Deen IT Institute

Deen IT Institute Deen IT Institute is an institution where empowering the community for excellent standard of learning is what we desire.

We endeavor for the continuous improvement of our leaders who will work for constructing a better future. Deen IT Institute is a renowned IT Training and Software Development Company in Bangladesh since 2021. We offer Our Services on Web Design, Web Development, Web Application Development, Apps Development, SEO and Digital Marketing. We also provide Professional IT Training including Digital Mark

eting, Affiliate Marketing, Social Media Marketing(SMM), Search Engine Marketing(SEM), Professional Graphic Design, Digital Image Editing, Responsive Web Design, Web Development, Advance Facebook Marketing, Advance SEO & Amazon Affiliate Marketing, Content Writing, Programming Language and Professional MS Office etc. We've provided training to 200+ students. Our students have become successful either as IT service holders or freelancers in their chosen fields. We always ensure best quality of our services and training.

দুটি পরীক্ষিত টিপ্সঃযদি সাইটের গ্রোথ এবং র‍্যাংক ধরে রাখতে চান তাহলে রেগুলার পোস্ট করে যেতে হবে। মুখস্থ কথা নয় আমার নিজে...
25/06/2023

দুটি পরীক্ষিত টিপ্সঃ

যদি সাইটের গ্রোথ এবং র‍্যাংক ধরে রাখতে চান তাহলে রেগুলার পোস্ট করে যেতে হবে। মুখস্থ কথা নয় আমার নিজের কিছু সাইটের অভিজ্ঞতা শেয়ার করিঃ

টিপ্স-১ঃ
-----------
কিছু সাইট ভালো করার পরে সময়ের অভাবে হোক অলসতার কারনে হোক পোস্ট দেয়া অফ করে দিই। ওমা!! 🤔 কিছুদিন পরে দেখি ট্রাফিক ডাউন সাথে ডি-ইন্ডেক্স হওয়াও শুরু করেছে।

তারপর আবার পোস্ট দেয়া শুরু করলাম। এখন দেখি আবার ট্রাফিক আসা শুরু করেছে আগের মতো।

আরেকটা মজার বিষয় হচ্ছে, যে পোস্টগুলো ডি-ইন্ডেক্স হয়েছিলো সেগুলোও ইন্ডেক্স হওয়া শুরু করেছে।

মানে ঘটনা হচ্ছে আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে।
গুগল নিজে যেমন আপডেট পছন্দ করে, আমাদেরকেও আপডেট থাকতে হবে।

টিপ্স-২ঃ
-----------
অনেকেই একটা প্রশ্ন করে থাকেনঃ প্রতিদিন কয়টা করে পোস্ট দিবো?

এই প্রশ্নের এক্সাক্ট কোনো আন্সার না থাকলেও অভিজ্ঞতার আলোকে একটা পরামর্শ দিতে পারি।

আপনার সামর্থ্য যদি থাকে প্রতিদিন ১০টি করে পোস্ট দেয়া তাহলে ১০টি করেই দিয়ে যাবেন। এটাই আপনার জন্য রেগুলারিটি মেইনটেইন।

যদি ১০০টি দেয়ার সামর্থ্য থাকে তাহলে ১০০টি করেই পোস্ট করুন।
যদি একটি পারেন, তাহলে একটি করেই করে যান...

এমন করবো যে, একদিনে ১০০০ পোস্ট পাবলিশ করে দিলাম পরের ১০ দিন আর নাই!!
আপনার সময় কম থাকলে, পোস্ট সিডিউল করে দিতে পারেন। প্রতিদিন নির্দিষ্ট সময় পর পর পোস্ট হতে থাকবে।

Draft এবং Pending পোস্ট সিডিউল করার জন্য আমার দেখা বেস্ট একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন হচ্ছেঃ Auto Post Scheduler By Super Blog Me

Affpilot .com একটি অটো ব্লগিং টুলস, যেটি দিয়ে এক ক্লিকেই ১০০ কিংবা ৫০০ হাই কোয়ালিটি ব্লগ আর্টিকেল লিখে আপনার সাইটে অটো পাবলিশ করতে পারবেন। ফ্রী ট্রায়াল সবার জন্য ওপেন আছে টেস্ট করে দেখতে পারেন।

কন্টেন্ট মার্কেটিং স্ট্রাটেজি: 2024 এ কী পরিবর্তন হতে পারে?আগামী বছর কনটেন্ট মার্কেটিং স্ট্রেটেজি কেমন পরিবর্তিত হবে তা ...
26/05/2023

কন্টেন্ট মার্কেটিং স্ট্রাটেজি: 2024 এ কী পরিবর্তন হতে পারে?

