Xanthic Business Point

Xanthic Business Point Xanthic Business Point doing all try of Outsourcing Work. We are Expert on DIgital Marketing, Digital Ads creation, Web design, and development,3D

https://youtu.be/DHnws_cNcLA
26/10/2021

https://youtu.be/DHnws_cNcLA

তিন প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত যশোরের আইটি উদ্যোক্তা আবু সাইদ চঞ্চল। তার ব্যবসায়ে অজ্ঞতাকে পুঁজি করে কোটি ট....

সারাদেশে ইন্টারনেট স্লো!!!!!!!রিজন:পটুয়াখালির কলাপাড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্ল...
09/08/2020

সারাদেশে ইন্টারনেট স্লো!!!!!!!

রিজন:

পটুয়াখালির কলাপাড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাইয়ে জটিলতা দেখা দেওয়ায় ইন্টারনেটে ধীরগতির সমস্যায় পড়েছেন গ্রাহকরা। রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) থেকে এ তথ্য জানানো হয়।

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন এই স্টেশনের মাধ্যমে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাবমেরিন কেবল থেকে সেকেন্ডে ১ হাজার ৫০০ গিগাবিট (জিবি) গতির ইন্টারনেট পায় বাংলাদেশ।

আজ দুপুরে পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছে। কেবল লাইনে মেরামতের কাজ চলছে। আজকের মধ্যে সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

Source-সময়ের কন্ঠস্বর।

Job Vacancy for Digital Marketing Executive (Walk-in-Interview With CV)
24/06/2020

Job Vacancy for Digital Marketing Executive (Walk-in-Interview With CV)

Last Date of Application : 22/06/2020
15/06/2020

Last Date of Application : 22/06/2020

28/05/2020

#কোভিড -১৯ প্রতিরোধ
#অফিস করা

অফিস খুলে যাচ্ছে, করোনা ও ডেঙ্গু, দুই রোগ এর কথা মাথায় রেখেই ব্যবস্থা নিতে হবে। প্রত্যেক এর নিজস্ব সচেতনতা সেই ক্ষেত্রে একান্ত প্রয়োজন।

# বাইরে যতক্ষণ থাকতে হবে সারাক্ষণই মাস্ক পরতে হবে। পকেটে ও ডেস্কে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। সার্জিক্যাল মাস্ক / না থাকলে পপলিন কাপড় এর দুই / তিন স্তর বিশিষ্ট মাস্ক বানিয়ে ব্যবহার করা যাবে।

# গন পরিবহন ব্যবহার করলে চুল ভালভাবে টুপি/ স্কার্ফ দিয়ে ঢেকে রাখতে হবে ও চওড়া সানগ্লাস / ঢাকা চশমা ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব যতটা সম্ভব বজায় রাখতে হবে। এজন্য কেউ ঘাড়ের উপর উঠে আসলে তাকে ভদ্রভাবে দূরত্ব বজায় রাখার কথা বলতে হবে।

# ফুলহাতা জামা, মোজা ও ঢাকা জুতা পরতে হবে যেহেতু ডেঙ্গু সিজন। আর খোলা অংশে মসকিউটো রিপিলেন্ট লাগাতে হবে যদি সম্ভব হয়।

# বাইরে থাকার সময় নাক, মুখ, চোখ হাত দিয়ে কোনভাবেই স্পর্শ করা যাবে না। মাস্কের সামনের অংশ হাত দিয়ে ধরা যাবে না।

# যদি মুখ স্পর্শ করতে হয় / খাবার খাওয়া / কোন কারণে মাস্ক খুলতে হয়, হাত প্রথমে সাবান দিয়ে ভাল করে ধুয়ে একটি পরিষ্কার টিস্যু পেপার বিছিয়ে মাস্ক কানের পিছন থেকে খুলে এতে রাখতে হবে। কখনো গলায় ঝুলিয়ে রাখা যাবে না। আবার সাবান দিয়ে হাত ধুয়ে মাস্কটি পরে ফেলতে হবে। মাস্ক এর ভিতরের অংশে কোন ভাবে হাত দেওয়া যাবে না।

# টি রুম / ক্যান্টিন / কোন ধরনের জমায়েত এ না যাওয়াই ভাল। যদি বাধ্য হয়ে যেতেও হয় যেন প্রত্যেক এর মাঝে অন্তত ৬ ফুট দূরত্ব বজায় থাকে সেটি লক্ষ্য রাখতে হবে। নিজের বাসা থেকে তৈরী করা খাবার ও পানির বোতল নিয়ে যাওয়া উচিত।

# স্মোকিং না করাই ভাল। আর যদি অভ্যাস নিতান্তই ত্যাগ করা সম্ভব না হয়, মোড়ের দোকানে দাঁড়িয়ে / কোন জমায়েত এ না গিয়ে লক ডাউন এ যেভাবে বাড়িতে ব্যবস্থা নিয়েছিলেন তাই করবেন। কর্মস্থলে স্মোকিং এর জন্য মাস্ক খুলে / সমবেত হয়ে নিজের ও সহকর্মীদের বিপদ ডেকে আনবেন না।

