Computer & Android Expert

Computer & Android Expert কম্পিউটার এবং এন্ড্রয়েড এর নতুন নতুন ?

এন্ড্রয়েড ফোনের র্যাম বাড়ানোর উপায় জেনে নিন:-ফোন স্মার্ট হলেই তো হল না। প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে। মুহূর্তে পুরনো ...
20/12/2015

এন্ড্রয়েড ফোনের র্যাম বাড়ানোর উপায় জেনে নিন:-

ফোন স্মার্ট হলেই তো হল না। প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে। মুহূর্তে পুরনো হয়ে যাচ্ছে আপনার স্মার্টফোন। স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ ফিচার হল RAM। স্মার্টফোনে RAM কম হওয়া মানে হাইডেফিনেশন কোনও গেম বা অ্যাপ ইনস্টল করা কঠিন। করলেও চালাতে গেলেই ফোন হ্যাং হয়ে যায়। এরকম হলেই নতুন স্মার্টফোন কেনার দরকার নেই। RAM বাড়ানো যায় সহজেই।
কী ভাবে? RAM বাড়ানোরও বেশ কিছু অ্যাপ আছে। তবে আপনার ডিভাইসটি রুটেড হতে হবে। প্রয়োজন, একটি ক্লাস ৮ বা ১০ মাইক্রো এসডি কার্ড। অ্যাপ লাগবে, Busy Box installer App, RAM Expander। এই RAM Expander বা simple root swap-- দু'টি অ্যাপ ব্যবহার করেই RAM বাড়ানো যায়।
কী ভাবে RAM Expander দিয়ে RAM বাড়াবেন?
প্রথমে অ্যাপটি চালু করুন। এক্ষেত্রে মেমরি কার্ডে নির্দিষ্ট অংশ RAM হিসেবে ব্যবহার করার জন্য SWAP করে নিতে হবে। এর জন্য RAM Expander-এ Swap ফাইলের ইন্ডিকেটরকে ডান বা বামে সরিয়ে কাঙ্খিত SWAP ফাইলের সাইজ করে নিতে হবে। এখানে যা সাইজ দেবেন, তাই কিন্তু আপনার বাড়তি RAM। যেমন, আপনার ফোনের RAM যদি ৫১২Mb হয়, তাহলে ৫১২Mb থেকে ১GB পর্যন্ত RAM বাড়ানো যাবে। মেমরি কার্ড যদি ৪ জিবি-র হয়, তাহলে সর্বোচ্চ ৫১২Mb বাড়াতে পারবেন। সিলেক্ট করে Swap active এনাবেল করুন।
Swappiness লেখাটির উপর টাচ করলে একটি বক্স আসবে। তাতে ০ থেকে ১০০-র মধ্যে যে কোনও সংখ্যা লিখতে পারেন। এক্ষেত্রের সংখ্যা যত বাড়াবেন, মেমরি কার্ডের RAM তত বেশি ব্যবহার হবে। ৫০ দেওয়াই ভালো। বেশি দিলে কার্ড ক্র্যাশ করার ভয় থাকে। এরপর MinfreeKB-S ক্লিক করে ১ থেকে ১০০ যা ইচ্ছে সংখ্যা দিন। সব শেষে Notify icon, Autorun-সব সব ঘরে টিক দিয়ে দিন। Swap Active লেখায় টিক দিলে Swap File Creat করা শুরু হবে। অপেক্ষা করুন।
Creat হয়ে গেলেই কাজ শেষ। টোটাল RAM দেখিয়ে দেবে।
সূত্র: এই সময়

