11/10/2026
Cake And Cooks
হাটি হাটি পা পা করতে করতে আমার ছোট একটা প্রচেষ্টা সফলতার সাথে দুই বছরে পা দিয়ে দিল।
বেকিং লাইফে আসার আগে কখনো আমি চুলোতেও কেক ট্রাই করে দেখি নাই,সেই আমার কেক এত এত মানুষ খাচ্ছে এত এত প্রশংসা পাচ্ছি এটা আমার জন্য স্বপ্ন থেকে কম না।।
এই দুই বছরে আমি হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়েছি,এত এত প্রশংসা পেয়েছি যা বলে শেষ করতে পারবো না
সব থেকে আশ্চর্যজনক বিষয় এক দুইটা বাদে আমার এই দুই বছরে কোন নেগেটিভ রিভিউ আসে নাই,বেকার হিসেবে এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।।
লাভ দুই টাকা কম হলেও আমি সবসময় চেষ্টা করেছি আপনাদের বেস্ট কোয়ালিটি দেওয়ার রিজনেবল দামে যেন সবাই ভাল কোয়ালিটির কেক টেস্ট করতে পারে।
ইনশাল্লাহ যতদিন এই বেকিং লাইফে থাকবো তত দিন আমি আমার কোয়ালিটি ধরে রাখবো,,, আপনাদের এই দুই বছরে যেমন সাপোর্ট পেয়েছি আশা করি সামনেও পাব।।
আমার এই ছোট্ট একটা পেইজে কখন সকাল থেকে রাত হয় কাজ করতে করতে আমি টের পাইনা আলহামদুলিল্লাহ।
সামনে ইনশাল্লাহ আরো বেশ কিছু আইটেম আসতেছে আমাদের পেজে।।
সবাই আমাদের পেইজে একটিভ থেকেন আমাদের সাপোর্ট কইরেন।।
আপনাদের মোনাজাতে আমাকে রেখেন।।