S. K. Skill Development Academy

S. K. Skill Development Academy S.K. Skill Development Academy is a Computer and IT Training Institute.

Our Courses:
*Graphics Design
*Microsoft Office
*Web Design
*Web Development

We have well qualified trainer and Upgraded Computer Lab.

07/11/2024

এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশন নাই।

এরা বই পড়ে না, নিউজপেপার পড়ে না। আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা।

ans. প্রথম লাইনেই তো বলেছেন। তৈরী করেছি আমরা। দোষ তো বৃদ্ধগুলোর। ঢাকা শহরে উন্নয়নের নামে হকারস্ট‍্যান্ড - যেখানে বই পত্রিকা দুটোই পাওয়া যেতো - সেসব নষ্ট করেছিলেন কে? কোন স্থপতি ফুটপাথ ডিজাইন করেছিলেন বাস স্টপেজ এ যাত্রী ছাউনি দোকান ছাড়া বানিয়ে? নাম বের করেন।

এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না। বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে।

ans. কেন হাঁটবে? হাঁটার পরিবেশ রেখেছেন? বৃষ্টিতে ভেজার ছাদ কিংবা বাগান। হয় করেছেন কাপড় শুকানোর জায়গা। নয়তো বড় সাইজের কম‍্যুনিটি ঘর। ফ্ল‍্যাটবাড়ির ছাদ তালা মেরে চাবি নিয়ে রেখেছেন জমির আদি মালিক অথবা সমিতির গোদাপাল।

এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।

এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।

ans. আপনারা বুইড়া ঝান্ডুগুলো সরি বলেন? পায়ে পারা দিয়ে টকশো তে ঝগড়া করেন জাতির সামনে! একে অন‍্যকে সরি বলেন?

আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।

ans. আপনারা পাবলিক বাসে এই আচরণ পান কারণ নিজেরা চাকরিতে অবসরের পরে ফিরে এসে চেয়ার দখল করেন। এমপি মন্ত্রী হতে লাইন দেন। নিজেরা জায়গা ছাড়েন না। ছাড়া শেখাতেও পারেন নাই। একজন তো ষোলবছর বসে থেকে পলালো! বৃদ্ধ বাবা মাকে নিজের বাসায় একসাথে রাখেন। নিজের দুর্বল ভাই বোনকে ভালোবাসেন?

বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

ans.কারণ তাদের সামনে সত‍্যিকারের জ্ঞানীদের আনেন নাই। জ্ঞানী কি তারা জানে না। ইনফ্লুয়েন্সার - আর সাকিবাল দিয়ে নির্বাচন করেছেন। রিয়াজ ফেরদৌস দেখিয়ে রাজনীতি করেছেন। তাদের সামনে আইকন "মঠেল" আইডল কারা? সাকিবাল আর ইকবাল? সুমনের পেছনে পিয়া হাসলো। আর আপনারা তাকে নিয়ে ব‍্যস্ত করে দিলেন ইন্টারনেট! রাসেল ভাইপার গেলালেন।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

ans. কি করবে? ওই একটা জায়গাতে সে খানিকটা স্বাধীনতা পায়। ফেক একাউন্টের পর্দার পেছনে দাঁড়িয়ে আপনাদের গালি দেয়। এই গালাগাল শিখিয়েছেন সিপি গ‍্যাং আর বাঁশের কেল্লা বানিয়ে। ফিফোটেক ভাড়া করে ভাড়াটিয়া লোক দিয়ে প্রতিপক্ষকে সাইজ করেছেন। ইভ‍্যালি থেকে বিকাশ আর নগদ - সবারই ভাড়া করা সাইবার মিথ‍্যুকরা আছে।

এরা ফার্স্টফুডে আসক্ত।
এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নিদৃষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি।

ans. শব্দটা ফার্স্টফুড না। ফাস্টফুড। নিজেরাই এখনো ইংরেজি পারেন না। ওদের পাঠিয়েছেন ইংলিশ মিডিয়ামে। এরা তো বোঝে আপনি ইংরেজিও পারেন না ঠিকমতো। মাঠ আছে স্কুলে? ফিজিকাল এডুকেশনের স্হায়ী শিক্ষক?

