Renex Lab

Renex Lab Renex Lab is an IT Firm & Skill Development Center Renex Lab - Technology for Innovation.

Founded in April 2018 as itsheba, we have been dedicated to providing top-tier services in Website Design & Development, Digital Marketing, and Social Media Management. In June 2021, we rebranded as Renex Lab, with a renewed focus on digitalizing Government and Non-Government Organizations. At Renex Lab, our expertise encompasses a wide range of services, including Domain and Hosting Sales, Web Design, Digital Marketing, Graphic Design, Mobile Application Development, Social Media Management, and Content Creation. We prioritize the security of hosting servers, websites, and social media accounts, ensuring our clients’ peace of mind. We also offer freelancing and technical training, with a particular emphasis on leveraging technology in the Agro Industry. Our commitment to delivering tailored development services to diverse local and international organizations sets us apart. Our approach guides clients towards complete web expertise, supported by a team of certified professionals dedicated to delivering exceptional solutions. Our extensive client portfolio reflects our success over the past six years, which we attribute to our unwavering commitment to care, service, and support. This dedication fosters long-lasting and positive relationships with our clients, with much of our growth stemming from word-of-mouth referrals. The team at Renex Lab is acutely aware of their roles in serving both society and the industry. We are proud to be available 24/7, ensuring that our expertise is always at your service whenever you need it.

ছোট ভিডিওর গণ্ডি পেরিয়ে দীর্ঘ সময়ের অনুষ্ঠান, পডকাস্ট ও হাস্যরসাত্মক পরিবেশনা দেখার সুযোগ তৈরি করছে ইনস্টাগ্রাম। ‘ফিচারস...
31/10/2026

ছোট ভিডিওর গণ্ডি পেরিয়ে দীর্ঘ সময়ের অনুষ্ঠান, পডকাস্ট ও হাস্যরসাত্মক পরিবেশনা দেখার সুযোগ তৈরি করছে ইনস্টাগ্রাম। ‘ফিচারস’ নামে নতুন একটি ভিডিও সুবিধা পরীক্ষা করছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। এতে নির্বাচিত নির্মাতারা সর্বোচ্চ ৯০ মিনিটের অনুভূমিক ভিডিও প্রকাশ করতে পারবেন। পাশাপাশি ছোট রিলস থেকে সরাসরি পূর্ণাঙ্গ ভিডিও দেখার সুযোগও থাকবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম প্রথমে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু নির্মাতার মধ্যে এ সুবিধার পরীক্ষা শুরু করেছে। এর আগে ব্রাজিলেও সীমিত পরিসরে পরীক্ষা চালানো হয়েছে। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রে আরও বিপুলসংখ্যক নির্মাতাকে পরীক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে সবার জন্য সুবিধাটি চালুর নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি।

প্রতিবেদনে বলা হয়, নতুন সুবিধার মূল লক্ষ্য হলো, ব্যবহারকারীরা যেন ইনস্টাগ্রাম ছেড়ে অন্য কোনো প্ল্যাটফর্মে না গিয়েও দীর্ঘ ভিডিও দেখতে পারেন। কোনো পডকাস্ট, সাক্ষাৎকার বা হাস্যরসাত্মক অনুষ্ঠানের ছোট অংশ রিলসে দেখার পর সেখান থেকেই পুরো ভিডিওতে প্রবেশ করতে পারবেন তারা।

ইনস্টাগ্রামের পণ্যবিষয়ক প্রধান তেসা লায়ন্সের ব্যাখ্যা অনুযায়ী, নির্মাতারা তাঁদের দীর্ঘ ভিডিওর সঙ্গে সংশ্লিষ্ট রিলস যুক্ত করতে পারবেন। ফলে ছোট ভিডিও দেখে আগ্রহী হওয়া দর্শক সহজেই পুরো অনুষ্ঠানটি দেখতে পারবেন। নতুন ভিডিওগুলো ব্যবহারকারীদের মূল ফিড ও এক্সপ্লোর বিভাগেও দেখানোর পরিকল্পনা রয়েছে।

নতুন এই উদ্যোগে অনুভূমিক বা চওড়া পর্দার ভিডিওকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে দীর্ঘ পডকাস্ট, পূর্ণাঙ্গ সাক্ষাৎকার ও বিশেষ পরিবেশনা দেখার অভিজ্ঞতা আরও সুবিধাজনক হতে পারে। মোবাইলের পাশাপাশি টেলিভিশনেও দীর্ঘ ভিডিও দেখার সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘ ভিডিওতে ইনস্টাগ্রামের এই সম্প্রসারণকে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে। এত দিন ইনস্টাগ্রাম মূলত ছোট ভিডিও ও সামাজিক যোগাযোগকেন্দ্রিক কনটেন্টের জন্য পরিচিত ছিল। নতুন উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখা এবং নির্মাতাদের জন্য নতুন দর্শক তৈরির সুযোগ বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।

এর আগে দীর্ঘ ভিডিওর জন্য ইনস্টাগ্রাম আইজিটিভি চালু করেছিল। তবে ২০২২ সালে সেই সেবা বন্ধ করে দেওয়া হয়। এবার আলাদা অ্যাপের পরিবর্তে মূল ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মেই দীর্ঘ ভিডিও দেখার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।