03/06/2015

স্মার্টফোন যেমন হাতের মুঠোয় গোটা
বিশ্বকে নিমেষের মধ্যে এনে দেয়। ঠিক
তেমনই খানিক বাদেই ফোনের চার্জও
নিমেষের মধ্যে ফোন থেকে হাওয়া। তার
উপর গেমস খেলার নেশা থাকলে তো কথাই
নেই। ফোনের সঙ্গে সঙ্গে চার্জরও সঙ্গে
নিয়ে ঘুরতে হবে। কখন কোথায় চার্জ শেষ
হয়ে আপনার স্মার্টফোন চূড়ান্ত আনস্মার্ট
হয়ে যায় কিছুই বলা যায় না। এবার সে সমস্যা
থেকে মুক্তি মিলতে চলেছে। গেমস খেলে
ফোন রাখার পর দেখবেন নিজে থেকেই
চার্জ আবার ফিরে আসছে। ম্যাজিক নয়,
খাঁটি বিজ্ঞান। সম্প্রতি একদল মার্কিন
বৈজ্ঞানিক এমন এক প্রযুক্তি আবিস্কার
করেছেন, যা রেডিও ফ্রিকুয়েন্সিকে
বিদ্যুতে পরিনত করেছে ফলে এমন সমস্ত
ডিভাইস যা রেডিও ফ্রিকুয়েন্সি ধরতে
পারে, এই প্রযুক্তি ব্যবহার করে তা সবই
চার্জ করা সম্ভব হবে। টেক ক্রাঞ্চের
রিপোর্ট অনুযায়ী, প্রযুক্তিটি একটি কেস বা
কভারের মতো। যেটা ফোনের সিগনাল
খুঁজতে খরচ হওয়া ৯০ শতাংশ চার্জ পুনরায়
আপনার মোবাইলে পাঠিয়ে দেয়। যার ফলে
মোবাইল আপনা আপনি চার্জ হতে পারে।
আমেরিকার নিকোলা ল্যাবস এবং ওহাইও
স্টেট ইনিভার্সিটির যৌথ উদ্যেগে আগামী
এক বছরের মধ্যেই এই প্রযুক্তি বাজারে
আসবে বলে মনে করা হচ্ছে। শুধু মোবাইলের
ক্ষেত্রেই নয়, এই প্রযু্ক্তি ব্যবহার করে
এম্বেডেড সেন্সর এবং বিভিন্ন মেডিক্যাল
যন্ত্রপাতিও চার্জ করার কাজে ব্যবহার করা
যেতে পারে।

সূত্রঃ ইন্টারনেট।

26/05/2015

বাংলাদেশের সকল সিমের ইউএসএসডি
কোডঃ-

# Grameen_Phone
Balance Check : *566 #
Show SIM Number : *2 #
Package Check : *111*7*2 #
Minute Check : *566*24 # , *566*20 #
SMS Check : *566*2 #
MMS Check : *566*14 #
Data (MB) Check : *566*10 # , *567 #
Call Me Back : *123*Number #
Net Setting Request : *111*6*2 #
Miss Call Alert (On) : type START MCA & Send
to 6222
Miss Call Alert (Off) : Type STOP MCA & Send to
6222
# Banglalink
Balance Check : *124 #
Show SIM Number : *511 #
Package Check : *125 #
Minute Check : *124*2 #
SMS Check : *124*3 #
MMS Check : *124*2 #
Data (MB) Check : *124*5 # , *222*3 #
Call Me Back : *126*Number #
Net Setting Request : Type ALL & Sent to 3343
Miss Call Alert (On) : Type START & Send to 622
Miss Call Alert (Off) : Type STOP & Send to 622
# Robi
Balance Check : *222 #
Show SIM Number : *140*2*4 #
Package Check : *140*14 #
Minute Check : *222*3 #
SMS Check : *222*11 #
MMS Check : *222*13 #
Data (MB) Check : *222*81 # , 8444*88 #
Net Setting Request : *140*7 #
Miss Call Alert (On) : Type ON & Send to 8272
Miss Call Alert (Off) : Type OFF & Send to 8272
# Airtel
Balance Check : *778 #
Show SIM Number : *121*6*3 #
Package Check : *121*8 #
Minute Check : *778*5 # or *778*8 #
SMS Check : *778*2 #
MMS Check : *222*13 #
Data (MB) Check : *778*39 # or *778*4 #
Call Me Back : *121*5 #
Net Setting Request : *140*7 #
Miss Call Alert (On) : *121*3*4 #
# Teletalk
Balance Check : *152 #
Show SIM Number : Type “Tar” & send to 222
Package Check : unknown
Minute Check : *152 #
SMS Check : *152 #
MMS Check : *152 #
Data (MB) Check : *152 #
Net Setting Request : Type SET & Send to 738
Miss Call Alert (On) : Type REG & Send to 2455
Miss Call Alert (Off) : Type CAN & Send to 245

সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে আপনার
টাইমলাইনে রাখুন।

২১শে এপ্রিল থেকে Free Facebook !!!হ্যা, ঠিক-ই শুনেছেন।এখন থেকে আপনারা ফ্রি ফেসবুক ইউজকরতে পারবেন। আর এই সুবিধাটি আপনারাপ...
06/04/2015

২১শে এপ্রিল থেকে Free Facebook !!!

