I.T Park - Learn Graphic Design

I.T Park - Learn Graphic Design Life isn't about finding yourself, it's discovering who GOD created you to be. It's a Design based factory

It's great to hear it, and we are proud that, Our meritorious students from our Educational Park School are participatin...
17/11/2018

It's great to hear it, and we are proud that, Our meritorious students from our Educational Park School are participating in the PSC (Primary School Certificate) examination. Please Everyone will pray for them.
এটি শুনতে খুবই ভালো লাগে এবং আমরা গর্বিত যে আমাদের এডুকেশনাল পার্ক স্কুল থেকে আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীরা PSC পরীক্ষায় অংশগ্রহণ করছে. সবাই দোয়া করবেন তাদের জন্য ।

Learn Office Application - MS Office, Excel, Powerpoint only 2000/= taka & Learn Professionalize Graphic Desing.Point - ...
24/10/2018

Learn Office Application - MS Office, Excel, Powerpoint only 2000/= taka & Learn Professionalize Graphic Desing.
Point - Educational Park School, Narayanpur, Nabinagar.
Call us - 01917-533489

Learn Office Application - MS Office, Excel, Powerpoint only 2000/= taka  & Learn Professionalize Graphic Desing.Point -...
24/10/2018

Learn Office Application - MS Office, Excel, Powerpoint only 2000/= taka & Learn Professionalize Graphic Desing.
Point - Educational Park School, Narayanpur, Nabinagar.
Call us - 01917-533489

03/09/2018

Laptop / Desktop Computer Repair ?
Any Brand Any Problem - We are here for YOU.

ফ্রিল্যান্সিং করার পূর্বশর্তফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোনো একটি বিষয়ে দক্ষতা থাকা জরুরী। তার সাথে আপনার ইন্টারনেট ব্য...
30/08/2018

ফ্রিল্যান্সিং করার পূর্বশর্ত

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোনো একটি বিষয়ে দক্ষতা থাকা জরুরী। তার সাথে আপনার ইন্টারনেট ব্যবহারের উপরেও ভালো জ্ঞান থাকতে হবে। তবে আপনার যদি কম্পিউটারের একাধিক বিষয়ে দক্ষতা থাকে, তাহলে স্বভাবতই আপনি বড় পরিধিতে কাজ করতে পারবেন। আপনার ক্লায়েন্টদের বেশিরভাগই হবেন অবাঙ্গালী, সুতরাং তাদের সাথে আপনার ইংরেজিতে যোগাযোগ করতে হবে। তারা Skype বা অন্য মেসেঞ্জার সার্ভিসের মাধ্যমে আপনার ইন্টারভিউ নিতে পারেন। তাই ইংরেজির ওপর ভালো দখল থাকা খুবই গুরূত্বপূর্ণ।

(Picture - Online website design with wordpress)

28/08/2018

জনপ্রিয় আউটসোর্সিং মার্কেটপ্লেস

ঘরে বসে কাজ করার জন্য হাজারো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে; তবে সবই উপযুক্ত নয়। কিছু মার্কেটপ্লেস আছে শুধু নির্দিষ্ট কাজ পাওয়া যায়। কিছু মার্কেটপ্লেস দক্ষ কর্মীদের জন্য উপযুক্ত। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাইলে বিশ্বস্ত মার্কেটপ্লেস বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে বাংলাদেশ হচ্ছে অন্যতম শীর্ষ সফল দেশ। দেশের তরুণরা শুধু ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘুরিয়ে দিচ্ছে ভাগ্যের চাকা। সরকারি উদ্যোগে তরুণদের তথ্যপ্রযুক্তির নানা ক্ষেত্রে দক্ষ করে তুলতে চলছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। ফ্রিল্যান্স আউটসোর্সিং কাজের জন্য অনেকে ব্যক্তি উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করেও তৈরি হচ্ছেন। তবে কোন মার্কেটপ্লেস আপনার দক্ষতা অনুযায়ী সবচেয়ে কাঙ্ক্ষিত হবে সেটি জানা প্রয়োজন। ঘরে বসে কাজ করার জন্য হাজারো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে; তবে সবই উপযুক্ত নয়। কিছু কিছু মার্কেটপ্লেস আছে শুধু নির্দিষ্ট ধরনের কাজ পাওয়া যায়। কিছু মার্কেটপ্লেস একেবারে দক্ষ কর্মীদের জন্য উপযুক্ত। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাইলে বিশ্বস্ত মার্কেটপ্লেস বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