তবে ‘ফিচারস’ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সব ব্যবহারকারী কবে এটি পাবেন, নির্মাতাদের আয়ের সুযোগ কীভাবে নির্ধারিত হবে এবং চূড়ান্ত সংস্করণে কী কী সুবিধা থাকবে— এসব বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা আসেনি।

জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোসে থাকা তথ্য ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহার করতে পারে গুগল। সম্প...
30/10/2026

জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোসে থাকা তথ্য ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহার করতে পারে গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতিতে পরিবর্তন আনার পর বিষয়টি সামনে এসেছে। আগে এসব সেবার কনটেন্টের ভিত্তিতে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখানো হয় না বলে স্পষ্টভাবে উল্লেখ থাকলেও নতুন নীতিতে সেই অবস্থান বদলেছে। ফলে ব্যবহারকারীর ইমেইল, ফাইল ও ছবির তথ্য গুগলের অন্যান্য সেবার সঙ্গে যুক্ত থাকলে সেগুলো বিজ্ঞাপনকে আরও ব্যক্তিগতকরণের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

গুগলের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ সুবিধার মাধ্যমে জিমেইল, গুগল ফটোস ও অন্যান্য অ্যাপের তথ্য ব্যবহার করে জেমিনাই বা গুগল সার্চে আরও ব্যক্তিগত ও প্রাসঙ্গিক উত্তর পাওয়া যায়। যেমন, জিমেইলে সংরক্ষিত কেনাকাটার রসিদ বা অর্ডারের তথ্য ব্যবহার করে গুগল ব্যবহারকারীকে পণ্যসংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য ও পরামর্শ দিতে পারে। এসব তথ্য গুগলের অন্যান্য সেবার সঙ্গে যুক্ত থাকলে বিজ্ঞাপন ব্যক্তিগতকরণের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। গত ১৬ অক্টোবর গোপনীয়তা নীতিতে এই পরিবর্তন আনে গুগল।

গুগল অবশ্য স্পষ্টভাবে জানিয়েছে, এই পরিবর্তনের অর্থ এই নয় যে প্রতিষ্ঠানটি সরাসরি ব্যবহারকারীর জিমেইল ইনবক্স বা গুগল ফটোসে থাকা ছবি বিশ্লেষণ করে বিজ্ঞাপন দেখাবে। বিজ্ঞাপনদাতারাও ব্যবহারকারীর নাম, ইমেইল ঠিকানা বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবেন না। তবে পারসোনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে যুক্ত করা তথ্য গুগলের বিভিন্ন সেবায় ব্যবহৃত হলে তা বিজ্ঞাপনকে ব্যবহারকারীর আগ্রহের সঙ্গে আরও প্রাসঙ্গিক করে তুলতে পারে। ফলে এআই সেবায় ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুবিধার পাশাপাশি তথ্যের গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে।

যেভাবে বন্ধ করবেন তথ্য ব্যবহারের সেটিংস

যারা এ ধরনের তথ্য ব্যবহারে সম্মতি দিতে চান না, তারা গুগল অ্যাকাউন্টের সেটিংস থেকে সংশ্লিষ্ট অ্যাপের সংযোগ বিচ্ছিন্ন করতে পারেন। এ জন্য প্রথমে গুগল অ্যাকাউন্টে গিয়ে ‘ডেটা এন্ড প্রাইভেসি’ নির্বাচন করতে হবে। এরপর ‘পার্সোনালাইজেশন সেটিংস’ থেকে ‘ম্যানেজ পার্সোনালাইজড রেকোমেন্ডেশনস ইন সার্চ সার্ভিসেস’ অপশনে যেতে হবে। সেখানে ‘অ্যাডিশোনাল পার্সোনাল ইন্টেলিজেন্স’ বিভাগের ‘কানেক্টেড কনটেন্ট অ্যাপস’ থেকে গুগল ওয়ার্কস্পেস ও গুগল ফটোসের সংযোগ বন্ধ করা যাবে। মেনুর নাম বা অবস্থান ডিভাইস ভেদে কিছুটা আলাদা হতে পারে।

এ ছাড়া গুগলের ‘মাই অ্যাড সেন্টার’ থেকে ‘পার্সোনালাইজড অ্যাডস’ বন্ধ করা যায়। এই সেটিংস বন্ধ করলে বিজ্ঞাপন দেখানো বন্ধ হবে না। তবে ব্যবহারকারীর পছন্দ ও অনলাইন কার্যকলাপের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানোর সুযোগ কমবে। গুগলের অ্যাপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করলেও আগে সংরক্ষিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় না। তাই ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে গুগল অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি সেটিংসও পরীক্ষা করা প্রয়োজন।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যক্তিগত সহকারী ‘ডট’- কে এবার সরাসরি মেসেজ পাঠিয়ে কাজের নির্দেশনা দেওয়ার সুবিধাটি চালু করেছে...
30/10/2026

