20/10/2026
ডিরিক ম্যান: রিগের সবচেয়ে উঁচু পয়েন্টে ঝুঁকির কাজ
শুরুতেই সোজাসাপটা বলে নিচ্ছি...ড্রিলিং রিগে কাজ করা এমনিতেই খুব একটা সহজ বিষয় নয়।আর সেই রিগের সবচেয়ে উঁচু জায়গায় উঠে কাজ করতে হলে ব্যাপারটা আরও ভয়ংকর মনে হতে পারে।বিশেষ করে যারা প্রথমবার রিগের ছবি বা ভিডিওতে একজন মানুষকে অনেক উপরে দাঁড়িয়ে থাকতে দেখেন,তাদের মাথায় প্রথম প্রশ্নটাই আসে, "এত উপরে মানুষটা উঠলো কিভাবে?" আর দ্বিতীয় প্রশ্ন, "এখানে দাঁড়িয়ে কাজ করে কীভাবে?" আসলে সেই মানুষটাকেই আমরা সাধারণভাবে "Derrickman" বা ডিরিক ম্যান বলে থাকি।নামটা শুনতে যতটা সাধারণ,তার কাজটা কিন্তু ততটা সাধারণ নয়।
একটা দৃশ্য কল্পনা করুন...ভোররাত।চারপাশে অন্ধকার,শুধু রিগের বিশাল আলোয় পুরো ড্রিল ফ্লোরটা আলোকিত।নিচে Driller তার কনসোলে বসে আছেন,পাম্পের প্রচণ্ড শব্দে চারপাশ কাঁপছে,আর বিশাল steel structure-এর গায়ে বাতাস এসে ধাক্কা খাচ্ছে।সেই সময় কয়েকশো ফুট উপরে derrick-এর ভিতরে একজন মানুষ দাঁড়িয়ে আছেন।মাথায় হেলমেট,শরীরে harness,হাতে gloves।নিচে তাকালে পুরো rig floor-টা ছোট ছোট মনে হচ্ছে।তার চারপাশে steel structure,pipe এবং drilling equipment।একদিকে অন্ধকার সমুদ্র বা মরুভূমির মতো বিশাল খোলা এলাকা,অন্যদিকে কয়েকশো ফুট নিচে সহকর্মীরা।কিন্তু এতকিছুর মাঝেও তার চোখ equipment-এর দিকে।কারণ সে সেখানে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করতে যায়নি,তার কাজ আছে!
ড্রিলিং রিগের একেবারে উপরের দিকে যে বিশাল কাঠামোটা দেখা যায়,সেটাই মূলত Derrick।এই কাঠামোর অনেকটা উপরের অংশে থেকেই ডিরিক ম্যানকে তার দায়িত্ব পালন করতে হয়।রিগের নিচ থেকে তাকালে জায়গাটা খুব একটা বড় মনে হয় না,কিন্তু উপরে উঠলে বোঝা যায় আসল ব্যাপারটা!চারপাশে বিশাল খোলা জায়গা,নিচে অনেক দূরে রিগ ফ্লোর,আর বাতাস তো আছেই।সেখান থেকে নিচের মানুষগুলোকে ছোট ছোট মনে হয়।একজন সাধারণ মানুষের জন্য শুধু ওই উচ্চতায় দাঁড়িয়ে থাকাটাই হয়তো ভয়ংকর অভিজ্ঞতা হতে পারে।কিন্তু একজন ডিরিক ম্যানকে সেখানে দাঁড়িয়ে শুধু দৃশ্য দেখলেই হয় না,বরং অত্যন্ত মনোযোগ দিয়ে নিজের কাজ করতে হয়।
ডিরিক ম্যানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে drilling operation-এর সময় বিভিন্ন equipment এবং drilling fluid system-এর সঙ্গে কাজ করা।সহজ ভাষায় বললে,জাহাজে যেমন প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা দায়িত্ব থাকে,রিগেও তেমন।Driller নিচে থেকে drilling operation পরিচালনা করেন আর ডিরিক ম্যান তার দায়িত্বের জায়গা থেকে প্রয়োজনীয় equipment এবং mud system-এর কাজগুলো সামলান।বিশেষ করে drilling mud-এর circulation, mud tank, pumps এবং related equipment-এর দিকে তাকে নিয়মিত নজর রাখতে হয়।কারণ drilling operation-এ mud কোনো সাধারণ তরল নয়;এটা পুরো drilling process-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।কাজেই সামান্য ভুলও বড় সমস্যার কারণ হতে পারে।
এখন ভাবুন,আপনি কয়েকশো ফুট উপরে দাঁড়িয়ে আছেন।নিচে বিশাল machinery চলছে,চারপাশে steel-এর structure আর বাতাসের শব্দ।এর মধ্যেই radio-তে নিচ থেকে Driller-এর call আসলো।আপনাকে equipment-এর একটা বিষয় check করতে হবে।আপনি harness এবং fall protection ঠিকঠাক আছে কিনা নিশ্চিত করে ধীরে ধীরে নিজের position-এ এগিয়ে গেলেন।নিচে তাকানোর দরকার নেই,কারণ নিচে তাকালে হয়তো নিজের উচ্চতাটাই বেশি মনে হবে!আপনার পুরো মনোযোগ তখন কাজের দিকে।কয়েক মিনিট পর radio-তে আবার confirmation গেলো—"Checked." নিচে operation চলতে থাকলো।এই কয়েকটা মিনিটই বাইরে থেকে দেখলে খুব সাধারণ মনে হতে পারে,কিন্তু ওই কয়েকশো ফুট উপরে থাকা মানুষটার জন্য প্রতিটা movement হিসেব করে করতে হয়।
