Minus+

Minus+ The best is always simple

29/04/2026

Happiest client of Hp EliteBook 840 G7 16/512 variant #840

11/10/2022
Eid Greetings
12/05/2021

Eid Greetings

08/05/2021

বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত ।
যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত ৪ রোগীর দেহে করোনার এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে!

05/05/2021

গুলশান বাড্ডা লিংক রোড। গত পরশুদিন রাত ঠিক ১১.৩৫। অনেকদিন পর বৃষ্টি হয়ে চারিদিকে শান্ত পরিবেশ। সুন্দর এই পরিবেশে একটু হাঁটার জন্য বের হলাম। গেট থেকে বের হতেই ঐ ছেলেটিকে রাস্তার পাশে বসে থাকতে দেখলাম। ছেলেটাকে এভাবে বসে থাকতে দেখেই মায়া লেগে গেলো।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পরছে। রাস্তা ঘাট একেবারে ফাঁকা। বেওয়ারিশ কুকুরে ঘুরাঘুরি আর থেমে থেমে পথিকের আসা যাওয়া যাওয়া ছাড়া নিস্তব্ধ এলাকা। আমার চোখ বারবার ছেলেটির দিকে ছুটে যায়। গেটে দাড়িয়ে কিছুক্ষণ তাকে অবলোকন করলাম। মায়া আরো বেড়ে গেলো। মনে হচ্ছিল সে কাউকে কল দিচ্ছে কিন্তু ধরছে না।

আমি হেটে গুদারা ঘাটের দিকে যেতে লাগলাম। কিন্তু ঐ ছেলের কথা ভুলতে পারছিলাম না। তাই ৬/৭ মিনিট পর ব্যাক করে তার কাছে আসলাম। ছেলেটি এখনো বসে আছে। কাছে গিয়ে সুন্দর করে জিজ্ঞেস করলাম ‘কোন সমস্যায় পরছো’?
কোন হেল্প লাগবে?
মোবাইলে টাকা নাই, কাউকে কল করতে হবে?

১৭/১৮ বছরের ছেলেটি লজ্জা পেয়ে গেলো। আমি লজ্জা ভাঙিয়ে বললাম ‘লজ্জার কিছুই নাই, বিপদ আপদ মানুষেরই হয়’। কোন সমস্যা থাকলে বলো, দেখি কিছু করতে পারি কিনা।

সে বললো: আসলে আমি এক্টা পার্সেল ডেলিভারি দিতে আসছি, এড্রেস এই আসে পাশেই। কিন্তু রিসিভার কল ধরছে না। থাকি মিরপুরে। আজ ডেলিভারি না দিলে কালকে আবার আসতে হবে, এছাড়া কম্পানিও আমাকে ঝাড়ি দিবে।

কম্পানিকে জানিয়েছো যে কল ধরছে না?
প্রথমে ভয়ে জানাইনি, এখন জানিয়েছি, ঝাড়ি মারছে আমারে, এখন কম্পানি কল দিচ্ছে কিনেতু কম্পানির কলও ধরছে না।

তো, অন্য নাম্বার দিয়ে কল দাও।
না, অন্য নাম্বার দিয়ে কল দেয়া কম্পানির নিষেধ আছে।
তো আমাকে নাম্বার দাও, আমি কল দিয়ে দেখি।
দিবে না। ভয়ে।
আশ্বাস দিয়ে বললাম ‘দাও, আমি সুন্দর করে কথা বলি, কোন সমস্যা করবে না।
পরে নাম্বার দিলো।
কল দিলাম।
কল ধরলো এক ম্যাডাম।
অনেক সুন্দর করে রিকোয়েস্টের সুরে বললাম ‘একটা ডেলিভারি এসে বৃষ্টির মধ্যে বসে আছে, আপনার যদি কোন সমস্যা না থাকে তাহলে প্লিজ ডেলিভারিটি রিসিভ করুন। ছোট্ট এক্টা ছেলে ভয় পেয়ে আছে।

ম্যাডামের অভিযোগ ‘ডেলিভারি ম্যান আসার কথা ছিল ১০ টার মধ্যে। এখন এত লেট করছে তাই আমি রিসিভ করতে চাচ্ছি না। বাসায় পুরুষ মানুষ নাই, ব্লা ব্লা বহুত কিছু। তারপরও বললাম ছোট ছেলে, সাইকেল নিয়ে ডেলিভারি দেয়, আবার বৃষ্টি হয়েছে, তাই একটু দেড়ি হয়েছে, দয়া করে রিসিভ করে ছেলেটিকে একটু সহযোগীতা করুন।দয়া করে রিসিভ করে ছেলেটিকে একটু সহযোগীতা করুন। ম্যাডাম রাজি হলেন। ছেলেটিকে গেটের সামেন যেতে বললো। ছেলেটিকে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসলাম।