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যক্তিগত সহকারী ‘ডট’- কে এবার সরাসরি মেসেজ পাঠিয়ে কাজের নির্দেশনা দেওয়ার সুবিধাটি চালু করেছে চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সট মেসেজের পাশাপাশি ছবি ও ভয়েস মেমো পাঠিয়েও ডটকে কাঙ্ক্ষিত কাজ বুঝিয়ে দিতে পারবেন। এমনকি আগে থেকে দেওয়া কোনো কাজের অগ্রগতি বা প্রয়োজনীয় তথ্য জানাতেও ডট নিজে থেকে মেসেজ পাঠাতে পারবে। তবে প্রাথমিক পর্যায়ে সুবিধাটি যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির প্রো সাবস্ক্রাইবারদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।

গত সেপ্টেম্বরের শেষ দিকে ডট এআই এজেন্ট চালুর সময় ওপেনএআই জানিয়েছিল, ভবিষ্যতে মেসেজের মাধ্যমে এজেন্টটির সঙ্গে যোগাযোগের সুবিধা যুক্ত করা হবে। এবার সেই পরিকল্পনারই বাস্তবায়ন শুরু হয়েছে। ডটকে শুধু প্রশ্নের উত্তর দেওয়ার চ্যাটবট নয়, বরং ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করা এবং নির্দিষ্ট বিষয় পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য জানানোর এআই সহকারী হিসেবে তৈরি করা হয়েছে। ডটে নতুন এই মেসেজিং সুবিধার ফলে প্রতিবার চ্যাটজিপিটি অ্যাপ খুলে নির্দেশনা দেওয়ার পরিবর্তে সরাসরি মেসেজ পাঠিয়েই এআই অ্যাসিস্ট্যান্টটির সঙ্গে চ্যাট করা যাবে।

নতুন ব্যবস্থায় আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের আইমেসেজ এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা আরসিএস মেসেজিংয়ের মাধ্যমে ডটের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সুবিধাটি চালু করতে চ্যাটজিপিটি অ্যাপে ডটের প্রোফাইলে গিয়ে ‘টেক্সটিং’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ফোনে আইমেসেজ বা আরসিএস চালু আছে কি না, তা নিশ্চিত করতে হবে। ওপেনএআই জানিয়েছে, মেসেজ আদান-প্রদানের প্রযুক্তিগত সুবিধা দিতে তারা ‘লিংক’ নামের একটি তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

নিরাপত্তার বিষয়ে ওপেনএআই জানিয়েছে, মেসেজিং ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারী শুধু নিজের ডটকে মেসেজ পাঠাতে পারেন এবং ডটও শুধু সংশ্লিষ্ট ব্যবহারকারীকেই মেসেজ পাঠাতে পারে। এ সুবিধাটি চালু থাকা অবস্থায় ব্যবহারকারীর অন্য ব্যক্তিগত মেসেজ পড়ার সুযোগ পাবে না ডট। ব্যবস্থাটির নিরাপত্তা যাচাইয়ে নিজেদের উন্নত এআই মডেলের পাশাপাশি তৃতীয় পক্ষের নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তাও নিয়েছে প্রতিষ্ঠানটি।

ডটের মেসেজিং সুবিধায় চ্যাটজিপিটি অ্যাপে থাকা একই মেমোরি ও প্লাগইন ব্যবহার করা যাবে। ফলে অ্যাপে আগে দেওয়া নির্দেশনা ও সংরক্ষিত প্রাসঙ্গিক তথ্য মেসেজের কথোপকথনেও কাজে লাগবে। তবে আপাতত সুবিধাটি যুক্তরাষ্ট্রের প্রো গ্রাহকদের মধ্যে সীমিত এবং পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অন্য দেশ বা বিনামূল্যের ব্যবহারকারীরা কবে এটি পাবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি ওপেনএআই।

প্রায় ২০ বছর আগের সাধারণ ফিচার ফোনেও এখন ব্যবহার করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট। পুরোনো নকিয়া ৬৩০০ ফোনে চ্য...
30/10/2026

প্রায় ২০ বছর আগের সাধারণ ফিচার ফোনেও এখন ব্যবহার করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট। পুরোনো নকিয়া ৬৩০০ ফোনে চ্যাটজিপিটি, গুগল জেমিনি, ক্লড ও গ্রক ব্যবহারের সুযোগ তৈরি করেছেন তুরস্কের উদ্যোক্তা এমির কারসিয়াকালি। এ জন্য তিনি তৈরি করেছেন ‘আইকন’ নামের একটি অ্যাপ, যার মাধ্যমে আধুনিক স্মার্টফোনের অনেক সুবিধা না থাকলেও পুরোনো ফোনে এআই চ্যাটবটের সঙ্গে অনেকটা স্মার্টফোনের মতোই চ্যাট করা সম্ভব হবে। তবে অ্যাপটি চালাতে আলাদা সার্ভার ও এপিআই ব্যবহারের ব্যবস্থা থাকা আবশ্যক।

