Freelancing

Freelancing Outsourcing of Bangladesh

11/01/2023
19/07/2022

কি এই সাইবার ক্যাফের ব্যবসা?
অনেকেই হয়তো জানেন সাইবার ক্যাফে কি। তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এটি একটি কম্পিউটার, প্রিন্টার, জেরক্স মেশিন নিয়ে তৈরি একটি দোকান (New Business Idea) যেখানে সাধারণ মানুষ নিত্যদিন বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য ছুটে আসেন। এখানে কম্পিউটার ইন্টারনেট সংযোগে নানা ধরনের অনলাইন কাজকর্ম এবং তার সঙ্গে জেরক্স প্রিন্ট আউট ইত্যাদি করা হয়।

কি কি কাজ করা যায়?
সাইবার কাফের ব্যবসা খুলতে হলে কম্পিউটার এবং অনলাইন কাজকর্মে বেশ পারদর্শী হতে হবে। এখানে করা হয়: (New Business Idea)
১) অনলাইনে ফর্ম ফিলাপ,
২) ট্রেনের টিকিট বুকিং,
৩) কোনো প্রকল্পে বা স্কলারশিপে আবেদন,
৪) ইনকাম সার্টিফিকেট বের করা,
৫) আধার-ভোটার-প্যান কার্ড সংক্রান্ত কাজ,
৬) ফর্ম বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রিন্টিং,
৭) অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খোলা,
৮) এটিএম কার্ডের জন্য আবেদন ইত্যাদি কাজকর্ম।

বেসিক কাজগুলো করলেও পরবর্তীকালে ব্যবসা কে আরও বড় করতে কোন ব্যাংকের CSP বা কাস্টমার সার্ভিস পয়েন্ট নিয়ে বা কোন বড় কোম্পানির সঙ্গে লিঙ্ক করে সেই বিষয়ক যাবতীয় কাজ করতে পারেন। তবে যারা অনলাইনে (New Business Idea) এই ধরনের কোন কাজ করতে জানেন না তারা নিশ্চিন্তে ইউটিউব থেকে নানান ভিডিও দেখে যাবতীয় কাজ শিখে যেতে পারেন। এক্ষেত্রে প্রথম দিকে কাজ করতে একটু সময় লাগলেও মাত্র এক মাসের মধ্যেই আপনিও হয়ে উঠবেন বাকিদের সমতুল্য এবং গতি আসবে কাজে।

ব্যবসার জন্য কি কি প্রয়োজন?
সাইবার ক্যাফের ব্যবসা খুলতে যেগুলি একান্ত ভাবে প্রয়োজনীয় সেগুলি হল:
১) ডেস্কটপ কম্পিউটার, (New Business Idea)
২) প্রিন্টার,
৩) কিছু ভালো রঙিন কালি।
৪) এবং অবশ্যই ভালো ইন্টারনেট সংযোগ ইত্যাদি।
পরবর্তীকালে ব্যবসা ভালো চললে ব্যবসায় যোগদান করানো যেতে পারে:
১) জেরক্স মেশিন,
২) বাইন্ডিং মেশিন,
৩) ফটো ক্যামেরা,
৪) ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইত্যাদি।

কোথায় সাইবার ক্যাফের ব্যবসা করলে বেশি লাভবান হবেন?
অফিস, আদালত, স্কুল-কলেজ বা অন্যান্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ইত্যাদি জনবহুল জায়গায় এই ব্যবসা শুরু করলে প্রথম থেকেই বেশ লাভবান হতে শুরু করবেন। তবে শুধু দোকান (New Business Idea) খুললেই হল না আপনাকে কাজটিও অত্যন্ত দক্ষতার সাথে চালিয়ে যেতে হবে যাতে মানুষ সেই পরিষেবায় সন্তুষ্ট হতে পারেন। তবেই হবেন লাভবান এবং ব্যবসা হবে বড়। এই ব্যবসা শুরু করার জন্য দোকান কিনতে হবে এমন কোন মানে নেই। একটি ঘর ভাড়া নিয়ে শুরু করা যাবে ব্যবসা।

পশ্চিমবঙ্গের মাঝারী মেধার পড়ুয়াদের জন্য লঞ্চ হলো নতুন স্কলারশিপ, অনলাইনে করুন আবেদন

কত টাকা বিনিয়োগ করতে হবে?
প্রথমদিকে ব্যবসা শুরু করতে মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকার প্রয়োজন। পরে ব্যবসা আরো বড় হলে নিজের ইচ্ছে মত প্রয়োজনীয় জিনিস এবং যন্ত্রপাতি কি নিয়ে আরো নতুন করে সাজানো যেতে পারে। চাইলে প্রথমদিকে ভালো অথচ সেকেন্ড হ্যান্ড কম্পিউটার এবং প্রিন্টার মেশিন কেনা যেতে পারে। তবে সে ক্ষেত্রে অবশ্যই মেশিনগুলি যাচাই করে নেওয়া একান্ত ভাবে প্রয়োজন। এক্ষেত্রে খরচও কিছুটা কমবে। (New Business Idea)

