25/10/2018
ব্রডব্যন্ড ইন্টারনেট সেবা গ্রহীতার প্রতি আকূল আবেদন -
আমরা যারা নেটের বিজনেস করি তারা প্রতিনিয়ত একটা মানষিক চাপে থাকি যখন ক্লায়েন্টের কাছ থেকে ফোন আসে, তার প্রথম কনর্ভাসেশান থাকে "প্রতিদিন ফোন দিতে ভালো লাগেনা, নেট এত স্লো ক্যন?"
এলাকা ভেদে ১ এমবি ৫০০ থেকে ১০০০ টাকার একটা লাইন নিয়া বাড়ির পিসি, ট্যাব, গোটা কয়েক স্মার্ট ফোন, স্মার্ট টিভি কানেক্ট করেন, এত্তগুলান ডিভাইজ চলতে গেলে কতটা নেট স্পিড প্রয়োজন হয় ক্লায়েন্ট কি তা জানেন? আবার কিছু নিচুমনা গ্রাহক পাশের বাসার আপু, ভাবি, আংকেল, দোস্তরে পাসওয়ার্ড দেন. অথবা ১৫ জনরে ভাড়া দেন. মাথাপিছু ১০০ কইরা নেন, কালেকশন ১,৫০০. নিজের লাইন ফাও. এর উপরে ৫০০ টাকা লাভ. সন্ধ্যার পর ১৫ জন মিলে একসাথে চালিয়ে ইন্টারনেট অফিস এ ফোন দিয়ে ঝাড়ি মাইরা কন লাইন স্লো। এই সব ছেচড়া ব্যাবসা আর স্বভাব খুব তাড়াতাড়ি ত্যাগ করেন. মোবাইল ফোনে যেমন একটা IMEI Number থাকে তেমনি আপনার রাউটারের ও একটা আইডেন্টিটি আছে, যেইটারে MAC Address বলে. POLICE অথবা RAB আপনাদের ওই MAC Address নিয়ে আমাদের কাছে আপনাদের খুঁজতে আসবে (যদি আপনার ওয়াইফাই চালায়া কেউ কোনো আকাম করে). তখন ডিরেক্ট আমরা আপনার কুন্ডলি হাজির করবো, যেটা আমাদের কাছে সংরক্ষিত আছে।
সবার উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের আইটিসি আইন বড় শক্ত, নিজেরই অজান্তে নিজের সর্বনাশ করেন না। আপনার কানেকশান অন্যকে শেয়ার দিলেন সে বুঝে অথবা না বুঝেই আইটিসি আইন ভায়লেট করলেই বিটিআরসি আপনাকেই ধরবে, যা তাদের নিয়ন্ত্রনাধীন, তাই সময় আছে যারে তারে ওয়াইফাই পাসওয়ার্ড দেয়া থেকে বিরত থাকেন. নি সহায়তা করুন।