The Next Generation Technology

The Next Generation Technology Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Next Generation Technology, Electronics, Manda.

04/05/2020

প্রতিনিয়ত উদ্ভাবনী ধারণা দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। উদ্ভাব...

ফোনটি আসল না নকল চিনবেন কীভাবে?আর কি করেই বা তা আপনারা বুঝতে পারবেন।আসলে চারিদিকে এত আসল নকলের মাঝে এখন সব কিছুরই নকল হচ...
14/03/2020

ফোনটি আসল না নকল চিনবেন কীভাবে?
আর কি করেই বা তা আপনারা বুঝতে পারবেন।
আসলে চারিদিকে এত আসল নকলের মাঝে এখন সব কিছুরই নকল হচ্ছে, আর এক্ষেত্রে আপনি হয়ত একটি দামি ফোন কিনলেন আর বুঝতেও পারলেন না যে সেটি নকল ...কোন দিক কোন সমস্যা হলে বা আর কিছুতে আচমকাই যেদিন বুঝলেন সেদিন আর করার কিছু থাকল ন। তাই আগে থেকেই সাবধান হওয়া ভাল। আর আজকে আমরা আপনাদের আসল নকল ফোন চেনার উপায় বলব।
তবে তা বলার আগে আপনাদের বলে রাখি যে চীনে স্যামসাংয়ের অনেক হাই এন্ড ফোনেরও নকল করা হয়। ANTUU 2017 সালে নক অফ স্মার্টফোন রিপোর্ট অনুসারে স্যামসাং স্মার্টফোন গত বছর 36% র বেশি নকল হয়েছে আর এই তালিকায় আইফোন, হুয়াওয়ের মতন একাধিক ব্র্যান্ডের ফোনের নাম আছে। ‘
চীনে যখন এত বড় বড় ব্র্যান্ডের নামি দামি ফোনের এই হারে নকল হয় তখন আমাদের দেশেও যে ফোন নকলের বাজার নেই তা নয়। হয়ত সেই নিয়ে কোন তথ্য বা ডকুমেন্ট এখন আমাদের কাছে নেই কিন্তু যদি না বুঝে সেই নকল ফোনের কোন ফোনই আপনার হাতে আসে তখন? তাই আগে থেকেই সাবধান হওয়া ভাল।

বাইরের ডিজাইন:
প্রথমেই নকল ফোন দেখে চেনার উপায় এর বাইরের ডিজাইন। নকল ফোনে বটন প্লেসমেন্ট আলদা হয় আর বেজেলও অন্য রকমের মনে হতে পারে বা সন্দেহজনক মনে হতে পারে। ফোনে ক্যামেরা প্লেসমেন্ট সন্দেহজনক হতে পারে । তবে এত সহজে ডিজাইন দেখে চেনা খুব মুস্কিল। তবে এভাবেই ফোন চেনা শুরু করা উচিৎ।

আপনারা যদি কোন দোকান থেকে ফোন কেনেন তবে সবার আগে আপনাদের ফোন অন করে দেখা উচিৎ। আর তা যদি না করেন তবে ফোনে পরে সমস্যা হতে পারে।
আর যদি ফোন অন করে সবার আগে আপনারা UI কোম্পানির থিমে আছে কিনা দেখা উচিৎ। আসল আর নকলের পার্থক্য এখানেই দেখা যাবে।
আসল ফোনের পারফরমেন্স এখানে দরকার, আসল ফোনে সব থেকে বড় জিনিস ফোন কেনার পরেই বোঝা যায়।

টেস্ট না করার ভুল:
যদি কারও থেকে কোন পুরনো ফোন কিনছেন তবে সেই ফোনটি ভাল করে দেখে নেওয়া উচিৎ। মানে কেনার আগে কয়েকদিন ব্যাবহার করে দেখা দরকার (যদিও এ সুযোগ পাওয়া যায় না তেমন) এই সময়ে যদি কোন সমস্যা দেখা যায় তখন সেই ফোন না নিয়ে বা পুরো টাকা দেবেন না। আর এই সময়ে ফোনের বাইরের কন্ডিশান দেখুন আর এর পারফরমেন্স এসব দেখা যাবে।