ব্যবসা থেকে আয়ের পরিমাণ-
একটি ভালো জায়গা নির্বাচন করে মন দিয়ে এবং ভালো করে এই ব্যবসা করলে মাসে অন্তত ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করা সম্ভব। তবে প্রথম প্রথম ব্যবসা শুরু করার পর হঠাৎ হলে একেবারেই চলবে না। ব্যবসায় (New Business Idea) লাভবান এর মূল চাবিকাঠি হল ধৈর্য এবং দক্ষতা। এক্ষেত্রে আপনি যদি একা কাজ না করে অন্য কাউকে সঙ্গী হিসেবে ব্যবসায় যোগদান করান বা দোকানের কাজ করান, সে ক্ষেত্রে ব্যবসা আরও তাড়াতাড়ি বড় করা সম্ভব।

তাহলে আর দেরি না করে চটপট বিনিয়োগ করে ফেলুন আপনার নতুন ব্যবসায় এবং প্রতিদিন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

02/07/2022
11/06/2022

তরুণদের ফ্রিল্যান্সিংয়ে আগ্রহ এবং কিছু সতর্কতা
-
সোস্যাল মিডিয়ায় অনেক সময় লক্ষ্য করা যায় অনেকেই চাকুরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকছেন। এটা আসলে কতটুকু সঠিক সীন্ধান্ত কিংবা ভুল ইত্যাদি বিষয়ে কিছু বাস্তব অবিজ্ঞতা তুলে ধরবো। এর বাইরেও টিনএজাররা অনেকেই স্কুল-কলেজের গুরুত্বপূর্ণ সময়টিতে যখন তাদের শুধু বইয়ের সাথে সম্পর্ক থাকার কথা তখনও তারা ফ্রিল্যান্সিয়ের দিকে ঝুঁকে যাচ্ছে এটা নিয়েও আজকের এই আর্টিকেলে আলোচনা করবো।
-
প্রথমেই আসি চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিংয়ে আসা কতটুকু যৌক্তিক?
-
অনেক সময় পত্রিকার শিরোনাম হয় কোনো এক ফ্রিল্যান্সার চাকুরি ছেড়ে দিয়ে মাত্র ২/৩ বছরে ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা কামিয়েছেন, বাড়ি গাড়ি করেছেন। এসব দেখে অনেকেই চাকুরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিংয়ে আসার আগ্রহ বাড়তে পারে কিন্তু এটা তার জন্য মারাত্বক ক্ষতির কারণও হয়ে দাঁড়াতে পারে।

প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা কামানোটাকে ছোট বেলার রুপকথার গল্পের মতো করেই মনে করা উচিত। তবে হ্যাঁ, যারা টিম ব্যাসড কয়েকজন মিলে একটি টিম করে কাজ করে তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। এর বাইরে একজন মানুষ একাই ফ্রিল্যান্সিং করে এতো টাকা ইনকাম করা এটা প্রকৃতপক্ষে সত্য নয়।

তবে হাতেগোনা দু-এক জন এক্সট্রাঅর্ডিনারি মানুষের বিষয়টা আলাদা। আপনিও যে তাদের মতোই হবেন বিষয়টা এরকম নয়। এই কথার অর্থ এই নয় যে, আমি আপনাকে ডিমোটিভেটেড করছি। বিষয়টা মোটেও এরকম না। আপনিও এক্সট্রাঅর্ডিনারি হওয়ার চেষ্টা করে দেখতে পারেন তবে রিক্সটা আপনার নিজের হাতেই।

অন্যদিকে ফ্রিল্যান্সিংটাকে বলা হয়ে থাকে মুক্তপেশা। অর্থাৎ যখন খুশি আপনার স্বাধীনতা মতো কাজ করবেন এবং যখন খুশি ঘুমাবেন, ঘুড়ে বেড়াবেন ইত্যাদি। কিন্তু সত্য কথা হচ্ছে এটাকে মুক্তপেশা বা স্বাধীনপেশা বলা হলেও এটার মধ্যে আমি স্বাধীনতাটা খুব কম খুজে পাই। আমি নিজের কিছু বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি।

সময়ের পার্থক্য থাকার কারণে ইউরোপ আমেরিকার ক্লায়েন্টদের সাথে সাধারণত রাতের বেলা কাজ করতে হয়। প্রজেক্ট নিয়ে অনলাইন মিটিংগুলো সাধারণত রাতের বেলাই বেশি হয়ে থাকে। আমি একদিন রাত ৩ টার দিকে কাজ শেষ করে ঘুমানোর জন্য বেডে গেলাম। হালকা ঘুম ঘুম ভাব এসেছে। এমন সময় একটা ক্লায়েন্ট মেসেজ করলো। ওই ক্লায়েন্টের একটা প্রজেক্ট আমার কাছে রানিং ছিলো। আমি অনেকটা বিরক্ত হয়ে ক্লায়েন্টের মেসেজের রিপ্লে না দিয়ে ঘুমিয়ে পড়লাম।

