SoftVera Technologies

SoftVera Technologies Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SoftVera Technologies, Information Technology Company, Farmgate, Dhaka.
(2)

SoftVera Technologies একটি full-service IT solutions company।
আমাদের থেকে আপনি পাচ্ছেন video editing & motion design, graphic design, software development, Data Entry, AI solutions , automation services , learning ও training solutions—সব এক জায়গায়।

12/06/2026

Electrical & Electric Circuit Class-01. 1st Semester NU Syllabus Based
Topic- AC Fundamentals

For More Class Follow Us on Youtube.

09/06/2026

Structured Programming Language Class 1 | প্রোগ্রামিং কী এবং কেন? C Program Structure | CSE 1st Semester.

08/06/2026

"ল্যাব প্রজেক্টের ডেডলাইন মাথায়, অথচ কোড রান হচ্ছে না? 🤯🚴‍♂️"

সিএসই (CSE) লাইফের সবচেয়ে বড় আতঙ্ক কী জানেন? ল্যাব জমার আগের রাতে কোডে লাল এরর (Error) খাওয়া আর ডেডলাইনের ঠিক আগমুহূর্তে প্রজেক্ট শেষ করতে না পারা ! 🤦‍♂️

CSE সেমিস্টারের এত পড়া কিভাবে শেষ করবেন বুঝতে পারছেন না?? কোনো সাজেশন নাই?? প্রজেক্ট করতে পারেন না ?? অতল সমুদ্রে পড়ে আছেন? কূল কিনারা পাচ্ছেন না?

আপনার সব সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়!😎💡

আপনার সিএসই জার্নিকে সহজ করতে Softvera Technologies নিয়ে এসেছে এক্সক্লুসিভ Academy Section। এখন আর ল্যাব প্রজেক্ট বা এক্সাম নিয়ে রাত জাগতে হবে না। এক জায়গাতেই পাচ্ছেন:

✅ প্রয়োজনীয় ল্যাব প্রজেক্ট গাইডলাইন (Lab Projects)
✅ একাডেমি টিউটোরিয়াল (Academic Tutorials)
✅ এক্সাম সাজেশন (Exam Suggestions)

তাহলে এখনো বসে না থেকে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.softveratech.its.bd !👇
📩 যেকোনো প্রয়োজনে সরাসরি ইনবক্স করুন আমাদের পেজে!

🚀 Big Announcement !! 🚀CSE স্টুডেন্ট আর স্কিল লাভারদের জন্য চলে এলো এক বিশাল সুখবর! 🥳আপনার একাডেমিক লাইফ সহজ করতে আর ক্য...
07/06/2026

🚀 Big Announcement !! 🚀
CSE স্টুডেন্ট আর স্কিল লাভারদের জন্য চলে এলো এক বিশাল সুখবর! 🥳

আপনার একাডেমিক লাইফ সহজ করতে আর ক্যারিয়ারকে এক ধাপ এগিয়ে নিতে SoftVera Technologies নিয়ে এলো তার নতুন Academy Section! আমরা আমাদের এই অ্যাকাডেমিকে সাজিয়েছি প্রধান দুটি হাবে, যা আপনার স্কিল ও রেজাল্ট দুটোই বদলে দেবে:

🎓 1. CSE Hub (সিএসই হাব)
আপনার একাডেমিক পড়াশোনা আর প্রোজেক্টের সমস্ত চিন্তা এবার আমাদের! এখানে থাকছে:

একাডেমিক সিএসই সাজেশন: সেমিস্টার ফাইনালের জন্য একদম টু-দি-পয়েন্ট গাইডলাইন।
লাইভ ক্লাস: কঠিন টপিকগুলো সহজ ভাষায় লাইভ শেখার সুযোগ।
প্রোজেক্ট ডেভেলপমেন্ট: থিওরির পাশাপাশি রিয়েল-লাইফ প্রোজেক্ট তৈরি করার হাতে-কলমে ট্রেইনিং।

💼 2. Skill Hub (স্কিল হাব)
শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, কর্পোরেট বা ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে নিজেকে টিকিয়ে রাখতে যা প্রয়োজন:

রিয়েল-লাইফ স্কিল ডেভেলপমেন্ট: একদম জিরো থেকে ইন্ডাস্ট্রি-লেভেল স্কিল শেখার সুযোগ।
প্রফেশনাল কোর্স আপডেট: প্রতিনিয়ত নতুন নতুন ডিমান্ডিং স্কিল ও কোর্সের আপডেট।
ক্যারিয়ার গাইডেন্স: সঠিক মেন্টরশিপের মাধ্যমে আপনার ক্যারিয়ারের রোডম্যাপ তৈরি।

🔥ক্লাস শুরু হবে শীঘ্রই 🔥

আজই যুক্ত হোন আমাদের সাথে আর আপনার ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলুন শক্তভাবে।

🌐 ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: www.softveratech.its.bd
📞 যেকোনো প্রয়োজনে কল করুন: 01306904282

Claude Design মাত্রই চালু হয়েছে, আর আমরা যেন ইতিহাসকে সরাসরি ঘটতে দেখছিগতকাল যা ঘটতে দেখছি, সত্যিই বিশ্বাস করা কঠিন মনে...
18/04/2026

Claude Design মাত্রই চালু হয়েছে, আর আমরা যেন ইতিহাসকে সরাসরি ঘটতে দেখছি

গতকাল যা ঘটতে দেখছি, সত্যিই বিশ্বাস করা কঠিন মনে হচ্ছে। আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হচ্ছি। গতকাল সকালে Anthropic “Claude Design” নামে একটা টুল ছেড়েছে। এমন একটা টুল, যেখানে আপনি শুধু বলবেন আপনি কী চান—আর সেটা আপনাকে পুরো একটা ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ বা প্রেজেন্টেশন বানিয়ে দেবে। কোনো ডিজাইন স্কিল লাগে না, Figma-এর সাবস্ক্রিপশনও লাগে না… শুধু বললেই হয়ে যাচ্ছে।

আর বাজারও দেরি করেনি। একদিনেই Figma-এর শেয়ার ০.৮৬ ডলার (৪.২৬%) পড়ে গেছে। Adobe, Wix, GoDaddy—সবাই যেন একসাথে ধাক্কা খেল। আরও অবাক করার বিষয় হলো, Anthropic-এর CPO মাত্র তিন দিন আগে Figma-এর বোর্ড থেকে রিজাইন করেছে। মানে, ইঙ্গিত তো ছিলই… আজ সেটা পরিষ্কার হয়ে গেল। আগে যে আইডিয়া দেয়ালে বা কাগজে লেখা ছিল, এখন সেটা Claude বানানো ল্যান্ডিং পেজে দেখা যাচ্ছে।

যেটা মাথা ঘুরিয়ে দিচ্ছে, সেটা হলো—পুরো প্রসেসটা এখন একদম হাতের মুঠোয়। আপনি Claude Design-এ UI বর্ণনা করলেন, Magic Hour-এ অ্যানিমেট করলেন, Kling দিয়ে ভিডিও বানালেন, আর ElevenLabs দিয়ে যেকোনো ভাষায় ভয়েস দিলেন। এক বিকেলের মধ্যেই একজন মানুষ পুরো একটা ক্রিয়েটিভ এজেন্সির কাজ করে ফেলতে পারছে শুধু prompt দিয়ে।

তবে আমি মনে করি, যারা ডিজাইনার আছেন তাদের এখনো ভয় পাবার কিছু নাই। Figma একদিনে হারিয়ে যাবে না। UI/UX মার্কেটের ৮০–৯০% এখনও তাদের দখলে, আর তাদের প্রফেশনাল টুলগুলো সত্যিই শক্তিশালী। কিন্তু একটা জিনিস বদলে গেছে—ডিজাইনে ঢোকার দরজাটা ভেঙে গেছে। এখন ক্লায়েন্টরা ডিজাইনারকে জিজ্ঞেস করবে, তুমি যেটা করতে চাচ্ছ, আমরা এত কঠিন করে না করে, সরাসরি Claude-কে বলেই এটা করাতে পারি না?” আর এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে না।

আমরা অনেক দিন ধরেই AI রেভুলেশন ফলো করছি, কিন্তু আজকের এই আপডেটটা একেবারেই আলাদা। মনে হচ্ছে, কিছু একটা সত্যিই বদলে গেছে। সবার একটু ভয় লাগছে, আবার একইসাথে ভীষণ এক্সাইটেড। যারা এই ব্যাপারগুলো খুব ভাল করে বোঝেন তাদের জন্য মাথায় বিভিন্ন ধরনের আইডিয়া খেলা করছে, তাদের জন্য এই মুহূর্তে ঘুমানোটা বেশ কঠিন বিষয়।

আপনাদের কেমন লাগছে ব্যাপারটা? যারা Figma, Claude এসব নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, তারা কমেন্টে মতামত জানাতে পারেন।

ধন্যবাদ!