২০০৭ সালে বাজারে আসা নকিয়া ৬৩০০ সে সময় জনপ্রিয়তা পেয়েছিল এর সাধারণ নকশা, তুলনামূলক সাশ্রয়ী দাম ও সহজে ব্যবহারের উপযোগী সফটওয়্যারের কারণে। তবে ফোনটির মূল সংস্করণে রয়েছে ২জি নেটওয়ার্ক এবং পুরোনো ওয়েব ব্রাউজার। ব্রাউজারটি শুধু টিএলএস ১.০ পর্যন্ত ইন্টারনেট নিরাপত্তা প্রোটোকল সমর্থন করে। ২০২০ সালে অ্যাপল, গুগল, মাইক্রোসফট ও মজিলা এই পুরোনো প্রোটোকলের সমর্থন বন্ধের উদ্যোগ নেয়। ফলে আধুনিক ওয়েবসাইটের বড় অংশই ফোনটির ব্রাউজারে খোলা কঠিন হয়ে পড়েছে।

এই সীমাবদ্ধতা কাটাতে প্রথমে ‘ক্লড এস৪০’ নামে একটি অ্যাপ তৈরি করেছিলেন কারসিয়াকালি। পরে চ্যাটজিপিটি, জেমিনি ও গ্রকসহ একাধিক চ্যাটবট ব্যবহারের সুবিধা যুক্ত করে অ্যাপটির নাম দেন আইকন। নকিয়ার নাম উল্টো করে রাখার ধারণা থেকেই এ নাম বেছে নেওয়া হয়েছে। অ্যাপটি নকিয়ার এস৪০ ও এস৬০ অপারেটিং সিস্টেমচালিত ফোনে ব্যবহারের জন্য তৈরি।

আইকন চালাতে একটি গো সার্ভার প্রয়োজন, যেখানে অ্যানথ্রপিক, গুগল, ওপেনএআই বা স্পেসএক্সএসআইয়ের এপিআই কী সংরক্ষণ করতে হবে। সার্ভারটি চ্যাটবটের সঙ্গে যোগাযোগ করে তাদের উত্তরকে সর্বোচ্চ ৮ কিলোবাইটের খণ্ডে সাজায়, যাতে পুরোনো ফোনের সীমিত সক্ষমতায় তা পড়া যায়। এপিআই ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সেবাদাতার টোকেনভিত্তিক বিলিংও চালু করতে হবে।

ফোনটির ২৪০ বাই ৩২০ পিক্সেলের ছোট পর্দায় উত্তর পড়তে অ্যাপটিতে রয়েছে বিশেষ রিডিং মোড ও কীপ্যাড শর্টকাট। মেমোরি কার্ড থাকলে চ্যাটবটের উত্তর সংরক্ষণ করে অফলাইনেও পড়া যায়। ছবি পাঠিয়ে বিশ্লেষণ করানো এবং সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভয়েস মেসেজ পাঠানোর সুবিধাও রয়েছে। ভয়েস মেসেজকে লেখায় রূপান্তর করতে ওপেনএআইয়ের একটি মডেল ব্যবহার করা হয়। সার্ভারে বার্তা সর্বোচ্চ ৩০ দিন রাখা হয়। ইংরেজিসহ আটটি ভাষা সমর্থন করে অ্যাপটি। কারসিয়াকালি এর কোড উন্মুক্ত করেছেন, যাতে অন্যরাও উন্নয়নে অবদান রাখতে পারেন।

তবে পুরোনো নকিয়া ৬৩০০ ফোনে আইকন ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট অঞ্চলে ২জি নেটওয়ার্ক চালু থাকতে হবে। যেসব দেশে অপারেটররা ২জি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, সেখানে ফোনটির মাধ্যমে অ্যাপটি ব্যবহার করা সম্ভব হবে না। আগ্রহীরা গিটহাব থেকে আইকনের কোড সংগ্রহ করে ইনস্টলেশনের নির্দেশনা অনুসরণ করে আইকন ব্যবহার করতে পারবেন। তবে অ্যাপটি চালাতে নিজস্ব সার্ভার ও সংশ্লিষ্ট এআই সেবার এপিআই কী প্রয়োজন হবে।

গেমিং পিসি বা ল্যাপটপ কেনার সময় গ্রাফিক্স কার্ড নির্বাচন নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। বিশেষ করে এনভিডিয়ার জিটিএক্স ও আরটিএক...
29/10/2026

গেমিং পিসি বা ল্যাপটপ কেনার সময় গ্রাফিক্স কার্ড নির্বাচন নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। বিশেষ করে এনভিডিয়ার জিটিএক্স ও আরটিএক্স সিরিজের মধ্যে কোনটি ভালো, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বাজেট, গেমের ধরন এবং কাজের প্রয়োজন অনুযায়ী সঠিক গ্রাফিক্স কার্ড বেছে নিতে কয়েকটি বিষয় জানা জরুরি

বাজেট কম হলে জিটিএক্স

এনভিডিয়ার জিটিএক্স সিরিজের গ্রাফিক্স কার্ড তুলনামূলক কম দামে পাওয়া যেতে পারে। সাধারণ গেমিং, ই-স্পোর্টস গেম এবং দৈনন্দিন কম্পিউটিংয়ের জন্য পুরোনো জিটিএক্স মডেলগুলো এখনও কাজে আসতে পারে। তবে নতুন গেম চালানোর আগে কার্ডটির সক্ষমতা ও গেমের সিস্টেম চাহিদা যাচাই করা উচিত।