আপওয়ার্ক

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপেল্গস ইল্যান্স-ওডেস্ক এখন আপওয়ার্ক নামে পরিচিত। এ মার্কেটপ্লেসটিতে হাজারো রকমের কাজ রয়েছে। এখান থেকে আপনার দক্ষতা অনুযায়ী কাজে বিট করতে পারেন। ঠিকানাwww.upwork.com

ফাইবারআর

ফাইবারআর ডট কম হচ্ছে ছোট ছোট কাজের জন্য খুবই জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। মার্কেটপ্লেসটিতে অপেক্ষাকৃত কম দক্ষ কর্মীরাও কাজ খুুঁজে নিতে পারবে। এখানে সর্বনিম্ন পাঁচ ডলার মূল্যের কাজও বেছে নেওয়া যায়। ঠিকানা www.fiverr.com

ফ্রিল্যান্সার ডট কম

ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান ফ্রিল্যান্সার ডট কম। এটি সেরা সাইটগুলোর মধ্যে একটি অন্যতম। এখানে ওয়েব ডিজাইনার, কপিরাইটার বা ফ্রিল্যান্স প্রোগ্রামারার, এসই ও সব ধরনের কাজের জন্য বিড করা যায়।www.freelancer.com

পিপল পার আওয়ার

পিপল পার আওয়ার মূলত ডুয়াল মার্কেটপেল্গস। এখানে আপনি ফাইবারআরের মতো সার্ভিস বিক্রি করতে পারবেন আবার ফ্রিল্যান্সারের মতো জবে বিড করতে পারবেন। তবে বিডিং সিস্টেম থেকে সার্ভিস সেল করাটাই এখানে বেশি জনপ্রিয়। এখানে আপনি সব ধরনের কাজ বিক্রি ও কিনতে পারবেন। ঠিকানা Peopleperhour.com

৯৯ ডিজাইন'স

বর্তমানে ডিজাইনের জন্য সবচেয়ে আলোচিত ফ্রিল্যান্সিং সাইট হচ্ছে ৯৯ডিজাইনস। এখানে ডিজাইনের কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। আপনি এখানে লোগো, ব্যবসায়িক কার্ড, ওয়েবসাইট, অ্যাপিল্গকেশন, ইনফোগ্রাফিক, টি-শার্ট, কার্ড, আমন্ত্রণ, পণ্য প্যাকেজ, বই এবং পত্রিকা কভার ইত্যাদি টাইপের অসংখ্য কাজ পাবেন। ঠিকানা : 99designs.com

টিস্প্রিং

আপনি যদি ভালো গ্রাফিক্স ডিজাইনার হন এবং সুন্দর সুন্দর টিশার্ট ডিজাইন করতে পারেন তাহলে আপনার গন্তব্য হচ্ছে টিস্প্রিং। এ মার্কেটপ্লেসটিতে শুধু টিশার্ট ডিজাইন করেই আপনি ভালো আয় করতে পারবেন। ঠিকানা teespring.com

ডিজাইন ক্রাউড

এটি একটি গ্রাফিক্স ডিজাইন মার্কেটপেল্গস, কাজের ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ তাদের জন্য এটি যুৎসই একটি মার্কেটপ্লেস। ঠিকানা :

https://studio.envato.com

এই সাইটটি খুব নামকরা একটি জব সাইট, যেখানে আপনি আপনার তৈরি করা ডিজাইনগুলো বিক্রি করতে পারবেন।

এই সাইটটি শুধু সমস্যা সমাধানের জন্য নয়, এখানে অনেক কাজ পাওয়া যায়। তবে এখানে কাজ করতে হলে অ্যাকাউন্টের সঙ্গে নিমন্ত্রণ পেতে হবে। DesignCrowd.com
টপটল ডট কম

আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে একজন ভালো ডেভেলপার হয়ে থাকেন, তাহলে টপটল আপনার জন্য একটি ভালো কাজের সাইট। অন্য সাইটগুলোতে সাধারণত বিভিন্ন ধরনের কাজ থাকে। কিন্তু এখানে শুধু ডেভেলপারদের ওপর ফোকাস করা হয়। ঠিকানা Toptal.com

