ITech

ITech As a premier education training center, we will provide you with the training you need to succeed in

আপনি যখন ‘Accept All Cookies’ চাপেন… তখন আসলে কী হারাচ্ছেন জানেন? আপনার সার্চ, আপনার লোকেশন, এমনকি আপনার অভ্যাস—সবকিছু জ...
29/03/2026

আপনি যখন ‘Accept All Cookies’ চাপেন… তখন আসলে কী হারাচ্ছেন জানেন? আপনার সার্চ, আপনার লোকেশন, এমনকি আপনার অভ্যাস—সবকিছু জমা হচ্ছে! একটা ক্লিকেই আপনি নিজেকে expose করে দিচ্ছেন!
প্রতিদিন ব্রাউজার খুললেই যে "Accept Cookies" পপ-আপ আসে, আমরা তো না পড়েই ওটাতে ক্লিক করে দিই। কিন্তু এই একটা ক্লিকের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে ৫০০ বিলিয়ন ডলারের এক বিশাল ইন্ডাস্ট্রি!
আমরাও ভাবি, ধুর! কে পড়বে এসব? ঝটপট 'Accept' দিয়ে দিই। কিন্তু এই সাধারণ একটা টেক্সট ফাইল কীভাবে আমাদের ডিজিটাল জীবনের প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করছে, সেটা জানলে আপনি অবাক হবেন!
🎯 ১৯৯৪ সালে নেটস্কেপের ইঞ্জিনিয়ার লু মন্টুলি যখন কুকি আবিষ্কার করেন, তার উদ্দেশ্য ছিল খুবই ইনোসেন্ট। তখন ওয়েবসাইটগুলোর কোনো 'মেমোরি' ছিল না। আপনি শপিং কার্টে কিছু রাখলেন, কিন্তু পরের পেজে গেলেই ওয়েবসাইট ভুলে যেত আপনি কে! এই মেমোরি ফিরিয়ে আনতেই জন্ম নিল কুকিজ। লু তখন ভাবতেও পারেননি যে তার এই ছোট্ট কোড একদিন ইন্টারনেটের সবচেয়ে বড় নজরদারি যন্ত্রে পরিণত হবে ⚠️
👉 কুকি দুই রকমের হয়। ফার্স্ট-পার্টি কুকি বেশ কাজের; এটা আপনার লগইন ডিটেইলস বা সেটিংস মনে রাখে। সমস্যাটা হচ্ছে থার্ড-পার্টি কুকি নিয়ে।
ফার্স্ট পার্টি কুকিজ না থাকলে আপনাকে ফেসবুক রিফ্রেশ করলেই বারবার লগইন করতে হতো, অথবা ইনবক্স একটু পরপর আপনার লগইন থাকা ভুলে যেতো। কি বিরক্তিকর ব্যাপার তাই না?
কিন্তু একটা সাইটে এডস থাকে, তারা আপনার ব্রাউজারে যে কুকিজ গুলো ইনজেক্ট করে দেয় সেগুলোকে থার্ড পার্টি কুকিজ বলা হয়। আর এগুলোর সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে আপনাকে ট্র্যাক করা। সাইটের এডমিনের এই কুকিজ গুলোর উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এরপরে আপনি যে সাইটেই যাবেন এই কুকিজ গুলোর মাধ্যমে এডস কোম্পানি আপনাকে ফলো করতে থাকে। আর বহুকাল ধরে এই জিনিস টা ইউজারদের মতামত না নিয়ে গোপনেই করে আসছিলো।
🌀 Thanks To ইউরোপিয়ান ইউনিয়ন। যাদের জন্য অ্যাপেল তাদের ফোনে USB টাইপ সি দিতে বাধ্য হয়েছিল। ঠিক সেভাবেই ইউরোপের GDPR আইনের কারণে এখন কোম্পানিগুলো অনুমতি নিতে বাধ্য। এর ফলেই প্রত্যেকটা সাইটে কুকিজ একসেপ্ট বা ক্যান্সেল করার পপআপ ম্যসেজ আসে।
⚠️ কিন্তু এখানেও তারা চালাকি করে। দেখবেন, 'Accept All' বাটনটা বড় আর সবুজ থাকে, কিন্তু 'Reject' করতে গেলে আপনাকে তিন-চারটা মেনুর ভেতরে ঢুকে কসরত করতে হয়। একে বলে ডার্ক প্যাটার্ন। আমরা বিরক্ত হয়ে ওই সবুজ বাটনেই চাপ দিই!
⭕ থার্ড পার্টি কুকিজ ব্যবহার করে ইন্টারনেটে যে এডস টার্গেটিং মডেল তৈরি করেছিল, DoubleClick কোম্পানিটি পরে গুগল কিনে ফেলে। আর রাতারাতি গুগলের যাতে দুনিয়ার সব মানুষের ইন্টারেস্টের ইনফো চলে যায়।
দিন বদল হয়, ইউরোপিয়ান ইউনিয়ন টাইট দেয়, ফায়ারফক্স আর ব্রেভ ব্রাউজার সরাসরি থার্ড পার্টি কুকিজ গুলো ব্লক করতে শুরু করে। এগুলো দেখে গুগল ও ভণ্ডামি করে ক্রোমে থার্ড পার্টি কুকিজ বন্ধের স্যান্ডবক্স চালু করে।
কিন্তু গুগলের আসলে কুকিজ দিয়ে ট্র্যাকিং আর দরকার ই নাই 😂 অলরেডি তাদের ইকোসিস্টেম ই যথেষ্ট যে কাউকে ট্র্যাক করতে। আপনি ইউটিউব ব্যবহার করছেন, ম্যাপ, জিমেইল, গুগল সার্চ — আপনার সবকিছুই গুগল অলরেডি জানে। কুকিজ ট্র্যাকিং দরকার ই নাই।
এদিকে ফেসবুক তাদের পিক্সেল ট্র্যাকিং দিয়ে ফেসবুকের বাইরে থেকে আপনার ইন্টারেস্ট ট্র্যাকিং করে। দারাজে গিয়ে জুতা সার্চ করলে ফেসবুলেও জুতার এডস পেছনে লেগে যায়!
‼️ তবে কুকিজ ট্র্যাকিং এখন পুরাতন জিনিস। সবাই ফিঙ্গারপ্রিন্ট ট্র্যাকিং আর দিকে চলে যাচ্ছে। আর কুকিজ এর মত আপনি এটাকে বন্ধ বা ব্লক করতে পারবেন না। যখন কোনো সাইটে প্রবেশ করেন ঐ সাইট আপনার ব্রাউজার ভার্সন, আপনার ডিসপ্লে সাইজ, আপনার নেটওয়ার্ক আইপি, আপনার সিস্টেম ফন্ট, ব্রাউজারে ইন্সটল থাকা এক্সটেনশন, আপনার সিস্টেমের টাইম জোন — ইত্যাদি মিলিয়ে ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে। আর আপনি যখন কোথাও লগইন করেন, তখন তো অটোমেটিক আপনাকে চিনে ফেলে। ফিঙ্গারপ্রিন্ট তৈরি কুকিজ থেকেও অনেক বেশি মারাত্মক। ফিঙ্গারপ্রিন্ট তৈরি মাধ্যমে আপনার সব ডিভাইস সহ আপনাকে একটা প্রোফাইলে ফিট করা সম্ভব।
যাইহোক, পোস্ট অনেক বড় হয়ে গেলো ‼️ মুদ্যা কথা হলো, ফ্রি ইন্টারনেটের বিনিময়ে আমরা আসলে নিজেদের ব্যক্তিগত তথ্য বিলিয়ে দিচ্ছি। লু মন্টুলি চেয়েছিলেন শুধু একটা শপিং কার্ট ঠিক করতে, কিন্তু দিনশেষে আমরা সবাই এখন এই বিশাল ডাটা-বাজারের একেকটা পণ্য। ​
❤️ এই পোস্ট থেকে নতুন কিছু শিখলে ফলো করতে ভুলবেন না!

