15/10/2025
Sabiqun Nahar Sarah আপা আমি চুপ থাকতে চেয়েছি, আদনান ভাইও আমাকে কোন কিছু বলতে নিষেধ করেছে, তবে আমি আর চুপ থাকতে পারলাম না। আজকের এই স্ট্যাটাসের পরে যদি ভাই আমার সাথে সম্পর্ক রাখতে না চায় তাহলে সেটা একান্ত আদনান ভাইয়ের বিষয়। কিন্তু আপনি যেটা করেছেন সেটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। আপনি মিথ্যাকে সত্যের মতো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আপনি ব্যক্তি আদনানের চেয়ে উম্মাহর যে ক্ষতি করেছেন সেটা কখনো মাফের যোগ্য না। তাই আমি আজকে কথাগুলা বলব একজন উম্মাহ হয়ে, আদনান ভাইয়ের ছোট ভাই হয়ে নয়।
আপনি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম আমার বাসায় আসেন, আপনার জন্য আমার পরিবারের সদস্যরা ছিল সম্পূর্ণ অপরিচিত। মনে পড়ে সেই প্রথম দেখাতে আপনি আমার আম্মুকে কি বলেছিলেন? কথাগুলো আজকে সবার সামনে বলেই দেই, আপনি আমার আম্মুকে বলেছিলেন আন্টি আদনানের পরিবারের সবাই ছোটলোক, আদনান ভাইয়ের আম্মু অর্থাৎ আপনার শাশুড়ি এত এত কৃপন যে, পেয়াজও মেপে মেপে ব্যবহার করেন। আন্টি নির্লজ্জ বেহায়া, ছেলেকে চুষে খেয়ে ফেলছে, উনি একরোখা একজন মানুষ। আদনান ভাইয়ের বোন পর্দা করে না, সে জিন্সের প্যান্ট পড়ে, কিন্তু পরে যাচাই করে দেখলাম এটা আপনার মিথ্যাচার। বরং উনার বোন খাস পর্দা করে। আদনান ভাইয়ের প্রথম স্ত্রী দেখতে কুৎসিত, তার শরীর থেকে গন্ধ ওঠে, আর সন্তানেরা ফকিন্নির মত। এভেন রংপুরের একটা অনুষ্ঠানের ছবিও দেখিয়েছেন। আরও বলেছেন, আমি আদনানকে বলেছিলাম সে যেন তাদেরকে ছেড়ে দেই, কিন্তু আদনান সাহেব সাফ বলে দিয়েছে তিনি সেটা করতে পারবেন না। কি পরিমাণ নির্লজ্জ আপনি, যার সংসারে ঢুকছেন তাকেই চাটাই করতে চেয়েছেন। এরপর কি কি বলেছেন মনে পড়ে? আদনান ক্ষেত ছিল, তাকে আমি স্মার্ট বানিয়েছি। পোশাক-আশাকে রুচি আপনি এনে দিয়েছিলেন। আদনান ভাইয়ের একবার দাওয়াতি প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে,কিন্তু যাওয়ার জন্য টাকা ছিল না, তখন আপনি তাকে এক হাজার টাকা দিয়েছিলেন সেটাও আমার মাকে বুঝিয়েছেন! ছি: ছি: তার কিছুই ছিল না, আমি ঢাকাতে তাকে আমার ওয়ারিশ সূত্রে পাওয়া বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছি। আরও কি কি বলেছেন মনে আছে? আমাকে আদনান কখনোই কিছুই দেই নাই, শুধু একবার আট হাজার টাকার পোশাক গিফট দিয়েছে সেটা আমি জুতা বক্সের উপরে রেখেছি এখনো ছুয়ে দেখেনি।
সেইম আমার স্ত্রীর সাথে যখন প্রথম আপনার দেখা হয়, তখন তাকেও অনেক কিছু বুঝিয়েছেন, আপনি আগামীতে আর মা হতে পারবেন না, আদনান ভাই আপনাকে ভুলভাল বুঝিয়ে সার্জারির মাধ্যমে আপনার মা হওয়ার সকল সক্ষমতাকে নষ্ট করে দিয়েছে। আপনার বাবা সূত্রে পাওয়া ছয় তলা বাসা আদনান ভাই আপনার অংশ ভুলভাল বুঝিয়ে বিক্রি করে তার মা বোন এবং প্রথম স্ত্রীকে নিয়ে খেয়ে ফেলেছে, এক টাকার হিসাব ও তিনি দেননি। নিজের স্বামীর নামে তো বলেছেন বলেছেন, নিজের মৃত বাবাকেও ছাড়েননি, বলেছেন সে জায়গা জায়গায় মাদ্রাসা মসজিদ করেছে, বিয়ে করেছে আর আপনার মাকে কষ্ট দিয়েছে। অথচ আপনি আমার স্ত্রীকে এটা বলেননি যে, আপনার আগে দুইটা সংসার ছিল। বলেছেন একটা সংসার ছিল, বাচ্চাদের কথাও লুকিয়েছেন। এবং আপনি এটাও বলেননি যে আপনার প্রথম ঘরের সন্তানদের সাথে মা হিসেবে কোন ধরনের যোগাযোগ নাই, মায়া মমতাও নেই। কিন্তু ঠিকই স্বামীর গীবত সেকায়েতের লম্বা ফিরিস্তি টেনেছেন।