ড্রিবল

এখানে সাইন আপ করুন আর প্রোফাইল পেজের ঐরৎব সব বাটনে জব বোর্ডে আপনার কাজ খুঁজুন। যারা সৃজনশীল এবং ইউনিক আইডিয়া নিয়ে কাজ করেন যেমন- গ্রাফিক্স ডিজাইনার, মাল্টিমিডিয়া ইত্যাদি তাদের জন্য খুব ভালো একটি জব সাইট। ঠিকানা :Dribbble.com

ওয়ার্ডপ্রেস

এটি ওয়ার্ডপ্রেসের একটি অফিসিয়াল জব বোর্ড। এখানে আপনি পল্গাগিন ডেভেলপমেন্ট, থিম কাস্টমাইজেশন বা ওয়ার্ডপ্রেস সাইট অপ্টিমাইজেশন এ ধরনের কাজ পাবেন।

ঠিকানা :যঃঃhttps://jobs.wordpress.net

গুরু ডট কম

গুরু ডট কম একটি ফ্রিল্যান্সিং সাইট যেখানে আপনি বিভিন্ন ধরনের কাজ পাবেন। এই সাইটটি সবচেয়ে জনপ্রিয় ভারতে। এখানে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন নিয়ে অনেক কাজ পাওয়া যায়। ঠিকানা : guru.com

উই ওয়ার্ক রিমোটলি

উই ওয়ার্ক রিমোটলি নামের মতোই এটি এমন একটি সাইট যেখানে আপনার পছন্দমতো বা যে কাজ আপনি ঘরে বসে করতে পারবেন, সে রকম কাজ এখানে আপনি খুঁজে পাবেন।

ঠিকানা :WeWorkRemotely.com

ডব্লিউপি হায়ার্ড

ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য এই সাইটটি একটি খুব বড় ধরনের ভালো সুযোগ। ওয়ার্ডপ্রেস সম্পর্কিত প্রজেক্টে এ একজন ফুলটাইম ফ্রিল্যান্সার বা পার্ট টাইম বা ইন্টার্নি হিসেবে কাজ করতে পারবেন। ঠিকানা www.wphired.com

ক্রিউ

ক্রিউ মার্কেটপ্লেস ওয়েব ডিজাইনার এবং অ্যাপ ডেভেলপারদের জন্য দারুন গন্তব্য হতে পারে। ঠিকানা :https://crew.co

লোকাল সলো

লোকাল সলো মার্কেটপ্লেসটি হচ্ছে বিজনেস এবং ফ্রিল্যান্সারদের যোগাযোগের জায়গা। এখানে আপনি বিনামূল্যে একজন ফ্রিল্যান্সার বা এমপল্গয়ার হিসেবে সাইন আপ করতে পারেন।

জুমলা

জুমল্যান্সার সাইটটি শুধু যারা জুমলা নিয়ে কাজ করেন তাদের জন্য। জুমলা প্রফেশনালদের জন্য এটি একটি দারুণ সাইট। ঠিকানা : www.joomlancers.com

বিল্যান্সার

ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে দেশীয় প্লাটফর্ম বিল্যান্সার। এখানে রয়েছে নানা ধরনের কাজ। ঠিকানা :www.belancer.com

আইটি পার্কের পক্ষ হতে সবাইকে ঈদের শুভেচ্ছা
21/08/2018

আইটি পার্কের পক্ষ হতে সবাইকে ঈদের শুভেচ্ছা

আমরা অনেকেই গ্রাফিক ডিজাইনে দক্ষতার  পরিচয় দিয়েছি কিন্তু আমাদের অনেক সময় অনেক খুঁটিনাটি বিষয় অজানা থেকে যায় যার জন্...
15/08/2018

আমরা অনেকেই গ্রাফিক ডিজাইনে দক্ষতার পরিচয় দিয়েছি কিন্তু আমাদের অনেক সময় অনেক খুঁটিনাটি বিষয় অজানা থেকে যায় যার জন্য আমরা অন্যদের থেকে পিছিয়ে পরি । আজ আমি আপনাদের সামনে সেইরকম কিছু কথা নিয়ে হাজির হলাম। আসুন জেনে নেই গ্রাফিক সম্পর্কে কিছু কথা ।

ভেক্টর ইমেজ - ভেক্টর ইমেজ হল জ্যামিতিক বিন্দু ,রেখা ইত্যাদি নিয়ে তৈরি ইমেজ । ভেক্টর গ্রাফিক এর সাইজ বা কালার এর কোন পরিবর্তন করলেও এর মানের কোন পরিবর্তন হয় না । Adobe illustrator হল ভেক্টর গ্রাফিক সফটওয়্যার ।সাধারনত ভেক্টর গ্রাফিক এর ফরম্যাট .EPS হয়ে থাকে ।

