Crystal Internet

Crystal Internet Fast, reliable & affordable internet service for home and business users. 24/7 support, smooth connectivity & unlimited browsing with Crystal Internet

07/09/2025
শনির আখড়া, নূরপুর, ব্যাংক কলোনী, জাপানি বাজার, 24 ফুট, মেরাজনগর, মুজাহিদনগর, রায়েরবাগ, মোহাম্মদবাগ, জনতাবাগ, পলাশপুর
22/12/2024

শনির আখড়া, নূরপুর, ব্যাংক কলোনী, জাপানি বাজার, 24 ফুট, মেরাজনগর, মুজাহিদনগর, রায়েরবাগ, মোহাম্মদবাগ, জনতাবাগ, পলাশপুর

নোটিশতারিখ: ১২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃসময়: ০০:২৫ডাউনডিটেক্টর সাইটের তথ্য অনুযায়ী, মেটার অধীনে থাকা সাইটগুলো যেমন: ফেসবুক, ইন...
11/12/2024

নোটিশ
তারিখ: ১২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
সময়: ০০:২৫

ডাউনডিটেক্টর সাইটের তথ্য অনুযায়ী, মেটার অধীনে থাকা সাইটগুলো যেমন: ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে কারিগরি সমস্যার সম্মুখীন হওয়া যাচ্ছে।

এই সমস্যাটি আমাদের সার্ভিসের কারণে হচ্ছে না; এটি মেটার নিজস্ব সাইটগুলোতে বিদ্যমান। আমাদের টিম বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং নতুন কোনো আপডেট পেলে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে।

নতুন বছরের আপনার অফার!😍
11/12/2024

নতুন বছরের আপনার অফার!😍

01/08/2024

যতটুকু সহজেই আমরা ইন্টারনেট টকে বর্ণনা করি, বাস্তবে তা অনেক গভির একটি বিষয়। যা আমরাও মাঝে মধ্যে খেয় হারিয়ে ফেলি।
ফেইসবুকসহ সকল স্যোসাল প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান নিয়েছে তা ঠিক। বিপত্তিটা শুরু ফেইসবুক নিয়ে।
আগেও ফেইসবুক ট্রাফিক ভিপিএন থ্রোতে আইআইজি (International Internet Gateway) দিয়ে গেছে; এখনও সরাসরি আইআইজি (International Internet Gateway) দিয়ে যাচ্ছে। ফেইসবুক ক্যাস সহজে বললেও তা একটা স্টোরেজ ডিভাইস। আর কিছু না। অতীতেও আমরা যখন ফেইসবুক ব্যবহার করেছি আমরা কোন একজনের পুরাতন ডাটাই দেখেছি। তা কি করে চলুন একটু বুঝার চেষ্টা করি।
*** ফেইসবুক নোড: নোডটা একটা স্টোরেজ ডিভাইস যা মেটা সার্ভারের সাথে আইআইজি দিয়ে কানেক্টেড থাকে। আপনার-আমার সকল চাওয়া-পাওয়া এইখানেই জমা থাকে।
*** ডাটা: আমি আমার একটা ছবি বা পোষ্ট ফেইসবুকে দিলাম তা সরাসরি মেটা সার্ভারে যায় না, তা লোকাল কোন এক ক্যাস ডিভাইস বা নোডে জমা হয়। সরাসরি মেটা সার্ভারে যুক্ত করে লাইভ কোন কিছু। যেমন ক্রিকেট খেলা। এই খেলাটা লাইভ হলেও আপনার টিভি চ্যানেল এর সাথে একটা ডিলে বা গ্যাপ কাজ করে।
*** ফেইসবুক চালু হলো কিন্তু নেট এখনও ধীর গতি? নোডটা চালু মানেই সাথে সাথে ফাংসনাল হবে এমনটা না। উদাহরেণ দিয়ে বলি। আপনি কোন একটি ব্রান্ড শো-রুম থেকে একটি ফ্রীজ কিনে বাসায় নিয়ে আসলেন। সেটআপও করলেন। এখন কি করলে দরজা খুলে পানি খেতে চাইনে। কিন্তু আপনার ফ্রীজে পানি নাই! আপনাকে তো আগে পানিটা রাখতে হবে। ঠিক একই ভাবে নোডটা তার মেটাভার্সে যোগাযোগ স্থাপন করবে, এরপর দেশ ও দেশের বাহিরের ডাটা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে আপনি একই পোষ্ট বার বার দেখতে পাবেন।
সত্যিকার অর্থে ফেইসবুক ক্যাস প্রপারলি কাজ করতে ১০ থেকে ১৫দিনও সময় লাগতে পারে। এই সময়টাতে ফেইসবুক আইআইজি (International Internet Gateway) দিয়ে তার তথ্য মেটা সার্ভারে প্রেরণ ও আপনার ডিভাইস গ্রহণ করবে। মনে করুন এই নোড গুলো বন্ধ থাকায় আমরা ১ থেকে ২ মাস পিছিয়ে পড়েছি। এই নোড গুলো একদিনে তৈরি হয়নি, চাহিদা মোতাবেক কর্তৃপক্ষ সময়ে সময়ে প্রেরণ করেছে।
আমাদের আরও জেনে রাখা ভালো আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ সরবরাহ নেই। অনেক আগেই এ নিয়ে অনেক নিউজ হয়েছে।
আমি বলব পরিস্থিতি ২৫% হতে ৭২ ঘন্টা সময় দিন। ৭৫% হতে ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করুন। এখন এই আইএসপির গতি কম ওর বেশি বলে কোন কিছুই হবে না। এখন ভালো তো একটু পরে খারাপ। আমি এই পোষ্টটি লিখতে বসে ২ বার আইআইজি ফল করছে। আমি নিজেও যে স্ট্যাবল এমন না। গুগল টা চালু হওয়াতে মনে করুন ১% থেকে ১০% এ আমরা উন্নিত হয়েছি। আমাদের ১০০% সক্ষমতা হতে হলে আরো কয়েকটি সাবমেরিন ক্যাবল ও প্রচুর ব্যান্ডউইথ প্রয়োজন।
আমি চেষ্টা করেছি ছোট করে প্রাথমিক ধারণা আপনাদের মাঝে শেয়ার করতে। জানি না কতটুকু পেরেছি।
যদি ভুল-ত্রুটি হয় অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও ভুল শুধরে দিবেন। আমরা একে অপরের সম্পূরক।
চাইলে যেকেউ এই পোষ্টটি শেয়ার বা রি-পোষ্ট করতে পারনে। যদি আপনার উপকার হয়।
আমি বলব এতদিন ধৈর্য্য সহকারে ছিলেন আরো একটু ধৈর্য্য ধরুন। আশাকরি দ্রুতই সব আগের মত হয়ে যাবে।
ধন্যবাদ, ভালো থাকবেন।