আগামী বছর কনটেন্ট মার্কেটিং স্ট্রেটেজি কেমন পরিবর্তিত হবে তা সম্পর্কে নির্দিষ্ট পূর্বাভাস করা কঠিন, তবে, কিছু সাধারণ বিষয় এর পরিবর্তন থেকে বুঝা যায় সামনে কি কি বিষয় গুলা মাথায় রেখে কনটেন্ট মার্কেটিং করতে হবে ? বা পরিবর্তিত মার্কেটিং স্ট্রাটাজি কেমন হবে ?

**১) ভিডিও কনটেন্ট ব্যবহারের গুরুত্ব বাড়বে: **ভিডিও কনটেন্টটি সাম্প্রতিক বছরে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই প্রবণতা আগামী বছরেও থাকবে। 2024 তে আমরা আরও বেশি ভিডিও কনটেন্ট দেখতে পাব, যেমন ইন্টারঅ্যাক্টিভ ভিডিও বা 360-ডিগ্রি ভিডিও।

**২) ভিজুয়াল কনটেন্টের আরও বেশি ফোকাস: **ইনফোগ্রাফিক এবং ছবি ইত্যাদি ভিজুয়াল কনটেন্ট জনপ্রিয় মাধ্যম ভিসিটরের মনোযোগ আকর্ষণ করার জন্য। 2024 তে আমরা আরও বেশি ভিজুয়াল কনটেন্ট দেখতে পাব, যা স্টোরি/রিল গুলাতে তৈরি করে ব্যবহৃত হবে।

৩) ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর বৃদ্ধি : ইনফ্লুয়েন্সার মার্কেটিং কনটেন্ট মার্কেটিং স্ট্রেটেজির একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হয়ে উঠেছে। 2024 তে আমরা আরও বেশি ইনফ্লুয়েন্সার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান এর সম্পর্ক দেখতে পাব।

৪) কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার: কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা কনটেন্ট মার্কেটিং 2024 তে আমরা আরও বেশি দেখতে পাব যা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে কনটেন্ট তৈরি এবং মার্কেটিং করবে। এই প্রযুক্তিগুলি মার্কেটারদের সাহায্য করতে পারে বাল্ক অটোমেটেড কনটেন্ট তৈরিতে ও ভিডিও কনটেন্ট এর টেম্পলেট তৈরিতে।

৫) ভয়েস সার্চ ব্যবহারের বৃদ্ধি: সিরি এবং আলেক্সা এর মতো ভয়েস অ্যাসিস্ট্যান্স জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভয়েস সার্চ আরও বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালে, আমরা আশা করতে কনটেন্ট মার্কেটাররা তাদের কন্টেন্টকে ভয়েস সার্চের জন্য অপটিমাইজ করবে।

৭) ইন্টারেক্টিভ কনটেন্ট: কুইজ, জনপ্রিয় পোল ও জরিপ সহ ইন্টারেক্টিভ কনটেন্ট পাবলিশ করা যাতে ভিসিটরদের সাথে কনটেন্ট এর একটি সংযোগ করা যায় ও ভিসিটর / পাঠকদের রিঅ্যাকশন পাওয়া যায়। ২০২৪ সালে, আমরা আশা করতে পারি আরও ব্র্যান্ড কনটেন্ট মার্কেটাররা ইন্টারেক্টিভ কনটেন্টকে তাদের কনটেন্ট মার্কেটিং স্ট্রাটেজিতে সংযোজন করবেন।

৮) লোকাল এসইও: যেহেতু অনেকেই এখন সার্চ ইঞ্জিন ব্যবহার করেছেন লোকাল বিসনেস গুলা খোঁজার জন্য, তাই এখন লোকাল বিসনেস এর জন্য লোকাল এসইও করাটাও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে, আমরা আশা করতে পারি কনটেন্ট মার্কেটাররা তাদের কনটেন্টকে লোকাল সার্চ কুয়েরী জন্য অপটিমাইজ করবেন যাতে লোকাল সার্চাররা যাতে সার্চ ইঞ্জিন ব্যবহার করে তার কুয়েরী অনুযায়ী কনটেন্ট পেতে পারে।

৯) ডেটা গোপনীয়তায় আরও জোর দেওয়া: ডেটা গোপনীয়তার সম্পর্কে সংশয় বেড়েছে, অতএব ভিসিটরদের ব্যক্তিগত তথ্য দেয়ার ক্ষেত্রে বেশি সতর্ক হচ্ছেন। ২০২৪ সালে, আমরা আশা করতে পারি কনটেন্ট মার্কেটাররা ডেটা গোপনীয়তা বজায় রাখবে যাতে করে পাঠকদের/ভিসিটরদের ডাটা সুরক্ষিত থাকে।

২০২৪ এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে ?এসইও স্ট্রেটেজি সব সময় এক থাকে না, সার্চ ইঞ্জিন এর এলগোরিথমের চেঞ্জ এর সাথে স...
25/05/2023

২০২৪ এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে ?

