AK Creation

AK Creation I'm a graphic designer, and I know how to create the perfect logo, brand identity, or Banner, And Also Digital Creator, Video Creator, Food blogger.
(10)

28/07/2026

Good Morning

৯০’র দশকের (90’s kids) গেম মনে পড়লে তো শৈশবই চোখের সামনে চলে আসে!
01/05/2026

৯০’র দশকের (90’s kids) গেম মনে পড়লে তো শৈশবই চোখের সামনে চলে আসে!

04/02/2026

আপনার ব্যবসাকে গড়ে তুলুন অনলাইন প্লার্টফর্মে আরও নিখুঁত এবং অথেনটিক ডিজাইনে ক্লাইন্টকে আকৃষ্ট করুন আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

"সুবরাইত বা শবে বরাত".....🧨🎇🧨আমাদের পুরান ঢাকার ঢাকাইয়া পোলা-মাইয়াগো..শবে বরাতের কিছু স্মৃতি। 😊😊😊সুবরাইত আইলেই ছোটোকালের...
03/02/2026

"সুবরাইত বা শবে বরাত".....🧨🎇🧨
আমাদের পুরান ঢাকার ঢাকাইয়া পোলা-মাইয়াগো..
শবে বরাতের কিছু স্মৃতি। 😊😊😊
সুবরাইত আইলেই ছোটোকালের ইয়াদগুলা ভাইসা আহে চোখের সামনে। আংগো সমে সুবরাইতের বহুত ঐতিহ্য আছিলো। সুবরাইতের রাইত মানেই অন্য দশটা রাইতের চে আলাদা একটা রাইত।

সুবরাইত আইলেই ছুটি, পড়া লেখা বন্, এর লেগা খুশির ভাগ বি ডাবল আছিলো। সন্ধা অইলেই লগের বাইত তে পেলা বাসুনে হেকসেহেক মজার খাওন আইতো। হালুয়া, চাইলের রুটি, টাপ্পু রুটি, পারাটা, ভুনা গোশ্, পোলাও, তেহারী আরো কত্তো কি। বাইত বি রানতো। খাওন লওন শেষ অইতে না অইতেই দোস্ত-বন্ধুরা সবতে দল বাইন্ধা হাজির হয়া পাঞ্জাবি পইরা বাইর অইতাম। ভ্যান-রেসকা ভাড়া কইরা ঢাকার হেক হেক মহল্লার বন্ধুগো লগে দেহা করবার যাইতাম।

পুরান ঢাকার হাই কোর্ট মাজার, সুত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষীবাজার, আজিমপুর, বংশাল, নাজিরাবাজার, মালিটোলা, কসাইটুলি, নারিন্দা, ধোলাইখাল,গেন্ডারিয়া, লালবাগ, হাজারীবাগ, রায় সাহেব বাজার সব জাগায় যাইতাম, কোনোটাই বাদ দিতাম না। বোম ফুটান নিষেধ অইলেও, মুরুব্বিরা খারাপ কইলেও ফুটাইতাম। যুক্তি দেহাইতাম, কইতাম, কেউ যিমুন নামাজ পড়োনের সমে ঘোমায়া না যায়, এর লেগা ফুটাই।🤣🤣🤣

সবচে ডেনজারাস কাম আছিলো এই বোম কিনোন। শাখারী বাজারতে কিন্না ছাপায়া বাইত আইনা রাখতাম। ছাপায়া আনোনের যে মজা আছিলো, মনে অইতো নিজেরে জেমস বন্ড নাইলে মাসুদ রানা।

স্টার্ট করতাম তারাবাত্তি দিয়া, অনেকটা গরিবের আতশ বাজির মতোন। বোম্ আছিলো সলতা বোম, যা ঐসমকা কিনতাম ২টেকা পিস। চকলেট বোম আছিলো ৫টেকা কইরা, বহুত জোরে আওজ অইতো। স্টেনগান বোম আছিলো একলগে ২০টা ফুটতো। লাঠি বোম কিনতাম ১টেকা পিস, হাতুড়ির রহম বাড়ি দিয়া ফুটাইতাম। আছিলো বেটারি বোম, ঝরনা, চড়কি, সাপ, মোররা আরো কত্তো কি...... সব মনে বি নাই। ছোটো ছোটো চিকুন মোমবাত্তি দিয়া সিড়ি, জিলানা সাজাইতাম, মাগার সাজাইতে সাজাইতে মোমবাত্তিই জ্বইলা শেষ অয়া গেতো। তারাবাত্তি জ্বলা শেষ অইলে তারটা ড্রেনে নাইলে গোসলখানার পানিত ফালাইলে, কি যে একটা ছুসসসসসস্ কইরা আওজ আইতো.... বহুত ভাল্লাগতো। প্রত্যেক সুবরাইতে আমার হাতে নাইলে পায়ে পুইড়া ঠোয়া পড়বোই, মানে কাম বাড়তোই।

যাউক গা সব ইতরামি বান্দরামি শেষ কইরা মজিদে আয়া নমাজ পইরা আল্লার কাছে মাফ চাইতাম। অহন তো এগিনি আর অহেই না, ঐদিন আর ফিরা আইবোনা।😢

সুবরাইতের রাইতে বোম ফুটান হয়তো ভুল আছিলো মাগার আমার কাছে ইয়াদ গুলা অহনবি কইলজায় ধাক্কা দেয়।

কই গেলো ঐ সব দিন?😢

আপনার ব্যবসা কে আরও প্রিমিয়াম ডিজাইন এ সাজাতে পাশে আছে
28/01/2026

আপনার ব্যবসা কে আরও প্রিমিয়াম ডিজাইন এ সাজাতে পাশে আছে

বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে একে ক্রিয়েশনের গভীর শোক প্রকাশ করছে।...
30/12/2025

বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে একে ক্রিয়েশনের গভীর শোক প্রকাশ করছে।
আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

Address

Kazipara

Telephone

+8801676833589

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK Creation:

Shortcuts

Share