হ্যা, ঠিক-ই শুনেছেন।

এখন থেকে আপনারা ফ্রি ফেসবুক ইউজ
করতে পারবেন। আর এই সুবিধাটি আপনারা
পাবেন আগামী ২১শে এপ্রিল থেকে।
Internet.org এর অধীনে বাংলাদেশের
ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

আর এই ফ্রি সেবার মধ্যে আপনারা যে
সকল সুবিধা পাচ্ছেন তা হলো:
** ফ্রি ফেসবুক
** ফ্রি Wikipedia
** জাতীয় তথ্য সম্বলিত website

এছাড়া আরো বেশ কিছু web site এই
প্রক্রিয়ার অধীনে আসবে ধীরে
ধীরে।

ফেসবুক এবং তথ্য প্রযুক্তি বিভাগ ইতি মধ্যে-
ই বাংলাদেশের মোবাইল সেবাদানকারী
প্রতিষ্ঠান গুলোর সাথে যোগাযোগ
করেছে এবং সবাই খুব-ই আগ্রহী এই
প্রকল্পের সাথে যুক্ত হতে পেরে।
প্রথমে ঢাকা শহর, এবং পরে পর্যায় ক্রমে
সকল বিভাগীয় শহরেই এই সুবিধা চালু হবে।
আর পুরো দেশে এই প্রক্রিয়া চালু হতে
প্রায় ১ বছরের মত সময় লাগতে পারে।

শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ দিন।

11/03/2015

Shutdown Your PC in Just 1 Sec....Try It→

আজ আমি আপনাদের ১ ক্লিক এ
পিসি শাটডাউন করানো শিখাবো।
আমরা যারা উইন্ডোস ৮, ৮.১ ব্যবহার
করি বিশেষ করে ৮ এর ক্ষেএে শাটডাউন
করার জন্য ৩ থেকে ৪ টা ক্লিক দিতে হয়।
অনেক সময় বিরক্ত লাগে তাই আপনাদের জন্য
ছোট একটি শর্টকার্ট কোড
আমি আপনাদেরকে দিব যেটা মাধ্যমে ১
ক্লিক এ পিসি শাটডাউন করতে পারবেন।
১। প্রথমে ডেক্সটপে মাউস এর রাইট বাটন
চেপে নিউ শর্টকার্ট এ কিল্ক দেন
২। এবার এই কোডটুকু কপি করুন অথবা লিখুন
shutdown /s /t 0
তারপর নেক্সট করে ফিনিস করে দিন।
৩। ব্যাস কাজ শেষ। ডেক্সটপে যে শর্টকাট
এসেছে এটাই হচ্ছে ১ কিল্ক শাটডাউন । কোড
টার শেষে টি এর পড়ে আমি ০ দিয়েছি তার
মানে ০ সেকেন্ডের ভিতরে শাটডাউন
হবে,এভাবে ১ দিলে ১ সেকেন্ড পর । শর্টকাট
টির প্রপারট্রিক্স এ গিয়ে আইকন পরিবর্তন
করে শাটডাউন এর আইকন দিতে পারেন।

13/02/2015

স্লো এন্ড্রোয়েডকে ফাস্ট করার
উপায় সমুহ !!
৫ টি কার্যকর
পদ্ধতি নিয়ে যা আপনার এন্ড্রয়েড
এর গতি বাড়াবে

* যে সব অ্যাপ আপনি ব্যবহার করছেন
না তা মুছে ফেলাই ভাল ।

* মোবাইলের স্টোরেজ পরিষ্কার
রাখুন।
অপ্রয়োজনীয় সব ইমেজ, সাউন্ড
ক্লিপ, জিপ ফাইল
ইত্যাদি মুছে ফেলতে পারেন।

