EDGY NET Broadband solution

EDGY NET Broadband solution INTERNET

10/04/2019

*মেনে চলি কিছু কথা ভালো রাখি আমাদের ইলেকট্রিক ডিভাইস টা*

সম্মানিত ইন্টারনেট ব্যাবহার কারিগন আমাদের এইদেশ ৬টি ঋতু এর দেশ যেখানে ১টি ঋতু বর্ষাকাল আমরা জানি এই সময় ঝড় লেগেই থাকে আর বর্তমানে আমাদের দেশে খুব বেশি পরিমানে বজ্রপাত হচ্ছে বজ্রপাতের কারনে অনেকের কম্পিউটার, টিভিসহ নানা প্রজুক্তিপন্যের ক্ষতি হয়ে যায়। তবে কিছু কৌশল এবং সতর্কতা বজ্রপাতের কবল থেকে প্রজুক্তিপন্যকে রক্ষা করা যায়।

১) বজ্রপাতের আভাস পেলেই কম্পিউটার, রাউটার, টেলিভিশন, ফ্রিজসহ বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ রাখতে হবে। বাসার বাইরে থাকার সময়ও ব্জ্রপাত হতে পারে। সে ক্ষেত্রে বাইরে জাওয়ার আগেই কম্পিউটার, রাউটার, টেলিভিশন, ফ্রিজসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ করে বাহিরে যেতে হবে।
২) বজ্রপাতে সবথেকে বেশি নষ্ট হয় টেলিভিশন। কেননে টেলিভিশনের সাথে ডিশ এর সংযোগ থাকে কোন এলাকায় বজ্রপাত হলে ডিশের লাইনের মাধ্যমে সহজেই ক্ষতি করে। অনেকেই কপম্পিউটারে টিভি কার্ড ব্যাবহার করে ফলে বজ্রপাতের সময় ডিশ লাইন সংযোগ থাকায় কম্পিউটারেরও ক্ষতি হতে পারে। এ ক্ষেত্রে বজ্রপাতের সময় ডিশের সংযোগটি খুলে রাখুন এতে করে আপনার প্রজুক্তিপন্যগুলি নিরাপদে থাকবে।
৩) বজ্রপাতে সব থেকে বেশি ক্ষতি হয় রাউটার ডিভাইসগুলোর।বজ্রপাতের আভাস পেলে শুধু রাউটার বন্ধ করলে হবে না। রাউটার থেকে ইন্টারনেটের
ল্যান ক্যাবলটা খুলে রাখতে হবে।
তবে যদি আপনার ইন্টারনেট সংযোগটি অপ্টিক্যাল ফাইবার ব্যাবহার করা তাহলে বজ্রপাতের ক্ষতির আশংকা কম থাকে।কেননা এসব ক্যাবলে ধাতব তারের ব্যাবহার হয় না।
৪) ভালোমানের মাল্টিপ্লাগ ব্যাবহার করতে হবে। যে মাল্টিপ্লাগ গু্লো সেলফ কন্ট্রোল অটোমেটিক সিস্টেমে বিদ্যুত প্রবাহ নিয়ন্ত্রন করে, সেগুলো ব্যাবহার করাই ভালো ফলে হাই ভোল্টেজ বজ্রপাতের সময়ও মাল্টিপ্লাগের সঙ্গে সংযুক্ত থাকা ডিভাইসে প্রভাব পরবে না।

আপনাদের সেবায়
EDGY NET

12/12/2017

আমাদের দেশে ওয়াইফাই (WiFi) এর ব্যবহার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। কতিপয় সুবিধা পাওয়া যায় বলে, অনেকেই এর প্রতি আগ্রহী হচ্ছে ৷ কিন্তু এর দ্বারা প্রাপ্ত সুবিধার পাশাপাশি ব্যবহারকারীরদের কম বেশি সমস্যার সম্মুখীন হতে হয় ৷ যার মাঝে উল্লেখযোগ্য ধীরগতির মত অসহনীয় সমস্যা ৷

ধীরগতির কারনটা আসলে কি হতে পারে, এই প্রশ্নটি উঠলে কেও উওর হিসেবে নিজের কপালকে দোষী করে আবার কেও দোষ দেয় ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠানকে ৷ কিন্তু এর পেছনে প্রায়সই অন্য কারন বিদ্যমান থাকে ৷ আর তাই প্রযুক্তিবিদরা এ ব্যাপারে কতিপয় ধারনা প্রদান করেছেন । আজ সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব –

১.যন্ত্রপাতির অক্ষমতা

আপনার ওয়াইফাই রাউটারটি যদি পুরনো মডেলের হয় তাহলে সেটি পরিহার করুন রাউটারের ক্রয়ের পূর্বে গতির দিকটি যাচাই করে নিন। এটি যদি আপনার ইন্টারনেটের লাইনের তুলনায় কম গতির হয় তাহলে রাউটার পরিবর্তন করুন ।

২. অতিরিক্ত ডিভাইস

আপনার আশেপাশে যদি প্রচুর ওয়াইফাই সিগন্যাল থাকে এবং প্রচুর ডিভাইস ব্যবহৃত হয় তাহলে আপনি ধীরগতির সম্মুখীন হতে পারেন । বহু ডিভাইসের কারণে ওয়াইফাই সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে। এ সমস্যা থাকলে পিক আওয়ারে ইন্টারনেটের গতি তুলনামূলক কম পাবেন এবং অন্য সময় বেশি পাবেন। এ ক্ষেত্রে আপনার চ্যানেল পরিবর্তন করলে সুবিধা পাবেন। আপনি যদি ২.৪ গিগাহার্জ ফ্রিকোয়েন্সির রাউটার ব্যবহার করেন তাহলে তাতে ১১টি চ্যানেল থাকবে। আপনার কাজ হবে ১, ৬ কিংবা ১১ নম্বর চ্যানেল কিংবা অন্য কোনো চ্যানেলে পাল্টে নেওয়া । তবে ৫ গিগাহার্জ চ্যানেলযুক্ত রাউটার ব্যবহার করলে এ সমস্যা হবে না।

৩. অকাঙ্খিত ইন্টারনেট ব্যবহার

আপনার ইন্টারনেটের সংযোগ কোনো অকাঙ্খিত ব্যাক্তি আপনার অজান্তে ব্যবহার করলে আপনার ইন্টারনেটের গতি কমে যেতে পারে। তাই এ ব্যাপারে সাবধান থাকাটা অতি প্রয়োজনীয় ।এক্ষেত্রে পাসওয়ার্ড সযত্নে গোপন রাখুন ও সন্দেহ হলে পরিবর্তন করুন।

৪. নিরাপওা সক্রান্ত দুর্বলতা

অনেক ক্ষেত্রে নিরাপত্তা দুর্বলতার কারণে ওয়াইফাইয়ের গতি ধীর হতে পারে। এ ক্ষেত্রে ওয়াইফাই ইন্টারনেটের জন্য WEP বাদ দিয়ে কিছুটা নিরাপদ WPA/WPA2 ব্যবহার করুন। এটি আপনার ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করবে।

৫. দূরবর্তী স্থান

রাউটার যদি ইন্টারনেট ব্যবহারের স্থান থেকে দূরে হয় তাহলে ধীরগতির ব্যাপারটি একেবারে নিশ্চিত হয়ে যায় আর তাই রাউটারের স্থাপন সময় খেয়াল রাখতে হবে রাউটার যেনও ব্যবহারের স্থানের যথাসম্ভব ধারে স্থাপন করা হয় ৷ বাড়িতে বহু ভারী ফার্নিচার থাকলে সেগুলোর আড়ালে নয় বরং সেগুলোর উপরে রাউটার বসান। এতে বাধামুক্তভাবে রাউটার আপনার ডিভাইসগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। রাউটারের সঙ্গে আপনার ডিভাইসের দ্রুত যোগাযোগের পথে বহু জিনিসই বাধা সৃষ্টি করতে পারে। এসব বাধার মধ্যে রয়েছে ধাতব দরজা, অ্যালুমিনিয়াম কাঠামো, ওয়াল ইনসুলেশন, পানির ট্যাংক বা অ্যাকুরিয়াম, আয়না, হ্যালোজেন লাইট, গ্লাস ও কংক্রিট। এ ধরনের বাধাগুলো যেখানে সবচেয়ে কম সেখানেই রাউটার স্থাপন করুন।

18/10/2017

Address

Dhaka
1340

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801920994499

Website

Alerts

Be the first to know and let us send you an email when EDGY NET Broadband solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EDGY NET Broadband solution:

Share