পরের দিন ঘুম থেকে উঠে ক্লায়েন্টকে রিপ্লে করলাম তখন সে ঘুমায়। সে যেসব ইন্সট্রাকশন দিয়েছিলো আমি সবকিছু কমপ্লিট করেছি এবং প্রজেক্ট ডেলিভারি দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করেছি সবকিছু ঠিক আছে কিনা। সে বললো ঠিক আছে। পরে আমি আবার জিজ্ঞেস করলাম উক্ত প্রজেক্টে তার আরো কোনো নতুন রিকোয়ারমেন্টস থাকলে আমাকে জানানোর জন্য। সে বললো না ঠিক আছে সব। পরে আমি তার পারমিশন নিয়ে ওই প্রজেক্টটা ডেলিভারি দিয়ে দিলাম।

কিছুক্ষণ পরে দেখলাম সেই ক্লায়েন্ট একটা রিভিউ দিয়েছে। রিভিউয়ে কমিউনিকেশন লেভেলে আমাকে ওয়ান স্টার দিয়েছে (বাকি দুটিতে অর্থাৎ “Recommend to a friend” এবং “Service as described”-এ আমাকে ফাইভ স্টার দিয়েছে) এবং আমার ধারণা অনুযায়ী উনি হিডেন ফিডব্যাকেও আমাকে খারাপ দিয়েছে। আমি প্রতিনিয়ত নতুন নতুন প্রজেক্ট পেলেও এই কাজটির পরে আমি আর খুব একটা নতুন প্রজেক্ট পাচ্ছিলাম না। আমার এতো বছরের কাজের ইতিহাসে ওই লোকটিই ছিলো একমাত্র ব্যাক্তি যিনি আমাকে কমিউনিকেশন লেভেলে ওয়ান স্টার দিয়েছে। আমার অনেক ক্লায়েন্ট আমার কমিউনিকেশনের জন্য প্রশংসা করলেও উনি দিয়েছেন ওয়ান স্টার ……..

ফ্রিল্যান্সিং করার সময় আপনি যে সবসময় কাজ পাবেন বিষয়টা কিন্তু মোটেও এরকম নয়। আপনি যখন দেশের চাকুরির বাজারে প্রতিযোগিতা করছেন তখন কিন্তু আপনি শুধু বাংলাদেশের মানুষদের সাথে প্রতিযোগিতা করছেন কিন্তু যখন আপনি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটের জবের জন্য প্রতিযোগিতা করছেন তখন কিন্তু আপনি পুরো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে প্রতিযোগিতা করতেছেন।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনেক সময় দেখবেন আপনি প্রচুর পরিমাণে কাজ পাচ্ছেন আবার অনেক সময় লক্ষ্য করবেন আপনি কোনো কাজ পাচ্ছেন না। অন্যদিকে, আপনি যখন একটি ফিক্সড জব করবেন তখন কিন্তু আপনার কাজ পাওয়া, না পওয়ার বিষয়টি নিয়ে চিন্তা করতে হচ্ছেনা। পারমানেন্ট জব ছেড়ে ফ্রিল্যান্সিয়ের দিকে আসার আগে উপরোক্ত বিষয়গুলো একটু ভেবে নেওয়া দরকার।
-
বাকি অংশটা আগামীকাল ..............

https://www.facebook.com/105387561943467/posts/168029949012561/

এভাবে কি কোনদিন ভেবে দেখেছেন? NEGATIVE এ ৮টি অক্ষর,  POSITIVE এও তাই!FAILURE এ ৭টি অক্ষর, SUCCESS এও তাই!MASJID   এ ৬টি ...
03/06/2022

এভাবে কি কোনদিন ভেবে দেখেছেন?

NEGATIVE এ ৮টি অক্ষর,
POSITIVE এও তাই!

FAILURE এ ৭টি অক্ষর,
SUCCESS এও তাই!

MASJID এ ৬টি অক্ষর ,
TEMPLE ও CHURCH এও তাই !

QURAN তে ৫টি অক্ষর,
GEETA ও BIBLE এও তাই!

RIGHT এ ৫টি অক্ষর,
WRONG এও তাই!

BELOW তে ৫টি অক্ষর,
ABOVE এও তাই!

ANGER এ ৫টি অক্ষর,
HAPPY তেও তাই!

LIFE এ ৪টি অক্ষর আছে,
DEAD এও তাই!

HATE এ ৪টি অক্ষর আছে,
LOVE এও তাই!

RICH এ ৪টি অক্ষর ,
POOR এও তাই!

FAIL এ ৪টি অক্ষর ,
PASS এও তাই!

CRY এ ৩টি অক্ষর,
JOY তেও তাই!

বিপরীত শব্দে এত মিল! তবে
মানুষ মানুষের মধ্যে এতো বিভেদ
কেনো ?

Collected

16/12/2021
27/11/2021

ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এসব জিনিস পত্রে আগ্রহী হলে আমার একাডেমি পেজ টা ঘুরে আসতে পারেন এখান থেকেঃ...

06/11/2021
18/11/2020

Address

Dhaka
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share