* Clean master cach ডেটা পরিষ্কার
রাখুন কেননা এগুল শুধু জায়গাই নস্ট
করে না বরং বিভিন্ন অ্যাপ এর
অদ্ভুত আচরণের কারন হয়ে দাঁড়ায়।

* আপনার এসডি কার্ড এর
দিকে খেয়াল রাখুন;
আপনি যদি স্লো এসডি কার্ড
ব্যবহার করেন
তবে এটি আপনার
ডিভাইসকে স্লো করে দিবে।
একটি সহজ উপায় হল আপনার
এসডি কার্ডের সব ডেটার
কপি কম্পিউটারে রেখে এসডি
কার্ড
মোবাইলে নিয়ে ফরম্যাট দিবেন।
এতে আশা করা যায় এসডি কার্ডের
গতি কিছুটা হলেও বাড়বে।

* যদি উপরে উল্লিখিত সকল
পদ্ধতি বিফল হয়
তবে ডিভাইসের ফ্যাক্টরি রিসেট
অপশন ব্যবহার করুন যা আপনার
ফোনকে নতুন অবস্থায় যে রকম ছিল
সে অবস্থায় ফিরিয়ে নিবে।
তবে খেয়াল
রাখতে হবে যে এই কাজটি করার
আগে অবশ্যই
ফোনের কনটেন্টগুলোর ব্যাকআপ
রেখে নিতে হবে।

09/02/2015

চলুন জেনে নিই এন্ড্রয়েড ফোনের ব্যাটারির
আয়ু বাড়ানোর ২০টি জটিল Tips [Exclusive]

