Deen IT

Deen IT দ্বীন আইটির উদ্দেশ্য হচ্ছে বেকার জনগ?

ফ্রিল্যান্সিং কি ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে ?আমাদের লাইফ আস্তে আস্তে অনলাইন হয়ে যাচ্ছে । যেমন আমাদের কেনাকাটা-ব্যাবসা, এডুকে...
09/01/2023

ফ্রিল্যান্সিং কি ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে ?

আমাদের লাইফ আস্তে আস্তে অনলাইন হয়ে যাচ্ছে । যেমন আমাদের কেনাকাটা-ব্যাবসা, এডুকেশন, অফিস, ট্রান্সপোর্ট, ফুড ইত্যাদি সবকিছুই অনলাইনে হয়ে যাচ্ছে ।

আগে আমরা সরাসরি দোকানে গিয়ে জিনিস কিনতাম কিন্তু এখন বেশীরভাগ জিনিসই অনলাইনে কিনি। কারণ অনলাইনে কেনাকাটা করা সহজ, ঝামেলামুক্ত, সময় সাশ্রয়ী । এছাড়া আরো অনেক সুবিধা আছে ।

তাই ভবিষ্যতে দোকান বা মার্কেট নামে কোন কিছু থাকবে না । আমাদের সকল কেনাকাটা হবে শুধুমাত্র অনলাইনে ।

যতই আমাদের লাইফ অনলাইনে হচ্ছে ততই ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব বাড়ছে । কারণ একটা প্রতিষ্ঠান যখন অনলাইনে হয় তখন তার অনেকজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন হয়।

উদাহরণ ‍দিচ্ছি: মনে করুন কাসেম ফ্যাশন হাউজ নামে একটি দোকান আছে । সেখানে ৫ জন কর্মচারী আছে যারা সরাসরি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করে । এখন কাসেম ফ্যাশন এর মালিক দোকানটি বন্ধ করে দিয়ে আরো বেশী বিক্রির জন্য পুরোপুরি অনলাইনে চলে গেল ।

এখন অনলাইনে ব্যাবসা করলে তো সরাসরি সেলসম্যানের কোন দরকার নাই । তাই ঔই ৫ জন কর্মচারীর চাকরী চলে গেল । এখন তার নতুন করে ১০ জন ডিজিটাল মার্কেটার নিয়োগ দিতে হবে । যেমন: ১জন ফেসবুক মার্কেটার, ১ জন ইউটিউব মার্কেটার, ১ জন এস.ই.ও এক্সপার্ট, ১ জন ওয়েব সাইট মেনটেইন, ১ জন অনলাইনে অর্ডার কালেকশন, আরেকজন কাষ্টমারের সাথে চ্যাটিং করা, আরেকজন প্রোডাক্ট এর গ্রাফিক্স ও ভিডিও তৈরী করার জন্য । এইভাবে তার কমপক্ষে ১০ জন লোক প্রয়োজন হবে যারা সবাই কম্পিউটারে বসে কাজ করবে অথবা সহজ করে বললে ডিজিটাল মার্কেটিং করবে ।

মালিকের ইনকাম ও অবশ্য বেশী হবে । আগে সরাসরি দোকানে যদি সে দিনে ১লাখ টাকা সেলস করতে এখন স্বাভাবিকভাবে সে পুরো দেশে ১০ লাখ টাকা সেল করতে পারবে ।

এইভাবে একটা প্রতিষ্ঠান যখন অনলাইনে কনভার্ট হয় তখন অনেক জন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয় । বড় প্রতিষ্ঠানগুলোতে আরো অনেক বেশী অনলােইনে কাজ করার লোক প্রয়োজন হয় ।

যতই দিন যাচ্ছে ততই মানুষের এই অনলাইন নির্ভরতা বাড়ছে । আর এই অনলাইনে কাজ করাই হল : ”ফ্রিল্যান্সিং”