লেখার আইডিয়াঃ Claude AI রেডিট পেজ থেকে নেয়া।

অবশেষে Google আমাদের মনের কথা শুনলো! জিমেইল এড্রেস এখন চাইলেই চেঞ্জ করা যাবে! পুরোনো সেই 'obuj_balok2012' টাইপ জিমেইল থে...
08/04/2026

অবশেষে Google আমাদের মনের কথা শুনলো! জিমেইল এড্রেস এখন চাইলেই চেঞ্জ করা যাবে! পুরোনো সেই 'obuj_balok2012' টাইপ জিমেইল থেকে কোনো ফাইল না হারিয়েই বদলে ফেলুন আপনার পুরনো Gmail Address!

৫-৬ বছর আগে শখের বসে জিমেইল খুলেছিলাম, তখন অনেকেই [email protected] বা [email protected] টাইপ নাম দিয়ে ফেলেছিলাম। এখন কর্পোরেট লাইফে বা প্রফেশনাল জায়গায় এই মেইলগুলো দিতে গেলে বেশ লজ্জা পেতে হয়।

এতদিন সলিউশন ছিল নতুন মেইল খোলা, কিন্তু তাতে পুরোনো সব ফাইল আর কন্টাক্ট হারানোর ভয় থাকতো। কিন্তু এখন Google দারুণ একটা আপডেট নিয়ে আসছে!

চাইলেই আপনি আপনার বর্তমান .com এর আগের অংশ বা ইউজারনেইম পরিবর্তন করে একটি ইউনিক ও প্রফেশনাল নাম দিতে পারবেন।

এর সবচেয়ে জোস ৩টি ব্যাপার হলো:
-আপনার ড্রাইভের ফাইল, কন্টাক্ট বা ইনবক্সের কোনো কিছুই ডিলেট হবে না।
-কেউ যদি আপনার পুরোনো (আগের) এড্রেসে মেইল পাঠায়, সেটিও আপনার নতুন জিমেইল এড্রেসে চলে আসবে এবং আপনি সেখান থেকেই রিপ্লাই দিতে পারবেন।
-১২ মাসে ১ বার এবং পুরো লাইফটাইমে মোট ৩ বার ইউজারনেইম পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে।

কিভাবে করবেন? (Step-by-Step গাইড):
১. আপনার ফোনের বা ল্যাপটপের Google Account এর Settings-এ যান।
সরাসরি এই লিঙ্কে যেতে পারেন: [https://myaccount.google.com](https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fmyaccount.google.com%2F%3Ffbclid%3DIwZXh0bgNhZW0CMTAAYnJpZBExRlBKeUhBOU5ZSmg1M1FCeXNydGMGYXBwX2lkEDIyMjAzOTE3ODgyMDA4OTIAAR4XiKGif-nTd_1fu_54esR2TBHvH4kI2powtITo0ZtQ4rJnkjBRoOXY12OvmA_aem_-XCcpMB9BEPKNHkt0xuO2Q&h=AT7SpsW4TiEbumOJRxHYuBCCTDlfjMJ-UvK1se_a55kCqmSvMnrX6hYBTnGrG4F3lFQHp4RUsG8hDKMlY9P9Tr78jlxPCD4oTILM27cJl-4PbAY7wKLG0CPSMrczaL39gIs3PrwylzQiUY_m5wWlOg)
২. সেখান থেকে Personal Info ট্যাবে ক্লিক করুন।
৩. নিচে স্ক্রল করে Contact Info সেকশনে গিয়ে Email অপশনে ক্লিক করুন।
৪. যদি আপনার একাউন্টে এই আপডেটটি রোল-আউট হয়ে থাকে, তবে সেখানে 'Change Google Account email' নামে একটি অপশন দেখতে পাবেন। (সবার আইডিতে এখনো একসাথে আসেনি, তাই অপশনটি না দেখলে কয়েকদিন পর আবার চেক করুন)।
৫. সেখানে গিয়ে আপনার পছন্দের নতুন প্রফেশনাল নাম সেট করে সেভ করে দিন।