১) নতুন মোবাইল কিনে কম পক্ষে ৮-১০ ঘন্টা চার্জ
দিন।
২) খুব বেশী দরকার না হলে ভাইব্রেশন ব্যবহার
করবেন না। ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ ফুরায়।
৩)মাসে একবার ব্যাটারীর সম্পূর্ণ চার্জ শেষ
হয়ে গেলে চার্জ দিন।
৪) চার্য দেওয়ার সময় Airplane mode চালু
করে রাখুন। তাড়াতাড়ি চার্য হবে:)
৫) মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখুন।
বেশী আলো আপনার চোখের সমস্যও
করতে পারে!
৬) আমি মাসে একবার factory data reset দিই।আবার
নতুন ভাবে সাজাই। এতে ভাইরাস বা ম্যালওয়ার দূর
হয়ে যায় এবং মোবাইল ব্যাটারি দুটোই সুস্থ থাকে।
আপনারা যারা অতিরিক্ত স্মার্টফোন ইউজার
তারা প্রতি সাপ্তাহে একবার রিসেট
দিতে পারেন।
৭) সব সময় সেটের অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
৮) যাদের গেমস খেলা বা মুভি দেখার সময়
বাইরে থেকে কল আসার সম্ভাবনা কম তারা Airplane
mode চালু করে গেম খেলুন বা মুভি দেখুন।
৯) অকারণে ব্লু-টুথ,ইন্টার নেট,ওয়াইফাই অন
করে রাখবেন না।
১০) নেটওয়ার্ক সিগন্যাল বারবার সার্চ করলেও
বেশি ব্যাটারি ক্ষয়। সুতরাং এটি থেকে বিরত থাকুন।
১১) ঠাণ্ডা স্থানে মোবাইল ফোন রাখুন। অর্থাৎ
স্বাভাবিক তাপমাত্রায়। বেশি গরম স্থানে মোবাইল
ফোন রাখবে না।
আমি একটা আইপিএস-এর ওপর ব্যাটারি রেখেছিলাম।
পরে আমার ফোনের ১৩টা বাজছে।
১২) চার্জ থেকে খুলার জন্য আগে সকেট
থেকে চার্জার খুলবেন তারপর মোবাইলের
কেব্ল খুলবেন ।
১৩) চার্জের সময় মোবাইল অফরাখা ভাল ( বিশেষ
করে নতুন মোবাইলের জন্য ) ।
১৪) ব্যাটারির আয়ু ১৫-৩০% থাকলে চার্জ দিবেন এর
আগেও না পরেও না ।
১৫) লম্বা সময় ধরে চার্জার লাগিয়ে রাখবেন না ।
আমারা অনেকেই রাতে ঘুমানোর সময়
চার্জে দিয়ে ঘুমাই, এতে করে ফুল চার্জ
হওয়ার পরও অনেক্ষন চার্জার কানেক্ট থাকে । এ
অভ্যাস ত্যাগ করুন, না হলে ব্যাটারীর ক্ষতি হবে ।
১৬) WiFi, Location Services, Bluetooth, কানেকশন
মোবাইল নেট কানেকশন
থেকে বেশী ব্যাটারি ব্যবহার হয়
যদিও WiFi, Location Services, Bluetooth, কানেকশন
অনেক যায়গায় সহজে ও বিনা পয়সায় ব্যবহার করা যায়।
তাই নেহাত প্রয়োজন না হলে WiFi, Location
Services, Bluetooth, কানেকশন বন্ধ করে রাখুন
তাতে আপনার ব্যটারির লাইভ সেইভ হবে।
১৭) Wall paper যদি animated বা motion
ওরিয়েন্টেড হয় তাহলে তা ডিজেবল করে রাখুন।
১৮) বিভিন্ন ব্যাটারি সাপোর্টেড ইউটিলিটি সফটওয়্যার
ফ্রি পাওয়া যায় তা ব্যবহারকরতে পারেন।
১৯) ডেইলি মেইলে প্রকাশিত এক
রিপোর্টে জানা যায়, বিশেষজ্ঞদের মতে,
স্মার্টফোনের ব্যাটারি ১০০% পর্যন্ত চার্জ করা ঠিক
নয়! বরং এর চার্জ সব সময় ৪০-৫০% এর উপরে রাখার
পরামর্শ দেয়া হয়েছে। অর্থাৎ, আপনার ফোনের
ব্যাটারির চার্জ সবসময়
৪০-৮০ শতাংশের মধ্যে রাখলে সেটাই তার
পারফর্মেন্সের জন্য সর্বোত্তম হবে।
এমনকি ওয়্যারলেস চার্জিং এড়িয়ে চলার পরামর্শও
দেয়া আছে এতে।
২০)লাইভ ওয়ালপেপার বা ভিবিন্ন অপ্রয়োজনীয়
সফটওয়ার ইনস্টল থেকে বিরত থাকুন।মনে রাখবেন
যত কম সফটওয়ার ইনস্টল
থাকবে মোবাইল তত বেশী দ্রুততর
হবে এবং ব্যাটারি কম খরছ হবে। সর্বশেষ একটাই
সমাধান সেটা হল পাওয়ার ব্যাংক!
পোস্টি প্রয়োজন মনে হলে Like এবং শেয়ার
করুন।

04/02/2015

যার্ম বা রেম খালি রাখার সবচেয়ে সহজ
উপায় !!

রেম খালি রাখা খুবই জরুরী । কারন রেম
ফুল হয়ে গেলে ফোনের পার্ফনমেন্স
কমে যায় । এর থেকে মুক্তি পাওয়ার
সবচেয়ে সহজ উপায় ……

প্রথমে Satting > Apps > Rurning Apps এ যান
। গিয়ে যেসব এপস চলছে সেগুলু স্টপ করুন ।
তারপর ক্লিয়ার কেচে দিন
এবং নটিফিকেশন এর টিক চিহ্ন তুলে দিন ।
ব্যাস কাজ শেষ । এখন আর সেই এপস চালু
হবে না ।

ধন্যবাদ সবাইকে !!

02/02/2015

অ্যান্ড্রয়েড ফোন এর গতি বাড়ান !!

বেশ কিছু দিন ব্যবহারের পর যে কোন
অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবের
পারফর্মেন্স ধীরে ধীরে কমতে শুরু
করে। গতি কমা ছাড়াও অন্যান্য
কমান্ড নিতে দীর্ঘ সময় নিয়ে থাকে।
অনেকেই হয়তো ভেবে থাকেন
ডিভাইস পুরনো হয়ে গেছে কিংবা ফোন
নষ্ট হয়ে গেছে।
কিন্তু আসলে এটা হয়ে থাকে ডিভাইসের
অভ্যন্তরে বিভিন্ন ফাইল
জমে যাওয়ার কারণে। খুব সহজেই
আমরা এ সমস্যা থেকে মুক্তি পারি।
এজন্য আপনাকে নিচের কয়েকটি কাজ
করতে হবে।