এখন আপনিই সিদ্ধান্ত নিন ভবিষ্যতে কি ফ্রিল্যান্সিং বাড়বে নাকি কমে যাবে ।

বাংলাদেশে চাকরী কম, বেকার বেশী । কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলোতে ঠিক উল্টো অবস্থা, চাকরী বেশী কিন্তু সেই চাকরী করার জন্য প্রার্থী নাই । এটাকে সমাধান করেছে অনলাইন তথা ফ্রিল্যান্সিং। অনলাইনে কোন ন্যাশনাল বর্ডার নাই, কোন ভিসা-পাসপোর্ট লাগে না। খুব সহজেই আপনি দেশে বসে বিদেশী কোম্পানীতে এপ্লাই করতে পারেন, অনলাইনে ইন্টারভিউ দিতে পারেন, অনলাইনে কাজ করতে পারেন এবং সরাসরি আপনার ব্যাংক একাউন্টে সেলারী নিতে পারেন।

উন্নত বিশ্বের সকল চাকরীই এখন অনলাইন হয়ে যাচেছ এটা আমাদের মত বেকার পূর্ণ দেশের জন্য একটা ব্লেসিং । ভবিষ্যতে চাকরী বলতেই আমরা বুঝবে অনলাইনে জব ।

আরেকটি মজার বিষয় হল অনলাইন জবে সেলারী দেয়া হয় ডলারে । যে চাকরীর জন্য বাংলাদেশে আপনি ২০ হাজার টাকা বেতন পাবেন ঠিক সেই চাকরীই আপনি বিদেশী কোন কোম্পানীতে অনলাইনে করলে পাবেন ২ হাজর ডলার । এই দুই হাজার ডলার তাদের জন্য খুবই কম কিন্তু আমাদের জন্য অনেক বেশী । বাংলা টাকায় কনভার্ট করলে যেটা হয় প্রায় ২ লাখ টাকা । তার মানে আপনি দেশে কাজ করে যা ইনকাম করেন সেই কাজ অনলাইনে বিদেশী কোন কোম্পনির জন্য করলে তার দশগুণ টাকা ইনকাম করা যাবে ।

আর অনলাইন জব অনেক সিকিউর । কারণ একটি চাকরী গেলে আপনি দিনে দিনে আরো ১০ টি চাকরী যোগার করতে পারবেন । সারা পৃথিবীর জব মার্কেট আপনার জন্য ওপেন ।

কিন্তু যতই চাকরী থাকুক আপনার খুশী হওয়ার কোন কারণ নাই । এই চাকরীগুলো করতে হলে আপনাকে খুব ভালভাবে কাজগুলো শিখতে হবে এবং কাজগুলো বার বার করার মাধ্যমে স্কীল অর্জন করতে হবে । তাহলেই সারা পৃথিবী আপনার ।

পৃথিবী বদলে যাচ্ছে, সেই সাথে বদলে যাচ্ছে জব এর ধরণ । এই পরিবর্তনের সাথে যারা খাপ খাওয়াতে পারবে তারাই টিকে থাকবে । যারা নতুন টেকনোলজি এডোপ্ট করতে পারবে না তারা হারিয়ে যাবে।

কখন প্রয়োজন ডিজিটাল মার্কেটিং?এখন কথা হলো ডিজিটাল মার্কেটিং কি আমরা সবজায়গায় করে বেড়াবো? আগেই বলেছি মার্কেটিং এর মূল ...
01/12/2022

কখন প্রয়োজন ডিজিটাল মার্কেটিং?

এখন কথা হলো ডিজিটাল মার্কেটিং কি আমরা সবজায়গায় করে বেড়াবো? আগেই বলেছি মার্কেটিং এর মূল উদ্দেশ্য হল দর্শককে আকৃষ্ট করা। দর্শকের চোখ যদি একবার তোমার অ্যাডের দিকে ঘুরানো যায়, তাহলে তুমি কী লিখেছ তা সে পড়ে দেখবেই। ধরো তুমি মরুভূমির মাঝে কোনো এক রাস্তার পাশে একটি বিলবোর্ড বসিয়ে তোমার কোম্পানির প্রচারণা করতে চাচ্ছো। এখন মরুভূমিতে মানুষজনের দৃষ্টি আকর্ষণ করার জন্য কি তুমি ডিসপ্লে বিলবোর্ড বসাবে?