হার্ডওয়্যার:
আপনারা যদি কোন ফোন নেন তবে সবার আগে সেই ফোনের হার্ডওয়্যার কোম্পানির আসল হার্ডওয়্যারের সঙ্গে দেখা দরকার। ধরুন 4GB র‍্যাম আর হাই এন্ড প্রসেসারের ফোন আর এর সঙ্গে কোন পরিচিত GPU আছে। আর স্টোরেজের বিষয়েও আপনারা প্রথমেই জানবেন। আর তাই ফোন নেওয়ার সময়ে এই জিনিস দেখে নেওয়ার দরকার। যদি এসবে মিলে যায় ত ভাল আর না মিললে সাবধান।

CPU-Z বেঞ্চ চালিয়ে দেখুন:
ফোন কেনার পরে একবার তাতে বেঞ্চমার্ক চালিয়ে দেখা দরকার, এর থেকে আপনারা ফোনের হার্ডওয়্যার কি আর তা আসল কিনা।

IMEI নাম্বার:
ফোনের IMEI নামার দেখা দরকার যদি এখানে কোন চেঞ্জ চোখে পড়ে তবে সাবধান।

যদিও আপনারা ফোন কেনার আগে অনেক দেখে শুনে তা কিনে থাকেন, তারপরও আমরা আপনাদের জন্য এই আর্টিকেলের মাধ্যমে আবারও ফোন কেনার বিষয়ে কিছু জিনিস আর কিছু সচেতনতা অবলম্বন করা উচিৎ সেই বিষয়ে বললাম।

First Look! A new Mobile Filmmaking Phone is coming!Latest Samsung S20 Ultra 5G.What we like about this camera is the fo...
12/02/2020

First Look! A new Mobile Filmmaking Phone is coming!
Latest Samsung S20 Ultra 5G.

What we like about this camera is the following,

*World's first 8K video recording on a smartphone, Now that's 4X the size of 4K video!
*100x Space Zoom
*120Hz Fast Display
*2.9X Bigger sensor than previous model (S10)
*108MP Main Camera
*48MP Telephoto Secondary Camera
*New 3 phone variant (S20,S20+, S20 Ultra 5G)

❤❤
06/02/2020

❤❤

South Korean tech giant Samsung recently made Bangladesh swell with pride after it started manufacturing its flagship smart device Galaxy Note10+ in its local plant, in a testament of the massive technological advancement of the country’s mobile device assembling industry.

SAMSUNG GALAXY NOTE 10 LITE এর S-PEN এ ফোনের অন্যতম বড় বৈশিষ্ট্য!! এই ম্যাজিক S-PEN এর মাধ্যমে কি কি করা যায়?স্যামসাং তা...
28/01/2020

SAMSUNG GALAXY NOTE 10 LITE এর S-PEN এ ফোনের অন্যতম বড় বৈশিষ্ট্য!! এই ম্যাজিক S-PEN এর মাধ্যমে কি কি করা যায়?