# অফিসে কারো সাথে মাস্ক খুলে কথা বলার দরকার নেই। মাস্ক পরা কোন বেয়াদবি নয়, বরং যার সাথে কথা বলছেন তার নিরাপত্তার জন্যও সেটা দরকার। কেউ মাস্ক ব্যবহার না করলে তাকে পরার অনুরোধ করতে হবে। এটা কোন বীরত্ব দেখানোর বিষয় নয়।

# অফিসের লিফট সুইচ / কলিং বেল / দরজার হাতল / কমন ডেস্কটপ / টয়লেট ইকুইপমেন্টস / চাবি/ মোবাইল / টাকা যেকোনো কিছু ধরার পর হাত হ্যান্ড স্যানিটাইজার এ মোছা / সাবান দিয়ে ধোয়া অভ্যাস এ পরিনত করতে হবে।
# বাসায় ফিরে কোনকিছু স্পর্শ না করে আগে বাইরের জুতা বাইরে সম্ভব হলে ব্লিচিং দ্রবণে ভিজিয়ে দিতে হবে। সাবান দিয়ে কনুই পর্যন্ত হাত ২০ সেকেন্ড ভালভাবে ধুতে হবে। আগের নিয়মে মাস্ক খুলতে হবে। যদি কাপড় এর মাস্ক হয় ধুয়ে ব্যবহার করা যাবে। আর সার্জিক্যাল মাস্ক হলে ফেলে দিতে হবে। যদি সার্জিক্যাল মাস্ক এর স্বল্পতা থাকে, ভেতরের অংশ কোনভাবে ভিজে না গিয়ে থাকলে একটি কাগজের ব্যাগে রেখে প্রতি ৪ দিন পরপর প্রতিটি মাস্ক ব্যবহার করা যাবে।

# এরপর বাইরের কাপড় গরম সাবান পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালভাবে ধুতে হবে এবং জীবানুনাশক সাবান ও শ্যাম্পু দিয়ে ভালভাবে গোসল করতে হবে।

# বাড়িতে অসুস্থ / বয়স্ক ব্যক্তি/ গর্ভবতী মায়ের সাথে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাড়ির কোন অংশে যেন পানি না জমে খেয়াল রাখতে হবে।

# নিজের জ্বর / সর্দি / কাশি / করোনার উপসর্গ মনে হলে অফিসে অবশ্যই জানাতে হবে / আইসোলেশন এ থাকতে হবে এবং লুকিয়ে না রেখে করোনার পরীক্ষা করে ফেলতে হবে। কারণ রোগ জানা না থাকলে পরবর্তীতে হঠাৎ জটিলতা হলে চিকিৎসা সেবা পেতে সমস্যা হতে পারে।

# বাড়িতে একটি এটাচড বাথরুম সহ কক্ষ নির্ধারিত রাখতে হবে যেখানে আইসোলেশন এ থাকা যাবে যেকোন সময়। প্রয়োজন এ যোগাযোগ এর নম্বর / হাসপাতালে কাউকে যেতে হলে কিভাবে ব্যবস্থাপনা হবে সেই বিষয়ে পারিবারিক আলোচনা করে ডিসিশন নিয়ে রাখতে হবে।

নিজ পরিবার এর সার্বিক নিরাপত্তার ব্যাপারে নিজেকেই সচেতন থাকতে হবে।

Inauguration Ceremony of SRDU Online Training.
19/05/2020

Inauguration Ceremony of SRDU Online Training.

05/05/2020

স্কিল্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইউনিট (এস আর ডি ইউ) এর অনলাইন প্রশিক্ষণের জন্য যারা নিবন্ধন করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।
আগামীকাল (৫ই মে ২০২০) থেকে অনলাইন ইন্টারভিউ শুরু হচ্ছে, কাকে কখন ইন্টারভিউ নেওয়া হবে তা তাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সাথে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

22/02/2020

জ্যানথিক বিজনেস পয়েন্টের ব্যাবস্থাপনা পরিচালক আবু সাঈদ চঞ্চল এর আব্বা আজ রাত আনুমানিক ২ টার সময় ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ সকালে ঝটিকা সফরে আমাদের অফিস পরিদর্শনেমাননীয় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী  #জুনায়েদ  #আহমেদ  #পলক
23/09/2019

আজ সকালে ঝটিকা সফরে আমাদের অফিস পরিদর্শনে
মাননীয় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী #জুনায়েদ #আহমেদ #পলক

আমাদের অফিস পরিদর্শনে এসেছিলেন মান্যবর হাই কমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলি দাস, ভারতীয় হাই কমিশন, হোসনে আরা বেগম এনডিসি ব...
28/08/2019

আমাদের অফিস পরিদর্শনে এসেছিলেন মান্যবর হাই কমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলি দাস, ভারতীয় হাই কমিশন, হোসনে আরা বেগম এনডিসি ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জনাব জুনাইদ আহমেদ পলক এমপি |

Address

Sheikh Hasina Software Technology Park
Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00

Telephone

+8801775555888

Alerts

Be the first to know and let us send you an email when Xanthic Business Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Xanthic Business Point:

Share