** ডেভেলপার অপশন চালু করা**

ডিভাইসের গতি বৃদ্ধি করার জন্য
প্রথমেই আপনার ফোনে ডেভলপার
অপশন চালু করতে হবে। এজন্য ফোনের
সেটিংস অপশন থেকে অ্যাবাউট
ফোনে যেতে হবে। সেখান
থেকে ফোনের বিল্ড নম্বরে বার কয়েক চাপ
দিতে হবে। তাহলেই
আপনার ফোনে ডেভলপার অপশন চালু
হবে। এরপর বাকি কাজগুলো ধাপে ধাপে করলেই
আপনার ফোনের গতি বৃদ্ধি পাবে।

** অ্যানিমেশন ঠিক করা**

ডিভাইসের গতি কমে যাওয়ার অন্যতম
কারণ ফোনের অ্যানিমেশন।
অ্যানিমেশন অতিরিক্ত পরিমাণ
বেশি হলে ফোনের গতি কমে যায়। এ
কারণে কমিয়ে রাখতে হবে।
সবচেয়ে ভালো হয় অ্যানিমেশন বন্ধ
করে দিলে। এটা করার জন্য
আপনাকে সেটিংস থেকে ডেভলপার
অপশনে ঢুকতে হবে। সেখান
থেকে উইন্ডো অ্যানিমেশন স্কেল
খুঁজে বের করে তা কমিয়ে দিতে হবে।

** ব্রাউজার ক্যাশ পরিষ্কার করা**

অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্রাউজার
ক্যাশ ধীরে ধীরে ফোনের
গতি কমিয়ে দেয়। ফোনের
গতি বৃদ্ধি করতে হলে আপনাকে ব্রাউজারের
ক্যাশ পরিষ্কার করতে হবে। এজন্য
আপনার অ্যান্ড্রয়েড
ডিভাইসের বাউজারের সেটিংস
অপশনে যেতে হবে। সেখান
থেকে ক্লিয়ার ক্যাশ অপশন থেকে সব
কিছু মুছে ফেলতে হবে।

**অপ্রয়োজনীয় অ্যাপস আনইন্সটল ও অকার্যকর
করা**

অ্যান্ড্রয়েডে অনেক অ্যাপস
থাকে আমাদের যেগুলোর প্রয়োজন
পড়ে না। এসব কিন্তু ঠিকই ফোনের
র্যাম দখল করে স্পিড কমিয়ে ফেলে।
তাই এসব অ্যাপসকে হয় আনইন্সটল
করে দিতে হবে না হয় অকার্যকর
করে দিতে হবে।

** অ্যাপের ক্যাশ ডিলিট করা**

ডিভাইসের বেসিক সেটিংস থেকেই
আপনি কাজটি করতে পারেন।
তবে সেটা আপনার জন্য কঠিনও
হতে পারে। এজন্য অ্যান্ড্রয়েড
অ্যাসিসট্যান্স ব্যবহার করতে পারেন।
উপরের ছবির মত করে খুব সহজেই
অ্যাপ্লিকেশনের ক্যাচ ডিলিট
করতে পারবেন যা আপনার ফোনের
গতি বৃদ্ধিতে সহায়তা করবে।

** অ্যাপস আপডেট রাখা**

অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো আপডেট
রাখা খুব জরুরি। আপডেট
না রাখলে আপনার ফোনের গতি মন্থর
হওয়ার কারণ হতে পারে এই
অ্যাপসগুলো। এ জন্য আপনাকে তেমন
কিছুই করতে হবে না।
যে কোনো অ্যাপসের নতুন আপডেট
আসলে সেই অ্যাপসটি আপনার
কাছে অনুমতি চাইবে। আপনার কাজ শুধু
সেটাকে অনুমতি দেয়া। অবশ্য
সেজন্যে আপনাকে কিছু পরিমাণ
ডাটা খরচ করতে হবে।
অপ্রয়োজনীয় ওয়াইগেট ডিলিট করা
ডিভাইসের গতি বৃদ্ধি করার জন্য
অপ্রয়োজনীয় ওয়াইগেট ও পেজগুলোও
ডিলিটি করা বুদ্ধিমানের কাজ হবে।
কারণ এগুলো প্রয়োজন ছাড়াই
মেমোরি দখল করে রাখে।