(সংগৃহীত)

31/07/2024

সম্মানিত গ্রাহক,
বর্তমানে আপনি VPN ছাড়াই আমাদের নেটওয়ার্কে থেকে সকল মেটা সার্ভিসেস যেমন Facebook, Instagram, WhatsApp ইত্যাদি এবং TikTok ব্যবহার করতে পারবেন। আমাদের নেটওয়ার্কে YouTube অনেক আগ থেকেই চালু ছিলো।
পুরোপুরি নেটওয়ার্ক স্পিড স্ট্যাবল হতে কিছুটা সময় লাগতে পারে, দয়া করে সময় দিয়ে সহযোগীতা করুন ।

যথাযথ সার্ভিস পেতে VPN ছাড়া আপনার সংযোগটি চালু করে ব্যবহার করুন, ব্রাউজার বা এপ এর Cache ক্লিয়ার করুন।

Crystal Internet
09606-247247

29/07/2024

***ইন্টারনেট সংযোগে ধীরগতি পাওয়ার কারন:***
১/ সকল সার্ভিস আপ না হওয়া: বর্তমানে বেশ কিছু সার্ভিস আমরা আপস্ট্রিম থেকে ডাউন পাচ্ছি। এর মধ্যে সোশ্যাল মিডিয়ার কিছু সাইট /ক্যাশ সার্ভার উল্লেখযোগ্য। যেসব গ্রাহক ভিপিএন এর মাধ্যমে সেসব সাইট ব্যবহার করছেন, তারা উক্ত সাইট বাইপাস করে ব্যবহার করছেন এবং ভিপিএন চালু থাকার কারনে সকল ট্রাফিক ইন্টারনেট দিয়ে পাস হচ্ছে।
২/ ক্যাশ সার্ভারের ট্রাফিক ব্যবহার না হওয়া: বিভিন্ন সার্ভিস লোকাল হোস্টে থাকলেও ভিপিএন চালু থাকায় সেটি ইন্টারনেট ঘুরে আসছে, ফলে ইন্টারনেটের পাইপলাইন কনজেস্টেড হয়ে যাচ্ছে।
৩/ ক্যাশ সার্ভার চালু না হওয়া: এখন পর্যন্ত বেশ কিছু ক্যাশ সার্ভার ডাউন থাকাতে মূল ইন্টানেট সার্ভিসের উপর চাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে অবস্থিত ক্যাশ সার্ভারগুলোর ট্রাফিক ইন্টারনেট ট্রাফিকের তুলনায় কমপক্ষে ৬ গুন বলে ধারণা করা হয়। এর মধ্যে কিছু ক্যাশ সার্ভার চালু হয়েছে যা মোট চাহিদার ৫০-৬০% হতে পারে।
৪/ ভিপিএন ব্যবহার করা: গ্রাহকগণ বিভিন্ন ডাউন হওয়া সাইটগুলো বাইপাস করে ব্যবহার করতে বিভিন্ন ফ্রি /শেয়ার্ড ভিপিএন ব্যবহার করছেন যেগুলোর ফ্রি ভার্সনে কোন ডেডিকেটেড সার্ভার ও স্পিডের নিশ্চয়তা থাকে না। ফ্রিওয়্যার ভিপিএন এর শেয়ার্ড সার্ভিস ব্যবহারে ইন্টারনেট ব্যবহারে ধীরগতি পরিলক্ষিত হতে পারে।
এছাড়াও, ইন্টারন্যাশনাল সাবমেরিন ক্যাবল মেইটেনেন্স, রাউট পাথ পরিবর্তিত হয়ে যাওয়া, আইএসপিদের লোকাল ডিসট্রিবিউশন নেটওয়ার্কের ক্যাবল ক্ষতিগ্রস্থ হওয়ার কারনেও ইন্টারনেট সংযোগে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।
*** সমাধান কিভাবে হবে? ***
সকল ডাউন থাকা সাইট /সার্ভিস ও ক্যাশ সার্ভার আপ হলে এবং ভিপিএন এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার বন্ধ হলে ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরে আসবে।
*** কবে ফিরবে স্বাভাবিক গতি? ***
আশা করা যায়, আগামী ৪-৭ দিনের মধ্যে পর্যায়ক্রমে ডাউন হওয়া সার্ভার /বন্ধ থাকা সাইটগুলো খুলে গেলে ইন্টারনেট সার্ভিস সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হয়ে যাবে এবং ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরবে।

