজার চকলেট ২ টাকা দরে বাজারে বিক্রি করে ফেললাম। তাহলে আমাদের ROI যদি আমরা বের করতে চাই তাহলে তা হবে
(মোট ইনকাম - ইনভেস্টকৃত অর্থ ) / ( ইনভেস্ট কৃতঅর্থ ) x ১০০) = ROI
৭০,০০০ x ২ - ১ লক্ষ ১ লক্ষ x ১০০ = ৪০% সুতরাং উক্ত ইনভেস্টে এখন পর্যন্ত ROI হচ্ছে ৪০%
৮। Sign up form এর কাজ কি?
ইমেইল মার্কেটিং এ সাইন আপ ফর্মের মাধ্যমে কোন একজন ব্যক্তি তার স্বইচ্ছায় তার ইমেইল/ ফোন নাম্বার কোন প্রতিষ্ঠান কে প্রদান করে থাকেন।
ইমেইল মার্কেটিং এ সাইন আপ ফর্মের মাধ্যমে লিড কালেকশন এবং লিড জেনারেশন করা যায়।
৯। লিড দিয়ে কি কি কাজ করা যায়।
লিড দিয়ে যে কাজ গুলো করা সম্ভব ।
১। লিডের মাধ্যমে লিস্ট অর্গানাইজ এবং সেগমেন্ট তৈরী করা যায়।
২। ইমেইল ক্যাম্পেইন করা
৩। ফ্লো তৈরী করা।
৪। লিড কে কাস্টমারে পরিনত করা।
১০। ভি, আই, পি Flow কাদের জন্য?
VIP Flow হচ্ছে আমার কালেক্টেড লিস্টের ভেতর এমন একটি সেগমেন্ট , যেখানে লিড গুলো ২ - ৫ বা তার ও বেশি অর্ডার প্লেস করেছে বা কোন ভাবে আমার বিজনেস কে অত্যধিক লাভবান করেছে।
এক কথায় VIP Flow হলো রিটার্নিং কাস্টমারদের জন্যে যার মাধ্যমে খুব সহজেই তাদের আবার প্রোডাক্ট পারচেস করা বা সেবা নেয়ার জন্য খুব সহজে অনুপ্রানিত করা যায়।
১১। pop-up ফর্ম কি?
পপ আপ ফর্ম হচ্ছে এমন একধরনের ওয়েব ফর্ম যা কোন ওয়েবসাইটে ভিজিটিং এর সময় কোন একটি বিজ্ঞাপন নিয়ে এবং তথ্য গ্রহনের জন্যে স্ক্রিনে ভেসে ওঠে ।
পপ আপ ফর্ম স্ক্রিনে কখন ভেসে উঠবে তা নির্ভর করে ট্রিগার সেট করার মাধ্যমে।
১২। Tag কি?
TAG বলতে কোন একটি ডাটা কে তার বৈশিষ্টের ভিত্তি তে চিহ্নিত করা এবং বৈশিষ্ট প্রদান করা , এবং ট্যাগ কৃত কোন বস্তু বা পন্য কোন একটি নির্দিষ্ট ক্যাটাগরি তে না ও থাকতে পারে। কোন একটি বস্তু কে কোন নির্দিষ্ট একটি ভাগে রাখা গেলেও তার অন্যান্য অনেক বৈশিষ্ট ও থাকতে পারে।
যেমন ধরুন একটি স্কুলে ২০০ স্টুডেন্ট আছে। তাদের পড়াশোনার ভিত্তিতে তাদের কে ক্লাস ১ - ১০ এ মোট দশটি ক্যাটাগরি তে ভাগ করা হলো।
এখন এদের সবার মধ্যে কিছু ছাত্র থাকতে পারে যারা গান গায়। তাদের কে আমরা গায়ক ট্যাগ দিলাম। আবার সবার মধ্যে যারা কবিতা পারে তাদের কবি ট্যাগ দিলাম। এখন আমুরা গায়ক বলে ডাক দিলে সেই সব স্টূডেন্ট যারা গায়ক বৈষিষ্ট পেয়েছে তারা ছুটে আসবে।
১৩। Segment কি?
কোন একটি বা কয়েকটি লিস্ট কে নির্দিষ্ট কিছু কন্ডিশনের পরিপ্রেক্ষিতে একটি নতুন লিস্টে পরিনত করার নাম ই হচ্ছে সেগমেন্টেশন এবং সেই নতুন লিস্ট গুলো কে আমরা বলি সেগমেন্টেশন। যেমন ধরি আমাদের কাছে বেশ কিছু স্টুডেন্টের রেজাল্ট আছে। এর মধ্যে যারা গনিতে ফেইল করেছে তাদের কে আলাদা করে একটি নতুন লিস্ট তৈরি করা ই হচ্ছে সেগমেন্টেশন।
১৪। Campaign এর কাজ কি?
ক্যাম্পাইনের কাজ হচ্ছে কোন একটি উদ্দেশ্যে সফল হবার লক্ষ্যে নির্দিষ্টি অঞ্চলে বা নির্দিষ্ট কিছু মানুষের কাছে প্রচারনা করা।
ইমেইল মার্কেটিং এর ভাষায় সেল তৈরী করার উদ্দেশ্যে কোন নির্দিষ্ট লিস্ট অথবা সেগমেন্ট কে অফার পাঠানো।
Campaign এর কাজ গুলো হচ্ছেঃ-
১। ইমেইল টেমপ্লেটের মাধ্যমে অফার পাঠানো।
২। কোন নির্দিষ্ট লিডদের কে সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে প্রচারনা করা।
