10 Minute Program

10 Minute Program Next-Gen Micro-Learning Hub for Web Development, AI & Machine Learning in Bangladesh

10 Minute Program কি?

10 Minute Program একটি শিক্ষা প্রতিষ্ঠান বা ট্রেইনিং সেন্টার বা লার্নিং প্ল্যাটফর্ম। 10 Minute Program, Online এবং Offline-এ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। এটি একটি কোর্স ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। 10 Minute Program-এর শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের ওপর জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জনের পর আত্মবিশ্বাসের সাথে উন্নতির পথে এগিয়ে যেতে পারে। 10 Minute Program থেকে অর্জিত জ্ঞান, দক্

ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একজন শিক্ষাথী চাইলেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং বেকারত্ব দূরীকরণে নিজের অবদান রাখার পাশাপাশি দেশ ও জাতীর উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারবে।
10 Minute Program-এ শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা অর্জনের পাশাপাশি অর্জিত শিক্ষা বাস্তবে প্রয়োগের মাধ্যমে নিজেদের দক্ষ হিশেবে গড়ে তুলতে পারবে। 10 Minute Program শিক্ষার্থীদেরকে প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি অর্জিত জ্ঞান যাতে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে তার জন্য প্রস্তুত করে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের মজবুত ভিত্তি হিসেবে কাজ করে। ক্ষেত্র বিশেষে 10 Minute Program একটি পথ প্রদর্শক।

10 Minute Program কত সালে প্রতিষ্ঠিত হয়?:

10 Minute Program একাডেমি ২০২৩ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে, যার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করা। প্রতিষ্ঠালগ্ন থেকেই, এটি শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

10 Minute Program উদ্দেশ্য এবং লক্ষ্য:

10 Minute Program একাডেমির লক্ষ্য ও উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের উদীয়মান আইটি পেশাদার এবং সফল ফ্রিল্যান্সার তৈরিতে সহায়তা করা। আর এই উদ্দেশ্য কে কেন্দ্র করে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের জন্য এটি হাতে-কলমে প্রশিক্ষণ, প্রকল্পভিত্তিক শিক্ষা এবং ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলে। 10 Minute Program একাডেমির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করা, যেখানে তারা দক্ষতা, আত্মবিশ্বাস এবং পেশাদারিত্ব অর্জন করে নিজের পায়ে দাঁড়াতে পারবে। 10 Minute Program শিক্ষার্থীদের শুধু প্রযুক্তিগত জ্ঞানই প্রদান করে না; বরং তাদেরকে এমনভাবে গড়ে তোলে যাতে তারা স্বাধীনভাবে কাজ করে সফল ফ্রিল্যান্সার এবং দক্ষ আইটি পেশাদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

সমাজ উন্নয়নে 10 Minute Program-এর অবদান:

10 Minute Program একাডেমিটি প্রযুক্তি শিক্ষাকে কেবল দক্ষতা অর্জনের হাতিয়ার হিসেবে নয়, বরং সমাজের উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নত করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী। 10 Minute Program-এর বিভিন্ন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে, বেকারত্ব দূর করতে, এবং সমাজের প্রতি তাদের দায়িত্ববোধকে আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করছে।
10 Minute Program সমাজের উন্নয়নে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। 10 Minute Program এমন আইটি পেশাদার তৈরি করতে আগ্রহী যারা আধুনিক প্রযুক্তির জ্ঞানকে সেবামূলক কাজে ব্যবহার করে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে অবদান রাখতে সক্ষম হবে বলে আশা করে। 10 Minute Program-এর শিক্ষক, শিক্ষার্থী এবং 10 Minute Program থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পে নিজেদেরকে জড়িত রেখে সমাজে নতুন সম্ভাবনা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে।

বেকারত্ব দূরীকরণে 10 Minute Program-এর উদ্যোগ:

10 Minute Program তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম তরুনদের কে নতুন নতুন সম্ভাবনার সাথে পরিচয় করিয়ে দিতে ইচ্ছুক। মজার এবং গুরুত্বপুর্ণ ব্যাপার হচ্ছে উক্ত সম্ভাবনা কে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা সম্ভব।
ফ্রিল্যান্সিং এবং রিমোট জবের মাধ্যমে তারা বৈশ্বিক আইটি বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা তাদের স্বাবলম্বী করে তুলবে এবং দেশীয় অর্থনীতিতেও একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একাডেমির এই উদ্যোগটি শুধুমাত্র কর্মসংস্থান নয়, বরং স্বাধীনতা ও আত্মবিশ্বাসের পথে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে।

সমাজের প্রতি দায়বদ্ধতা:

একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে 10 Minute Program বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে তাদের দায়বদ্ধতা পালন করে চলেছে। সমাজের প্রতি প্রতিশ্রুতি পূরণের লক্ষে নিয়মিতভাবে প্রশিক্ষণ এবং প্রযুক্তি ভিত্তিক কর্মসূচির আয়োজন করেচলেছে, যা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকেও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে তুলবে।