তারিখ: ২৯শে জুলাই ২০২৪ খ্রিঃ।

#কপিড

28/07/2024

সম্মানিত গ্রাহক,

আমরা ইন্টারনেট কানেকশন চালু হওয়ার পর থেকেই সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সকলের সংযোগ স্টাবল রাখার জন্য। বর্তমানে আমাদের স্পিড এবং অন্যান্য কিছু সমস্যা সমাধান করা হয়েছে।
আমাদের গ্রাহকদের বিনীত অনুরোধ করবো আপনাদের সংযোগের বর্তমান অবস্থা একবার যাচাই করে নিতে।

বর্তমানে ফেসবুক ও টিকটক বাদে অন্য সব সার্ভিস চালু রয়েছে।

স্পিড এবং সার্ভিস সংক্রান্ত কোনো অভিযোগের পূর্বে দয়া করে দেখে নিন আপনার কোনো VPN বা DNS Tunnel চালু আছে কিনা। যদি থাকে, দয়া করে বন্ধ করে একবার চেক করুন।

ধন্যবাদ
ক্রিষ্টাল ইন্টারনেট
09606247247

26/07/2024

২৫শে জুলাই ২০২৪ খ্রিঃ

সম্মানিত গ্রাহক,
৬ দিন বন্ধ থাকার পর গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সার্ভিস আংশিকভাবে সচল হয়েছে।

* আপস্ট্রিম থেকে সকল সার্ভিস এখনো আপ হয় নি, আর যেগুলো আপ হয়েছে সেগুলো এখনও স্ট্যাবল হয় নি। চালুকৃত সার্ভিসগুলো স্ট্যাবল হতে আরো কিছু দিন পর্যন্ত সময় লাগতে পারে।

* সীমিত আকারে সার্ভিস চালু হওয়াতে, পূর্বে অপটিমাইজডকৃত সকল রাউটিং বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নতুনভাবে রাউটিং অপটিমাইজেশনের কাজ চলমান আছে। বর্তমানে গ্রাহকগণ হাই পিং, পিং লস, আনস্ট্যাবল সার্ভিস পেতে পারেন।

* ইন্টারনেট সেবা বন্ধ হওয়াটা একেবারেই অপ্রত্যাশিত ছিলো এবং এই বন্ধ হওয়ার পেছনে আমাদের কোন ভূমিকা ছিলো না। আমরা আমাদের আপস্ট্রিম থেকে কোনপ্রকার মূল্যছাড় /ডিসকাউন্ট বা বাড়তি সুবিধা পাই নি। আমাদের আপস্ট্রিমের বিলিং প্রিপেইড হওয়াতে মাসের শুরুতেই তাদের সমূদয় পাওনা পরিশোধ করতে হয়েছে।

* সমস্যাটি দেশব্যাপি হওয়ার কারনে, বর্তমান সময়ে সকল আইএসপিই ১০০% সার্ভিস ও সাপোর্ট দিতে পারছে না। তাই আইএসপি পরিবর্তন করলেই সমস্যা সমাধান হয়ে যাবে এমন নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।

ধন্যবাদ
ক্রিষ্টাল ইন্টারনেট
09606-247247

Address

Head Office: 6/41, Road-4, Block-E, Polashpur, Sonirakhra
Dhaka
1236

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8809606247247

Alerts

Be the first to know and let us send you an email when Crystal Internet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crystal Internet:

Share