মরুভূমির রাস্তা দিয়ে যারা চলে তারা আশেপাশে মরুভূমি ছাড়া আর তেমন কিছুই লক্ষ্য করে না। তাই তুমি যদি খুবই সাধারণ ধরণের একটি বিলবোর্ড বসিয়ে দাও, তাহলে সেটিও মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। অর্থাৎ বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অনেক বেশি হওয়া সত্ত্বেও মার্কেটিং বলতেই যে তা ডিজিটালই হওয়া লাগবে এমন কোনো কথা নেই। অবস্থান ও পরিস্থিতি ভেদে তা পুরাতন নিয়মেও কার্যকরী করে তোলা যায়।

ডিজিটাল মার্কেটিং বনাম অ্যানালগ মার্কেটিংডিজিটাল মার্কেটিং এর ধারণাটিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য একজন মার্কেটারকে অবশ্...
30/11/2022

ডিজিটাল মার্কেটিং বনাম অ্যানালগ মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং এর ধারণাটিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য একজন মার্কেটারকে অবশ্যই বেশ কিছু ব্যাপারে দক্ষ হতে হবে। তার আগে ডিজিটাল মার্কেটিং এর পূর্বসূরি অ্যানালগ মার্কেটিং এর ব্যাপারে একটু জেনে নেই। ডিজিটাল মার্কেটিং এ আমরা ঘরে বসেই নতুন কোনো পণ্যের ব্যাপারে বা কোনো সংগঠনের ব্যাপারে জানতে পারছি। কিন্তু অ্যানালগ মার্কেটিং এর ক্ষেত্রে ব্যাপারটি ততো সহজ ছিলো না। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানোর বদলে তখন বাড়ি বাড়ি ঘুরে প্রচারণা চালাতে হতো। বর্তমানে নির্বাচনের সময় যেমন আমরা দেখি প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট চাচ্ছে ব্যাপারটা অনেকটা সেরকম।

এখানে প্রার্থীরা নিজে উপস্থিত থেকে তার সংগঠনের ব্যাপারে সবাইকে জানান দেয়। এখানে তারা চায় ওয়ান টু ওয়ান সম্পর্কটাকে গড়ে তুলতে। অ্যানালগ মার্কেটিং এর ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। ডিজিটাল মার্কেটিং এর জন্য এখন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দিলেই একসাথে কয়েক হাজার কিংবা কয়েক লাখ মানুষ জেনে যাচ্ছে। কিন্তু অ্যানালগ মার্কেটিং -এ একজনের সাথে সম্পর্ক তৈরি করে সেই একজনের মাধ্যমে আরো ১০ জনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

এজন্য এখানে ওয়ান টু ওয়ান সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক ধরে নিজের প্রচারণার জন্য একটি কার্ড বা লিফলেট সবাইকে দেয়া হয়, যেখানে ব্যক্তির পরিচয় এবং তার ঠিকানা দেয়া থাকে। নতুন কোনো সিনেমা বের হলে দেখা যায় এলাকায় এলাকায় পোস্টারিং করা হচ্ছে এবং খবরের কাগজেও এর পোস্টার ছাপা হচ্ছে। এগুলো সবই অ্যানালগ মার্কেটিং এর আওতাভুক্ত।

মার্কেটিং এর জন্য ওয়ান টু ওয়ান সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ

এখন প্রশ্ন উঠতেই পারে যে, ডিজিটাল মার্কেটিং কি অ্যানালগ মার্কেটিং কে সরিয়ে দিয়েছে? উত্তর হলো, না। ডিজিটাল মার্কেটিং এসে অ্যানালগ মার্কেটিং এর কাজটি আরও সহজ করে দিয়েছে। আগে যেখানে বাড়ি বাড়ি ঘুরে নিজের প্রচারণা চালাতে হতো কিংবা লোকজনের কাছে নিজের পরিচয়ের একটি কার্ড বিলি করতে হতো প্রচারণার জন্য, সেখানে আজকাল সোশ্যাল মিডিয়ায় কোনো একটি পোস্ট কিংবা কোনো প্রকার অ্যাডভার্টাইজম্যান্টের মাধ্যমেই নিজের পরিচয় জানান দেয়া যায়।

বাংলাদেশে এখনও অনেক জায়গায় সাধারণ বিলবোর্ডের মাধ্যমে মার্কেটিং করতে দেখা যায়। এটি কিন্তু এক প্রকার অ্যানালগ মার্কেটিং। কিন্তু নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কিংবা জাপানের টোকিও শহরে তো বিলবোর্ডের ছড়াছড়ি। এতো আধুনিক দেশ কিন্তু এতো পুরনো পদ্ধতিতে মার্কেটিং করছে কেন? আসলে তাদের সবকটি বিলবোর্ডে রয়েছে উন্নত প্রযুক্তির ছোঁয়া। তারা তাদের প্রায় সবকটি বিলবোর্ডে ডিসপ্লে স্ক্রিন ব্যবহার করে, কেননা তারা ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব বুঝে। মার্কেটিং সফল হওয়ার পিছনে মূলমন্ত্র হলো তুমি দর্শককে কতটুকু আকৃষ্ট করতে পারছেন। তোমার অ্যাডভার্টাইজিং যতো বেশি জাঁকজমকপূর্ণ হবে, দর্শক ততো বেশি আকৃষ্ট হবে।

ব্যবসায় সাফল্য লাভের মূল একটি মন্ত্র হলো ঠিকভাবে ব্যবসার প্রচারণা করা। কথায় আছে না, প্রচারেই প্রসার। ব্যবসার প্রসার তখ...
29/11/2022

ব্যবসায় সাফল্য লাভের মূল একটি মন্ত্র হলো ঠিকভাবে ব্যবসার প্রচারণা করা। কথায় আছে না, প্রচারেই প্রসার। ব্যবসার প্রসার তখনই হবে যখন এর প্রচারণা ঠিকমতো হবে। ব্যবসা বাণিজ্যের শুরু থেকেই প্রচারণার ব্যাপারটি সাথে জড়িত আছে। তবে আধুনিকতার জুগে এই প্রচারণার ব্যবস্থাটিও হয়ে উঠেছে আধুনিক। আধুনিক তো হতেই হবে। পুরোনো জিনিস জনসাধারণ আর কতো দেখবে? প্রচারণার এই আধুনিকতার নাম হলো ডিজিটাল মার্কেটিং। চলুন তাহলে আজ থেকে পর্যায়ক্রমে ডিজিটাল মার্কেটিং কি ও ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক!

ডিজিটাল মার্কেটিং কি
সহজ ভাষায়, ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো। ডিজিটাল মার্কেটিং এর অনেক ধরণ ও প্রকারভেদ রয়েছে এবং তা নির্ভর করে কোন ধরণের প্রচারণার জন্য এটি ব্যবহার করা হচ্ছে। উপরের কথা মতো যে কেবল ব্যবসার প্রসারের জন্যই মার্কেটিং করতে হয় তা কিন্তু না।

বর্তমান যুগে যেকোনো ধরণের সেবা প্রদান কিংবা নতুন কিছু শুরু করার জন্য চাই প্রচারণা। হোক সেটি কোনো অনুষ্ঠান কিংবা প্রতিযোগিতার প্রচারণা অথবা কোনো নির্বাচনী প্রচারণা। আর যেহেতু সময়টি এখন ডিজিটাল, তাই প্রচারণার মাধ্যমটিও হওয়া চাই ডিজিটাল। তাহলে প্রশ্ন আসতে পারে আমরা টেলিভিশনে যতো অ্যাড দেখি, সোশ্যাল মিডিয়াতে যতো অ্যাড দেখি, মোবাইলে গেইম খেলার সময় যতো অ্যাড দেখি, তার সবই ডিজিটাল মার্কেটিং কি? উত্তরটি হচ্ছে ‘হ্যা’, এগুলো সবই ডিজিটাল মার্কেটিং। এখন বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব?