রেজিউলেশন - Resulation হল ইমেজ এর প্রতি ইঞ্চিতে পিক্সেলের সংখ্যা । তবে মনে রাখতে হবে যে কম্পিউটার গ্রাফিক এর জন্য High resulation মানে high Quality ইমেজ নয় । যেটি গুরুত্বপূর্ণ সেতি হল পিক্সেলে ইমেজ টির মোট সাইজ । যেমন আমরা বলি মনিটরের রেজিউলেশন ১০২৪*৭৬৮ । এর মানে হইল যে মনিটরের height 1024 pixel আর width 768 pixel ।

রাসটার ইমেজ - রাসটার ইমেজ হল অতি ক্ষুদ্র পিক্সেল এর দারা তৈরি এক ধরনের ইমেজ। একে অনেকে বিটম্যাপ ইমেজ ও বলে । রাসটার ইমেজ এর পিক্সেলের এবং কালার ভেলু নির্দিষ্ট থাকে । আমরা যখন কন ইমেজ কে এডিট করি তখন আসলে আমরা ইমেজ এর পিক্সেল কে এডিট করি ।এর কালার এবং পিক্সেলের ভেলু নির্দিষ্ট থাকার কারনে জুম করলে ফেটে যায় ।সাধারনত Adobe photoshop রাসটার ইমেজ এর সফটওয়্যার ।রাসটার ইমেজ এর ফরম্যাট এক্সটেনশন হয় .jpg, .png ,.bmp ect. ।

পিক্সেল - পিক্সেল কে বলা হয় ইমেজ এর ক্ষুদ্রতম একক । অর্থাৎ ইমেজ এর ক্ষুদ্রতম অংশকে পিক্সেল বলে । একেকটি ইমেজ হাজার হাজার পিক্সেল দারা তৈরি হয় । যেমন -আমরা বলি ৫০০*৫০০ পিক্সেল । এর মানে হল ইমেজ টির ৫০০ পিক্সেল লম্বা আর ৫০০ পিক্সেল চওড়া । গ্রাফিক কার্ড এর মাধ্যমে জুম করে দেখলে ইমেজ এর পিক্সেল কে দেখা যায় ।

বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাফিক্স ডিজাইন:আমরা সাধারনত অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করে থাকি তারপর যখন পিছিয়ে পড়ি তখন ...
08/08/2018

বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাফিক্স ডিজাইন:
আমরা সাধারনত অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করে থাকি তারপর যখন পিছিয়ে পড়ি তখন করার কিছু থাকে না।আমরা ইচ্ছে করেই কোন কিছুকে গুরুত্ব দেই না।গ্রাফিক্স ডিজাইন ,থ্রি ডি এনিমেশন এর মত বিষয় গুলো আমাদের জানা থাকলে আমরা বেকারত্বের অন্ধকার থেকে রেহাই পেতাম।আমাদের আর হতাশার দীর্ঘশ্বাস ফেলতে হত না।হতাশা কাটাতে আপনার একটি কম্পিউটার+ইন্টারনেট হলেই যথেষ্ট শুধু থাকতে হবে আপনার দৃঢ় সংকল্প তাহলেই আপনি সব বাধাকে পিছনে ফেলে সামনের উজ্বল আলো দেখতে পারবেন।এই মুহুর্তে বাংলাদেশ সহ সারা বিশ্বে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা ব্যাপক।তাই আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে মাত্র কয়েকমাসের ভিতরেই গ্রাফিক্স ডিজাইন আয়ত্বে এনে নিজেকে বদলে দিতে পারেন।একজন ভালমানের গ্রাফিক্স ডিজাইনার মাসে এক-দেড় লক্ষ টাকা ইনকাম করেন এ রকম উদাহরন খুব কম নেই।

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ।তথ্যপ্রযুক্তির এই যুগে আপনি যত আপডেট থাকবেন আপনার জন্য ততই মঙ্গলজনক।আপনি নিশ্চই জানেন বাংলাদেশের বর্তমান বেকারত্ব সম্পর্কে।এই অবস্থায় এটি হতে পারে আপনার জন্য একটি দারুন উপায়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when I.T Park - Learn Graphic Design posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I.T Park - Learn Graphic Design:

Share