এসইও স্ট্রেটেজি সব সময় এক থাকে না, সার্চ ইঞ্জিন এর এলগোরিথমের চেঞ্জ এর সাথে সাথে এসইও এর স্ট্রেটেজিও পরিবর্তন হয়ে থাকে তাই আজকে পরিবর্তিত কি কি ট্রেন্ডস ২০২৪ এ থাকবে সেইগুলা নিয়ে আলোচনা করবো;

১) হাই-কোয়ালিটি কনটেন্ট
২০২৪ এবং এর পরেও, একটি সফল এসইও স্ট্র্যাটিজি জন্য কোয়ালিটি কনটেন্ট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপযুক্ত কীওয়ার্ডে অপটিমাইজড কনটেন্ট তৈরি করা, যা আপনার ভিসিটরদের জন্য সার্চ ইনটেন্ট অনুযায়ী নির্দিষ্ট উত্তর পেতে সাহায্য করে। এছাড়াও, ছবি, ভিডিও এবং ইনফোগ্রাফিকসমূহ অন্তর্ভুক্ত করা যাতে ভিসিটর এর মধ্যে এট্ট্রাকশন বাড়াতে সহায়তা করতে পারে।

২) ব্যাকলিংক প্রোফাইল: একটি শক্তিশালী ব্যাকলিংক প্রোফাইল গড়াতে অন্যান্য কোয়ালিটি ওয়েবসাইটগুলি থেকে আপনার সাইটের সাথে সংযোগ স্থাপন করা একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ব্যাকলিংক তৈরি করতে গেলে আপনাকে নিশ অনুযায়ী ব্যাকলিংক করতে হবে তবে আপনার কন্টেন্টটিও কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনার কনটেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ও রাঙ্ক করলে আপনি লিংক আর্ন করতে পারেন। এছাড়াও আপনি কনটেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কনটেন্ট মার্কেটিং করেও ব্যাকলিংক নিতে পারেন।

৩) মোবাইল ফ্রেন্ডলি এবং সাইট স্পিড: যেহেতু বর্তমানে মোবাইলে ব্রাউসিং বেশি হয়ে থাকে তাই ওয়েবসাইট করার সময় অবশ্যই মনে রাখতে হবে যাতে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট অপ্টিমাইজ করা হয়। সাইটের ডিজাইন, ছবি এবং অন্যান্য মাল্টিমিডিয়াকে মোবাইল এরজন্য অপটিমাইজ করা, এবং বড় ফাইল এবং অন্যান্য এলিমেন্টগুলি যাতে সাইট স্পিড কমিয়ে না দেয় সেই ব্যবস্থা করা। কারণ বর্তমানে সাইট স্পিড মেজর রাঙ্কিং ফ্যাক্টর না হলেও এইটা আপনার রাঙ্কিং এ বেশ প্রভাব ফেলে।

**৪) ভয়েস সার্চ অপটিমাইজেশন: **ভয়েস অ্যাসিস্টেন্ট এবং স্মার্ট স্পিকারের উত্থানের সাথে সাথে, আপনার ওয়েবসাইটটি ভয়েস সার্চের জন্য অপটিমাইজ করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেসে। এটি মাঝে মাঝে কোনভার্সেশন ব্যবহার করে, সাধারণ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেয় এবং স্ট্রাকচারডাটা যুক্ত তথ্যকে ব্যবহার করে যাতে সার্চ ইঞ্জিনগুলি আপনার সাইটের কন্টেন্টকে ভালোভাবে বুঝতে পারে। এছাড়াও ভয়েস সার্চ ক্যুয়ারিগুলির জন্য নির্দিষ্টভাবে তৈরি করা কনটেন্ট, যেমন "কীভাবে" টিউটোরিয়াল এবং প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নগুলি তৈরি করতে পারেন।

৫) ইউসার এক্সপেরিন্স: ২০২৪তে সার্চ ইঞ্জিন ইউসার এক্সপেরিন্সকে ব্যাপক গুরুত্ব দিবে। সাইট নেভিগেট করা, সাইট দ্রুত লোড হওয়া ইউসার এক্সপেরিন্স এর অন্তুর্ভুক্ত। তাছাড়াও ভিডিও, ছবি এবং ইন্টারাক্টিভ ফিচারগুলি যুক্ত করলে এঙ্গেজমেন্ট বাড়ে এবং ব্যবহারকারী সন্তুষ্টি বৃদ্ধি করতে সাহায্য করে।

