Mainia ICT Department

Mainia ICT Department Mainia ICT Department is an independent department of Mainia Manzil, which manages all types of digital activities of Mainia Manzil.

25/10/2026

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ইমাম, লক্ষ লক্ষ আশেকানদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আওলাদে রাসুল (ﷺ), নবী বংশের ৩১তম নূরানী আওলাদ, শাহ্জাদায়ে গাউছুল আযম সাইয়্যিদ ড. সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী (মাঃজিঃআ)।






25/10/2026
23/10/2026

মাইজভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে সকল মুসলিম উম্মাদের জানাই পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা ❤️🌺 জুম্মা মোবারক 🤲🏻

#জুম্মা_মোবারক
#মাইজভান্ডার_দরবার_শরীফ

23/10/2026

সকল মুসলিম উম্মাদের কে জানাই পবিত্র
জুম্মা মোবারকের শুভেচ্ছা ❤️🌺❤️

22/10/2026

বৈষম্যের প্রাচীর ভেঙে মানুষে মানুষে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় হোক। গড়ে উঠুক সাম্যের পৃথিবী।

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ইমাম, লক্ষ লক্ষ আশেকানদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আওলাদে রাসুল (ﷺ), নবী বংশের ৩১তম নূরানী আওলাদ, শাহ্জাদায়ে গাউছুল আযম সাইয়্যিদ ড. সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী (মাঃজিঃআ)।






22/10/2026

মাইজভান্ডার দরবার শরীফে মহান ২৯শে আশ্বিন গাউছুল আযম সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারী পবিত্র খোশরোজ শরীফে লাখো ভক্তে আশেকানদের অংশগ্রহনে আছরের নামায আদায়।

নাটোরের লালপুরে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন—​লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপু...
22/10/2026

নাটোরের লালপুরে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন—

​লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর বাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন উপলক্ষে আজিমুশশান মিলাদ, জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​গত ২১ অক্টোবর (বুধবার) লালপুর বাজারস্থ খলিফা গোলাম মোস্তফার বাসভবনে এই আধ্যাত্মিক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তির বার্তা এবং সুফিবাদী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া করা হয়।

​উদ্বোধনী বক্তব্য ও নসীহতে —
আওলাদে রাসুল (দঃ) শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারী বলেন—সুফিবাদ ও মাইজভান্ডারী দর্শন হলো মানবতা, শান্তি ও আত্মশুদ্ধির মূল চাবিকাঠি। সমাজে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি যুবসমাজকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করতে খাঁটি খোদাপ্রেম ও রাসুলপ্রেমের চর্চা বাড়াতে হবে। খানকা শরীফসমূহ জিকির ও সুফি দর্শনের আলো ছড়িয়ে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে।"

​​প্রধান অতিথির সমাপনী বাণী ও দোয়া—
​শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল-মাইজভান্ডারী বলেন—
"অভাব-অনটন ও মানসিক অস্থিরতায় জর্জরিত বর্তমান বিশ্বে আত্মার প্রশান্তি লাভের একমাত্র পথ হলো আল্লাহ ও তাঁর রাসুলের জিকির। এই খানকা শরীফ যেন এলাকার ধর্মপ্রাণ মানুষদের জন্য সুফিবাদী আদর্শের মিলনমেলা এবং আত্মশুদ্ধির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠে—এই কামনাই করি।"

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দঃ) শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারী (ম.জি.আ.)।
​
মাহফিলে প্রধান আলোচক হিসেবে মূল্যবান তকরির পেশ করেন মুফতী মাকসুদুর রহমান আল-মাইজভান্ডারী। এছাড়া মনোমুগ্ধকর শানে মোস্তফা (দঃ) ও মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন শায়ের মাওলানা মনছুর আলী মাইজভাণ্ডারী।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খলিফা জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম আল-মাইজভান্ডারী, খাদেম শরিফুল ইসলাম আল-মাইজভান্ডারী, খলিফা শাহ মুহাম্মদ মশিউর রহমান আল-মাইজভান্ডারী, খলিফা আব্দুল কাদের আল-মাইজভান্ডারী, মুহাম্মদ আজহারুল ইসলাম এবং মুহাম্মদ জামাল ভান্ডারী।

​এছাড়াও আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, মইনীয়া যুব ফোরামের সদস্য এবং এলাকার সর্বস্তরের ভক্ত-আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন।

​মাহফিল শেষে মিলাদ-কিয়াম ও জিকির পরিচালনা করা হয়।

মাহফিল শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন — মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পীর — শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (ম.জি.আ)।

মোনাজাত শেষে উপস্থিত সর্বস্তরের জনতার মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে—

Address

Fatikchari

Alerts

Be the first to know and let us send you an email when Mainia ICT Department posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share