03/04/2024
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফোরামে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের একটি জীর্ণ ছবি ভেসে বেড়াতে দেখা গেছে। বলাবাহুল্য, ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং এডিটিং সফটওয়্যার ব্যবহার করে তৈরি। সকলের জ্ঞাতার্থে অতি সম্প্রতি তোলা আইটি পার্কের মনোরম ক্যাম্পাসের কিছু ছবি সংযুক্ত করা হলো।
উল্লেখ্য, দেশের তথ্যপ্রযুক্তি খাতের সুষ্ঠু বিকাশ ও এই খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১৭ সালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যাত্রা শুরু করে। আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পার্কটি এখন পর্যন্ত অন্তত ২ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। প্রশিক্ষণপ্রাপ্তদের অধিকাংশই নারী উদ্যোক্তা। এছাড়া সুপরিচিত অনলাইন গ্রোসারি শপ চালডাল, টেলিকম কোম্পানি গ্রামীনফোন, আইটি কোম্পানি আমরা টেকনোলজিস-এর মতো ৪১টি তথ্যপ্রযুক্তিভিত্তিক কোম্পানি বর্তমানে যশোরস্থ এই আইটি পার্ক থেকে তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।