৬) কৃত্রিম বুদ্ধিমত্তা: সার্চ ইঞ্জিন দ্বারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সাথে সাথে এসইও-তে কৃত্রিম বুদ্ধিমত্তা অপটিমাইজেশনও গুরুত্বপূর্ণ হবে, ২০২৪ সালে এবং সেইসাথে পরবর্তীতেও। আপনাকে একটি সেমান্টিকালি সমৃদ্ধ কন্টেন্ট তৈরি করতে হবে, যাতে সম্পূর্ণভাবে কীওয়ার্ড ইনটেন্ট ফুলফিল হয়ে থাকে। এছাড়াও, আপনার কন্টেন্টটিকে কৃত্রিম ভাষা প্রসেসিং (NLP ) এবং মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করে অপটিমাইজ করা জরুরি হবে।

মার্কেটপ্লেস এর বাইরে ক্লায়েন্ট পাচ্ছেন না? ক্লায়েন্ট পাওয়ার জন্য ইনস্টাগ্রাম টিপস :আমরা অনেকেই শুধু মার্কেটপ্লেস এ কাজ ...
24/05/2023

মার্কেটপ্লেস এর বাইরে ক্লায়েন্ট পাচ্ছেন না? ক্লায়েন্ট পাওয়ার জন্য ইনস্টাগ্রাম টিপস :
আমরা অনেকেই শুধু মার্কেটপ্লেস এ কাজ এর জন্য চেষ্টা করি। অনেকেই হয়তো জানি না, মার্কেটপ্লেস এর বাহিরেও রয়েছে আরেক জগৎ যেখান থেকে আমরা অনেক ক্লায়েন্ট পেতে পারি।
---
📍 ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। আমি খুব সহজে ১৫ টি পয়েন্ট এর মাধ্যমে ইনস্টাগ্রাম প্রোফাইল খোলা থেকে শুরু করে, একাউন্ট সাজানো, আপনার কাজ রিলেটেড পোস্ট, রীল, স্টোরি, ফলোয়ার বাড়ানো সহ আদ্যোপান্ত সব বলার চেষ্টা করেছি ।
---
📍 📍 আমাদের অনেকেই মনে করি, ইনস্টাগ্রাম শুধু মাত্র সেলেব্রেটি দের জন্য, আসলে তা নয়। ইনস্টাগ্রাম যেকোনো প্রোডাক্ট / সার্ভিস সেল করার জন্য এফেক্টিভ একটা মার্কেটিং প্লাটফর্ম। e-Market এর 2019 সালের গবেষণা অনুসারে, 202৪ সালের মধ্যে ৯৩% ব্যবসায়ের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে বলে প্রেডিক্ট করছে । তো আমরা কেন বসে থাকবো ?
---
🎯🎯আসুন জেনে নেই কিভাবে স্টার্ট করা যাবে ?
————————————————–
১. মোবাইল এ অথবা ডেস্কটপ এ ইনস্টাগ্রাম app টি ডাউনলোড করে ফেলুন ।
---
২. একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করুন এবং একটি ইনস্টাগ্রাম প্রোফাইল ফটো বেছে নিন । যদি বিসনেস প্রোফাইল থাকে বিসনেস লোগো আপলোড করুন।
---
৩. আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল সম্পূর্ণ করুন আর অবশ্যই আপনার ওয়েবসাইট যদি থাকে সেটা দিতে ভুলবেন না, অথবা আপনার যদি কোনো ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এ যথেষ্ট রিভিউ থাকে, আপনি আপনার মার্কেটপ্লেস এর প্রোফাইল লিংক দিতে পারেন।
---
৪. ৭ দিন পর আপনার বেসিক ইনস্টাগ্রাম প্রোফাইলটিকে Business Profile এ কনভার্ট করুন। ইনস্টাগ্রামে একটি Business Profile আপনাকে আপনার ব্র্যান্ডটিকে পরিচালনা ও বাড়ানোর জন্য আরও অনেক Tools দিবে, যা আপনি পার্সোনাল প্রোফাইল এ পাবেন না।
---
ইনস্টাগ্রামে এ ফেইসবুক এর মতো পেজ হয় না, তাই পার্সোনাল প্রোফাইল কে সেটিংস থেকে Business Profile এ কনভার্ট করে নিন। (Settings > Account > Switch to Professional Account) প্রফেশনাল একাউন্ট এ আপনি অনেক ডিটেল এ ডাটা ও এনালিটিক্স ও আপনার গ্রোথ দেখতে পাবেন।
---
৫. এখন প্রোফাইল টি আপনার সার্ভিস গুলো শোকেস করে সাজান সময় নিয়ে, আপনার সাথে যোগাযোগ এর জন্য ফোন নম্বর, ইমেল এবং লোকেশন অ্যাড করুন। আপনার সার্ভিস ক্যাটাগরি সিলেক্ট করুন। যেমন ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ইত্যাদি।
---
৬. এখন ইনস্টাগ্রাম সেটিংস থেকে আপনার ফেইসবুক পেজ কে লিক করে দিন ইনস্টাগ্রাম একাউন্ট এর সাথে, এতে আপনি ইনস্টাগ্রাম এ কিছু পোস্ট করলে ফেইসবুক পেজ ও দেখা যাবে, এছাড়া আপনি ইনস্টাগ্রাম এর মেসেজ গুলো ফেইসবুক পেজ এর ইনবক্স দিয়ে reply করতে পারবেন।