ব্যাস! এখন থেকে আপনার মেইল এড্রেস হবে স্মার্ট এবং প্রফেশনাল। যারা পুরোনো জিমেইল আইডি নিয়ে যন্ত্রণায় আছেন, তাদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না।

🚀 Upgrade Your Fund Management with Arthokori SaaS: The All-in-One Solutionআপনি কি একাধিক ইনভেস্টর ম্যানেজ করা, প্রফিট ট...
06/04/2026

🚀 Upgrade Your Fund Management with Arthokori SaaS: The All-in-One Solution

আপনি কি একাধিক ইনভেস্টর ম্যানেজ করা, প্রফিট ট্র্যাক করা বা প্রতিষ্ঠানের ফান্ড নিয়ে এখনো ম্যানুয়ালি কাজ করছেন? অগোছালো স্প্রেডশিট আর হিসাবের ভুলকে বিদায় জানানোর সময় এসেছে!

অর্থকরী হচ্ছে একটি প্রফেশনাল, সিকিউর এবং হাইলি কাস্টমাইজেবল ইনভেস্টমেন্ট ও ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। এনজিও (NGO), সমিতি, ক্ষুদ্র ইনভেস্টমেন্ট টিম এবং স্টার্টআপদের কথা মাথায় রেখে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে আপনি একদম বাজেটের মধ্যে সেরা অভিজ্ঞতা পান।

🛠 আমাদের বিশেষ ফিচারসমূহ:
💬 In-App Messaging System:: কোনো এক্সটার্নাল অ্যাপ (WhatsApp/Messenger) ছাড়াই এডমিন, অ্যাকাউন্ট্যান্ট এবং ইনভেস্টররা অ্যাপের ভেতর সরাসরি যোগাযোগ করতে পারবেন।

📊 Comprehensive Admin Dashboard: এক নজরে দেখে নিন টোটাল ইনভেস্টর, নেট ব্যালেন্স, এবং প্রফিট/লস। পাই চার্টের (Pie Chart) মাধ্যমে ট্রানজেকশন ডিস্ট্রিবিউশন ট্র্যাক করা যাবে এক ক্লিকেই।

🔐 Manual Approval Security (No Gateway Needed): পেমেন্ট গেটওয়ের বাড়তি ঝামেলা বা ঝুঁকি নেই। বিকাশ, নগদ, ব্যাংক বা ক্যাশ—যেকোনো ট্রানজেকশন এডমিন বা অ্যাকাউন্ট্যান্টের ম্যানুয়াল অ্যাপ্রুভাল ছাড়া কার্যকর হবে না। পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে!

👥 Dual-Panel & Accountant Role:

এডমিন প্যানেল: ফুল কন্ট্রোল এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট।

অ্যাকাউন্ট্যান্ট প্যানেল: অ্যাকাউন্ট্যান্ট শুধু লগ এবং রিপোর্ট ম্যানেজ করবেন, কিন্তু ইনভেস্টরদের সেনসিটিভ পার্সোনাল ডিটেইলস থাকবে গোপন। (এটি আপনার প্রয়োজন অনুযায়ী যুক্ত বা বাদ দেওয়া যাবে)।

💰 Expense & Profit/Loss Management: অফিসের ইউটিলিটি বিল বা ভাড়ার মতো খরচগুলো লগ করা এবং নির্দিষ্ট অ্যাকাউন্টে লাভ-ক্ষতি ডিস্ট্রিবিউশন করা এখন একদম সহজ।

📈 Investor Transparency প্রত্যেক ইনভেস্টরের নিজস্ব প্যানেল থাকবে, যেখানে তারা তাদের ইনভেস্টমেন্ট হিস্ট্রি এবং প্রফিট রিয়েল-টাইমে দেখতে পাবেন।

📂 Detailed Reports & CSV Export মাস বা বছর অনুযায়ী ফিল্টার করে সব রিপোর্ট ডাউনলোড করুন, যা অডিটিং বা ট্যাক্সের কাজে অত্যন্ত কার্যকর।

📝 Built-in Productivity Tools:: টিমের কাজ গুছিয়ে রাখতে অ্যাপের ভেতরেই থাকছে নোটস, টু-ডু লিস্ট এবং ফিডব্যাক সিস্টেম।

🎯 কেন আপনার জন্য 'অর্থকরী' সেরা পছন্দ?