কারণ ডিরিক ম্যানের কাজের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে তার উচ্চতায় কাজ করা।রিগের mast বা derrick-এর উপরের দিকে ওঠার জন্য নির্দিষ্ট access system থাকে।সেখানে ওঠার সময় এবং উপরে কাজ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে safety।কারণ আপনি যতই অভিজ্ঞ হন না কেন,উচ্চতা কাউকে ছাড় দেয় না!একটু অসাবধানতা,একটু ভুল footing কিংবা equipment-এর সামান্য সমস্যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।এজন্য fall protection,full body harness,proper attachment এবং অন্যান্য safety procedure মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।রিগে "Safety First" শুধু দেয়ালে লিখে রাখার জন্য নয়,এটা বাস্তব জীবনের ব্যাপার।
অনেক সময় আবহাওয়াও ডিরিক ম্যানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।রিগের উপরের দিকে বাতাসের প্রভাব নিচের তুলনায় বেশি অনুভূত হতে পারে।ঠান্ডা,বৃষ্টি কিংবা প্রচণ্ড গরমের মধ্যেও কাজের প্রয়োজন হতে পারে।তবে আবহাওয়া এবং operation-এর condition অনুযায়ী কাজের পদ্ধতিও পরিবর্তন করা হয়।সবকিছুর পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে risk assessment এবং proper communication।ডিরিক ম্যান একা নিজের ইচ্ছেমতো কাজ করেন না।রিগের অন্যান্য crew member-এর সঙ্গে constant communication রেখেই কাজ করতে হয়।কারণ কয়েকশো ফুট উপরে থাকা একজন মানুষের ছোট্ট একটি ভুল নিচে থাকা অনেক মানুষের জন্যও বিপদ তৈরি করতে পারে।
এখন প্রশ্ন আসতে পারে,এত ঝুঁকির কাজ মানুষ করে কেন?আসলে যেকোনো পেশার মতো এখানেও training,experience এবং অভ্যাস একটা বড় ব্যাপার।যে মানুষটা প্রথম দিন রিগে আসে,তার কাছে হয়তো ওই উচ্চতা ভয়ংকর মনে হবে।কিন্তু ধীরে ধীরে training নিতে নিতে এবং experienced মানুষের কাছ থেকে কাজ শিখতে শিখতে ভয় অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।তবে অভ্যাস হয়ে গেছে মানেই যে ঝুঁকি শেষ হয়ে গেছে,তা কিন্তু নয়।বরং experienced মানুষরাই জানেন কোথায় কতটা সাবধান হতে হয়।রিগে সাহসী হওয়ার চেয়ে disciplined হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগতভাবে আমি মনে করি,ডিরিক ম্যানদের কাজটা বাইরে থেকে যতটা রোমাঞ্চকর মনে হয়,ভেতর থেকে ততটাই দায়িত্বশীল।অনেকে শুধু রিগের উপরের দিকে তাকিয়ে বলে, "ভাই,এত উপরে উঠে কাজ করেন! ভয় লাগে না?" আসলে ভয় থাকাটাই স্বাভাবিক।ভয় একেবারে না থাকলে মানুষ অসতর্ক হয়ে যেতে পারে।বরং ভয়কে নিয়ন্ত্রণ করে safety procedure মেনে কাজ করাটাই আসল দক্ষতা।সাগরে কাজ করা নাবিক যেমন ঢেউকে ভয় না পেয়ে নিয়ম মেনে কাজ করে,ডিরিক ম্যানও তেমনি উচ্চতাকে ভয় না পেয়ে নিজের দায়িত্ব পালন করেন।
শেষ কথা হচ্ছে,রিগের সবচেয়ে উঁচু পয়েন্টে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে হয়তো আমাদের কাছে ব্যাপারটা সিনেমার দৃশ্যের মতো মনে হয়।কিন্তু তার প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে training,experience,safety এবং বিশাল দায়িত্ব।উপরে দাঁড়িয়ে সে শুধু নিজের জন্য কাজ করে না,তার কাজের সঙ্গে পুরো drilling operation-এর অনেক কিছুই জড়িত থাকে।কাজেই ডিরিক ম্যানকে শুধু "অনেক উপরে উঠে কাজ করা একজন মানুষ" হিসেবে দেখলে তার পেশাটাকে ছোট করে দেখা হবে।আসলে সে রিগের এমন একজন গুরুত্বপূর্ণ কর্মী,যার কাজের জন্য উচ্চতার পাশাপাশি মাথাটাকেও সবসময় ঠান্ডা রাখতে হয়।আর আমার কাছে এখানেই এই পেশার আসল কঠিন দিক—উচ্চতায় ওঠা যতটা কঠিন,সেই উচ্চতায় থেকেও স্বাভাবিকভাবে নিজের দায়িত্ব পালন করাটাই তার চেয়েও কঠিন।