12/05/2016
একটা মানুষ হয়তো তোমার সাথে দুই মিনিট কথা বলার জন্যে সারাটা দিন অপেক্ষা করে থাকে ফোনের অন্য প্রান্তে.... সেই তুমি ফোনটা ধরে নিতান্তই অপারগের মতো দু'চারটা কথা বলে রাগারাগি করে লাইন কেটে দাও.... মানুষটা ফোন পাশে রেখে হয়তো সারারাত কাঁদলো... তুমি জানলেও না... টিভি রিমোর্ট হাতে চ্যানেল পাল্টে, ফেসবুকে সময় কাটালে, গান শুনলে... একটা সময় বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়লে... কিন্তু অন্যপ্রান্তের মানুষটি ঘুমালো না... ঘুমাতে পারলো না।
তুমি হয়তো ভাববে... তাঁকে কড়া ভাষায় বকাবকি করলে, বা মেন্টালী প্রেসারে রাখলেও সমস্যা নেই... মানুষটা তোমার। তুমি সিকিউরড... সে তোমাকে ছেড়ে কোথাও যাবে না... তুমি'ই তার সর্বেসর্বা... তার উপর কতৃত্ব আছে তোমার।
কিন্তু একটা ব্যাপার আছে... খুব সূক্ষ ব্যাপার। ছোট ছোট অবহেলা, খারাপ ব্যবহার, অকারণে রাগারাগি, অপমান... এই জিনিসগুলো ভালোবাসাবাসির ক্ষেত্রে একেকটা ইটের মতো। যা দুই পক্ষের দিক থেকেই আসে.... একেকদিন একেকজন একটা করে ইট বসাতে থাকে। শুরুতে এটা চোখে না পড়লেও একদিন এই ইটগুলো একটা বিশাল দেয়াল তৈরী করে ফেলে।
অপেক্ষা থাকে শুধু শেষ ইটটা বসানোর... যে ইটটা বসিয়ে দিলে দুইজন চলে যাবে দুই পাশে... একজন দেখতে পাবে না অন্যজনকে... কেউ শুনতে পাবে না কাউকে।
সেদিন'ই মৃত্যু হয় ভালোবাসার.... নিজেদের হাতে নিজেরা ভালোবাসাকে খুন করে সেদিন তোমাকে কারো ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে স্বান্তনা দিতে হবে....মনেপ্রাণে চাইবে সবকিছু ঠিক হয়ে যাক... কিন্তু সময় বড়'ই নিষ্ঠুর... জলোচ্ছ্বাসের স্রোতের মতো যা ভাসিয়ে নিয়ে যায়, যা ফিরিয়ে দিয়ে যায় না কখনোই।