PixelFly

PixelFly Server-side tracking made simple. Boost your conversion data accuracy.
(1)

Never miss a PixelFly renewal again 🎉bKash, Nagad and other Bangladeshi payment methods can't charge you automatically e...
22/10/2026

Never miss a PixelFly renewal again 🎉

bKash, Nagad and other Bangladeshi payment methods can't charge you automatically every month, so a forgotten renewal can stop your tracking. Now you can pay ahead with Add Funds.

Add money to your PixelFly account once. Your plan then renews from that balance by itself on its last day, so as long as your balance covers it, your tracking keeps running without a break.

✅ Pay online with bKash, Nagad, Rocket, Visa or Mastercard (through EPS), added instantly
✅ Or send money yourself by bKash, Nagad, Rocket or bank transfer, added once we confirm it (usually within a few hours)
✅ Add ৳500 to ৳500,000 at a time
✅ One balance renews all your plans, and you can turn auto-renew off for any plan anytime
✅ See your remaining credit in the top bar, and every taka in Credit History
✅ Unused balance is refundable on request (minus the transaction charge)

How: open your dashboard, click Add Funds, enter the amount and choose how to pay. That's it.

Learn more 👉 pixelfly.io/docs/account-balance

16/10/2026

আমাদের সার্ভার বা সিস্টেম নিয়ে আপনার কোনো সমস্যা মনে হলে জানাবেন প্লিজ। আমাদের সিস্টেমের ভুল ধরিয়ে দিলে উপযুক্ত সম্মানী, পুরস্কিত করা হবে 🤝

15/10/2026

আপনার WooCommerce সাইটে GTM4WP প্লাগইন থাকলে একবার চেক করে নিন। Android-এ Facebook আর Instagram অ্যাপ থেকে যে অর্ডারগুলো আসছে, সেগুলো হয়তো Meta বা GA4-এ যাচ্ছেই না।

আমাদের এক কাস্টমার বলছিলেন, সাইটে অর্ডার ঠিকই আসছে, কিন্তু Meta আর GA4-এ purchase দেখাচ্ছে অনেক কম। PixelFly-এর ইভেন্ট লগ খুলে বসলাম, কারণটাও পেয়ে গেলাম।

GTM4WP-এর 2.0.6-এর আগের ভার্সনগুলোতে একটা বাগ ছিল। Android ফোনে কেউ Facebook বা Instagram অ্যাপের ভেতর থেকে সাইট খুললে প্লাগইনটা চেকআউট আর পারচেজের ডেটা পেজে বসায়ই না। তাই begin_checkout আর purchase ইভেন্ট ফায়ার হয় না। ঝামেলা হলো, product view ঠিকঠাক আসে, তাই প্রথমে কিছু বোঝাই যায় না।

কারণটা ছোট। Android-এ এই দুই অ্যাপ প্রতিটা পেজের সাথে X-Requested-With নামে একটা হেডার পাঠায়। GTM4WP এটা দেখে ধরে নিয়েছিল এটা ব্যাকগ্রাউন্ড রিকোয়েস্ট, তাই অর্ডারের ডেটা আর যোগ করেনি। iPhone বা সাধারণ Chrome-এ এই সমস্যা হয় না।

যে স্টোরে এটা ধরা পড়ল, সেখানে মোট অর্ডারের ২৭% এসেছিল Android-এর Facebook আর Instagram অ্যাপ থেকে। এর একটাও Meta, GA4 বা Google Ads-এ পৌঁছায়নি। আপনার বিক্রির বড় অংশ যদি Facebook অ্যাড থেকে আসে, তাহলে হিসাবটা আরও খারাপ হতে পারে। অ্যাড অপ্টিমাইজ হচ্ছে অর্ধেক ডেটা দিয়ে, আর ROAS দেখাচ্ছে আসলের চেয়ে কম।

ঠিক করতে মিনিট দুয়েক লাগবে:
১. WordPress → Plugins থেকে GTM4WP আপডেট করে 2.0.6 বা নতুন ভার্সনে নিন
২. ক্যাশ ক্লিয়ার করুন (LiteSpeed Cache, WP Rocket বা Cloudflare, যেটা চালান)
৩. Android ফোনে Facebook অ্যাপ থেকে সাইট খুলে একটা টেস্ট অর্ডার দিন, তারপর PixelFly → Event Logs-এ purchase ইভেন্ট এল কিনা দেখুন

