28/05/2023
কোন Marketplace দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করব?🤔
-------------------------------------------------
💻আমরা Freelancing শুরু করি Fiverr দিয়ে। এটা খারাপ না। কিন্তু কথা হলো আমরা এটাকে ট্রেন্ড হিসাবে গ্রহন করে ফেলছি। লাইক, শুরু করলেই Fiverr দিয়ে শুরু করতে হবে। আপওয়ার্ক এ পরে যাব।
😇এখন কথা হলো এই চিন্তাটাই আমাদেরকে অনেক পিছিয়ে দেয়। আমরা কোনো রকম একটা Fiverr একাউন্ট তৈরি করি। তার পরেই শুরু করি ভাই অর্ডার নাই এত মাস হয়ে গেল। আসলে ফইভার এ অর্ডার পাওয়াটা আমাদের উপরে ডিপেন্ড করে না এইটা ডিপেন্ড করে Fiverr এর উপরে। Fiverr কাকে Rank দিবে না দিবে সেটা ফাইবারের বিষয়। আমরা জাস্ট ট্রাই করতে পারি। বাকিটা Rank হলে বুঝা যাবে।
💪আসলে Actual কম্পিটিশন তো এখানে না,সেটা হলো Upwork এ। কারণ সেখানে Rank করার বিষয় নাই। Rank চলে যাওয়ার বিষয় নাই। শুধু বায়ার যে জব পোস্ট টা করেছে সেটাকে এনালাইসিস করে সুন্দর করে একটা প্রপোজাল পাঠালেই হচ্ছে। যদি রিপ্লে না আসে তাহলে ইজিলি বুঝতে পারবেন যে আমার স্কিল আরও Improve করতে হবে। আমাকে, স্কিল ছাড়া শুধু শুধু অর্ডার পাওয়ার আশায় বসে তাকতে হয় না। আর Upwork এ আমরা অর্ডার পাইনা এর প্রধান কারন হলো আমরা নিয়মিত প্রপোজাল পাঠাই না। বেশি না একটানা ১০০টা কানেক্ট খরচ করে দেখেন আপনি রিপ্লাই পাচ্ছেন কি না।
৪/৫ টা Upwork প্রজেক্ট কমপ্লিট করলে আর পিছনে তাকাতে হবে না।
🥲অন্য দিকে Fiverr এ আপনার ২০০ অর্ডার কমপ্লিট হলেও Rank যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে আছে একাউন্ট Rank করার আগেই Rank চলে যায়। Rank ৬/৭ মাস হয়ে গেলেও ফিরে আসে না। Rank নিয়ে চিন্তা করতে করতে অনেই এই সেক্টর ছেড়ে চলে যায়। শেষ হয়ে যায় Freelancing ক্যারিয়ার।
✌️So, আমি মনে করি আমদের Fiverr একাউন্ট খোলার আগে মিনিমাম ২/৩ টা মাস Upwork দিয়ে আসা উচিৎ। তাহলে নিজেকে নিজে একটা Stable অবস্থানে নিয়ে যেতে পারব। না হয় হতাশাময় ক্যারিয়ারের দিকে যাবে।
According to my experience✨
Jane Alom