এরা ইতিহাস পড়ে না। সাহিত্য বুঝে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না। সাদী, রুমি, হাফিজ ত বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না৷

ans. আবার বই? বই কেনে না। মোবাইল কার টাকায় কেনে? বুইড়ারা ডিজ‍্যুস খুলে তাদের মোবাইল দিয়েছে। তাদের " একস্ট্রা খাতির" কে দিয়েছিলো মোবাইল বেচার জন‍্য? দিয়েছিলো গ্রামীন ফোন! এটার বৃহৎ বাংলাদেশী অংশীদার যেন কার প্রতিষ্ঠান? সব স্কুলে পাঠাগার আছে? সার্কিট হাউজে টিস‍্যু আর সাবান দেন। সেখানে বই পড়ার একটি ঘর আছে? পত্রিকা দেন সকালে? মশার ওষুধ ঠিকই দেন।

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দু:সাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই। আবেগ নাই। সৎ সাহস নাই। এদের একটাই স্কিল- স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

ans. এরা নন স্কিলড কে বললো? এখন আউটসোর্সিং - ইন্টারনেটে পয়সা আয় করে কে? কারা ডলার আনে ফ্রিল‍্যান্সার হয়েছে? সরকার খেদানোর স্কিল তো নিজেরাই শিখেছে। আপনারা তো তেল এর শিশি নিয়ে ছিলেন মালিশরত।

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ।
কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা না বুঝে সিনিয়রিটি, না বুঝে জুনিয়িরিটি।

ans. এরা নতুন মূল‍্যবোধ শিখেছে। পয়সার মূল‍্য। কারণ এদের আপনারাই চুরি করে সম্পদ বানিয়ে সালমান আর এস আলম আর জাবেদ আর.... চোরের তালিকা শেষ হবে না -- এদের দেখিয়ে দেখিয়ে শিখিয়েছেন মূল‍্য কেবল টাকা আর ক্ষমতার। বড় বড় গাড়ী বাড়ী আপনারাই চিনিয়েছেন।

হে বৃদ্ধ ঝান্ডুস। এখনো তো ভালো হন নাই। ভালো হয়ে যান। স্নেহ ও সততা দুটোই নিম্নগামী। ভালো হলে আপনি - এরাও ভালো হবে।

Collected from : Habibur Rahman Milon. Answered by Abdun Noor Tushar

এস. কে. রেসিডেন্সিয়াল স্কুল-এর ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির লিফলেট।
28/10/2024

এস. কে. রেসিডেন্সিয়াল স্কুল-এর ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির লিফলেট।

ভর্তি চলছে তিন মাস ব্যাপি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে।কোর্সটিতে যা যা থাকছে: ✅ বেসিক কম্পিউটার নলেজ✅ কম্পিউটার অপার...
18/05/2023

ভর্তি চলছে তিন মাস ব্যাপি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে।

কোর্সটিতে যা যা থাকছে:
✅ বেসিক কম্পিউটার নলেজ
✅ কম্পিউটার অপারেটিং
✅ বাংলা ও ইংরেজি টাইপিং
✅ প্রেজেন্টেশন তৈরি
✅ সমস্ত অফিসিয়াল হিসাব-নিকাশ
✅ ইন্টারনেট

কোর্স শেষে রয়েছে সার্টিফিকেটের ব্যবস্থা।

যোগাযোগ: এস. কে. রেসিডেন্সিয়াল স্কুল, ভবেরচর, গজারিয়া, মুন্সিগঞ্জ।
মোবাইল: 01711-016439, 01642330302

ভর্তি চলছে তিন মাস ব্যাপি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে।কোর্সটিতে যা যা থাকছে: ✅ বেসিক কম্পিউটার নলেজ✅ কম্পিউটার অপার...
18/05/2023

ভর্তি চলছে তিন মাস ব্যাপি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে।

কোর্সটিতে যা যা থাকছে:
✅ বেসিক কম্পিউটার নলেজ
✅ কম্পিউটার অপারেটিং
✅ বাংলা ও ইংরেজি টাইপিং
✅ প্রেজেন্টেশন তৈরি
✅ সমস্ত অফিসিয়াল হিসাব-নিকাশ
✅ ইন্টারনেট

কোর্স শেষে রয়েছে সার্টিফিকেটের ব্যবস্থা।

যোগাযোগ: এস. কে. রেসিডেন্সিয়াল স্কুল, ভবেরচর, গজারিয়া, মুন্সিগঞ্জ।
মোবাইল: 01711-016439, 01642330302