আমার একটা জিনিস বেশ ভালো লাগে। আজ থেকে ১০/১২ বছর আগেও এই পাঠাও, উবার, ফুড ডেলিভারি, পার্সেল ডেলিভারি কালচার দেশে চালু ছিল না। এখন এই সেক্টরে শত শত ইয়াং ছেলে কাজ করছে, সবাই কত হাসিমুখে পরিশ্রম করে, নিজেকে সাপোর্ট দেয়, পরিবারকে সাপোর্ট দেয়। অনেক ভালো লাগে এই দৃশ্য দেখলে। আমার মনে হয় দেশের সবারই ভালো লাগে।

ভালো লাগার পাশাপাশি এই ছেলে মেয়েদের প্রতি সবাই আরেকটু সুহৃদ হলে ছেলেগুলি কাজে উৎসাহ পাবে। আরো ভালো করে কাজ করবে। আরো নতুন ছেলে মেয়ে এই লাইনে ঢুকবে। একটা সময় বড় একটি জীবিকার ক্ষেত্র হবে এই সেক্টর। তাই আসুন, সবাই এদের পাশে দাঁড়াই। এদের সাথে খারাপ ব্যাবহার করে এদের স্বপ্ন ভংঙ্গ না করি।

-সংগৃহীত

04/05/2021
04/05/2021

এই গল্প, কোন এক আফ্রিকান কালো মেয়ের গল্প I
কেমন করে মেয়েটা একদিন মা হলেন, সেই গল্প I

আমাদের নবীর পিতা আব্দুল্লাহ, একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনা-কাটা করার জন্য I
এক জায়গায় তিনি দেখলেন, এক লোক কিছু দাস- দাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে I
আব্দুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে, একটা ছোট নয় বছরের কালো আফ্রিকান আবিসিনিয়ার মেয়ে I
মেয়েটাকে দেখে আব্দুল্লাহর অনেক মায়া হলো, একটু রুগ্ন হালকা-পাতলা কিন্তু কেমন মায়াবী ও অসহায় দৃষ্টি দিয়ে তাঁকিয়ে আছে I
তিনি ভাবলেন ঘরে আমেনা একা থাকেন, মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে I
এই ভেবে তিনি মেয়েটাকে কিনে নিলেন I

মেয়েটিকে আব্দুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন I স্নেহ করতেন I এবং তারা লক্ষ্য করলেন যে, তাদের সংসারে আগের চেয়েও বেশি রাহমাত ও বরকত চলে এসেছে I
এই কারণে আব্দুল্লাহ ও আমেনা মেয়েটিকে আদর করে নাম দিলেন "বারাকাহ"I

এই গল্প, বারাকার গল্প I

তারপর একদিন আব্দুল্লাহ, ব্যবসার কারণে সিরিয়া রওনা দিলেন I
আমেনার সাথে সেটাই ছিল উনার শেষ বিদায় I
উনার যাত্রার দুই এক দিন পর আমেনা একরাতে স্বপ্নে দেখলেন, আকাশের একটা তারা যেন খুব আলো করে তার কোলে এসে পড়লো I
পরদিন ভোরে তিনি বারাকাকে এই স্বপ্নের কথা বললেন I
উত্তরে বারাকা মৃদু হেসে বললেন, "আমার মন বলছে আপনার একটা সুন্দর সন্তানের জন্ম হবে"
আমেনা তখনও জানতেন না তিনি গর্ভ ধারণ করেছেন কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন, বারাকার ধারণাই সত্যি I

আব্দুল্লাহ আর ফিরে আসেন নি, সিরিয়ার পথেই মৃত্যুবরণ করেছেন I
আমেনার সেই বিরহ ও কষ্টের সময়ে, বারাকা ছিলেন একমাত্র সবচেয়ে কাছের সঙ্গী I
একসময় আমেনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবীকে I
শেখ ওমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী, সর্বপ্রথম আমাদের নবীকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটির, সে হলো এই আফ্রিকান ক্রিতদাসী ছোট কালো মেয়েটি I
আমাদের নবীকে নিজ হাতে আমেনার কোলে তুলে দিয়েছিলেন, আনন্দে ও খুশিতে বলেছিলেন,
"আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মত কিন্তু এখন দেখছি, সে যে চাঁদের চেয়েও সুন্দর "

এই সেই বারাকা I নবীজির জন্মের সময় উনার বয়স ছিল তের বছর I
ছোটবেলায় শিশু নবীকে আমেনার সাথে যত্ন নিয়েছেন, গোসল দিয়েছেন, খাওয়াতে সাহায্য করেছেন,আদর করে ঘুম পাড়িয়েছেন I

মৃত্যুর সময় আমেনা, বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তাঁর সন্তানকে দেখে শুনে রাখেন I
বারাকা তাই করেছিলেন I
বাবা-মা দুজনকেই হারিয়ে, ইয়াতিম নবী চলে আসলেন দাদা আবদুল মোত্তালিবের ঘরে I