আধুনিক গেমিংয়ে এগিয়ে আরটিএক্স

আরটিএক্স সিরিজের গ্রাফিক্স কার্ডে রয়েছে রে ট্রেসিং প্রযুক্তি, যা গেমের আলো, ছায়া ও প্রতিফলনকে আরও বাস্তবসম্মত করে। সমর্থিত মডেলগুলোতে ডিএলএসএস প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গেমের পারফরম্যান্স বাড়াতে পারে। গেমিংয়ের পাশাপাশি ভিডিও সম্পাদনা, লাইভ স্ট্রিমিং ও থ্রিডি রেন্ডারিংয়ের কাজেও আরটিএক্স কার্ড সুবিধা দিতে পারে।

কেনার আগে যে বিষয়গুলো দেখবেন

শুধু জিটিএক্স বা আরটিএক্স নাম দেখে গ্রাফিক্স কার্ড কেনা ঠিক নয়। একই সিরিজের মধ্যেও মডেলভেদে পারফরম্যান্সের পার্থক্য থাকে। তাই গ্রাফিক্স কার্ডের মডেল, ভিডিও মেমোরি, গেমের চাহিদা, বিদ্যুৎ খরচ এবং বাজারদর যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

সবশেষে, সীমিত বাজেটে সাধারণ গেমিংয়ের জন্য উপযুক্ত জিটিএক্স কার্ড বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে, রে ট্রেসিং, ডিএলএসএস এবং আধুনিক গেমের উন্নত গ্রাফিক্সের সুবিধা চাইলে আরটিএক্স হতে পারে ভালো পছন্দ। তবে সঠিক সিদ্ধান্ত নির্ভর করবে নির্দিষ্ট মডেল ও দামের ওপর।

দীর্ঘদিন ব্যবহারের পর কম্পিউটার ধীরগতির হয়ে পড়তে পারে। একসঙ্গে অনেক সফটওয়্যার চালু থাকা, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলা কিংবা ...
29/10/2026

দীর্ঘদিন ব্যবহারের পর কম্পিউটার ধীরগতির হয়ে পড়তে পারে। একসঙ্গে অনেক সফটওয়্যার চালু থাকা, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলা কিংবা র‍্যাম ও প্রসেসরের অতিরিক্ত ব্যবহার এর অন্যতম কারণ। ফলে কম্পিউটারে কাজ করতে গিয়ে বিরক্তিতে পড়তে হয়, কখনো কখনো হ্যাংও হয়ে যায়।

তবে উইন্ডোজের একটি বিল্ট-ইন সুবিধা ব্যবহার করে সহজেই দেখা যায়, কোন সফটওয়্যার কম্পিউটারের বেশি সম্পদ ব্যবহার করছে। এর জন্য আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই।

টাস্ক ম্যানেজার দিয়ে কম্পিউটারের গতি বাড়ানোর উপায়

কিবোর্ডের শর্টকাট ব্যবহার করুন

কম্পিউটার ধীরগতিতে কাজ করলে কিবোর্ডের কন্ট্রোল, শিফট ও এস্কেপ বাটন একসঙ্গে চাপুন। এতে সরাসরি টাস্ক ম্যানেজার চালু হবে।

বেশি র‍্যাম ও প্রসেসর ব্যবহার করা অ্যাপ শনাক্ত করুন

টাস্ক ম্যানেজার চালু হলে ‘প্রসেসেস’ বিভাগে যান। সেখানে কোন সফটওয়্যার কতটুকু র‍্যাম, প্রসেসর ও ডিস্ক ব্যবহার করছে, তা দেখা যাবে। তালিকাটি দেখে কোন অ্যাপ বেশি র‍্যাম বা প্রসেসর ব্যবহার করছে, তা সহজেই শনাক্ত করতে পারবেন।

অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন

যে অ্যাপটি প্রয়োজন নেই এবং অতিরিক্ত র‍্যাম বা প্রসেসর ব্যবহার করছে, সেটি নির্বাচন করে ‘এন্ড টাস্ক’ অপশনে ক্লিক করুন। এতে অ্যাপটি বন্ধ হবে এবং ব্যবহৃত কিছু মেমোরি বা প্রসেসরের সক্ষমতা খালি হতে পারে। তবে কাজের মধ্যে থাকা কোনো অ্যাপ বন্ধ করার আগে সতর্ক থাকুন। এতে অসংরক্ষিত তথ্য হারিয়ে যেতে পারে। উইন্ডোজের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বা অপরিচিত সিস্টেম অ্যাপ বন্ধ করবেন না।

এতেও কম্পিউটার দ্রুত না হলে কী করবেন?