✅ বাজেট ফ্রেন্ডলি: এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে স্বল্প বাজেটের প্রজেক্টের জন্য।
✅ কাস্টমাইজেবল প্যাকেজ: আপনার প্রয়োজন অনুযায়ী ফিচার কমানো বা বাড়ানো সম্ভব।
✅ আধুনিক UI/UX: মডার্ন ইন্টারফেস এন্ড রেসপনসিভ যা আপনার ব্র্যান্ডের পেশাদারিত্ব ফুটিয়ে তুলবে।
✅ নিরাপদ ও সরাসরি: কোনো থার্ড-পার্টি ট্রানজেকশন ফি বা গেটওয়ে জটিলতা নেই।

ডেমো দেখতে চান বা কাস্টম কোটেশন প্রয়োজন?

আপনার বাজেট এবং রিকোয়ারমেন্ট আমাদের জানান। আমরা আপনার প্রতিষ্ঠানের জন্য অর্থকরী-র পারফেক্ট ভার্সনটি তৈরি করে দেবো!

📩 আজই ইনবক্স করুন এবং আপনার ব্যবসাকে অটোমেশনের আওতায় আনুন!

"আসসালামু আলাইকুম সবাইকে।আশা করি ভালো আছেন। আপনাদের মধ্যে যারা নিজেদের ব্যবসার ডিজিটাল প্রেজেন্স (Digital Presence) নিয়ে...
01/04/2026

"আসসালামু আলাইকুম সবাইকে।

আশা করি ভালো আছেন। আপনাদের মধ্যে যারা নিজেদের ব্যবসার ডিজিটাল প্রেজেন্স (Digital Presence) নিয়ে কাজ করছেন বা নতুন বিজনেস শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য আমরা একটি বিশেষ সেবা নিয়ে এসেছি।

আমি এবং আমার টিম আপনার ব্র্যান্ডের প্রয়োজন অনুযায়ী নিচের সার্ভিসগুলো দিচ্ছি:

🌐 প্রফেশনাল ওয়েবসাইট (আপনার পছন্দমতো ডিজাইন)
🚩 ফেসবুক পেজ সেটআপ ও অপ্টিমাইজেশন
🎨 ব্র্যান্ড লোগো এবং ফেসবুক কভার ডিজাইন
🎬 বিজনেস প্রোমোশনাল ভিডিও
📇 প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন

আমরা মূলত ক্লায়েন্টের বাজেট এবং পছন্দকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। তাই আপনি যদি খুব সাশ্রয়ী বাজেটে এবং নিজের মনের মতো করে এই কাজগুলো করিয়ে নিতে চান, তবে সরাসরি আমাকে ইনবক্সে (DM) মেসেজ করতে পারেন।

আপনার ব্যবসার ধরন জানিয়ে ছোট একটি টেক্সট দিন, আমরা আলোচনা করে আপনার জন্য সেরা সলিউশনটি ঠিক করে ফেলব।

ধন্যবাদ!"

আজ ২১ ফেব্রুয়ারি — মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ভাষা আন্দোলনের ...
21/02/2026

আজ ২১ ফেব্রুয়ারি — মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ভাষা আন্দোলনের সেই সাহসী শহীদদের, যারা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।

তাদের রক্তে রাঙানো পথ ধরেই আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলা ভাষা।
একুশ মানে শুধু একটি তারিখ নয় — একুশ মানে প্রতিবাদ, আত্মত্যাগ, আর মাথা নত না করার অঙ্গীকার।

আসুন, আমরা সবাই নিজের ভাষাকে ভালোবাসি, সম্মান করি, এবং শহীদদের আদর্শ বুকে ধারণ করি।

সালাম শহীদদের। 🌺

Address

Farmgate
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when SoftVera Technologies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share