আমরা ধরলাম কীভাবে? PixelFly প্রতিটা ইভেন্টের লগ রাখে। ব্রাউজার ধরে লগগুলো আলাদা করতেই দেখা গেল, Android Facebook অ্যাপের কাস্টমাররা চেকআউট আর থ্যাংক-ইউ পেজ পর্যন্ত যাচ্ছেন, কিন্তু purchase ইভেন্ট একটাও নেই। আন্দাজ করতে হয়নি, লগেই সব দেখা যাচ্ছিল।

আরেকটা কথা। ব্রাউজার ট্র্যাকিংয়ে পুরোপুরি ভরসা করা যায় না। অ্যাড ব্লকার আছে, কেউ ট্যাব বন্ধ করে দেন, কেউ পেমেন্ট পেজ থেকে আর সাইটে ফেরেনই না। এজন্য PixelFly WordPress প্লাগইন (1.3.9 বা নতুন) প্রতিটা অর্ডার সরাসরি WooCommerce সার্ভার থেকেও পাঠায়। ব্রাউজার থেকে purchase চলে এলে সার্ভারের কপিটা বাদ পড়ে যায়, তাই একই অর্ডার দুবার গোনা হয় না।

এই ধরনের ট্র্যাকিং বাগ আর তার সমাধান এখন থেকে PixelFly Community-তে পোস্ট করব। ফ্রি অ্যাকাউন্ট খুলে প্রশ্ন করতে পারবেন, অন্যরা কী সমস্যায় পড়ছেন সেটাও দেখতে পারবেন:
https://pixelfly.io/community

এই বাগ নিয়ে আলোচনা:
https://pixelfly.io/community/t/gtm4wp-bug-android-facebook-instagram-purchases-not-tracked-fixed-in-2-0-6-1

স্ক্রিনশটসহ পুরো লেখা:
https://pixelfly.io/blog/gtm4wp-android-facebook-instagram-purchases-not-tracked

সূত্র:
GTM4WP changelog: https://gtm4wp.com/changelog
GitHub issue #477: https://github.com/duracelltomi/gtm4wp/issues/477

আপডেট দেওয়ার পর purchase কাউন্টে কোনো পরিবর্তন দেখলে কমেন্টে জানাবেন।

10/10/2026

কাস্টমার প্রোডাক্ট দেখছে, কিন্তু কিনছে না—সমস্যাটা কোথায়?

শুধু অর্ডারের সংখ্যা দেখলে উত্তর পাবেন না। অর্ডারের আগের ধাপগুলোতেও কী হচ্ছে, সেটা জানা দরকার।

PixelFly-এর Event Funnel-এ পেজ ভিজিট থেকে পারচেজ পর্যন্ত প্রতিটি ধাপের ইভেন্ট ডেটা একসঙ্গে দেখুন। প্রোডাক্ট দেখার তুলনায় কার্টে যোগ করার ইভেন্ট কম? তাহলে প্রোডাক্ট পেজ, অফার বা বাটন—কোন জায়গাগুলো যাচাই করা দরকার, তার একটা ধারণা পাবেন।

আন্দাজে পরিবর্তন আনার আগে, ডেটা দেখে বুঝুন কোথায় নজর দেওয়া দরকার। বিস্তারিত দেখুন ভিডিওতে।

আরও জানতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন:
+8801348064399

ওয়েবসাইটে Cusotmers আসছে, প্রোডাক্টও দেখছে। কিন্তু সেল আশানুরূপ হচ্ছে না। তাহলে কোথায় নজর দেবেন?শুধু কতগুলো অর্ডার হলো...
07/10/2026

ওয়েবসাইটে Cusotmers আসছে, প্রোডাক্টও দেখছে। কিন্তু সেল আশানুরূপ হচ্ছে না। তাহলে কোথায় নজর দেবেন?