অনলাইনে ইনকাম করে যেভাবে টাকা উঠাবেন:খেয়াল রাখবেন, অধিকাংশ বিদেশি সার্ভে সাইটে পেমেন্ট মেথড হচ্ছে পেপ্যাল। কিন্তু বাংলাদ...
28/11/2022

অনলাইনে ইনকাম করে যেভাবে টাকা উঠাবেন:

খেয়াল রাখবেন, অধিকাংশ বিদেশি সার্ভে সাইটে পেমেন্ট মেথড হচ্ছে পেপ্যাল। কিন্তু বাংলাদেশ থেকে পেপ্যাল সাপোর্ট করে না৷

আপনি চাইলে সরাসরি আমাদের স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট এবং ওয়্যার ট্রান্সফার ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিগুলোর মাধ্যমে মার্কেটপ্লেস থেকে অর্থ উত্তোলন করতে চাইলে মার্কেটপ্লেসে তা ঠিক করে দিতে হবে। তবে, আপনার উত্তোলনের পরিমাণ যদি ২ হাজার ডলারের বেশি হয়, তাহলে ওয়্যার ট্রান্সফার হবে সবচেয়ে ভালো অপশন।

যদি আপনি মার্কেটপ্লেসের বাইরে সরাসরি কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করে থাকেন, সে ক্ষেত্রে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট অথবা স্থানীয় ব্যাংকগুলোর মাধ্যমে আপনি সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে টাকা আনতে পারবেন।

এখন বিকাশ অ্যাপের রেমিট্যান্স আইকন থেকে খুব সহজেই নতুন পেওনিয়ার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে পারবেন গ্রাহকরা। যাদের ইতোমধ্যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে তারাও নিজেদের বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করে নিতে পারবেন। অ্যাকাউন্ট সংযুক্ত হয়ে গেলে ফ্রিল্যান্সাররা তাৎক্ষণিক তাদের পেমেন্ট বিকাশ অ্যাকাউন্টে আনতে পারবেন।

অনলাইনে অর্থ উপার্জনের আগে যা মাথায় রাখবেনকাজ শুরুর আগে যেসব ওয়েবসাইটে বা যার সাথে কাজ করবেন, সে সম্পর্কে ভালোভাবে জেনে ...
27/11/2022

অনলাইনে অর্থ উপার্জনের আগে যা মাথায় রাখবেন

কাজ শুরুর আগে যেসব ওয়েবসাইটে বা যার সাথে কাজ করবেন, সে সম্পর্কে ভালোভাবে জেনে রাখা প্রয়োজন। কারণ, এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো নানা ধরনের কাজের বিপরীতে ভালো মজুরির আশ্বাস দিলেও শেষমেশ প্রতারণা করে। এমন অনেক মানুষ রয়েছে যারা আপনাকে ঠকানোর জন্য বসে আছে।

তাই নতুন কোনো টাকা ইনকাম করার ওয়েবসাইট -এ কাজ করতে চাইলে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া জরুরি। যেখানে কাজ করতে চাইছেন, দেখতে হবে, তা সক্রিয় ও বিশ্বাসযোগ্য কিনা।

অনলাইনে ইনকাম করার উপায়: ১৫শ  পর্ব ভার্চ্যুয়াল সহকারী হয়ে অনলাইন ইনকাম করার উপায়বিভিন্ন দক্ষতার ভিত্তিতে ভার্চ্যুয়াল অ...
26/11/2022