টাস্ক ম্যানেজার দিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করার পরও কম্পিউটার ধীরগতির থাকলে স্টার্টআপে চালু হওয়া অ্যাপ কমানো, স্টোরেজে পর্যাপ্ত জায়গা রাখা, অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করা এবং ভাইরাস বা ক্ষতিকর সফটওয়্যার পরীক্ষা করা যেতে পারে।

কম্পিউটারে র‍্যাম কম থাকলে বা পুরোনো হার্ডডিস্ক ব্যবহার করা হলে সেটিও ধীরগতির কারণ হতে পারে। সে ক্ষেত্রে সমস্যার ধরন অনুযায়ী র‍্যাম বাড়ানো বা এসএসডি ব্যবহারের বিষয়টি বিবেচনা করা যায়।

টাস্ক ম্যানেজার কোনো জাদুকরি টুল নয়। এটি কম্পিউটারে কোন অ্যাপ কতটুকু র‍্যাম ও প্রসেসর ব্যবহার করছে, তা দেখায় এবং অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করতে সাহায্য করে। কম্পিউটার ধীরগতির হওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকলে, সেটি শনাক্ত করে আলাদাভাবে সমাধান করতে হবে।

পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহারের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি)। সংস্থাটি বলেছে, ...
28/10/2026

পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহারের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি)। সংস্থাটি বলেছে, যেসব অ্যাপ ও ওয়েবসাইটে পাসকি ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে লগইনের জন্য পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি বেছে নেওয়া উচিত। কারণ, সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় প্রচলিত পাসওয়ার্ড যথেষ্ট নিরাপদ নয়।

পাসকি হলো পাসওয়ার্ড ছাড়াই বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশের একটি পদ্ধতি। এটি ব্যবহারকারীর যন্ত্রে সংরক্ষিত থাকে এবং নিরাপদে পরিচয় যাচাই করে অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ দেয়। নিরাপত্তাবিশেষজ্ঞরা পাসকিকে ‘ডিজিটাল সিল’ হিসেবেও বর্ণনা করেন।

পাসকি ব্যবহার করতে আলাদা কোনো পাসওয়ার্ড মনে রাখতে হয় না। স্মার্টফোনের মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি, আঙুলের ছাপ কিংবা পিন নম্বরের মাধ্যমে নিজের পরিচয় নিশ্চিত করলেই সাধারণত অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। পরিচয় যাচাইয়ের পর সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইট নিশ্চিত করে যে সঠিক ব্যবহারকারীই অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করছেন।

পাসকির অন্যতম সুবিধা হলো, ফিশিংয়ের মাধ্যমে এটি চুরি করা কঠিন। ফিশিং হামলায় প্রতারকেরা ভুয়া ই-মেইল, বার্তা কিংবা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে তাদের পাসওয়ার্ড ও অন্যান্য লগইন তথ্য হাতিয়ে নেয়। পরে এসব তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু পাসকি সাধারণ পাসওয়ার্ডের মতো কোনো তথ্য নয়।

প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসকি তৈরি হয়। ফলে একটি অ্যাকাউন্টের পাসকি দিয়ে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যায় না। পাসকি ব্যবহার করে এমন কোনো অ্যাপ বা ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে তথ্য চুরি করা হলেও আক্রমণকারীরা সহজে ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে না।

যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের জ্যেষ্ঠ প্রযুক্তিবিশেষজ্ঞ ডেভ চিসমনের মতে, পাসকি প্রযুক্তিগতভাবে জটিল হলেও ব্যবহারকারীদের জন্য এটি দ্রুত ও সহজ। পাসওয়ার্ড মনে রাখা কিংবা টু-ফ্যাক্টর অথেনটিকেশনের একাধিক ধাপ পার হওয়ার বদলে পাসকি ব্যবহার করে সহজেই অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। ফলে অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি লগইনের প্রক্রিয়াও সহজ হয়। সূত্র: দ্য গার্ডিয়ান

উচ্চগতির ইন্টারনেট সংযোগ থাকার পরও অনেক সময় স্মার্টফোন বা ল্যাপটপে কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না। ভিডিও দেখতে গিয়ে বারবার থ...
28/10/2026

উচ্চগতির ইন্টারনেট সংযোগ থাকার পরও অনেক সময় স্মার্টফোন বা ল্যাপটপে কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না। ভিডিও দেখতে গিয়ে বারবার থেমে যাওয়া কিংবা ফাইল নামাতে বেশি সময় লাগার পেছনে রাউটারের ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারের ভূমিকা থাকতে পারে। এমনকি ওয়াই-ফাই সংকেত শক্তিশালী দেখালেও ইন্টারনেটের গতি কম হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এ সমস্যার অন্যতম কারণ রাউটারের ‘ব্যান্ড স্টিয়ারিং’ সুবিধা। অধিকাংশ আধুনিক রাউটারে ২.৪ ও ৫ গিগাহার্টজ ব্যান্ড রয়েছে। নতুন কিছু মডেলে ৬ গিগাহার্টজ ব্যান্ডও পাওয়া যায়। ব্যান্ড স্টিয়ারিং একই ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় ডিভাইসকে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ব্যান্ডে যুক্ত করার চেষ্টা করে। তবে সব সময় এটি সঠিকভাবে কাজ করে না। ফলে ৫ গিগাহার্টজ ব্যান্ডে সংযোগের সুযোগ থাকলেও কোনো ডিভাইস তুলনামূলক ধীরগতির ২.৪ গিগাহার্টজ ব্যান্ডে যুক্ত থাকতে পারে।

কোন ব্যান্ডে কী সুবিধা?