শুধু কতগুলো অর্ডার হলো, সেটা দেখলে এই প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। কেনার আগের ধাপগুলোতেও কী হচ্ছে, সেটা দেখা দরকার।

PixelFly-এর Event Funnel-এ পেজ ভিউ থেকে প্রোডাক্ট দেখা, কার্টে যোগ করা, চেকআউট শুরু করা এবং পারচেজ সব ধাপের ইভেন্ট একসঙ্গে দেখতে পারবেন।

ধরুন, প্রোডাক্ট দেখার ইভেন্ট অনেক, কিন্তু কার্টে যোগ করার ইভেন্ট তুলনামূলক কম। তখন প্রোডাক্ট পেজ, দাম বা অফারটা আরেকবার যাচাই করে দেখতে পারেন।

আবার কোনো ধাপে অস্বাভাবিকভাবে বেশি ইভেন্ট দেখলে ট্র্যাকিং সেটআপটাও চেক করে নেওয়ার সুযোগ থাকছে।

এভাবে কোথায় একটু খেয়াল করা দরকার, সেটা বুঝতে সুবিধা হবে। আন্দাজে পরিবর্তন করার আগে হাতে থাকবে দেখার মতো ডেটা।

আপনার ওয়েবসাইটে কী হচ্ছে, আরও সহজে বুঝুন PixelFly-এর সঙ্গে।

বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করুন।

03/10/2026

আপনার Website-এ Sale বা Lead আসছে, কিন্তু Facebook ও Google Ads-এ সব Conversion দেখা যাচ্ছে না?

অসম্পূর্ণ Tracking Data আপনার Campaign Optimization-এ বাধা হয়ে দাঁড়াতে পারে। iOS Privacy Update, Ad Blocker এবং Browser Restriction-এর কারণে অনেক গুরুত্বপূর্ণ Event Ad Platform-এর কাছে ঠিকভাবে পৌঁছায় না।

এই Data Loss কমাতে সাহায্য করে PixelFly আমাদের Server-Side Tracking Solution।

PixelFly আপনার Website-এর Tracking Data প্রথমে Server-এ নিয়ে যায়, এরপর সেখান থেকে Facebook, Google ও TikTok-এর মতো Platform-এ আরও নির্ভরযোগ্যভাবে পাঠাতে সাহায্য করে।

ফলে Conversion Tracking উন্নত করা, Data Loss কমানো এবং Campaign Optimization-এর জন্য আরও ভালো Data দেওয়া সম্ভব হয়।

এই ভিডিওতে সহজভাবে জানুন PixelFly কী, কীভাবে কাজ করে এবং আপনার Business-এর জন্য Reliable Tracking কেন গুরুত্বপূর্ণ।

আপনার Website-এর Tracking আরও Reliable করতে চান? বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ দিন।

Page : PixelFly
Whatsapp : +8801348064399
Website : PixelFly.io

29/09/2026

আপনার Facebook Ads-এর খরচ দিন দিন বাড়ছে, কিন্তু একই Budget-এ Sale কমে যাচ্ছে?

সমস্যাটা শুধু Creative বা Targeting-এ নাও হতে পারে।

একটা বড় কারণ হতে পারে Cookie Lifetime।

ধরুন, রাহিম আজ আপনার Facebook Ad দেখে Website-এ এলো। Product দেখলো, কিন্তু কিনলো না।

৫ দিন পর আবার Website-এ ফিরে এসে Order করলো।

এখন প্রশ্ন হলো—

Facebook কি বুঝতে পারবে, এই Sale-টা সেই Ad থেকেই এসেছে?

এখানেই কাজ করে Cookie।

Cookie হলো Customer-এর Browser-এ থাকা ছোট্ট একটা পরিচয়, যেটার মাধ্যমে Facebook বুঝতে পারে এই Customer আগে আপনার Ad-এ Click করেছিল।

কিন্তু সমস্যা হচ্ছে...

Safari-এর মতো Browser-এ সাধারণ Pixel-এর Cookie অনেক ক্ষেত্রেই খুব দ্রুত Expire হয়ে যায়।

ফলে Customer কয়েকদিন পর ফিরে এসে Purchase করলে Facebook তাকে আগের Visitor হিসেবে ঠিকভাবে চিনতে নাও পারে।

এর ফল?