10 Minute Program বিশ্বাস করে, প্রযুক্তি শিক্ষা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ শুধু নিজেকে নয়, বরং তার চারপাশের সমাজকে এগিয়ে নিতে পারবে। 10 Minute Program সমাজে একটি টেকসই, স্বাবলম্বী ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে সহায়ক ভূমিকা পালন করছে, যা সমাজের উন্নয়নের জন্য একটি অমূল্য সম্পদ হিসেবে কাজ করবে।

10 Minute Program-এর ভবিষ্যৎ পরিকল্পনা:
10 Minute Program একাডেমীর ভবিষ্যৎ পরিকল্পনা একটি স্পষ্ট ও উচ্চাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে গঠিত, যা শিক্ষার্থীদের জন্য সাফল্য, উদ্ভাবন এবং সমাজের প্রতি দায়িত্বশীলতার চেতনাকে সমর্থন করে।

কোর্সের সম্প্রসারণ:
10 Minute Program ভবিষ্যতে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটির মতো নতুন ও উদীয়মান প্রযুক্তি বিষয়ক কোর্স যুক্ত করার পরিকল্পনা করছে। এই কোর্সগুলো শিক্ষার্থীদের আধুনিক শিল্পের চাহিদা অনুযায়ী প্রস্তুত করবে এবং তাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে।

বিশ্বব্যাপী অংশীদারিত্ব
বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা সংস্থার সাথে অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে 10 Minute Program আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করতে আগ্রহী। এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের বৈশ্বিক মার্কেটে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের দক্ষতার স্বীকৃতি বাড়াবে।

অনলাইন শিক্ষার সম্প্রসারণ
বর্তমান ডিজিটাল যুগের প্রেক্ষাপটে, 10 Minute Program ভার্চুয়াল ক্লাস ও ওয়েবিনারের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা করছে। শিক্ষার্থীরা সহজেই ঘরে বসে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করতে পারবে, যা তাদের জন্য শিক্ষার প্রাপ্তি আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে।

সামাজিক প্রকল্প
10 Minute Program সমাজের উন্নয়নে প্রযুক্তি শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন সামাজিক প্রকল্প পরিচালনা করতে আগ্রহী। তরুণদের মধ্যে প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মশালা এবং প্রশিক্ষণ শিবিরের আয়োজন ককরতে আগ্রহী।

ইন্টার্নশিপ ও চাকরির ব্যবস্থা
শিক্ষার্থীদের জন্যচ ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সৃষ্টি করতে একাডেমীটি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করে যাচ্ছে। শিক্ষার্থীরা তাদের প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ পাবে, যা তাদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ।

ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের উন্নয়ন
10 Minute Program একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যেখানে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারবে এবং প্রকল্প ভিত্তিক কাজ পাবে। এটি তাদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াবে এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করবে।

10 Minute Program ভবিষ্যতে প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশের স্বপ্ন দেখে, যা শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস এবং সমাজের উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।

মায়ের ভাষার সম্মান রক্ষার্থে যাঁরা দিয়েছেন প্রাণ, তাঁদের স্মরণে আমাদের বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান একুশে ফেব্রুয়ারি ও আন...
21/02/2026

মায়ের ভাষার সম্মান রক্ষার্থে যাঁরা দিয়েছেন প্রাণ, তাঁদের স্মরণে আমাদের বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। 🤍

#২১শেফেব্রুয়ারি

🧡 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐅𝐚𝐭𝐡𝐞𝐫'𝐬 𝐃𝐚𝐲 🧡একজন বাবা যখন ওয়েব ডেভেলপার —🌐 এক হাতে কোডিং, আরেক হাতে সন্তানকে আগলে রাখা…💻👶এটাই আধুনিক পিতৃত্বে...
15/06/2025

🧡 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐅𝐚𝐭𝐡𝐞𝐫'𝐬 𝐃𝐚𝐲 🧡
একজন বাবা যখন ওয়েব ডেভেলপার —
🌐 এক হাতে কোডিং, আরেক হাতে সন্তানকে আগলে রাখা…
💻👶
এটাই আধুনিক পিতৃত্বের নিঃশব্দ নায়ক!

👨‍💻 বাবার কাঁধে ভর করেই গড়ে ওঠে স্বপ্নের ভবিষ্যৎ।
তারা দিনরাত পরিশ্রম করেন, দায়িত্বের ভার নিয়ে আমাদের জন্য এক নিরাপদ জগত তৈরির স্বপ্ন বুনে চলেন।

✨ Salute to every Super Dad — যারা কাজ আর পরিবারের মাঝে রাখেন নিখুঁত ভারসাম্য।
তোমাদের হাসিই আমাদের প্রেরণা।

🌙 Eid-Al-Adha Mubarak 🌙আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ!আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আবারও কুরবানি...
06/06/2025

🌙 Eid-Al-Adha Mubarak 🌙
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ!
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আবারও কুরবানির এই পবিত্র ঈদুল আযহার সুযোগ দান করেছেন।

🕋 এ উপলক্ষে,
10 Minute Program-এর পক্ষ থেকে
আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ।

আসুন, এই ঈদে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা গড়ে তুলি
একটি সুন্দর সমাজ, যেখানে আছে তাকওয়া, ত্যাগ ও ভালোবাসা।