২.৪ গিগাহার্টজ ব্যান্ডের সংকেত দেয়াল ও অন্যান্য বাধা পেরিয়ে তুলনামূলক দূরে পৌঁছাতে পারে। তবে এ ব্যান্ডে গতি কম হতে পারে এবং আশপাশের বিভিন্ন ডিভাইস ও নেটওয়ার্কের কারণে সংকেতে বিঘ্ন ঘটতে পারে।

অন্যদিকে, ৫ গিগাহার্টজ ব্যান্ড সাধারণত বেশি গতির সংযোগ দেয়। ৬ গিগাহার্টজ ব্যান্ডও উপযুক্ত যন্ত্র ও পরিবেশে উচ্চগতির সংযোগ দিতে পারে। তবে এসব ব্যান্ডের সংকেত তুলনামূলক কম দূরত্বে কার্যকর হতে পারে এবং দেয়াল ভেদ করার সক্ষমতাও কম।

রাউটারের অ্যাডমিন পেজে গিয়ে ‘ব্যান্ড স্টিয়ারিং’, ‘অটো-ব্যান্ড সিলেকশন’ বা ‘স্মার্ট কানেক্ট’ সুবিধা বন্ধ করে ২.৪ ও ৫ গিগাহার্টজ ব্যান্ডের জন্য আলাদা ওয়াই-ফাই নাম তৈরি করা যেতে পারে। এতে ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী ডিভাইসকে নির্দিষ্ট ব্যান্ডে যুক্ত করতে পারবেন।

যেমন, কাছাকাছি বসে স্মার্টফোন বা ল্যাপটপে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের জন্য ৫ গিগাহার্টজ ব্যান্ড বেছে নেওয়া যেতে পারে। আর দূরের কক্ষের স্মার্ট হোম ডিভাইসের জন্য ২.৪ গিগাহার্টজ ব্যান্ড কার্যকর হতে পারে।

এ ছাড়া আশপাশের ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে একই চ্যানেল ব্যবহারের কারণে সংকেতে বাধা তৈরি হতে পারে। এ সমস্যা কমাতে ওয়াই-ফাই বিশ্লেষক অ্যাপের সাহায্যে তুলনামূলক কম ব্যস্ত চ্যানেল নির্বাচন করা যায়। ২.৪ গিগাহার্টজ ব্যান্ডে সাধারণত ১, ৬ ও ১১ নম্বর চ্যানেল ব্যবহার করা হয়।

আধুনিক কিছু রাউটার ও ডিভাইসে ‘মাল্টি-লিংক অপারেশন’ প্রযুক্তি রয়েছে। এর মাধ্যমে সমর্থিত একাধিক ব্যান্ড ব্যবহার করে সংযোগের কার্যকারিতা বাড়ানো সম্ভব। তবে এ সুবিধা পেতে রাউটার ও সংযুক্ত ডিভাইস— উভয়টিতেই প্রযুক্তিটির সমর্থন থাকতে হবে।

তবে ইন্টারনেটের গতি কমলেই যে ব্যান্ডের সমস্যা হয়েছে, তা নয়। রাউটারের অবস্থান, দেয়াল, আশপাশের নেটওয়ার্ক, সংযোগের মান এবং ইন্টারনেট সেবাদাতার সমস্যাও এর কারণ হতে পারে। তাই ব্যান্ড পরিবর্তনের পাশাপাশি এসব বিষয়ও পরীক্ষা করা প্রয়োজন।

বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ডিজাইন ইকোসিস্টেমে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও সহায়তা সেবা সম্প্রসারণে সিমেন্স ইল...
28/10/2026

বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ডিজাইন ইকোসিস্টেমে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও সহায়তা সেবা সম্প্রসারণে সিমেন্স ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ)-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হিসেবে স্বীকৃতি পেয়েছে পেন্টা গ্লোবাল লিমিটেড। খবর বাসস।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার লিমিটেডের (এসআইএসডব্লিউ) গ্রাহকদের ইডিএ পণ্য, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা সেবা প্রদানের লক্ষ্যে পেন্টা গ্লোবাল চুক্তিবদ্ধ হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর চিঠির মাধ্যমে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে সিমেন্স। চিপ ডিজাইন, ভেরিফিকেশন ও অ্যাডভান্সড প্যাকেজিংয়ের মতো সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনের বিভিন্ন ধাপে ইডিএ টুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই উদ্যোগের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চিপ ডিজাইন, থ্রিডি-আইসি ও চিপলেট ভিত্তিক ডিজাইন এবং ডিজিটাল টুইন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রে জ্ঞান হস্তান্তর সহজতর হবে, যা স্থানীয় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকে আইপি ও পণ্য তৈরিতে সাহায্য করবে।

পেন্টা গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জামান বলেন, বাংলাদেশের দক্ষ প্রকৌশলী, বিকাশমান প্রযুক্তি খাত, বিশ্ববিদ্যালয়গুলোর ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং অভিজ্ঞ বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের নিয়ে তৈরি একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। উন্নত প্রযুক্তি, অবকাঠামো, বিনিয়োগ, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বৈশ্বিক বাজারের সঙ্গে এই দক্ষতাগুলোকে যুক্ত করার মাধ্যমে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ডিজাইন, প্রযুক্তি এবং বুদ্ধিবৃত্তিক সম্পদে (আইপি) আরও উচ্চমূল্যের সক্ষমতা অর্জন করতে পারে।