---
৭. আপনার ইনস্টাগ্রাম ফিডে আপনার সার্ভিস রিলেটেড ফটো এবং ভিডিও পোস্ট করুন। ভিডিও অবশ্যই ৯০ সেকেন্ড এর কম হতে হবে । ভিডিও আপনার প্রোফাইল এর REACH অনেক বাড়িয়ে দিবে।
অন্তত ২০-৩০ টি পোস্ট করে রাখুন । যাতে যখন ফলোয়ার্স আসবে তারা যেন খালি প্রোফাইল না দেখে ।
---
৮. ইনস্টাগ্রাম প্রোফাইল টি এখন এখনো আপনার কোনো ফলোয়ার নাই, এখন কাজ হচ্ছে ফলোয়ার বাড়ানো ।
---
🍥 প্রথমে, আপনার ফোন কন্টাক্টস আর ফেইসবুক কন্টাক্টস দের ফলো করুন, যেহেতু তারা আপনার পরিচিত তারা ফলো ব্যাক করবে ।
---
🍥 দ্বিতীয়ত, এইবার আপনি ইনস্টাগ্রাম এর সার্চ এ আপনার সার্ভিস রিলেটেড হ্যাশ ট্যাগ ( #) দিয়ে সার্চ করে, রিলেটেড পিপল দের ফলো করুন, ৩০% ফলো ব্যাক পাবেন শিওর, যদি ফলো ব্যাক না করলে তাহলে তাদের Unfollow করে দিন। এছাড়াও আপনার সার্ভিস নিতে পারে এমন মানুষ দের ফলো করুন। আপনি leadstal টুল ব্যবহার করে আপনার niche এর মানুষদের সহজে খুঁজে পেতে পারেন।
---
🍥 তৃতীয়ত, আপনার কম্পিটিটর কে খুঁজে বের করুন, তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল এ ঢুকে তাদের followers দের follow করুন, কারণ তাদের ইন্টারেস্ট ও অবশ্যই আপনার সার্ভিস অনুযায়ী হবে, তাই তারাই আপনার প্রকৃত কাস্টমার হবেই হবে 🙂
---
এই ৩ ভাবে আপনি অনেক দ্রুত followers পেয়ে যাবেন। কিন্তু আমরা followers পেতে অনেক তাড়াহুড়া করি যেটা ঠিক না, অনেক বেশি ফলো করতে গেলে ইনস্টাগ্রাম ভাববে আপনি স্প্যাম করছেন। ভয় নেই আমি বলে দিচ্ছি, প্রতিদিন ৫০ জন কে ফলো করুন, এভাবে ৭ দিন যাওয়ার পর আপনি ১০০ করে ফলো করুন প্রতিদিন। এক মাস পর ইনস্টাগ্রাম আপনাকে যতক্ষণ ফলো করতে দিচ্ছে ততক্ষন ফলো করতে থাকুন ।
খুব বেশি ফলো করতে থাকলে আপনার প্রোফাইল এর REACH কমে যাবে । যারা ফলো ব্যাক করবে না, কিছু দিন পর তাদের unfollow করে দিন ।
---
৯. ইনস্টাগ্রাম এ আপনার নতুন সার্ভিস এর স্টোরি তৈরী করুন, আর আপনার রিসেন্ট সার্ভিস গুলোকে highlight করে রাখুন ।
---
১০. সপ্তাহে অন্তত একটা লাইভ ইভেন্ট করুন, যেটা আপনার সব ফলোয়ার এর নোটিফিকেশন বক্স এ চলে যাবে, মনে রাখবেন, লাইভ ইভেন্ট / ভিডিও এর REACH অনেক বেশে হয় সাধারণ পোস্ট / ভিডিও থেকে ।
---
১১. ভিডিও রেকর্ড এর জন্য ইনস্টাগ্রাম টিভি (IGTV) এবং Instagram Reels ব্যবহার করুন।
🍥 IGTV সাধারণত বড় ভিডিও এর জন্য, আপনাকে মোবাইলের মাধ্যমে 15 মিনিট এবং PC এর মাদ্ধমে ৬০ মিনিটের ভিডিও আপলোড করতে দেয়।
🍥 Instagram Reels সাধারণত ১৫-৯০ সেকেন্ডের মাল্টি-ক্লিপ আপলোড করতে পারবেন, TikTok এর ভিডিও এর মতো ।
---
১২. প্রতিদিন ই আপনার সার্ভিস রিলেটেড কিছু না কিছু পোস্ট করুন । সব সময় সার্ভিস পোস্ট করতে হবে এমন না, আসুন উদহারণ দেই, ধরা যাক আপনি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকেন। এটার উপর আজকে একটা পোস্ট করলেন। আগামী কাল ইনফোরমেটিভ কিছু পোস্ট করুন, যেমন কেন ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস অন্যদের থেকে ভালো, কেন php বা লারাভেল দিয়ে ওয়েবসাইট করা উচিত, ওয়ার্ডপ্রেস এর সুবিধাগুলো কি কি .. bla..bla..bla.
---
এতে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল এ সার্ভিস না কিনলেও কিছু ভালো ফলোয়ার পাবেন, যারা প্রতিদিন আপনার পোস্ট পড়ার জন্য অপেক্ষা করবে, একদিন পোস্ট পড়তে পড়তে তারা আপনার সার্ভিস টি কিনবেই

