29/06/2024
*** একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম পর্যায়ের আবেদনের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের শেষ সময় ২৯/০৬/২০২৪ ইং (শনিবার) রাত ৮:০০ টা পর্যন্ত। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে। *** নির্বাচন নিশ্চায়নের জন্য নিজ পোর্টালে লগ ইন করুন এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিশ্চায়নের ফি প্রদানপূর্বক নির্বাচন নিশ্চায়ন করুন। নির্বাচন ও নিশ্চায়ন সংক্রান্ত নির্দেশিকা (এই লিঙ্কে দেখুন)। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিশ্চায়ন ফি প্রদান করতে অসুবিধা হলে সরাসরি বিকাশের মাধ্যমে নিশ্চায়ন ফি প্রদান করে নিশ্চায়ন করতে পারবেন (এই লিঙ্কে দেখুন)। *** প্রথম পর্যায়ের আবেদন শেষে সর্বমোট ৭৩২৩ জন শিক্ষার্থী আবেদন করা সত্ত্বেও পেমেন্ট সম্পন্ন করেননি (এই লিঙ্কে দেখুন)। উল্লেখ্য যে এই বিষয়ে ওয়েবসাইটে বারংবার মেসেজ দেয়া হয় এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের SMS ও করা হয়। নিয়মানুযায়ী এই আবেদনগুলি বাতিল হবার কথা থাকলেও বিশেষ বিবেচনায় তাদেরকেও নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নেয়া হয়েছে। তবে তাদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তাদের অবশ্যই আগে আবেদন ফি পরিশোধ করে তবে নিশ্চায়ন করতে হবে। ***