অনলাইনে ইনকাম করার উপায়: ১৫শ পর্ব

ভার্চ্যুয়াল সহকারী হয়ে অনলাইন ইনকাম করার উপায়

বিভিন্ন দক্ষতার ভিত্তিতে ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেয় প্রতিষ্ঠান। এর মধ্যে ফোন কল, ই-মেইল যোগাযোগ, ইন্টারনাল রিসার্চ, ডেটা এন্ট্রি, এডিটিং, রাইটিং, ব্লগ, গ্রাফিকস, টেক সাপোর্ট, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার মতো কাজ থাকে।

24/7 Virtual Assistant, Assistant Match, Freelancer.com, People Per Hour, Upwork এর মতো টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলোতে ভার্চ্যুয়াল সহকারী হয়ে অনলাইন ইনকাম করার সুযোগ পাওয়া যায়।

এছাড়াও বিভিন্ন গ্রুপে সেকেন্ডহ্যান্ড বই বিক্রি করা, অনুবাদ, প্র‍্যাকটিকাল লিখে দেওয়ার মাধ্যমেও অনলাইনে খুব সহজেই অর্থ উপার্জন করা যায়।

অনলাইনে ইনকাম করার উপায়: ১৪শ  পর্ব ডেটা এন্ট্রি করে অনলাইন ইনকামডাটাগুলোকে একটি কম্পিউটারের মাধ্যমে কিছু সফটওয়্যারের সা...
25/11/2022

অনলাইনে ইনকাম করার উপায়: ১৪শ পর্ব

ডেটা এন্ট্রি করে অনলাইন ইনকাম

ডাটাগুলোকে একটি কম্পিউটারের মাধ্যমে কিছু সফটওয়্যারের সাহায্যে যোগ বা আপডেট করাই হলো ডেটা এন্ট্রি। যাদের দ্রুতগতির টাইপিং দক্ষতা আছে, তারা এ ধরনের কাজ করে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

ইন্টারনেটের এরকম অনেক ফ্রিল্যান্সিং সাইট রয়েছে (Fiverr, Freelancer, Guru) যেখানে গিয়ে আপনারা ডাটা এন্ট্রির সাথে জড়িত কাজগুলো পাবেন। তবে এসব কাজে উপার্জন সাধারণত অন্যান্য কাজের তুলনায় কম হয়।

অনলাইনে ইনকাম করার উপায়: ১৩শ  পর্ব অনলাইন টিউটর হয়ে ইনকামআপনি যদি কোনো বিষয়ে পারদর্শি হন, তবে অনলাইনে সে বিষয়ে শিক্ষকতা...
24/11/2022

অনলাইনে ইনকাম করার উপায়: ১৩শ পর্ব

অনলাইন টিউটর হয়ে ইনকাম

আপনি যদি কোনো বিষয়ে পারদর্শি হন, তবে অনলাইনে সে বিষয়ে শিক্ষকতা করতে পারেন। অনলাইন টিউটরদের এখন অনেক চাহিদা এবং এর মাধ্যমে সব বয়সী শিক্ষার্থীদের আপনি শিক্ষা দিতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে অনলাইন টিউশনির সুযোগ রয়েছে, যেখানে সুবিধামতো সময়ে পড়াতে পারেন। আবার চাইলে নিজেই একটা কোর্স চালু করে ফেলতে পারেন।

অনলাইনে ইনকাম করার উপায়: ১২শ  পর্ব ডোমেইন নেম বেচা-কেনার মাধ্যমে অনলাইন ইনকামঅনলাইনে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় উপায় ...
23/11/2022

অনলাইনে ইনকাম করার উপায়: ১২শ পর্ব

ডোমেইন নেম বেচা-কেনার মাধ্যমে অনলাইন ইনকাম

অনলাইনে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় উপায় হলো ডোমেইন ফ্লিপিং। অর্থাৎ একটি ডোমেইন নেম কিনে সেটিকে বেশি দামে বিক্রি করা।

