26/02/2024
সকল নিয়োগ পরীক্ষাসহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুুতির জন্য --
প্রশ্নঃ কম্পিউটার কি?
উঃ কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র।
প্রশ্নঃ কম্পিউটারে কোনটি নেই?
উঃ বুদ্ধি বিবেচনা নেই।
প্রশ্নঃ কম্পিউটার কে আবিস্কার করেন?
উঃ হাওয়াড এইকিন।
প্রশ্নঃ কম্পিউটার ভাইরাস কি?
উঃ এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম।
প্রশ্নঃ প্রোগ্রাম কি?
উঃ কম্পিউটার দিয়ে সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজান কাজের নির্দেশাবলি।
প্রশ্নঃ হাডওয়্যার কি?
উঃ কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশকে একত্রে হাডওয়্যার বলা হয়।
প্রশ্নঃ সফটওয়্যার কি?
উঃ কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে।
প্রশ্নঃ হাডওয়্যারের কাযক্ষমতাকে কিসের সাহায্যে কাজে লাগানো হয়?
উঃ সফটওয়্যারের সাহায্যে।
প্রশ্নঃ কম্পিউটার সফটওয়্যার জগতের নামকরা প্রতিষ্ঠান কোনটি?
উঃ আই. বি. এম।
প্রশ্নঃ ল্যাপটপ কি?
উঃ ছোট ধরনের কম্পিউটার।
প্রশ্নঃ আ্ধুনিক কম্পিউটারের জনক কে?
উঃ চালস ব্যাবেজ (ইংল্যান্ড)।
প্রশ্নঃ প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতা কে?
উঃ লেডি এ্যাডা অগাস্টা।
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার হয় কত সালে?
উঃ ১৯৬৪ সালে (পরমাণু শক্তি কেন্দ্রে)।
প্রশ্নঃ বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?
উঃ আই বি এম-১৬২০।
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম ইন্টারনেট ব্যবহার হয় কত সালে?
উঃ ১৯৯৬ সালে।
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি?
উঃ বিজয়।
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম বাংলা ফন্ট ব্যবহৃত হয় কত সালে?
উঃ ১৯৮৭ সালে।
প্রশ্নঃ সুপার কম্পিউটারের উদ্ভাবক কে?
উঃ সেয়মোর ক্রে।
প্রশ্নঃ কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থিত?
উঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
প্রশ্নঃ হাইব্রিড বা মিশ্র কম্পিউটার কি?
উঃ সমন্বিত এনালগ ও ডিজিটাল কম্পিউটার।
প্রশ্নঃ E-Mail কি?
উঃ Electronic Mail.
প্রশ্নঃ E-Commerce কি?
উঃ Electronic Commerce (ই-মেইলের মাধ্যমে ব্যবসা)
প্রশ্নঃ V-Phone কি?
উঃ Video Phone.
প্রশ্নঃ প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক্স কম্পিউটারেরনাম কি?
উঃ UNIVAC
প্রশ্নঃ কোন সালে মাইক্রোপ্রসেসর আবিস্কৃত হয়?
উঃ ১৯৭১ সালে।
প্রশ্নঃ অপারেটিং সিষ্টেম কি নামে অভিহিত করা হয়?
উঃ সিস্টেম সফটওয়্যার।
প্রশ্নঃ RAM কি?
উঃ Random Access Memory. যা কম্পিউটারের কাজের এলাকা বুঝায়।
প্রশ্নঃ ROM কি?
উঃ Read Only Memory. কম্পিউটার স্থায়ী স্মৃতিকে ROM বলে।
প্রশ্নঃ কম্পিউটারের ভাষা কি?
উঃ গাণিতিক ও বৈদ্যুতিক।
প্রশ্নঃ কম্পিউটারে ব্যবহৃত দুটি অংক কি কি?
উঃ 0 এবং 1
প্রশ্নঃ কম্পিউটারের ব্যবহৃত গাণিতিক পদ্ধতির নাম কি?
উঃ বাইনারি সিস্টেম।
প্রশ্নঃ সুপার কম্পিউটারের উদ্ভাবক কে?
উঃ সেসুর ক্রে।
প্রশ্নঃ কম্পিউটারের RAM কি?
উঃ একটি অস্থায়ী স্মৃতি।
প্রশ্নঃ কম্পিউটারের ভাষায় ১ সেকেন্ডের ১ হাজার ভাগের ১ ভাগকে কি বলে?
উঃ ১ মিনি সেকেন্ড।
প্রশ্নঃ কম্পিউটারের ভাষায় ১০ লক্ষ ভাগের ১ ভাগ সেকেন্ডকে কি বলা হয়?
উঃ ১ মাইক্রো সেকেন্ড।
প্রশ্নঃ কম্পিউটারের নেটওয়াকিং কি?
উঃ পরস্পর সংযু্ক্তি।
প্রশ্নঃ সুপার কম্পিউটারের উদাহরণ কি?
উঃ CABY-1
প্রশ্নঃ NOVA-3 কোন ধরনের কম্পিউটার?
উঃ মিনি কম্পিউটার।
প্রশ্নঃ কয়টি BIT মিলে একটি BYTE হয়?
উঃ ৮ টি।