ফ্রিল্যান্সিং কি ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে ?আমাদের লাইফ আস্তে আস্তে অনলাইন হয়ে যাচ্ছে । যেমন আমাদের কেনাকাটা-ব্যাবসা, এডুকে...
09/01/2023

ফ্রিল্যান্সিং কি ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে ?

আমাদের লাইফ আস্তে আস্তে অনলাইন হয়ে যাচ্ছে । যেমন আমাদের কেনাকাটা-ব্যাবসা, এডুকেশন, অফিস, ট্রান্সপোর্ট, ফুড ইত্যাদি সবকিছুই অনলাইনে হয়ে যাচ্ছে ।

আগে আমরা সরাসরি দোকানে গিয়ে জিনিস কিনতাম কিন্তু এখন বেশীরভাগ জিনিসই অনলাইনে কিনি। কারণ অনলাইনে কেনাকাটা করা সহজ, ঝামেলামুক্ত, সময় সাশ্রয়ী । এছাড়া আরো অনেক সুবিধা আছে ।

তাই ভবিষ্যতে দোকান বা মার্কেট নামে কোন কিছু থাকবে না । আমাদের সকল কেনাকাটা হবে শুধুমাত্র অনলাইনে ।

যতই আমাদের লাইফ অনলাইনে হচ্ছে ততই ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব বাড়ছে । কারণ একটা প্রতিষ্ঠান যখন অনলাইনে হয় তখন তার অনেকজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন হয়।

উদাহরণ ‍দিচ্ছি: মনে করুন কাসেম ফ্যাশন হাউজ নামে একটি দোকান আছে । সেখানে ৫ জন কর্মচারী আছে যারা সরাসরি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করে । এখন কাসেম ফ্যাশন এর মালিক দোকানটি বন্ধ করে দিয়ে আরো বেশী বিক্রির জন্য পুরোপুরি অনলাইনে চলে গেল ।

এখন অনলাইনে ব্যাবসা করলে তো সরাসরি সেলসম্যানের কোন দরকার নাই । তাই ঔই ৫ জন কর্মচারীর চাকরী চলে গেল । এখন তার নতুন করে ১০ জন ডিজিটাল মার্কেটার নিয়োগ দিতে হবে । যেমন: ১জন ফেসবুক মার্কেটার, ১ জন ইউটিউব মার্কেটার, ১ জন এস.ই.ও এক্সপার্ট, ১ জন ওয়েব সাইট মেনটেইন, ১ জন অনলাইনে অর্ডার কালেকশন, আরেকজন কাষ্টমারের সাথে চ্যাটিং করা, আরেকজন প্রোডাক্ট এর গ্রাফিক্স ও ভিডিও তৈরী করার জন্য । এইভাবে তার কমপক্ষে ১০ জন লোক প্রয়োজন হবে যারা সবাই কম্পিউটারে বসে কাজ করবে অথবা সহজ করে বললে ডিজিটাল মার্কেটিং করবে ।

মালিকের ইনকাম ও অবশ্য বেশী হবে । আগে সরাসরি দোকানে যদি সে দিনে ১লাখ টাকা সেলস করতে এখন স্বাভাবিকভাবে সে পুরো দেশে ১০ লাখ টাকা সেল করতে পারবে ।

এইভাবে একটা প্রতিষ্ঠান যখন অনলাইনে কনভার্ট হয় তখন অনেক জন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয় । বড় প্রতিষ্ঠানগুলোতে আরো অনেক বেশী অনলােইনে কাজ করার লোক প্রয়োজন হয় ।

যতই দিন যাচ্ছে ততই মানুষের এই অনলাইন নির্ভরতা বাড়ছে । আর এই অনলাইনে কাজ করাই হল : ”ফ্রিল্যান্সিং”

