13/03/2024
✅✅✅রোজা রাখার ৭ টি উপকারিতা✅✅✅
পবিত্র রমজান মাসে বিশ্বের মুসলমানরা শুরু করেন পবিত্র সিয়াম সাধনা। সারাদিন না খেয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য রোজা রাখেন তারা। আল্লাহর হুকুম পালনের সাথে সাথে এই রোজার রয়েছে অনেক কল্যাণকর দিক।
🌿🌿১. তারুণ্য ধরে রাখতে ভুমিকা রাখে🌿
রোজা মানবদেহের তারুণ্যকে ধরে রাখে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়।
#গবেষণার_ফলাফল- জাপানের চিকিৎসাবিজ্ঞানী ইয়োশিনোরি ওহশোমি অটোফেজি নিয়ে গবেষণা করে. মানুষ যদি সারাক্ষণ খাওয়ার মধ্যে থাকে, তখন অটোফেজি প্রক্রিয়া দমে থাকে। অন্যদিকে রোজা অবস্থায় অটোফেজি প্রক্রিয়া বেড়ে যায়।
: Autophagy in healthy aging and disease
🌿🌿২. শরীরের চর্বি কমায় রোজা🌿
রোজা মেটাবলিক সুইচ করে শরীরের চর্বি কমাতে সাহায্য করে। মানুষের শরীর পরিচালনার জন্য জ্বালানির প্রয়োজন হয়।
-মানুষ যখন রোজা রাখে তখন ১০-১২ ঘণ্টায় আগে থেকে জমিয়ে রাখা গ্লাইকজেন শেষ হয়ে আসে। তখন পরিচালনার জন্য শরীরকে আগ থেকে জমানো চর্বিতে হাত দিতে হয়। এই প্রক্রিয়ার নাম মেটাবলিক সুইচ।
#গবেষণার_ফলাফল- সম্প্রতি করা গবেষণায় দেখা গেছে এই প্রক্রিয়ার ফলে মানবদেহে বেশ কিছু উপকারিতার সম্ভাবনা আছে। যেমন হার্ট ভালো রাখা, পেটের চর্বি কমা, ব্লাডপ্রেসার কমা, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি।
: Flipping the Metabolic Switch: Understanding and Applying Health Benefits of Fasting
🌿🌿৩. পেটের স্বাস্থ্য ভালো হওয়া🌿
-মানবদেহের নাড়ি-ভুঁড়িতে অনেক জীবাণুর বসবাস, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাসহ আরো অনেকভাবে স্বাস্থ্যের উপকার করে। না খেয়ে থাকলে শরীরে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে।
: Fasting challenges human gut microbiome resilience and reduces Fusobacteriu
🌿🌿৪. রোজা ওজন কমাতে সাহায্য করে🌿
রমজান মাসে রোজা রাখার দ্বারা অনেকের ক্ষেত্রে ওজন কমতে দেখা গিয়েছে।
#গবেষণার_ফলাফল- বাংলাদেশসহ বিভিন্ন দেশের করা ৩৫টি গবেষণা একত্র করে দেখা গেছে রমজানের রোজার পর গড়ে এক থেকে দেড় কেজি ওজন কমে।
: Effects of ramadan and non-ramadan intermittent fasting on body composition: A systematic review and meta-analysis.
🌿🌿৫. রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে রোজা🌿
রক্তে সুগারের মাত্রা থেকে বোঝা যায় পরবর্তী সময়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কেমন। নির্ধারিত মাত্রার চেয়ে পরিমাণে বেশি সুগার থাকলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। এই ক্ষেত্রে রোজা রাখলে উপকারিতা পাওয়া যায়।
#গবেষণার_ফলাফল- ইন্দোনেশিয়ার গবেষকরা ২৮টি গবেষণা একত্র করে দেখেছেন, রমজানের রোজা রাখার ফলে ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে খানিকটা উন্নতি হয়েছে।
: Time restricted eating for the prevention of type 2 diabetes
🌿🌿৬. রোজা রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে🌿
রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রোজা উপকারী। মানুষের রক্তে এক ধরনের চর্বি থাকে, যাকে কোলেস্টেরল বলে।
#গবেষণার_ফলাফল- আরব আমিরাত, সৌদি আরব ও বাহরাইনের গবেষকরা ৯১টি গবেষণা একত্র করে দেখেছেন, রমজানের রোজায় রক্তে কোলেস্টেরল আগের তুলনায় ভালো নিয়ন্ত্রণে এসেছে। এর মধ্যে বাংলাদেশেরও তিনটি গবেষণা আছে।
: Effect of Ramadan Fasting on Total cholesterol (TC) Low density lipoprotein cholesterol (LDL-C) and High density lipoprotein cholesterol (HDL-C) in Healthy Adult Male
🌿🌿৭. ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে রোজা🌿
দেখা গেছে রমজানের রোজায় ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে উন্নতি আসে ওজন না কমলেও। ইফতার ও সাহরিতে বেশি বেশি ফলমূল খেলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করা আরো সহজ হবে।
#গবেষণার_ফলাফল- ২০১৯ সালে লন্ডনের পাঁচটি মসজিদে একটি গবেষণা হয়। গবেষণার নাম ‘লন্ডন রামাদানস স্টাডি’। রমজানের আগে-পরে ব্লাড প্রেসার মেপে দেখা যায় কোনো পরিবর্তন আছে কি না? সেখানে দেখা গেল সিস্টোলিক ব্লাড প্রেসার তথা ব্লাড প্রেসারের ওপরের সংখ্যাটা কমেছে সাত মিলিমিটার মার্কারি আর দ্বিতীয় সংখ্যাটি কমেছে তিন মিলিমিটার মার্কারি।
: Effect of Religious Fasting in Ramadan on Blood Pressure: Results From LORANS (London Ramadan Study) and a Meta Analysis
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ✅✅✅