20/03/2026
06/04/2025

গ্লো*বাল স্ট্রা*ইক এর সাথে একাত্মতা প্রকাশ করে,
৭ এপ্রিল আমাদের সকল অফলাইন এবং অনলাইন
ক্লাস বন্ধ থাকবে।

আল্লাহ তায়ালা আমাদের আমল সমূহ কবুল করুন
11/04/2024

আল্লাহ তায়ালা আমাদের আমল সমূহ কবুল করুন

03/10/2023
31/08/2023
31/07/2023

সকল ট্রেডে জুলাই -ডিসেম্বর সেশনের ভর্তি ও ফরম ফিলাপ চলছে। কারিগরি শিক্ষা নিলে বেকার সমস্যা সমাধান মিলে। তাই অবসরে বসে না থেকে কারিগরি প্রশিক্ষন নিন।

আই-টেক কম্পিউটার ইনস্টিটিউট, কুষ্টিয়া ০১৮৭০৭০৭০১৭-১৮
31/07/2023

আই-টেক কম্পিউটার ইনস্টিটিউট, কুষ্টিয়া
০১৮৭০৭০৭০১৭-১৮

Address

Kataikhana Mor
Kushtia
7000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801870707017

Website

Alerts

Be the first to know and let us send you an email when ITech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ITech:

Share