90s Gearhub

90s Gearhub Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 90s Gearhub, Pukharia, Ghior, Manikganj.

ট্রাভেলিং, সাইক্লিং, এবং প্রজুক্তিগত বিভিন্ন সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয়।
শপের ঠিকানাঃ পুখরিয়া বাজার, ঘিওর, মানিকগঞ্জ।
আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন।

সারাদিনের ক্লান্তি শেষে একজন পুরুষ মানুষ তেমন কিছুই চায়না।সন্তান, ওয়াইফ, মা-বাবা, ভাই ব্রাদার, আত্নীয় স্বজন, পাড়া প্...
30/08/2026

সারাদিনের ক্লান্তি শেষে একজন পুরুষ মানুষ তেমন কিছুই চায়না।

সন্তান, ওয়াইফ, মা-বাবা, ভাই ব্রাদার, আত্নীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার আবদার আর প্রয়োজন পূরণ করতে করতে এই বো****দা প্রাণী আধমরা হয়ে কোনমতে দুনিয়াতে সার্ভাইব করে। মরে তো গেছে অনেক আগেই, মিথ্যে বেঁচে থাকার অভিনয় এরা খুব ভাল করতে পারে। পুরুষ বাঁচে আর কয়দিন।

দিনশেষে এতটুকুই চাওয়া এট লিষ্ট পরিবারের সবাইকে নিয়ে যেন ভাল থাকতে পারে।

সারাক্ষণ সবার জন্য কত কিছুই করার চেষ্টা করেন, একদিনের "না" শব্দটাই সারাবছরের খোটা হয়ে গেঁথে যায় সবার অন্তরে। অথচ এই "না" এর পিছনের গল্পটা থেকে যায় অজানা।

হ্যাঁ বাসায় যারা থাকেন, বাড়ি ঘর সামাল দেয়া, রান্নাবান্না করা, বাচ্চা কাচ্চা সামলানো এইগুলোও অনেক কঠিন কাজ, তবে এই কাজগুলো কিন্তু নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে।

এট লিস্ট পুরুষ মানুষের মত ---- রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, বস/ম্যাডামের ঝাড়ি অপমান সহ্য করে, হকারী করে, মারামারি করে, দালালী করে, চাঁদাবাজি করে, চুরি ছিনতাই করে, অবৈধ ব্যবসা করে, নানা পর্যায়ে নানা ধরনের লাইফ রিস্ক নিয়ে এত প্যারা নিতে হয়না।

প্রতিটা পুরুষ দিনশেষে কারোর বাবা, কারোর স্বামী, কারোর সন্তান - তার পেশা যাই হোকনা কেন।

হয়তো প্রতিটি দিনের শেষেই মনে হয়, নাহ্ আর পারছি না। কিন্তু দায়িত্ব নামের কঠিন এক শব্দ বাধ্য করে আগের দিনের একই রুটিন পুনরাবৃত্তি করাতে।

এরা না বড়ই অদ্ভুত প্রাণী, কিছু হলেও কাদতেঁ পারেনা। খুব কষ্টেও হাসে, আবার খুব আনন্দেও হাসে, কারণ এই একটা জিনিসই বড় সম্বল যেটাকে আঁকড়ে ধরে সারাজীবন অভিনয় করে কোনমতে টিকে থাকা যায়।

ঠিক এভাবে চলতে চলতেই কোন এক সময় দেখা যায় বড় কোন রোগে রোগাক্রান্ত হয়ে হাসপাতালের বেডে চিকিৎসাধীন। তারপর একদিন মালাকুল মাউত এসে বলে "কুল্লু নাফসীন যা ইকাতুল মাউত"

এটাই দায়িত্বশীল পুরুষের জীবন।
সো? স্মাইল এন্ড এনজয় ইয়োর জার্নি। 🙂

৪৭ কিলোমিটারের সুন্দর একটি রাইড ছিল! পেয়ারা বাগান থেকে ফ্রী পেয়ারা, ৪ গ্লাস আখের রস, ট্রাক ড্রাইভারের থেকে পানি খাওয়া...
29/08/2026

৪৭ কিলোমিটারের সুন্দর একটি রাইড ছিল!

