SopnoPuron-IT Institute

SopnoPuron-IT Institute আপনার স্বপ্ন পূরণে
আমরা আছি আপনার পাশে।
“স্বপ্নপূরণ আইটি ইনস্টিটিউট”

16/09/2024
অনেক কষ্টের পর ফ্রিল্যান্সিংয়ে সফল মেয়েটি..ঘরে বসেই প্রতি মাসে আয়:গড়ে ২,০০,০০০ (দুই লক্ষ টাকা)।-রিপোর্ট: প্রথম আলো নিউ...
23/01/2024

অনেক কষ্টের পর ফ্রিল্যান্সিংয়ে সফল মেয়েটি..
ঘরে বসেই প্রতি মাসে আয়:
গড়ে ২,০০,০০০ (দুই লক্ষ টাকা)।

-রিপোর্ট: প্রথম আলো নিউজ।
বিস্তারিত পড়ুন..
https://www.prothomalo.com/technology/freelancing/e4nxjk4hu6..

22/01/2024

ফ্রিল্যান্সিং করে মাসে কোটি টাকা আয়
সাবিনা-মনির দম্পত্তির..

স্যার একটা কথা কমু?-কি? বল..!-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?-কেন? কি করবা?-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগ...
21/01/2024

স্যার একটা কথা কমু?
-কি? বল..!
-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?
-কেন? কি করবা?
-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বি না।
-কেন?
-তরকারি নাই। আর লবণ দিয়া ভাত খাইতে পারি না।
তাই খাইতে পারি নাই।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন
লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মায় কইছে ইস্কুল ছুটির পর গেলে কচু
রাইন্ধা রাখব। হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।
মায় খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?
হ্যাঁ যাব। যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।
তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে
না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। এমন অনেক
বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে
পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার!
সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ
গুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন??
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো
নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে
গায়ে দিয়ে ঘুরে
বেড়াই। ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক
টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ কিরণমালা,
কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা
দেন। তখন বলি-ভাংতি নাই। মাফ কর। গার্লফ্রেন্ডকে
নিয়ে চাইনিজ এ
অনেক-ই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না অথচ
গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন।
তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। ঐ
গরীব লোক গুলোর অপরাধ কি?
অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার
চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।

আসুন আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এদের পাশে দাড়াই, আমাদের টাকা থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি।
আল্লাহ তা'আলা আমাদের তাওফীক দিন.
আমিন...

Collected

ছবিটি মনযোগ দিয়ে দেখেছেন? নেটে পাওয়া একটা ঘটনা :--- এক ভাই অফিস শেষ করে সে তার বাসায় ফিরছিলেন!  সিঁড়ি দিয়ে উঠার সময় ...
03/08/2023

ছবিটি মনযোগ দিয়ে দেখেছেন? নেটে পাওয়া একটা ঘটনা :--- এক ভাই অফিস শেষ করে সে তার বাসায় ফিরছিলেন! সিঁড়ি দিয়ে উঠার সময় দেখে ছোট্ট একটি মেয়ে মোবাইল এ কার্টুন দেখছে! তাকে জিজ্ঞেস করা হলো তুমি এখানে কেন বসে আছো???
ছোট্ট শিশুটি উত্তর দিলো, " স্যার আমার মা এই বাসায় কাজ করে।"
সেই সময় ছোট্ট শিশুটির মা বেরিয়ে আসলো! মেয়েটার মাকে জিজ্ঞেস করলো মেয়েটাকে কেন বাইরে বসিয়ে রাখেন? মেয়েটার মা তখন বলল স্যার আমি তো কাজের বুয়া আর কাজের বুয়ার ছেলেমেয়েদের স্যারদের ঘরে ঢোকা নিষেধ!!!
ওনাকে জিজ্ঞেস করলাম," তো আপনি এখানে কত ঘন্টা কাজ করেন ?
উনি বলল ,"স্যার আমি তিনটা বাসায় কাজ করি আর চার ঘণ্টা করে প্রত্যেকটা বাসায় কাজ করতে হয়।"
ভাই উনাকে আবারও প্রশ্ন করল, "প্রত্যেকটা ঘরের বাইরে কি আপনার মেয়েকে রাখেন?
উনি বলল , "না!! দুইটা ঘরের বাইরে আমার মেয়েকে বসিয়ে রাখি আর একটা ঘরে আমার মেয়েকে ঢুকতে দেয়!!! "

কি আশ্চর্য লাগছে তাইনা??? কিন্তু এটাই বাস্তবতা। আমরা অনেকেই অনেক পড়াশোনা করে শিক্ষিত হই বটে... কিন্তু তা সার্টিফিকেট অর্জনের জন্য। মন ও মনন থেকে মানবিক শিক্ষায় শিক্ষিত আমরা হতে পারিনি।
এটা তো কিছুই না। প্রায়ই নিউজ আসে কাজের মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেছে জনৈক বাসার মালিক বা গৃহিণী।
আমাদের বিবেক জাগ্রত হোক। পৃথিবীটা হোক সবার জন্য।