Ad থেকে Sale হলেও Facebook সঠিক Credit পায় না
Algorithm অসম্পূর্ণ Data দিয়ে Optimize করে
Retargeting Audience ছোট হয়ে যায়
একই Customer-কে আবার Acquire করতে টাকা খরচ হয়
ধীরে ধীরে Ads Cost বাড়তে থাকে

এই সমস্যার সমাধান PixelFly

PixelFly-এর Cookie Life Extension আপনার নিজের First-Party Domain ও Server-এর মাধ্যমে Cookie সেট করতে সাহায্য করে।

Cookie Lifetime বাড়তে পারে ৪০০ দিন পর্যন্ত
Cookie Keeper হারিয়ে যাওয়া Cookie পুনরুদ্ধারে সাহায্য করে
EMQ Enricher Email ও Phone Data ব্যবহার করে Facebook-এর Customer Matching আরও শক্তিশালী করে

তাই Customer ৫ দিন পর আসুক বা ১৫ দিন পর—

Facebook-এর কাছে Conversion Data আরও পরিষ্কার থাকে, Ad Attribution উন্নত হয় এবং Algorithm সঠিক Customer খুঁজতে আরও ভালোভাবে শিখতে পারে।

Better Data
Better Optimization
More Efficient Ad Spend

Mango Lover, Buraq Oil, Fit for Life, Shei Tech সহ ১,০০০+ Brand ইতিমধ্যে PixelFly-কে Trust করছে।

আপনার valuable Customer Data হারাতে দেবেন না।

আজই শুরু করুন PixelFly-এর সাথে।

PixelFly
01348-064399

20/09/2026

ধন্যবাদ Grameenphone আমাদের PixelFly এর সফলতাকে তুলে ধরার জন্য 💚

Thank you for using us, trusting us 🤝
10/09/2026

Thank you for using us, trusting us 🤝

নিজের VPS-এ sGTM হোস্ট করে Tracking করবেন, নাকি Stape বা PixelFly Mangaed sGTM Cloud ব্যাবহার করবেন? কিছু বাস্তবতা নিয়ে ...
01/09/2026

নিজের VPS-এ sGTM হোস্ট করে Tracking করবেন, নাকি Stape বা PixelFly Mangaed sGTM Cloud ব্যাবহার করবেন? কিছু বাস্তবতা নিয়ে আলোচনা করবো আমরা।

প্রথম কথা হচ্ছে এটার জন্য আপনার মিনিমাম VPS Server নিতে হবে । এবং মোটামুটি ভালো মানের বড় VPS নিতে হবে যেহেতু আপনার Website + sGTM চলবে । এতে ১৩০০-১৬০০ টাকার মত খরচ পরবে । নিজে VPS ম্যানেজ করলে মাসে ২০০-৩০০ টাকা বাঁচবে PixelFly এর মত Managed sGTM Cloud ব্যাবহার না করলে। কিন্তু এই হিসাবে শুধু সার্ভার বিলটাই ধরা হচ্ছে, আসল খরচ (সময়, রিস্ক, লস) এর চেয়ে অনেক বেশি। পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করবো আমরা :

১. আপটাইম ও ফেইলওভার
নিজের VPS-এ sGTM কন্টেইনার ডাউন হলে সব ট্র্যাকিং বন্ধ থাকবে যতক্ষণ না নিজে অ্যালার্ট পান আর রিস্টার্ট করেন। PixelFly এর মাল্টি-সার্ভার সেটআপে একটা সার্ভার ক্র্যাশ করলে অটোমেটিক্যালি আরেকটা আপ হয়ে যায় যাবে । ডাউনটাইম নিয়ে চিন্তা করতে হবে না। রাত ৩টায় নিজের সার্ভার ডাউন হলে সকালে ঘুম থেকে উঠে দেখবেন পুরো রাতের অর্ডার ডাটা মিসিং।

২. সিকিউরিটি
নিজের VPS মানে নিজেকেই OS প্যাচিং, ফায়ারওয়াল রুলস, SSH হার্ডেনিং, DDoS প্রোটেকশন, SSL রিনিউয়াল — সব ম্যানেজ করতে হবে। একটা মিসড আপডেট মানেই সার্ভার এক্সপ্লয়েটের ঝুঁকি, আর সেখানে আপনার কাস্টমারদের PII (ফোন নাম্বার, ইমেইল, অ্যাড্রেস) থাকে — একটা ব্রিচ হলে পুরো বিজনেসের রেপুটেশন রিস্কে পড়বে। PixelFly-তে এনক্রিপশন, ফায়ারওয়াল, নিয়মিত প্যাচিং সব ব্যাকএন্ড টিম মেইনটেইন করে, আপনাকে বাড়তি চিন্তা করতে হবে না।

