16/11/2016
বলবো নাকি কোরআন পাকের অবাক করা
তথ্য?
যা শুনলে কাঁপবে হৃদয় জাগবে মনুষ্যত্ব..
:
সবাই তবে কাজটি সেরে এই কবিতা পড়ো,
মুমিন হলে গাঁ ঘামবে কাঁপবে হৃদয় থরো।
:
নাস্তিক তোমরা হা করে,শোনো মহাগ্রন্থের
বানী,
তুমি মানো না অবুঝ বলে, অামরা সবাই
জানি.....
:
শোনো রে এবার নাস্তিকেরা, মন দিয়োনা
কোথাও,
অন্ধকারে কেন সত্য, ঝোপের মধ্যে লুকাও?
:
এবার শোনো প্রথম কথা ঐশী গ্রন্থ
কোরআন,
কারণগুলো বলছি এবার মনের পর্দা
সরান....
:
কে জানতো এই পৃথিবী বিগব্যাঙে হল সৃষ্টি?
সুরা অাম্বিয়ার ত্রিশ অায়াতটি কাড়ে
না কি তোমার দৃষ্টি?
:
কে জানত এই পৃথিবী চ্যাপ্টা নাকি গোল?
নাজিয়াতের ত্রিশ অায়াত পড় আর চোখ
খোল....
:
কে জানত মহাবিশ্ব সদা সম্প্রসারণশীল?
যারিয়াতের সাতচল্লিশ অায়াতটি জুড়িয়ে দিলো
যে দিল.......
:
কে জানত চাঁদের অালো তার নিজস্ব নয়?
সুরা ফুরকানের একষট্টি অায়াত সেই কথাই যে
কয়....
:
কে জানত দিবাকরও নিজ অক্ষে ঘুরে?
সুরা অাম্বিয়া তেত্রিশ অায়াত পড়ে
দ্যাখো সুরে.....
:
কে জানত ফলের মাঝেও পুং-স্ত্রী থাকে?
সুরা রাদের তিন অায়াতটি এই ছবিটাই অাঁকে.....
:
কে জানত মিষ্টি-লোনার অদৃশ্য অন্তরাল?
সুরা ফুরকানের তিপ্পান্ন অায়াত সাক্ষী
চিরকাল.....
:
কে জানত বাষ্প হয়ে পানি উঠে অাকাশে?
সুরা ত্বরিকের এগার অায়াতে এই তথ্যই
ভাসে....
:
কে জানত পাহাড়গুলো এই পৃথিবীর
কীলক?
নাবা সুরার সাত অায়াতে এই কথাটির
ঝলক.....
:
কে জানত চামড়ার নিচে পেইন রিসেপ্টর অাছে?
সুরা নিসার ছাপ্পান্ন অায়াতে এই কথাটাই
অাছে.....
:
কে জানত প্রত্যক অাঙ্গুলের ছাপ ভিন্ন ভিন্ন?
সুরা কিয়ামাহ'র তিন চার অায়াত এই
তথ্যের জন্য.....
:
কে জানত মানব ভ্রুনের শ্রবণ ফোটে
অাগে?
সাজদা'হ সূরার নয় অায়াতটির কথা
মনে তখন জাগে.....
:
কে জানত এই পৃথিবী মাধ্যাকর্ষণ
শক্তিতে অাছে ঝুলে?
নাহল সূরার পনের অায়াতটি বলছে
খুলে খুলে....
:
ইতিহাসের কথায় এবার অাসি বর্ণনায়,
ফেরাউনের নামটি সবাই পাবে যে সেথায়........
:
অাল্লাহ বলেন, " ও ফেরাউন !
তোকে করব সংরক্ষণ,"
তোকে এই পৃথিবীর কোন প্রাণী
করবে নাকো ভক্ষণ.....
:
সুরা ইউনুসের বিরানব্বই অায়াত সেই
ঘোষনার প্রমাণ,
ও নাস্তিক ! এবার বলো এটা কি শুধু
অনুমান?
:
এখনো সেই লাশটি অাছে মিশর যাদুঘরে,
এখনো কি উদাস মনে থাকবে অাঁধার
ঘোরে?
:
চৌদ্দ শত বছর অাগে, এসব বলেছে
কোরাআন,
তাহলে অাজ কেন বলো এই গ্রন্থ পুরান?
:
কোরাআন হলো শিক্ষক অার বিজ্ঞান তার
ছাত্র,
কোরাআন সবই সত্য বলে,
আর বিজ্ঞান অনুমান মাত্র...
:
যত বিজ্ঞান, যত সত্য,কোরাআন মাঝে পাবে,
মহাসত্য না মেনে অাজ কোথায় বলো
যাবে?
:
এক অাল্লাহ'র বাণী বলো মিথ্যা হতে পারে?
সত্য ন্যায়ের পথে যেটি ডাকে বারে বারে?