সিমেন্স ইডিএ’র পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার ডেনিস লবজভ বলেন, পেন্টা গ্লোবালকে অনুমোদন দেওয়াটি বাংলাদেশের জন্য আমাদের ‘কান্ট্রি অ্যাজ এ কাস্টমার’ উদ্যোগের একটি কৌশলগত মাইলফলক। সিমেন্সের বৈশ্বিক প্রযুক্তিগত নেতৃত্বকে বাংলাদেশের জাতীয় লক্ষ্যের সঙ্গে যুক্ত করার মাধ্যমে আমরা কেবল একটি বাজারে প্রবেশ করছি না, বরং একেবারে ভিত্তি থেকে একটি টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলছি।

তিনি আরও বলেন, এআই, থ্রিডি-আইসি এবং ডিজিটাল টুইন প্রযুক্তিতে উদ্ভাবন ত্বরান্বিত করতে এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে বাংলাদেশ যেন তার যোগ্য স্থান দখল করতে পারে, তা নিশ্চিত করতে স্থানীয় প্রতিভাকে ইডিএ’র অসাধারণ শক্তিতে ক্ষমতায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুমোদিত পরিবেশক হিসেবে পেন্টা গ্লোবাল সিমেন্স ইডিএ প্রযুক্তি ও প্রশিক্ষণের স্থানীয় মাধ্যম হিসেবে কাজ করবে, যা দেশীয় প্রকৌশল মেধা ও সেমিকন্ডাক্টর শিল্পকে বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করবে।

আপনার ফোন কি অনবরত বাজতে থাকে? পিসি ম্যাগাজিন–এ প্রকাশিত সাম্প্রতিক এক জরিপ বলছে, মুঠোফোনে নোটিফিকেশন আসছে অনবরত। নোটিফি...
27/10/2026

আপনার ফোন কি অনবরত বাজতে থাকে? পিসি ম্যাগাজিন–এ প্রকাশিত সাম্প্রতিক এক জরিপ বলছে, মুঠোফোনে নোটিফিকেশন আসছে অনবরত। নোটিফিকেশনের বিরক্তি আমাদের ওপর মানসিক প্রভাব ফেলছে। সিনেট গ্রুপ পরিচালিত এক জরিপে দেখা গেছে, সতর্কতার বার্তা বেশি আসার কারণে সঠিক ও ভুয়া বার্তা আলাদা করার ক্ষমতা কমে যাচ্ছে। এর সঙ্গে এআই–চালিত আধুনিক স্ক্যাম যুক্ত হয়ে বর্তমানের প্রতারণাকে সাধারণ কম্পিউটার ভাইরাসের চেয়েও বেশি বিপজ্জনক করে তুলেছে।

সিকিউরিটি বিশেষজ্ঞ কিম কি বলেন, ‘আমরা ৭৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক নার্সের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছি। ওই নার্স চতুর–ছদ্মবেশী এক স্ক্যামারের হাতে নিজের জমানো চার লাখ মার্কিন ডলার হারিয়েছিলেন। কম্পিউটার ও ফোনে কতবার স্ক্যাম–সংশ্লিষ্ট বার্তা আসে, তা নিয়ে এক হাজার মার্কিন নাগরিকের ওপর জরিপ চালানো হয়। মেসেজ, ব্যক্তিগত ই–মেইল, ফোনকল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক যোগাযোগের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা নিয়ে উত্তরদাতাদের জিজ্ঞাসা করা হয়। উত্তরদাতারা প্রতি সপ্তাহে এক থেকে দুবার, তিন থেকে পাঁচবার অথবা ছয় বা তার বেশিবার ভুয়া বার্তা পাওয়ার কথা জানান।’

প্রতি সপ্তাহে অন্তত একবার ভুয়া মেসেজ বা ই–মেইল পাওয়ার কথা জানিয়েছেন ৮০ শতাংশের বেশি মানুষ। প্রতি সপ্তাহে অন্তত একবার স্প্যাম কলের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন ৭৫ শতাংশ মানুষ। সপ্তাহে ছয়বার বা তার বেশি ভুয়া ফোনকল পান ২৯ দশমিক ৪ শতাংশ মানুষ। ২৬ দশমিক ৫ শতাংশ মানুষ সপ্তাহে ৬ বার বা তার বেশি ভুয়া ই–মেইল পান। ১৮ শতাংশ উত্তরদাতা সপ্তাহে অন্তত ছয়বার ভুয়া টেক্সট মেসেজ পাওয়ার কথা জানান। বিশ্বজুড়ে এমন প্রবণতা বাড়ছে।

সূত্র: পিসি ম্যাগ

Address

Head Office/Birganj
Dinajpur
5220

Alerts

Be the first to know and let us send you an email when Renex Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Renex Lab:

Shortcuts

Share

Nearby computer & electronics services