৩. মেইনটেন্যান্স (বট ফিল্টার + কাস্টম লোডার)
বট ট্র্যাফিক প্যাটার্ন আর লোডার স্ক্রিপ্ট মেটা/গুগল/টিকটকের আপডেটের সাথে পাল্টায়, এটা ওয়ান-টাইম সেটআপ না, চলমান কাজ। নিজের VPS-এ প্রতিটা আপডেট নিজেকেই ট্র্যাক করে বসাতে হবে। আমাদের সার্ভারে এটা ব্যাকএন্ড থেকে কন্টিনিউয়াসলি মেইনটেইন হয়। Custom Loader না থাকলে Ads Blocker Protection কাজ করবে না।

৪. ব্যাকাপ ও ডাটা রিকভারি
সার্ভার করাপ্ট হলে বা ডিস্ক ফেইল করলে নিজের VPS-এ যদি নিয়মিত অটোমেটেড ব্যাকাপ সেটআপ না থাকে, তাহলে দিনের পর দিনের ইভেন্ট ডাটা, কনভার্সন হিস্ট্রি একদম হারিয়ে যাবে, কোনো রিকভারির উপায় নাই। PixelFly-তে রেগুলার ব্যাকাপ + রিডানডেন্সি বিল্ট-ইন, ডাটা লস প্র্যাকটিক্যালি হয় না।

৫. লো ট্র্যাফিকেও ফুল কস্ট
VPS ২৪/৭ চলে, ট্র্যাফিক থাকুক বা না থাকুক, ফুল খরচ গুনতে হবে (মিনিমাম ১৩০০-১৬০০ টাকা)। PixelFly-র মাল্টি-টেন্যান্ট আর্কিটেকচারে রিসোর্স শেয়ারিং হয়, তাই লো-ট্র্যাফিক স্টোরগুলোর জন্য মাসে ১৫,০০০ ইভেন্ট ফ্র ট্র্যাফিক অনুযায়ী পে করবেন, আইডল সার্ভারের জন্য না।

৬. EMQ Enricher, ডিডুপ, ফ্রড/COD ট্র্যাকিং
এগুলো নিজে বিল্ড করতে সপ্তাহের পর সপ্তাহ ডেভ টাইম লাগে, আর EMQ স্কোর ড্রপ করলে সমস্যা ডায়াগনোজ করাও সময়সাপেক্ষ। আমাদের প্যাকেজে এগুলো আগে থেকেই অপ্টিমাইজড, শুধু প্লাগ-ইন করে ইউজ করা যায়।

৭. সাপোর্ট
ডিডুপ ফেইল, CAPI রিজেক্ট, কনসেন্ট মোড ইস্যু কিছু ভুল হলে নিজের VPS-এ নিজেকেই ডিবাগ করতে হবে। PixelFly-তে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ + বাংলা সাপোর্ট থাকায় সেইম-ডে ফিক্স পাওয়া যায়।

VPS-এ ২০০-৩০০ টাকা বাঁচাতে গিয়ে আপনি আসলে ইঞ্জিনিয়ারিং টাইম, সিকিউরিটি রিস্ক, ডাটা লসের সম্ভাবনা আর রিলায়াবিলিটি রিস্ক সব একসাথে নিচ্ছেন। আর এই রিয়েল খরচ ওই সামান্য সেভিংসের চেয়ে বহুগুণ বেশি। PixelFly-র প্যাকেজ প্রাইসও Stape.io-র তুলনায় ৫০%+ কম — ঝামেলা আর চিন্তামুক্ত সল্যুশন চাইলে PixelFly ইউজ করুন।

© PixelFly

বিস্তারিত জানতে কল করুন 01779542054 বা ভিজিট করুন PixelFly io এর ওয়েবসাইটে ।

Address

997, Bashtola, Mollapara, Barandi, Jashore, Bangladesh
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when PixelFly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby computer & electronics services