স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনের কিছু লাইট ভার্সন মডেল বের করে চলেছে, আর এই তালিকায় আছে তাদের জনপ্রিয় Note সিরিজের ফোনের লাইট ভার্সনও। সম্প্রতি Samsung Galaxy Note 10 Lite ফোনটি লঞ্চ করা হয়েছে। এর মেইন ভেরিয়েন্টের মতন এই ফোনেও আপনারা পাবেন নোট সিরিজের জনপ্রিয় S-Pen!!! এই ফোনটি এখন সেলে না এলেও অনেক দেশে এখন প্রি বুক করা যাচ্ছে।6.7 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে যুক্ত ইনফিনিটি O ডিসপ্লের ফোনটি প্রিমিয়াম লুকের একটি দারুন ফোন।
Samsung Galaxy Note 10 LIte ফোনটি কেনার ইচ্ছে থাক বা না থাক ফোনের লাইট ভার্সন বাজেটের মধ্যে হোক বা বাইরে, কিন্তু এই দারুন ফোনের কিছু সেরা জিনিস বিষয়ে নিশ্চয়ই জানা দরকার।
S-PEN:
প্রথমেই আপনাদের জানিয়েছি যে এই ফোনেও কোম্পানি দিয়েছে S-Pen। এই S-pen Samsung নোট সিরিজ ফোনের সব থেকে জনপ্রিয় ফিচার বা ফ্যাক্ট। এই পেন যে শুধু স্টাইল স্টেটমেন্ট তা নয় বরং এই S পেন দিয়ে আপনারা একাধিক কাজ করতে পারবেন। এই পেনের টিপ বা নিবের মতন অংশটি 0.7mm এর আর এই ফোনে প্রেসার লেভেল 4096। এই পেন দিয়ে যেমন ছবি আঁকা, নোট নেওয়ার মতন কাজ করতে পারবেন তেমনি এই পেনটিকে আপনারা রিমোট কন্ট্রোল হিসাবেও ব্যাবহার করতে পারবেন, এর মাধ্যমে গান শুনতে পারবেন, মানে গান শোনার সময়ে একে রিমোট কন্ট্রোল হিসাবে ব্যাবহার করতে পারবেন। এটি সিঙ্গেল প্রেসারে চালু আর বন্ধ হয় আর যদি S পেনে ডাবাল প্রেসার দেন তবে এটি পরের ট্র্যাকে চলে যায়। এই S পেনের মাধ্যমে আপনারা সহজেই কিছু নিজের হাতে লিখে তা হাতে লেখা অবস্থায় কাউকে পাঠাতে বা সেভ করতে যেমন পারবেন তেমনি তা লিখে একে সেভ টেক্সট করতে পারবেন।এই ফোনের স্ক্রিনে আপনারা সব সময়ে কিছু না কিছু লিখতে পারবেন, PENUP অ্যাপে আপনারা সোশাল নেটওয়ার্কের জন্য কিছু একে তা নিজের ক্রিয়েটিভ পেজে দিতে পারবেন। আর এর সঙ্গে এখানে কিছু আপলোড করে তা দিয়ে সোশাল মিডিয়ার লাইক কমেন্ট শেয়ারের মতন অপশান গুলি পাবেন।
ক্যামেরা:
ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা। এই তিনটি ক্যামেরাই 12মেগাপিক্সালের হলেও এই ফোনের ক্যামেরা গুলি আলাদা আলাদা ফাংশানে এসেছে। ফোনের মেইন 12Mp র ক্যামেরা আল্ট্রা ওয়াইড ক্যামেরা যুক্ত, ফোনের দ্বিতীয় 12MP এর ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার আর সঙ্গে ফোনের তৃতীয় 12MP এর ক্যামেরাটি টেলিফটো লেন্সের। মানে এই ফোনে প্রো মোডে বা পোট্রেড মোড যাতেই ছবি তুলুন ক্যামেরা 12Mp এর হলেও তার ফাংশান আলাদা আলাদা। Note 10 Lite ফোনের ফ্রন্টে আছে একটি 32MP এর ক্যামেরা। যা ফোনের বিখ্যাত পাঞ্চ হোল সিস্টেমে দেওয়া হয়েছে। তবে এই পাঞ্চ হোল কিন্তু অন্যান্য ফোনের পাঞ্চ হোলের মতন ফোনের ডান বা বাঁ দিকে অবস্থিত না এই পাঞ্চ হোল ক্যামেরা ফোনের স্ক্রিনের একদম মাঝামাঝি করে অবস্থিত।
এবার ফোনের S Pen এ Galaxy Note 10 Lite ফোনের ফ্রন্ট ক্যামেরা অপারেটারের আরও কিছু ফেসিলিটি দেওয়া হয়েছে। ফোনের ক্যামেরার সামনে এটি রেখে আপনারা আপনাদের পোজ ঠিক করে তার পরে S Pen এর মাধ্যমে সহজেই শট নিতে পারবেন।

ব্যাটারি:
Samsung Galaxy Note 10 Lite ফোনে আছে একটি 4500mAh এর ব্যাটারি, এই ব্যাটারিটি 25W সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি আপনারা পাবেন 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এবং 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে। ফোনটি অরোরা গ্লো, অরোরা ব্ল্যাক আর অরোরা রেড কালার অপশানে পাওয়া যাবে।

S20 Ultra 5G
20/01/2020

S20 Ultra 5G

Actual Image Of Samsung Galaxy S20+ [Galaxy S11+] With 5G Leaks
13/01/2020

Actual Image Of Samsung Galaxy S20+ [Galaxy S11+] With 5G Leaks

Clutter-free. Trouble-free. Wire-free synergy. Galaxy Book Ion features Wireless PowerShare so your Galaxy devices stay ...
18/11/2019

Clutter-free. Trouble-free. Wire-free synergy. Galaxy Book Ion features Wireless PowerShare so your Galaxy devices stay charged-up, while your desk space opens up.