এবার আসি আমার সামনে যা ঘটেছে, আপনি কি পরিমান হিপোক্রেট সেটা জাতি জানুক, আপনি মাতৃত্তের বয়ান দেন বোনদের মাঝে বোনদের বোঝান মায়ের কি কি কর্তব্য। কিন্তু আপনি নিজের ব্যক্তিগত লাইফে আপনার দুই সন্তানকে রেখেছেন মা ও বোনের কাছে তাও টাকার বিনিময়ে প্রতি সন্তানের জন্য বিশ হাজার টাকা করে প্রতি মাসে। আপনি সাবিকুন নাহার সারাহ প্রেস কনফারেন্সে আসেন চশমা দিয়ে পরিপূর্ণ পর্দা করে, অথচ যখন ঘুরতে বের হন চোখকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে ঢং ঢং করে ঘুরেন। হাদিসের ভাষায় বলা হয়েছে যে মহিলা সুগন্ধ ব্যবহার করে ঘর থেকে বের হয়, এবং পরপুরুষ তার শরীরের গন্ধ পায় তাকে ব***** বলা হয়েছে, আপনি পারলে অস্বীকার করেন, আপনি সুগন্ধি ব্যবহার করে বের হন না। ক্লাস নেওয়ার সময় ঠিক মেয়েদের সামনে হাতমোজা পড়ে থাকেন, কিন্তু যখন ঘুরতে বের হন হাত মোজা পা মোজার বালাই থাকেনা। হাই হিল পরেন। নিয়মিত স্পষ্ট হারামে জড়িত থেকে নিজেকে উস্তাজা পরিচয় দিতে আপনার লজ্জা লাগে না? আর বোরকার কথা তো নাই বললাম, কারুকার্য করা পাতলা বোরকা পড়ে ঘুরে বেড়ান আমাদের উস্তাজা। আমার সামনে বেশ কয়েকবার আদনান ভাই এসব বিষয়ে ঝগড়া ও দিয়েছেন। কিন্তু উস্তাজা ফতুয়া নিয়ে হাজির থাকতেন।
আপনি এসব কি জন্য করছেন সেটাও আমার কাছে স্পষ্ট। আদনান ভাই গত চার বছর ধরে আপনাকে হজম করছে, আদনান ভাই কক্সবাজার আসলে আপনি আমাকে আচমকা মেসেজ করে বলেন, তুমি কি তোমার ভাইকে বিয়ে করাতে চাচ্ছো? বিয়ে করাবা ওকে? বিভিন্নভাবে অদ্ভুত পরিস্থিতিতে ফেলতেন! হ্যাঁ আদনান ভাই সুলাসা করতে চেয়েছেন। সুলাসার জন্য পাত্রী খুজতে বলেছেন এমন অনেক ভাই আছেন। যদি জিনা করতে চাইতেন তাহলে উনি কেনই বা সুলাসার জন্য পাত্রী খুজতে বলতেন? আর কি কারনে করতে চেয়েছেন সেটা বলবেন না? আপনার দেওয়া মানসিক যন্ত্রণার কারণে। রংপুরে যেতে বাধা দিতেন, পুরা মাসের ২৫ দিন আটকে রেখে মাত্র পাঁচ দিনের জন্য রংপুর পাঠাতেন, এ ৫ দিনেও শান্তি দিতেন না লাগাতার কলের উপর কল করে মানসিক প্রেসার দিতেন। রংপুরে গেলে যেতে দিতেন এক কাপড়ে। ভাইয়ের আম্মু, প্রথম স্ত্রী এবং তার সন্তানদের নামে যাচ্ছেতাই ব্যবহার করতেন। ঠিক এই কারণে ভাই প্রশান্তির খুজে সুলাসা করতে চেয়েছেন। আপনার কৃত হওয়া আজাব থেকে বাঁচতে সুলাসা করতে চেয়েছে। ২০২৩ সালে ডিসেম্বরে ভাই কক্সবাজার একটা প্রোগ্রাম করতে আসলে আপনি একা মাহরাম ছাড়া ছোট দুইটা দুধের বাচ্চা ফেলে ফ্লাইটে চড়ে কক্সবাজার চলে আসেন। পরে প্রোগ্রাম রেখে আপনাকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়ে আমার বাসা অব্দি পৌঁছে দিতে হয়। এরকম আপনার আরো শত শত ঘটনা আছে যেটা সারারাত লিখলেও শেষ হবে না।
আমাদের অন্যান্য অনেক ভাই বোন আপনার বিষয়ে অনেক কিছুই আমাকে বলেছেন, এই বিষয়গুলো আরও মারাত্মক। শোনা কথার উপরে জোর দিয়ে আমি আপনাকে দোষী সাব্যস্ত করব না এবং এখানে উদ্ধৃতি হিসেবেও টানবো না। যেটা আপনি করেছেন আদনান ভাইকে। আপনি কখনোই সমাধানের পথ খোঁজেননি, বরং সেলিব্রেটি হওয়ার জন্যই এত কাহিনি। সমাধানের যদি পথ খুঁজতেন তাহলে আদনান ভাইয়ের মুরুব্বী অভিভাবক আছেন আলেম-ওলামা আছেন তাদের কাছে এসব বিষয়ে পেশ করতেন। কিন্তু আপনি করবেন না কারণ আদনান ভাইয়ের তো এমন কোন ইস্যুই নেই। কিন্তু আপনি বেছে নিয়েছেন আপনার মতোই নোংরা একটা প্ল্যাটফর্মকে। তবে আমার দেওয়া সব অভিযোগের খন্ডন করবেন যদি আপনার গাটস থাকে! আর যদি এইসব বিষয় মিথ্যা দাবি করেন তাহলে প্রকাশ্যে মুবাহালা করবেন, আমিও মুবাহালা করব। দেখি আপনার গাটস্ কত!
লেখা Tamim Mohammad Reza