পেয়ারা বাগান থেকে ফ্রী পেয়ারা, ৪ গ্লাস আখের রস, ট্রাক ড্রাইভারের থেকে পানি খাওয়া আর রাস্তা ভর্তি ফ্যান ফলোয়ার 😁 আর কি চাই ! 😎🚴🚴

আমার নেশা দুই চাকায়, হয় প্যাডেলে না হয় ফুয়েলে। 😊 আপনার নেশা কোনটা ?
29/08/2026

আমার নেশা দুই চাকায়, হয় প্যাডেলে না হয় ফুয়েলে। 😊 আপনার নেশা কোনটা ?

ফজরের পর এখনো মক্তবে ডাকে,সম্মানিত এলাকাবাসী আপনাদের সন্তানদেরকে দ্বীনি এলেম শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিন। কিন্তু...
29/08/2026

ফজরের পর এখনো মক্তবে ডাকে,
সম্মানিত এলাকাবাসী আপনাদের সন্তানদেরকে দ্বীনি এলেম শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিন।

কিন্তু কেউ যায়না, গেলেও হাতে গোনা কয়েকজন।

ক্লাস ফাইভের ১ জন নয় প্রায় ১০ জন বাচ্চাকে জিজ্ঞাসা করলাম সুরাহ ফাতেহা পারো ? বলে পারি, বলতে বললাম লজ্জা নাকি লাগে, জোর করে এটা ওটা খাওয়ানোর কথা বলে একজনকে বলিয়েই ছাড়লাম কিন্তু ঠিকমত তিলাওয়াত করতে পারলো না।

আচ্ছা এই দায় গুলো কার ? আপনার আমার সন্তান পড়ুক না স্কুলে অথবা ইংলিশ মিডিয়াম, দ্বীনি জ্ঞান শিক্ষা করা তার জন্য একেবারেই জুলুম হয়ে গেল ?

আফসোস !
৯৫ ভাগ মুসলিমের দেশে প্রায় সবাই আমরা ইসলাম এর বিপক্ষে কিছু বললে কল্লা ছিঁড়ে ফেলতে চাই, ভেঙেচুরে আগুন লাগিয়ে দিতে চাই।

অথচ আমরা নামাজ পড়িনা, সুদ ছাড়িনা, মিথ্যা ছাড়িনা,মানুষকে ঠকানো ছাড়িনা, কথা দিয়ে কথা রাখিনা, নেশা ছাড়িনা, গরীবের উপর জুলুম করা ছাড়িনা, দূর্নীতি ছাড়িনা, রাষ্ট্রের নিয়ম কানুন মানিনা, ভাল কর্মের পরিবর্তে শুধু বাজে কর্মের প্রতিযোগীতায় ২৪/৭ লেগে থাকি আর বলি আল্লাহ্ আমার/আমাদের সাথেই কেন এমন হয়, কেন এই দেশে জন্ম হল আমার, ভাগ্য কেন এত খারাপ হল আমার।

অনেস্টলী, অনেক বড় একটা ইচ্ছে ছিল আমার মত করে আমার এলাকার ভাই ব্রাদারদের নিয়ে একটা বাইক ট্যুর দিবো। এমনিতে যত জায়গাতেই...
28/08/2026

অনেস্টলী, অনেক বড় একটা ইচ্ছে ছিল আমার মত করে আমার এলাকার ভাই ব্রাদারদের নিয়ে একটা বাইক ট্যুর দিবো। এমনিতে যত জায়গাতেই ট্যুর দিয়েছি, ফ্রেন্ড সার্কেল, বা অফিস কলিগরাই বেশী ছিলেন।

এইতো গত শুক্রবারের ঘটনা, ঘুড়ে এলাম মিঠামইন থেকে। ইনশা আল্লাহ্ সামনে ভাই ব্রাদার নিয়ে আরো অসংখ্য ট্যুর হবে। 💚💚💚

মূলত ট্যুরে নিজেদের পরিচিত মুখ থাকলে মজার লেভেলটাই চেঞ্জ হয়ে যায়। 💚💚💚

কুয়াকাটার জন্য প্রস্তুতি চলছে ইনশা আল্লাহ্ নেক্সট মান্থ। 💚💚💚

Address

Pukharia, Ghior
Manikganj

Opening Hours

Monday 07:00 - 21:30
Tuesday 07:00 - 21:30
Wednesday 07:00 - 21:30
Thursday 07:00 - 21:30
Saturday 07:00 - 21:30
Sunday 07:00 - 21:30

Telephone

+8801676127709

Alerts

Be the first to know and let us send you an email when 90s Gearhub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 90s Gearhub:

Shortcuts

Share