সরকারি-বেসরকারি যেকোন চাকরিতে প্রথম পছন্দ কম্পিউটার চালানোয় পারদর্শীতা। চাকরির পরীক্ষা সহ বর্তমান যুগে টিকে থাকতে কম্পিউ...
16/05/2023

সরকারি-বেসরকারি যেকোন চাকরিতে প্রথম পছন্দ কম্পিউটার চালানোয় পারদর্শীতা।

চাকরির পরীক্ষা সহ বর্তমান যুগে টিকে থাকতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই।

প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে গজারিয়াতে এস. কে. স্কিল ডেভেলপমেন্ট একাডেমি নিয়ে এসেছে সবার জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা।

উন্নত ও আধুনিক মানের কম্পিউটার ল্যাব ও অভিজ্ঞ ইন্সট্রাক্টরের সহায়তায় আপনি হতে পারেন কম্পিউটারের বস!!!

ভর্তি চলছে তিন মাস ব্যাপি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে।

কোর্সটিতে যা যা থাকছে:
✅ বেসিক কম্পিউটার নলেজ
✅ কম্পিউটার অপারেটিং
✅ বাংলা ও ইংরেজি টাইপিং
✅ প্রেজেন্টেশন তৈরি
✅ সমস্ত অফিসিয়াল হিসাব-নিকাশ
✅ ইন্টারনেট

কোর্স শেষে রয়েছে সার্টিফিকেটের ব্যবস্থা।

যোগাযোগ: এস. কে. রেসিডেন্সিয়াল স্কুল, ভবেরচর, গজারিয়া, মুন্সিগঞ্জ।
মোবাইল: 01711-016439, 01642330302

বাংলাদেশের প্রচুর ফ্রিল্যান্সার আছে যারা শুধুমাত্র অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করছেন।ফ্রিল্যান্সিং শুরু করতে হলে প্রথম...
12/05/2023

বাংলাদেশের প্রচুর ফ্রিল্যান্সার আছে যারা শুধুমাত্র অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করছেন।

ফ্রিল্যান্সিং শুরু করতে হলে প্রথম আপনাকে জানতে হবে মার্কেটপ্লেস বিশেষ করে ফাইবার এ কোন ধরনের কাজের চাহিদা আছে।

বর্তমানে ফ্রিল্যান্সিং এ লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইত্যাদি ছাড়া আরো অনেক কিছু রয়েছে।

আপনি যেকোন একটি কাজ করে ঘরে বসেই অনলাইনে আয় করতে পারবেন।

তবে আপনাকে যে কাজটি খুব ভালো লাগে সেই কাজটি অবশ্যই বেছে নিতে হবে।

তারপর সে কাজটি ঠিক করে সময় নিয়ে ভালো মতো করে কাজটি শিখুন।

এরপর ফাইবারে খুব সুন্দর করে একটি গিগ তৈরি করুন।

এটি মূলত এক ধরনের সিভি।

আমরা চাকরি করতে হলে কোপানিতে যেমন সিভি ড্রপ করি। ফাইভারেও অনেকটা একই রকম।

এখানে আপনি যে কাজটি পারেন সেটা সুন্দর করে কি কি ফাইবারে দিগ তৈরি করুন।

আপনি যদি করতে না জানেন তাহলেও অন্য মানুষের দেখে হুবহু কপি না করে নিজের মতো করে লিখুন।

এটা দেখিয়ে আপনি কাজ পাবেন।

শুধু গিগ তৈরি করে বসে থাকলে হবে না।

আপনি সোশ্যাল মিডিয়ায বিশেষ করে লিংকডইন এবং টুইটার একাউন্ট করে মার্কেটিং করুন।

আপনি যে কাজ করেন সেই কাজগুলো মাঝে মাঝে সেগুলোতে শেয়ার করুন ষ।

যদি আপনি ফাইবার থেকে কারো কাজ আগে করে থাকলে সে কাজটিও আপনি দেখান।

এতে করে ক্লাইন্ট আপনাকে বিশ্বাস করবে এবং আপনাকে কাজ দিবে।

ভর্তি চলছে!
07/05/2023

ভর্তি চলছে!