প্রথমে আপনাকে ডোমেইন নেম সম্পর্কে ভালোমত গবেষণা করতে হবে। কোন ধরনের ডোমেইন নেম-এর চাহিদা ও দাম বেশি সেগুলো জানতে হবে। এরপর আপনাকে একটি ডোমেইন নেম কিনে নিতে হবে। খুব আকর্ষণীয় এবং অর্থবহ কিছু নামের ডোমেইন কিনে রাখতে হবে। তবে এক্সপায়ারড হয়ে যাওয়া ডোমেইন নেম কেনাই বেশি লাভজনক।

আপনি চাইলে ডোমেইন নেমটি দ্রুত বিক্রি করে ফেলতে পারেন, আবার অনেকদিন এটাকে নিজের কাছে রাখতেও পারেন।

ডোমেইন বেচা-কেনার মার্কেটপ্লেস:
GoDaddy
Freemarket
Namecheap auction
Sedo
Flippa

অনলাইনে ইনকাম করার উপায়: ১১শ  পর্ব ভয়েস ওভার আর্টিস্ট হয়ে অনলাইনে টাকা আয়আপনি যদি শুদ্ধ ভাষায় সুন্দর করে গুছিয়ে কথা বলত...
22/11/2022

অনলাইনে ইনকাম করার উপায়: ১১শ পর্ব

ভয়েস ওভার আর্টিস্ট হয়ে অনলাইনে টাকা আয়

আপনি যদি শুদ্ধ ভাষায় সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, তাহলে নানান জায়গায় ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

অডিওবুক, ভিডিও কন্টেন্ট, অ্যানিমেশন, অ্যাডভার্টাইজমেন্ট, প্রোডাক্ট ভিডিও, অডিও গাইড ইত্যাদি জায়গায় ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করে অনলাইনে ইনকাম করার সুযোগ রয়েছে। লোকাল মার্কেটপ্লেসে আপনি প্রতি মিনিটের জন্য ৩০-৬০ টাকা পেতে পারেন৷ আর ফাইভারে কাজ করলে অর্থটা ৫ থেকে ৫০ ডলার অবধি যেতে পারে।

ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে সুন্দর স্বর ও শুদ্ধ উচ্চারণ ছাড়া প্রয়োজন রেকর্ডিংয়ের জন্য একটি ভালো মানের মাইক্রোফোন। এরপর মোবাইল দিয়ে রেকর্ডিংটা এডিট করে বায়ারকে পাঠিয়ে দিলেই হলো।

অনলাইনে ইনকাম করার উপায়: ১০ম  পর্ব কিন্ডলে ইবুকের মাধ্যমে অনলাইন ইনকামআপনার যদি লেখালেখি করার ইচ্ছে বা অভিজ্ঞতা থাকে, ত...
21/11/2022

অনলাইনে ইনকাম করার উপায়: ১০ম পর্ব

কিন্ডলে ইবুকের মাধ্যমে অনলাইন ইনকাম

আপনার যদি লেখালেখি করার ইচ্ছে বা অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি অ্যামাজন কিন্ডলের সাহায্য লাখ লাখ মানুষের কাছে আপনার লেখা প্রকাশ করতে পারবেন।

অ্যামাজন Kindle Direct Publishing এর সাহায্যে আপনি যেকোনো বই ডিজিটালি লিখে খুব সহজেই তা প্রকাশ করতে পারবেন। মূলত একটি বই অ্যামাজনের গ্লোবাল নেটওয়ার্ক ও অ্যামাজনের ই-কমার্সের মাধ্যমে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে অনলাইনে প্রচুর মানুষের কাছে বিক্রির জন্য প্রস্তুত করা যায়৷

আপনি নিজে Amazon KDP- এর সাহায্যে নানান ক্যাটাগরির বই প্রকাশ করতে পারবেন। আর বইয়ের দামটাও ঠিক করবেন আপনি নিজেই। বই বিক্রির টাকা আপনার পেপ্যাল ​​অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

Address

Dinajpur
5210

Alerts

Be the first to know and let us send you an email when Deen IT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deen IT:

Share