এখন আপনিই সিদ্ধান্ত নিন ভবিষ্যতে কি ফ্রিল্যান্সিং বাড়বে নাকি কমে যাবে ।

বাংলাদেশে চাকরী কম, বেকার বেশী । কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলোতে ঠিক উল্টো অবস্থা, চাকরী বেশী কিন্তু সেই চাকরী করার জন্য প্রার্থী নাই । এটাকে সমাধান করেছে অনলাইন তথা ফ্রিল্যান্সিং। অনলাইনে কোন ন্যাশনাল বর্ডার নাই, কোন ভিসা-পাসপোর্ট লাগে না। খুব সহজেই আপনি দেশে বসে বিদেশী কোম্পানীতে এপ্লাই করতে পারেন, অনলাইনে ইন্টারভিউ দিতে পারেন, অনলাইনে কাজ করতে পারেন এবং সরাসরি আপনার ব্যাংক একাউন্টে সেলারী নিতে পারেন।

উন্নত বিশ্বের সকল চাকরীই এখন অনলাইন হয়ে যাচেছ এটা আমাদের মত বেকার পূর্ণ দেশের জন্য একটা ব্লেসিং । ভবিষ্যতে চাকরী বলতেই আমরা বুঝবে অনলাইনে জব ।

আরেকটি মজার বিষয় হল অনলাইন জবে সেলারী দেয়া হয় ডলারে । যে চাকরীর জন্য বাংলাদেশে আপনি ২০ হাজার টাকা বেতন পাবেন ঠিক সেই চাকরীই আপনি বিদেশী কোন কোম্পানীতে অনলাইনে করলে পাবেন ২ হাজর ডলার । এই দুই হাজার ডলার তাদের জন্য খুবই কম কিন্তু আমাদের জন্য অনেক বেশী । বাংলা টাকায় কনভার্ট করলে যেটা হয় প্রায় ২ লাখ টাকা । তার মানে আপনি দেশে কাজ করে যা ইনকাম করেন সেই কাজ অনলাইনে বিদেশী কোন কোম্পনির জন্য করলে তার দশগুণ টাকা ইনকাম করা যাবে ।

আর অনলাইন জব অনেক সিকিউর । কারণ একটি চাকরী গেলে আপনি দিনে দিনে আরো ১০ টি চাকরী যোগার করতে পারবেন । সারা পৃথিবীর জব মার্কেট আপনার জন্য ওপেন ।

কিন্তু যতই চাকরী থাকুক আপনার খুশী হওয়ার কোন কারণ নাই । এই চাকরীগুলো করতে হলে আপনাকে খুব ভালভাবে কাজগুলো শিখতে হবে এবং কাজগুলো বার বার করার মাধ্যমে স্কীল অর্জন করতে হবে । তাহলেই সারা পৃথিবী আপনার ।

পৃথিবী বদলে যাচ্ছে, সেই সাথে বদলে যাচ্ছে জব এর ধরণ । এই পরিবর্তনের সাথে যারা খাপ খাওয়াতে পারবে তারাই টিকে থাকবে । যারা নতুন টেকনোলজি এডোপ্ট করতে পারবে না তারা হারিয়ে যাবে।

কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তিকোর্স সমূহ ও ফি:১. কম্পিউটার অফিস (১ মাস) কোর্স, ফি: ১২০০/-(MS Word, MS Excel, Typin...
05/01/2023

কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি

কোর্স সমূহ ও ফি:
১. কম্পিউটার অফিস (১ মাস) কোর্স, ফি: ১২০০/-
(MS Word, MS Excel, Typing, Internet Browsing, Trouble Shooting)
২. কম্পিউটার অফিস এপ্লিকেশন বেসিক টু এডভান্স কোর্স.(MS Word, MS Excel, MS PowerPoint, MS Access, Typing, Internet Browsing, Trouble Shooting) (৩ মাস), ফি: ২৫০০/-
৩. প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং (৩মাস) ফি: ৩০০০/-
(Facebook, Google, LinkedIn, TikTok, Pinterest & SEO)
৩. প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন (৩মাস) ফি: ৩৫০০/-
(Adobe Illustrator, Adobe Photoshop)
৪.ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স (৬মাস) ৪৫০০/-
(MS Word, MS Excel, MS PowerPoint, MS Access, typing, internet, trouble shooting, Adobe Illustrator, Adobe Photoshop, Fiverr, Upwork)
৫. Web Design, Development and Freelancing (৬ মাস) ৬,০০০/-
HTML, CSS, Java Script, Bootstrap, MYSQL, PHP, Fiverr, Upwork)

কাদের জন্য এই সুযোগ?
🔊 যারা জবের জন্য সময় পান না, তাদের জন্য শুক্রবার ক্লাস।
🔊 দূরত্বের কারণে নিয়মিত ক্লাস করতে পারবেন না, তাদের জন্য অনলাইন ক্লাস।
🔊 চাকুরীর আবেদনের জন্য সরকারি সার্টিফিকেট দরকার হচ্ছে, তাদের জন্য।
🔊 কম খরচে যারা কোর্স সহ সরকারি সার্টিফিকেট পেতে চান, তাদের জন্য।
🔊 নতুনদের জন্য প্রতিদিন বা সপ্তাহে ৩ দিন ক্লাস করার সুযোগ।
🔊 যারা কাজ পারেন কিন্তু কোন সরকারি সার্টিফিকেট নাই, তাদের জন্য।

