SBD Tube

SBD Tube This is a Most Uncommon channel which provides Mysteries, Amazing, top 10, top 5 Types of Videos.

10/07/2023

বাস্তবতা হচ্ছে, মুসলিম প্রধান আজারবাইজানে হিজাব নিষিদ্ধ করার কোনো যৌক্তিকতা নেই। কারণ এটা ধর্মনিরপেক্ষতা ও মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের ওপর সরাসরি আঘাত। যেহেতু সংবিধানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সে কারণে সরকারের দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের প্রতি সম্মান দিয়ে চলা....

05/07/2023

মায়ানরা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে তাদের আরাধ্য দেবতা ভেবে পূজা করত। আর এই পূজার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল নরবলি দেওয়া। তারা তাদের আরাধ্য দেবতাদের খুশি করার জন্য নরবলি দিত। সোজা কথায় মানুষ কোরবানি দিত! আর এই বলি দেওয়া হতো তাদের নিজেদের গোষ্ঠীর কাউকে নয়, অন্য গোত্রের মানুষের। মায়ানদের অন্যতম গুরুত্বপূর্ণ শহর চিচেন ইতজা ছিল নরবলিরও অন্যতম প্রধান ক্ষেত্র। এই শহরে দুটি প্রধান প্রাকৃতিক জলাধার ছিল, ওগুলো থেকে পুরো শহরে খাওয়ার পানি সরবরাহ করা হতো।

03/07/2023

এল ডোরাডো হলো সেই মিথ নগরী, যা স্বর্ণ দিয়ে তৈরি বলে মনে করতো স্প্যানিশদের মতো অনেকেই। ষোড়শ শতকে এ নিয়ে উল্লেখযোগ্য কাজ হলো হুয়ান রড্রিগজ ফ্রেইলের লেখা ‘দ্য কনকোয়েস্ট অ্যান্ড ডিসকভারি অব দ্য নিউ কিংডম অব গ্রানাডা’....

30/06/2023

সুইজারল্যান্ডের অপরূপ সুন্দর গ্রাম গুলিতে বেশি মানুষ থাকে না। এই দেশে প্রায় ৮৫ শতাংশ মানুষ শহরে বাস করে। আর এই দেশের একাধিক শহর পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল নগরের মধ্যে শীর্ষে রয়েছে। পৃথিবীর শীর্ষ দশটি বসবাস যোগ্য শহরের তালিকায় সুইজারল্যান্ডের ই রয়েছে তিনটি শহর....

28/06/2023

এক হাজার ৮০ ফুট উচ্চতার এক বিলাসবহুল হোটেল, যেন শহর ছাড়িয়ে মাথা তুলেছে মেঘের রাজ্যে। পিরামিডের আদলে নান্দনিক ত্রিকোণ শেপ আর স্থাপত্যের অভিনবত্ব ভ্রমণপিপাসুদের স্বর্গ করে তুলেছে তাকে। ঝাঁ চকচকে আভিজাত্যে মোড়া এই হোটেলে রয়েছে অতিথিদের জন্য আধুনিক মানের সমস্তরকম সুযোগ-সুবিধা। এক কথায় পৃথিবীর যেকোনো দামি হোটেলের সঙ্গে পাল্লা দিতে পারে রিয়াংগং হোটেল।

26/06/2023

১৯৭৮ সালে আলেকজান্ডার অচেনবাচ নামের এক ব্যক্তি এখানে আসেন। তিনি নিজেকে সিল্যান্ডের প্রধানমন্ত্রী দাবি করে বসেন। বেটসের পুত্র মাইকেলকে তিনি জিম্মি করে রাখেন ৪ দিন। সেসময় মেজর বেটস কাজে সিল্যান্ডের বাইরে গিয়েছিলেন। মেজর এসে পাল্টা আক্রমণ করায় তারা পালিয়ে যায়। এরা সবাই ছিলেন জার্মানের নাগরিক.......