মাইক্রোসফট অফিস ব্যাচের স্টুডেন্টদের এস. কে. স্কিল ডেভেলপমেন্ট একাডেমি কর্তৃক সার্টিফিকেট প্রদান।
30/03/2023

মাইক্রোসফট অফিস ব্যাচের স্টুডেন্টদের এস. কে. স্কিল ডেভেলপমেন্ট একাডেমি কর্তৃক সার্টিফিকেট প্রদান।

ভর্তি চলছে!প্রফেশনাল আইটি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্স।আমাদের কোর্সসমূহ:★বেসিক কম্পিউটার ও মাইক্রোসফট অফিস ★গ্রাফিক্স ডিজ...
21/03/2023

ভর্তি চলছে!
প্রফেশনাল আইটি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্স।

আমাদের কোর্সসমূহ:
★বেসিক কম্পিউটার ও মাইক্রোসফট অফিস
★গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং
★ওয়েব ডিজাইন ও ফ্রিল্যান্সিং
★ওয়েব ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং

যোগাযোগ: এস. কে. রেসিডেন্সিয়াল স্কুল, ভবেরচর, গজারিয়া, মুন্সিগঞ্জ।
মোবাইল: 01711-016439, 01642-330302

খোশ আমদেদর মাহে রমজান।সাহরি ও ইফতারের সময়সূচি। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ ছাড়ে ভর্তি চলছে।আমাদের কোর্সসমূহ:★বেসিক কম...
20/03/2023

খোশ আমদেদর মাহে রমজান।
সাহরি ও ইফতারের সময়সূচি।

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ ছাড়ে ভর্তি চলছে।
আমাদের কোর্সসমূহ:
★বেসিক কম্পিউটার ও মাইক্রোসফট অফিস
★গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং
★ওয়েব ডিজাইন ও ফ্রিল্যান্সিং
★ওয়েব ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং

যোগাযোগ: এস. কে. রেসিডেন্সিয়াল স্কুল, ভবেরচর, গজারিয়া, মুন্সিগঞ্জ।
মোবাইল: 01711-016439, 01642-330302

ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় সবচেয়ে আলোচিত একটি বিষয়।🔥ChatGPT কি?(১)সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI (Ar...
26/01/2023

ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় সবচেয়ে আলোচিত একটি বিষয়।🔥

ChatGPT কি?

(১)
সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI (Artificial Intelligence) language model যা কিনা ট্রেইন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেয়ার জন্যে। ভবিষ্যতে এই ChatGPT ইন্টারনেটের সাথে কানেক্টে করলে এবং আরো আপডেট করলে সেটা Google কেও টেক্কা দিতে পারেবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়।

কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে কোনো দক্ষ মানুষের কাছে পেতেন।

ধরুন, আপনি e-Mail লিখায় অদক্ষ। এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম এবং বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ChatGPT কে একটি ফরমাল মেইল লিখতে বললেন। এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে। বাকিটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর।

সোজা কথায় বলতে গেলে, আপনার মনে যা চায় তাই তাকে জিজ্ঞাসা করুন। এটা প্রায় নিখুঁতভাবে সব বলে দিতে পারছে। এটা দিয়ে Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা, ডিজাইন করা, কোডিং লিখা, গল্প লিখা, কবিতা লিখা, বিজ্ঞান, পরিসংখ্যান ইত্যাদি কাজে ব্যাবহার করা যায়। কঠিনসব বিষয়কে সহজবোধ্য করে উপস্থাপন করছে এই ChatGPT.

উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে বিশ্ব! এটি একদিকে জীবন সহজ করলেও বেকারত্ব সমস্যাকে প্রকটভাবে বাড়িয়ে দিতে পারে। তাই টিকে থাকতে দৌঁড়ের গতি বাড়ানো ছাড়া উপায় থাকছে না।

যারা গ্রাফিক্স ডিজাইনার, ওয়েবসাইট বিল্ডার, কোডিং মাস্টার, আর্টিকেল রাইটার আছেন। তাদের ভবিষ্যত অনেকটা হুমকি রয়েছে।

অবশ্য ChatGPT -এর ফ্রি ভার্সন ও থাকবে। কিন্তু ফ্রি ভার্সনে সবরকম সুবিধা পাওয়া যাবে না।

(২)
আবার এইদিকে, Google এর প্রধান নির্বাহী কর্মকর্তা Sundar Pichai এক টুইট বার্তায় জানিয়েছেন, শিঘ্রই ChatGPT এর মতো GoogleAI নিয়ে আসতেছে Google.

Address

S. K. Residential School
Gazaria
1510

Telephone

+8801642330302

Website

Alerts

Be the first to know and let us send you an email when S. K. Skill Development Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share