আমাদের অন্যান্য বৈশিষ্ট্যসমূহ:
১. জন প্রতি কম্পিউটার।
২. হাতে কলমে শিখার ব্যবস্থা।
৩. যেকোন সময়ে কোর্স করার সুবিধা।
৪. বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের চূড়ান্ত পরীক্ষা মাধ্যমে সরকারি সনদ অথবা অনুমোদিত সনদ প্রদান করা হবে।

বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের এসেসর দ্বারা প্রশিক্ষণ প্রদান এবং ভালোভাবে কোর্স সম্পন্নকারীদের আমরা চাকুরী প্রদানে সহায়তা করে থাকি।

◘◘যোগাযোগের ঠিকানা:
দ্বীন আইটি ইনস্টিটিউট
বড় গুলগুলা অস্থায়ী জামে মসজিদ সংলগ্ন, দিনাজপুর সদর, দিনাজপুর।
প্রয়োজনে: ০১৫১৫২৩৬১২৭

03/01/2023

02/01/2023

26/12/2022

ডিজিটাল মার্কেটিং -এর বিভিন্ন পদ্ধতি
এবার এক নজরে দেখে নেয়া যাক ডিজিটাল মার্কেটিং কি কি ধরনের ও কত প্রকারের হতে পারে:

* সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
* সোশ্যাল মিডিয়া মার্কেটিং
* কন্টেন্ট মার্কেটিং
* ইমেইল মার্কেটিং
* ইনফ্লুয়েন্সার মার্কেটিং
* অ্যাফিলিয়েট মার্কেটিং

25/12/2022

আপনি যদি এডোবি ইলাস্ট্রেটর এ ডিজাইন করতে পারেন তাহলে আমাদের ডিজাইন টিমে কাজ করার জন্য আপনার সুযোগ রয়েছে। যদি একবারে কোনো কাজ না জেনে থাকেন তাহলে আপনাকে দক্ষ করার জন্য আমাদের রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর দক্ষ প্রশিক্ষক। আপনাকে দক্ষ হিসেবে গড়ে তোলতে আমাদের বিশেষ কোর্স রয়েছে। বিস্তারিত জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনে ফোন করুন: ০১৫১৫২৩৬১২৭

শেখা শুরু হোক দক্ষ ট্রেইনার থেকে
25/12/2022

শেখা শুরু হোক
দক্ষ ট্রেইনার থেকে

কখন প্রয়োজন ডিজিটাল মার্কেটিং?এখন কথা হলো ডিজিটাল মার্কেটিং কি আমরা সবজায়গায় করে বেড়াবো? আগেই বলেছি মার্কেটিং এর মূল ...
26/11/2022

কখন প্রয়োজন ডিজিটাল মার্কেটিং?

এখন কথা হলো ডিজিটাল মার্কেটিং কি আমরা সবজায়গায় করে বেড়াবো? আগেই বলেছি মার্কেটিং এর মূল উদ্দেশ্য হল দর্শককে আকৃষ্ট করা। দর্শকের চোখ যদি একবার তোমার অ্যাডের দিকে ঘুরানো যায়, তাহলে তুমি কী লিখেছ তা সে পড়ে দেখবেই। ধরো তুমি মরুভূমির মাঝে কোনো এক রাস্তার পাশে একটি বিলবোর্ড বসিয়ে তোমার কোম্পানির প্রচারণা করতে চাচ্ছো। এখন মরুভূমিতে মানুষজনের দৃষ্টি আকর্ষণ করার জন্য কি তুমি ডিসপ্লে বিলবোর্ড বসাবে?

মরুভূমির রাস্তা দিয়ে যারা চলে তারা আশেপাশে মরুভূমি ছাড়া আর তেমন কিছুই লক্ষ্য করে না। তাই তুমি যদি খুবই সাধারণ ধরণের একটি বিলবোর্ড বসিয়ে দাও, তাহলে সেটিও মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। অর্থাৎ বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অনেক বেশি হওয়া সত্ত্বেও মার্কেটিং বলতেই যে তা ডিজিটালই হওয়া লাগবে এমন কোনো কথা নেই। অবস্থান ও পরিস্থিতি ভেদে তা পুরাতন নিয়মেও কার্যকরী করে তোলা যায়।


Address

Chamber Sarak, Maldahpotti
Dinajpur
5200

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801515236127

Alerts

Be the first to know and let us send you an email when Deen IT Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deen IT Institute:

Share