সম্প্রতি জানা গেছে যে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S10 আর নোট 10 সিরিজের লাইট ভার্সান লঞ্চ করবে।  আগেই  Gala...
21/10/2019

সম্প্রতি জানা গেছে যে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S10 আর নোট 10 সিরিজের লাইট ভার্সান লঞ্চ করবে। আগেই Galaxy Note 10 Lite (SM-N770F)আর Galaxy S10 Lite (SM-G770F) বিষয়ক খবর পেয়েছিলাম। আর শ্যামমোবাইল অনুসারে গ্যালাক্সি S10 Lite ফোনটি প্রথমে পেন্ট জাবসের সঙ্গে দেখা গেছে আর পরে এটি হোয়াইট, ব্ল্যাক আর ব্লু কালার অপশানে দেখা গেছে আর ভবিষ্যতে এই ডিভাইস সবুজ আর হলুদ রঙে দেখা যেতে পারে।Samsung Galaxy S10 Lite ফ্ল্যাগশিপ ফোনের সিরিজ Galaxy S10 য়ের নতুন ভার্সান এই জন্য যে এই ডিভাইস টি প্রিজম কালার-প্রিজম ব্ল্যাক, প্রিজম ব্লু আর প্রিজম হোয়াইট কালারে কেনা যাবে।আর এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে বলা যায় যে এই Samsung Galaxy S10 Lite ফোনটি আসলে Galaxy A91 য়ের রিব্র্যান্ড ভার্সান হবে। সম্ভবত এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট থাকবে আর এটি 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে আসবে আর এই ডিভাইসের স্টোরেজ এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত করা যাবে। আর হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের স্যামসাং UI তে চলবে।
Samsung Galaxy S10 Lite ফোনে সম্ভবত 6.7 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে থাকবে যা 1080x2400 পিক্সাল রেজিলিউশানের ফবন। আর ফোনের রেয়ারে তিনটি ক্যামেরা থাকবে যা 48MP র মেন ক্যামেরার সঙ্গে 12MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর একটি 5MP র ডেপথ সেন্সারের সঙ্গে আসবে। আর এই ফোনের ফ্রন্টে সম্ভবত 32MP র ক্যামেরা থাকবে।

SAMSUNG GALAXY A50 ফোনটি নতুন আপডেট এসেছে:অক্টোবর মাসের শুরুতেই  স্যামসাং তাদের ফোন Samsung Galaxy A50 ফোনের জন্য অক্টোব...
02/10/2019

SAMSUNG GALAXY A50 ফোনটি নতুন আপডেট এসেছে:
অক্টোবর মাসের শুরুতেই স্যামসাং তাদের ফোন Samsung Galaxy A50 ফোনের জন্য অক্টোবর সিকিউরিটি প্যাচ নিয়ে এসেছে। স্যামসাং গ্যালাক্সি A50 ফোনে আপনি সেপ্টেম্বর মাসের সিকিউরিট প্যাচ পাননি তবে এই ফোনটি এবার সিকিউরিটি আপডেট পেয়েছে। আর এই ফোনটি যদি আপনারা কিনতে চান তবে এই ফোনটির জন্য একটি নতুন অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হয়েছে। আর এই আপডেটে ফোনে অক্টোবর মাসের সিকিউরিটি প্যাচ আছে।আমরা যদি SamMobile য়ের একটি রিপোর্ট দেখি তবে এই ফোনের আপডেট ভার্সান নাম্বার A505FNXXS2ASJ1 আর এটি শুধু ইউক্রেন, উজবেকিস্তান, সুইজারল্যান্ড, কাজাকিস্থান আর দক্ষিণ ইউরোপরের কিছু দেশে এই আপডেট দিয়েছে। আর এই আপডেট এই ফোনের কিছু বাগ ফিক্স করবে আর এর সঙ্গে এর পার্ফর্মেন্সও ভাল করবে। আর আপনারা যদি এই আপডেট না পান তবে সেটিংস> সফটোয়্যার আপডেট> য়ে গিয়ে তা চেক করতে পারেন আর এর সঙ্গে আপনারা ডাউনলোড আর ইন্সটল করে নিতে পারবেন।

Address

Manda

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Next Generation Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category