উত্তরাধিকার সূত্রে নবী হলেন বারাকার নতুন মনিব I
কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন, বললেন,
-"আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারেন , আপনি স্বাধীন ও মুক্ত I"

সেই শিশুকাল থেকেই নবী এই ক্রীতদাস প্রথাকে দূর করতে চেয়েছিলেন I

বারাকা নবীকে ছেড়ে যেতে রাজি হলেন না I রয়ে গেলেন I মায়ের ছায়া হয়ে পাশে থেকে গেলেন I
এমনকি নবীজির দাদা উনাকে বিয়ে দেয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না I উনার একই কথা,
-"আমি আমেনাকে কথা দিয়েছি, আমি কোথাও যাবো না"

তারপর একদিন খাদিজা (রাঃ) এর সাথে নবীজির বিয়ে হলো I
বিয়ের দিন রাসূল (সাঃ) খাদিজা (রাঃ) এর সাথে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন I
তিনি বললেন, "উনি হলেন আমার মায়ের পর আরেক মা "

বিয়ের পর রাসূল (সাঃ) একদিন বারাকাকে ডেকে বললেন,
-"উম্মি ! আমাকে দেখাশুনা করার জন্য এখন খাদিজা আছেন, আপনাকে এখন বিয়ে করতেই হবে I"
(নবীজি উনাকে উম্মি ডাকতেন, নাম ধরে ডাকতেন না )

তারপর রাসূল (সাঃ) ও খাদিজা মিলে উনাকে উবাইদ ইবনে জায়েদের সাথে বিয়ে দিয়ে দিলেন I
কিছুদিন পর বারাকার নিজের একটা ছেলে হলো, নাম আইমান I
এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেলো "উম্মে আইমান"I

একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যু বরণ করেন, নবীজি গিয়ে আইমান ও বারাকাকে সাথে করে নিজের বাড়ি নিয়ে আসেন এবং সেখানেই থাকতে দিলেন I

কিছুদিন যাওয়ার পর নবীজি একদিন বেশ কয়েকজন সাহাবীকে ডেকে বললেন,
"আমি একজন নারীকে জানি, যার কোন সম্পদ নেই, বয়স্ক এবং সাথে একটা ইয়াতিম সন্তান আছে কিন্তু তিনি জান্নাতি, তোমাদের মধ্যে কেউ কি একজন জান্নাতি নারীকে বিয়ে করতে চাও?"

এইকথা শুনে জায়েদ ইবনে হারিসা (রাঃ) নবীজির কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন I
নবীজি উম্মে আইমানের সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন I
বিয়ের দিন রাসূল (সাঃ) জায়েদকে বুকে জড়িয়ে আনন্দে ও ভালোবাসায়, ভেজা চোখে, কান্না জড়িত কণ্ঠে বললেন,
"তুমি কাকে বিয়ে করেছো, জানো জায়েদ ?"
-হাঁ, উম্মে আইমানকে I জায়েদের উত্তর I
নবীজি বললেন,
-"না, তুমি বিয়ে করেছো, আমার মা কে "

সাহাবীরা বলতেন,
রাসূল (সাঃ) কে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না I উনি সেটা পছন্দ করতেন না I কিন্তু উম্মে আইমান একমাত্র নারী, যিনি রাসূল (সাঃ) কে খাবার দিয়ে "খাও".." খাও".. বলে তাড়া দিতেন I আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন I
নবীজি মৃদু হেসে, চুপ চাপ খেয়ে নিতেন I

রাসূল (সাঃ) উনার দুধ মাতা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে তার উপর হালিমাকে বসতে দিতেন ঠিক তেমনি মদিনায় হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে আইমান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি উনার গায়ের চাদরের একটা অংশ পানিতে ভিজিয়ে, উম্মে আইমানের মুখের ঘাম ও ধুলোবালি নিজ হাতে মুছে দিয়েছিলেন I
এবং বলেছিলেন,
"উম্মি ! জান্নাতে আপনার এইরকম কোন কষ্ট হবে না"

নবীজি মৃত্যুর আগে সাহাবীদের অনেক কিছুই বলে গিয়েছিলেন I
সেই সব কথার মধ্যে একটা ছিল, উম্মে আইমানের কথা I
বলেছেন,
"তোমরা উম্মে আইমানের যত্ন নিবে, তিনি আমার মায়ের মত I তিনিই একমাত্র নারী, যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন I আমার পরিবারের একমাত্র সদস্য, যিনি সারাজীবন আমার পাশে ছিলেন I"

সাহাবীরা সেই কথা রেখেছিলেন I

গায়ের রং নয়, এক সময়ের কোন ক্রিতদাসী নয়, তাঁর পরিচয় তিনি যে নবীর আরেক মা I

মায়ের মতোই তাঁরা, এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন I

গল্প সূত্র: ইবনে হিশাম ও শেখ ওমর সুলাইমান, "Woman who cared forever"

-ডা.শামছুল আলম

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minus+ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category