** নতুন লাঞ্চার ইন্সটল করা**

গুগল প্লে-স্টোরে অসংখ্য লাঞ্চার
পাবেন সেগুলোর
মধ্যে রেটিং দেখে পছন্দমত
একটি ইন্সটল করে ফেলুন।
ডিভাইসের স্টক লাঞ্চারের
থেকে এসব লাঞ্চারে তুলনামূলক
বেশি গতি পাবেন। গতি বৃদ্ধি ছাড়াও
বাড়তি হিসেবে অনেক লাঞ্চারেই
আপনি ফোনের চেহারা নিজের
মতো করে সাজানোর সুযোগ পাবেন।

সূত্রঃ গুগল ডক

30/01/2015

এন্ড্রয়েড এর ৪০ টি গুরুত্বপূর্ণ
সিকিউরিটি কোড যা আপনার লাগবেই!
যেকোন সময়ে আপনার কোড
গুলো প্রয়োজন হতে পারে তাই শেয়ার
করে টাইমলাইনে রেখে দিতে পারেন।
* #06 # – IMEI নাম্বার প্রদর্শন করবে।
*2767*3855 # – ফ্যাক্টরি রিসেট কোড
( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
* #* #4636 #* #* - ফোন
এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
* #* #273282*255*663282* #* #* -
সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার
কোড।
* #* #197328640 #* #* – সার্ভিস টেস্ট
মোড কোড।
* #* #1111 #* #* – FTA সফটওয়্যার
ভার্সন ।
* #* #1234 #* #* – PDA এবং firmware
ভার্সন।
* #* #232339 #* #* – Wireless LAN টেস্ট
কোড।
* #* #0842 #* #* – ব্যাক লাইট ও
ভাইব্রেসন টেস্ট কোড।
* #12580*369 # - সফটওয়্যার
এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
* #* #2664 #* #* – টাচ স্ক্রীন টেস্ট
কোড।
* #9900 # – সিস্টেম ডাম্প মোড।
* #9090 # – ডায়াগনস্টিক কনফিগারেশন।
* #* #34971539 #* #* –
ক্যামেরা ইনফর্মেশন।
* #872564 # – ইউএসবি লগিন কন্ট্রোল।
* #301279 # – HSDPA/HSUPA কন্ট্রোল
মেনু।
* #7465625 # – ফোন লক স্ট্যাটাস।
* #* #7780 #* #* – ফ্যাক্টরি রি-স্টোর
সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম
ডাটা মুছে যাবে।
*2767*3855 # – ফ্যাক্টরি ফরম্যাট
সেটিং। সকল ইন্টারনাল
এবং এক্সটারনাল
ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-
ইন্সটল হবে।
* #* #4636 #* #* – ফোন
এবং ব্যাটারি ইনফর্মেশন।
* #* #273283*255*663282* #* #* -
ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড,
ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ
করা যাবে।
* #* #197328640 #* #* - সার্ভিস মোড
কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর
জন্য।
* #* #7594 #* #* – এই কোড আপনার
ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট
পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।
* #* #8255 #* #* - G Talk সার্ভিস মনিটর
কোড।
* #* #34971539 #* #* -
ক্যামেরা ইনফর্মেশন।
ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন
টি ব্যবহার করবেন না। এতে আপনার
ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।
W-LAN, GPS and Bluetooth Test Codes:
* #* #232339 #* #* OR * #* #526 #* #*
OR * #* #528 #* #* – W-LAN টেস্ট কোড।
টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার
করুন।
* #* #232338 #* #* - ওয়াইফাই ম্যাক
এড্রেস।
* #* #1472365 #* #* - জিপিএস টেস্ট।
* #* #1575 #* #* - আরেকটি জিপিএস টেস্ট
কোড।
* #* #232331 #* #* – Bluetooth টেস্ট
কোড।
* #* #232337 #* # - Bluetooth ডিভাইস
ইনফর্মেশতেস
* #* #0588 #* #* - প্রক্সিমিটি সেন্সর
টেস্ট।
* #* #0* #* #* - এলসিডি টেস্ট।
* #* #2664 #* #* – টাচ স্ক্রীন টেস্ট।
* #* #2663 #* #* - টাচ স্ক্রীন ভার্সন।
* #* #0283 #* #* – প্যাকেট লুপ ব্যাক।
* #* #0673 #* #* OR * #* #0289 #* #* -
মেলোডি টেস্ট।
@ . * #* #3264 #* #* - র্যাম ভার্সন টেস্ট