৩। কোন একটি প্রোডাক্ট সম্পর্কে এনাউন্সমেন্ট করা।
৪। কুপন কোড/ ডিস্কাউন্ট / ফ্রি শিপিং ম্যাসেজ দেয়া সহ ইত্যাদি।
১৫। সেলস ফানেল এর কোন পর্যায় গিয়ে আমরা লিড কালেক্ট করবো।
সেলস ফানেলের প্রথম ধাপে ই লিড কালেক্ট করা হয়ে থাকে। মোট ধাপ হচ্ছে ৪ টি ।
Awareness
Interest
Desire
Action
সেলস ফানেলের প্রথম ধাপ সম্পন্ন হয় বিভিন্ন এড এর মাধ্যমে । এই ধাপে কোন প্রোডাক্ট সম্পর্কে প্রচারনা করা হয়। সেলস ফানেলের প্রথম ধাপে সেবা অথবা প্রোডাক্ট সম্পর্কে আগ্রহী মানুষেরা তাদের তথ্য দিতে প্রস্তুত থাকে। সেলসফানেলের দ্বিতীয় ধাপে নিউজলেটার সাবস্ক্রিপশন , ইমেইল কালেকশন ফর্ম এর মাধ্যমে আমরা লিড কালেক্ট করে থাকি।
১৬। ই,এস , পি বলতে কী বোঝায়?
ESP = Email Service Provider
ইমেইল সার্ভিস প্রোভাইডার হচ্ছে একধরনের সেবা দান কারি প্রতিষ্টান , যারা কোন একটি বিজনেস কে তাদের ক্লায়েন্টদের প্রচারনা / সেবা দেয়ার উদ্দেশ্যে ইমেইল পাঠানো , ইমেইল ক্যাম্পেইন তৈরি করা, ইমেইল টেমপ্লেট সাজানো , ইমেইল অটোমেশন তৈরী করা সহ আরো নানা ধরনের সেবা প্রদান করে থাকে। যেমন KLAVIYO , MAILCHIMP
১৭। লিড ম্যাগনেট কী?
লিড ম্যাগনেট হলো কোন একটি ব্যাক্তি কে কোন পন্য/ প্রতিষ্ঠান / সেবা নেয়ার জন্যে প্রোরচিত করে তার তথ্য কালেক্ট করা এবংলিড তৈরী
কোন একটি বিজ্ঞাপন , আকর্ষনীয় ফর্ম , কোন একটি ব্যানার , লিড ম্যাগনেট হিসেবে কাজ করতে পারে।
১৮। হট লিড কী?
কোন একটি ক্যাম্পেইনে যদি আমার এমন কোন ব্যাক্তির তথ্য থাকে যে আমার প্রোডাক্ট টি কেনার সামর্থ্য রাখে , তার প্রয়োজনীয়তার সাথে প্রোডাক্ট এর কাজ যদি মিলে যায় , কোন একটি নির্দিষ্ট অফারের সময় সীমা তার প্রোডাক্ট কেনার ইচ্ছার অনুকুলে থাকে এবং সে যদি আমার প্রোডাক্ট সম্পর্কে পুর্বপরিচিত হয়ে থাকে , তাহলে তাকে আমরা বলি হট লিড।
১৯। CASL কোন দেশের ANTI-SPAM ল’?
CASL = Canada's Anti-Spam Legislation
এটা হচ্ছে কানাডার এন্টি স্পাম ল। এই ল অনুযায়ী তিনটি বিষয়ে ইমেইলে অবশ্যই থাকতে হবে।
১। রিসিপেন্টের কনসেন্ট আগে থেকে ই নিতে হবে।
২। ইমেইলে সেন্ডারের প্রপার আইডেন্টিফিকেশন থাকতে হবে।
৩। রিসিপেন্টের জন্যে আনসাবস্ক্রাইব করার ক্ষমতা রাখতে হবে।
২০। ওপেন রেট কি?
ওপেন রেট হচ্ছে একটি ইমেইল অন্য গুলো মানুষ কে পাঠানো হলে সেই ইমেইলে ক্লিক করার হার।
১০০ জন কে যদি ইমেইল সেন্ড করা হয় সেক্ষেত্রে যদি ৫০ জন ইমেইল টি খুলে দেখে এবং ৩০ জন যদি ইমেইলের কল টু একশনে ক্লিক করে তাহলে আমরা বলবো । এই ইমেইলের ওপেন রেট হলো ৫০% এবং ক্লিক রেট ৩০%।
সাধারনত একটি ইমেইলের ওপেন রেট ১২-১৫% এবং ক্লিক রেট ২ - ৫% হয়ে থাকে ।

Address

House No:20/8(Rahman Manson), Parbortinagor, Thana Road, Savar, Dhaka Dhaka
Dhaka
1340

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 16:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801673560850

Alerts

Be the first to know and let us send you an email when EasyTech It Training Institutes. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EasyTech It Training Institutes.:

Share