27/10/2026
স্বেচ্ছাসেবক আহ্বান বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: রহমতিয়া কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট (RCTI)
প্রকল্পের নাম: Entrepreneurship Development-4 কোর্সভিত্তিক শিক্ষার্থী সংগ্রহ ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প।
প্রকল্পের মেয়াদ: ৩০ দিন
স্বেচ্ছাসেবকের সংখ্যা: ২৪ জন
আবেদনের শেষ তারিখ: ৩১/১০/২০২৬
প্রকল্পের উদ্দেশ্য-
তরুণ-তরুণীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা, নেতৃত্ব, যোগাযোগ, দলগত কাজ, মার্কেটিং ও ব্যবস্থাপনার দক্ষতা বিকাশ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা।
স্বেচ্ছাসেবকদের দায়িত্ব-
কারিগরি প্রশিক্ষণ কোর্সের প্রচার-প্রচারণায় সহযোগিতা করা।
সম্ভাব্য শিক্ষার্থীদের কাছে কোর্সের তথ্য পৌঁছে দেওয়া।
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো।
আগ্রহী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও ফলোআপ করা।
দলগতভাবে কাজ এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করা।
প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন তৈরি করা।
আবেদনের যোগ্যতা-
শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও আগ্রহী তরুণ-তরুণী।
উদ্যোক্তা উন্নয়ন, মার্কেটিং ও সামাজিক কার্যক্রমে আগ্রহী।
দায়িত্বশীল, পরিশ্রমী ও দলগতভাবে কাজ করতে আগ্রহী।
যোগাযোগ ও প্রচার-প্রচারণায় আগ্রহী ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।
অংশগ্রহণের শর্ত-
এটি একটি ৩০ দিন মেয়াদি স্বেচ্ছাসেবামূলক প্রকল্প বেতনভিত্তিক চাকরি নয়। নির্বাচিত স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও অংশগ্রহণের শর্তাবলি জানিয়ে দেওয়া হবে।
আবেদন ও যোগাযোগ-
রহমতিয়া কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট (RCTI)
ঠিকানা: আল-মক্কা শপিং সেন্টার (৪র্থ তলা), কলেজ রোড, বিবিরহাট, ফটিকছড়ি পৌরসভা, চট্টগ্রাম।
মোবাইল: ০১৮১৫১১৮৬৮৬, ০১৮৫৬৭২০২০২
আপনার উদ্যোগ, আপনার নেতৃত্ব—স্বেচ্ছাসেবার মাধ্যমে গড়ে তুলুন আগামীর সম্ভাবনা!