28/01/2015

ANDROID এর হার্ডওয়্যার এর পাঁচটি গুরুত্বপূর্ন টিপস:
দিনকে দিন ANDROID ব্যাবহারকারীদের
সংখ্যা বাড়ছে॥
তাই,এর যত্ন সম্পর্কে সবার অবগত হওয়া দরকার॥
1.যথাসম্ভব ঠান্ডা ও শুকনো যযায়গায় রাখূন।
2.পরিষ্কার করতে টিস্যু বা চশমার কাপড় ব্যাবহার করুন।
3.পানি বা ভেজা কিছু ফোনে ছোঁয়াবেন না।
4.টাচ্ যদি (blood)হয়,তাহলে শাহাদত আন্গুল ব্যবহার
করুন।
5.আপনাদের অনেকেই বড় ফাইল ডাউনলোড করার
সময় বরফ
ব্যাটারি কাভারের উপর দিয়ে রাখেন।কিন্তু,এতে ভিতরের ও
বাইরের তাপমাত্রায় অসামনজস্য দেখা দেয়॥
এটি পরিহার
করুন।

23/01/2015

কম্পিউটারের সামনে বসার সময়
যে যে বিষয় শুলো খেয়াল রাখতে হবে।
▬ ▬ ▬ ▬
► কম্পিউটারের মনিটর চোখ থেকে অন্তত
২০ থেকে ২৬ ইঞ্চি দূরে থাকবে।
► মনিটরের একেবারে ওপরের বিন্দুও যেন
চোখের সমান্তরালে থাকে, জোর করে উঁচু
হয়ে যেন দেখতে না হয়।
► কম্পিউটার টেবিলের
নিচে পা দুটি যথেষ্ট আরাম
করে জায়গা পাবে,
গাদাগাদি করে থাকবে না।টেবিলের
উচ্চতা হবে কনুইয়ের সমান্তরাল।
► কি-বোর্ড ও মাউসের জায়গাটি আপনার
ঊরুর ১ থেকে ২ ইঞ্চি ওপরে থাকবে।
► কবজি সোজা ও বাহু মেঝের ঠিক ৯০
ডিগ্রি কোণে থাকবে।
► মনিটর এমন জায়গায় স্থাপন করুন,
যেখানে অতিরিক্ত আলোর জন্য
চোখে চাপ পড়বে না। যেমন
জানালা থেকে একটু দূরে।
► একটানা বেশি সময় ধরে একই
ভঙ্গিতে বসে কাজ করবেন না। কাজের
মধ্যে বিশ্রাম নিন। অফিসে দু-এক পাক
ঘুরে আসুন।
► ক্লান্ত
লাগলে দাঁড়িয়ে মাংসপেশিগুলো টান
টান করে নিন। মাসল স্ট্রেচিংয়ের কিছু
নিয়ম আছে: দাঁড়িয়ে হাত মাথার ওপর
নিয়ে টান টান করুন। মাথা এক দিকের
কাঁধের ওপর হেলে কিছুক্ষণ ধরে রাখুন,
এবার উল্টো দিকেও তা করুন।
► কাঁধ দুটোকে কানের কাছাকাছি উঁচু
করে ধরুন, কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।
► হাত দুটো মুঠো করে সামনে টান টান
করে আড়মোড়া ভাঙার মতো করে সামনে-
পেছনে আনুন।
► মাঝে মাঝে মনিটর
থেকে দৃষ্টি ফিরিয়ে বাইরে সবুজ
কোনো দৃশ্যে চোখ রাখুন ও চোখের বিশ্রাম
নিন।

Address

Magura
7600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Computer & Android Expert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share