23/06/2023

পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ গরিব দেশ কোনটা জানেন?
পূর্ব আফ্রিকায় অবস্থিত স্থল বেষ্টিত ছোট্ট দেশ বুরুন্ডি। প্রতিবেশী দেশ রুয়ান্ডা, কঙ্গো, তাঞ্জানিয়া। পশ্চিমের কিছু অংশের সীমানায় রয়েছে টাঙ্গানিকা হ্রদ (পৃথিবীর দ্বিতীয় গভীরতম হ্রদ) দেশটির আয়তন খুবই কম মাত্র 27,834 বর্গকিমি। কিন্তু লোকসংখ্যা প্রায় 12 মিলিয়ন। ফলে জনঘনত্ব খুব বেশী, প্রতি বর্গকিমিতে .......

21/06/2023

তাজিকিস্তানে ২০০৯ সালে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়টি সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে তাজিকিস্তানকে আলাদা করে তুলেছে। তবে তাজিকিস্তানে অন্য যেকোনো ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ২০০৯ সালের তথ্যানুসারে দেশটির ৯৮ শতাংশ লোক মুসলমান। এদের মধ্যে ৯৫ শতাংশ সুন্নি এবং ৩ শতাংশ শিয়া মুসলমান। আর বাকি দুই শতাংশের মধ্যে.........

19/06/2023

ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগানটির নাম শুনে মনে হতে পারে এটি রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটি এমন নয়। মূলত এটি বিশাল আকার নিয়ে তৈরি ছাদ বাগানই ছিল এর কারণ। ঝুলন্ত বাগান নামটি আসলে এসেছে গ্রীক ইতিহাসবিদদের ব্যবহার করা শব্দ “ক্রিমাসটোস” থেকে যা শুধু ঝুলন্ত নয় বরং উদগত বা বের হয়ে..............

16/06/2023

লা রিনকোনাডায় মানুষ বছরজুড়েই বাস করে। কাগজে-কলমে ওটাকে শহরও বলা হয়। কিন্তু আদতে ওখানে শহরের কোনো সুযোগ-সুবিধার বালাই নেই। তার পরও মানুষ ওখানে গিয়ে বাস করে, তার কারণ—সোনার খনি। সোনার লোভে প্রায় প্রতিবছরই পেরুর বিভিন্ন অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসে এখানে। চোখে-মুখে ভাগ্য বদলে নেওয়ার স্বপ্ন এঁকে আনে। শেষ পর্যন্ত অবশ্য খুব বেশি মানুষ তাদের ভাগ্য বদলাতে পারে না। তবে তাদের জীবন বদলে যায় .......

14/06/2023

নরওয়ে বছরের আট মাস বরফের নিচে ঢাকা থাকে। বছরের দুই মাস এখানে সূর্য ওঠে না। নভেম্বরের ২১ তারিখ থেকে জানুয়ারির ২১ তারিখ পর্যন্ত সময়টাকে তাই ডার্ক পিরিয়ড বলা হয়। এই সময় আকাশে নর্দার্ন লাইট বা অরোরা বুরিয়াল দেখা যায়। আকাশে লাল, সবুজ রঙের আলোর খেলা। এই অরোরা দেখতে অনেক পর্যটক এই সময়ে এখানে আসেন। আর বছরের দুই মাস এখানে আবার সূর্য অস্ত যায় না। মে মাসের ২১ তারিখ থেকে জুলাইয়ের ২১ তারিখ। এই সময়টাকে বলা হয় মিডনাইট সানের সময়। প্রাকৃতিক এই ঘটনাটিকে হোয়াইট নাইট বা শ্বেতরাত্রি বলেও উল্লেখ করা হয়। একটানা সূর্যের আলো বিদ্যমান থাকে এবং রাতের অন্ধকারের পরিবর্তে আকাশে গোধূলির আলো ফুটে থাকে। সত্যি অদ্ভুত জায়গা..

Address

Bejpara, Jashore
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when SBD Tube posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share