🔸 আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করুন
🔸 ঈদের আনন্দ সবাই মিলে ভাগ করে নিই
🔸 গরিব ও অসহায়দের পাশে থাকি

✨ ঈদ মোবারক!
– 10 Minute Program

মা: একসাথে দায়িত্ব আর স্বপ্ন বোনার নাম।এক হাতে ল্যাপটপ, আরেক হাতে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন।তিনি শুধু একজন মা নন,...
11/05/2025

মা: একসাথে দায়িত্ব আর স্বপ্ন বোনার নাম।
এক হাতে ল্যাপটপ, আরেক হাতে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন।
তিনি শুধু একজন মা নন, একজন ওয়ার্কিং ওয়ারিয়র, একজন ডেডিকেটেড ফ্রিল্যান্সার।
নিজের স্বপ্ন আর সন্তানের ভবিষ্যৎ—দুটোকেই সামলাচ্ছেন হাসিমুখে।

মা দিবসে, এই অসম্ভবকে সম্ভব করে তোলা মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
তোমার মতো মায়েরাই সত্যিকার সুপারহিরো।

10 Minute Program এর পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।১ মে — মেহনতি মানুষের সংগ্রাম ও অধিক...
01/05/2025

10 Minute Program এর পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১ মে — মেহনতি মানুষের সংগ্রাম ও অধিকার আদায়ের প্রতীক।

এই দিনে আমরা শ্রদ্ধা জানাই সেইসব পরিশ্রমী মানুষদের, যাদের ঘাম ঝরে আমাদের সমাজ ও দেশ এগিয়ে চলে।
তাদের সম্মান রক্ষাই আমাদের নৈতিক দায়িত্ব।

আসুন, শুধু কথায় নয়—কাজের মাধ্যমে শ্রমিকের পাশে দাঁড়াই।
সমতার সমাজ গঠনে সবাই মিলে এগিয়ে যাই।

শ্রমিকের অধিকার মানেই উন্নত জাতি গঠনের ভিত্তি।



#শ্রমিক_দিবস

13/04/2025

শুভ নববর্ষ ১৪৩২!

নতুন সূর্যের আলোয় ভরে উঠুক তোমার প্রতিটি দিন।
পুরোনো গ্লানি ভুলে, নতুন আশা নিয়ে শুরু হোক জীবনের আরেকটি অধ্যায়।

10 Minute Program -এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
চলো, নতুন বছরে প্রতিদিন মাত্র ১০ মিনিট নিজেকে উন্নত করার সংকল্প করি!

নতুন বছর, নতুন তুমি। শুরু হোক 10 minute থেকে।

#নতুনবছরনতুনশুরু

ঈদ মোবারক!🌙❤️"10 Minute Program" পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা!এক মাস রোজা রাখার পর ঈদ আ...
30/03/2025

ঈদ মোবারক!🌙❤️

"10 Minute Program" পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা!

এক মাস রোজা রাখার পর ঈদ আমাদের জন্য আনন্দ, ভালোবাসা ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। আসুন, এই পবিত্র দিনে একে অপরের পাশে দাঁড়াই, ভালোবাসা ছড়িয়ে দেই, আর আনন্দ ভাগাভাগি করি।

❤️ ঈদ হোক খুশির, ঈদ হোক সম্প্রীতির! ❤️

োবারক

26/03/2025

স্বাধীনতা দিবস ২০২৫ 🇧🇩✨

স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনার সেই গৌরবময় দিন— ২৬ মার্চ! ১৯৭১ সালের এই দিনে বীর বাঙালি রক্তের বিনিময়ে স্বাধীনতার পথে যাত্রা শুরু করেছিল। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই প্রিয় বাংলাদেশ।

আজকের দিনটি শুধু উদযাপনের নয়, বরং আমাদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করার দিন। আসুন, আমরা সবাই মিলে শপথ নেই—এই স্বাধীনতাকে অর্থবহ করে তুলবো, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেবো।

10 Minute Program Academy-এর পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা!

"এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা—আমরা তোমাদের ভুলবো না!" ❤️

#স্বাধীনতা_দিবস

01/03/2025

🌙 পবিত্র রমজানের শুভেচ্ছা – 10 Minute Program-এর পক্ষ থেকে 🌙

আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান আমাদের মাঝে ফিরে এসেছে। এই মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাধ্যমে আরও ভালো মানুষ হয়ে ওঠার সুযোগ দেয়।

রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আসুন, প্রতিদিনের মাত্র ১০ মিনিট জ্ঞান অর্জন, আত্মউন্নয়ন ও ভালো কাজে ব্যয় করি। একটু একটু করে নিজেকে গড়ে তোলার এটাই সেরা সময়।

10 Minute Program-এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সকল ইবাদত ও নেক আমল কবুল করুন।

🤍 রমজান মোবারক!

#রমজান_মোবারক

Address

Harinakundu
Jhenida
7300

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00

Telephone

+8801735939436

Website

https://youtube.com/@10minuteprogram

Alerts

Be the first to know and let us send you an email when 10 Minute Program posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 10 Minute Program:

Share