আপনি কি জানেন, হরিণ এক লাফে ১৩ হাত যায়। আর বাঘ যায় ১২ হাত। তবুও হরিণটি বাঘের শিকারে পরিনত হয়।  কারণ ! হরিণটি দৌড়াবার সম...
18/11/2022

আপনি কি জানেন, হরিণ এক লাফে ১৩ হাত যায়। আর বাঘ যায় ১২ হাত। তবুও হরিণটি বাঘের শিকারে পরিনত হয়।

কারণ ! হরিণটি দৌড়াবার সময় বার বার পিছনে তাকিয়ে দেখে বাঘ টি পিছনে আছে কি না ?
যার ফলে তার গতি কমে যায়। কিন্তু বাঘটি অবিরাম তার সামনের লক্ষেই ছুটতে থাকে। এই তো আরেকটু গেলেই হরিণটাকে ধরে ফেলবো, যার ফলে তার গতি আরো বেড়ে যায়। এভাবেই একটা সময় বাঘটা তার লক্ষে পৌছে হরিনটাকে শিকার করে ফেলে...

ঠিক তেমনি আপনার জীবনের লক্ষে পৌঁছানোর সময় অনেক বাঁধা বিপত্তি আসতেই পারে, কিন্তু পিছনে ফিরে না তাকিয়ে সামনের লক্ষের দিকে এগিয়ে যাবেন..
সাফল্য আপনার আসবেই, ইনশাআল্লাহ।

ফ্রিল্যান্সিং কাকে বলে ?ফ্রিল্যান্সিং একটি ইংরেজী শব্দ। এর বাংলা অর্থ হলো- মুক্ত পেশা বা  স্বাধীন পেশা। কোন নির্দিষ্ট সম...
13/11/2022

ফ্রিল্যান্সিং কাকে বলে ?

ফ্রিল্যান্সিং একটি ইংরেজী শব্দ। এর বাংলা অর্থ হলো- মুক্ত পেশা বা স্বাধীন পেশা। কোন নির্দিষ্ট সময় ছাড়া, নির্দিষ্ট বেতন ছাড়া, কোম্পানির বা মালিকের কোন কাজ অনলাইনে সম্পুর্ন করে টাকা ইনকাম করাকে ফ্রিল্যান্সিং বলে।

#ফ্রিল্যান্সিং কেনো করবো?

ফ্রিল্যান্সিং হলো একটি জব/চাকরির মতোই। আমরা যখন কোনো কোম্পানিতে কাজ করতে যায় তখন কি করি ?
ঐ কোম্পানির সার্কুলার দিলে আমরা জবের জন্য আবেদন করি, সিভি সাবমিট করি এবং জবটি হয়ে গেলে আমরা ঐ কোম্পানির নির্দিষ্ট দায়িত্ব পালন করে থাকি এবং প্রতি মাসে একটা স্যালারি/বেতন পেয়ে থাকি।
তেমনি ফ্রিল্যান্সিং হলো একটা জব।
অনলাইনে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মানুষদেরকে হায়ার করে বা খোঁজে নিয়ে নিজেদের কোম্পানির বিভিন্ন কাজ করিয়ে থাকে।
কয়েকটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে:
যখন কোনো নতুন কোম্পানি তৈরি হয়, তখন তার একটা লোগো/ ব্যানার/ ভিজিটিং কার্ড ডিজাইন দরকার। তো সেই কোম্পানি একজন গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার/খোঁজ করে।

আবার সেই কোম্পানির একটা ওয়েবসাইট এর প্রয়োজন পরে, তাই তারা একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার কে হায়ার করে করে কাজ করিয়ে নেই।

আবার কোম্পানি বা কোম্পানির কোন পণ্য অনলাইনের মাধ্যমে সমগ্র বিশ্বে প্রচার করার জন্য একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার/খোঁজ করে।

অর্থাৎ আপনার যেই কাজে দক্ষতা আছে বা ভবিষ্যতে যেই কাজটি আপনি শিখবেন সেই কাজ অনলাইনের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে করে দিবেন এবং সেই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে/কাজের পারিশ্রমিক দিবে।

তবে আমরা সাধারণত অনলাইনের বাহিরে যেই জব গুলো দেখি, তার সাথে ফ্রিল্যান্সিং এ কিছু পার্থক্য আছে। আর সেটি হচ্ছে, আমরা সাধারণত যারা জব করি তারা একটা নির্দিষ্ট জব করি এবং নির্দিষ্ট সময় ধরে অফিস করি এবং মাস শেষে একটা নির্দিষ্ট স্যালারি পাই।

তবে ফ্রিল্যান্সাররা অনলাইনে কোনো প্রতিষ্ঠান এর ফিক্সড/নির্দিষ্ট জব করে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির বিভিন্ন কাজ করে থাকে। তারা নির্দিষ্ট কোন সময় মেনে কাজ করে না। তারা কন্ট্রাক্ট ব্যাস কাজ করে। এবং মাসে প্রায় অনেকবার পেমেন্ট/কাজের পারিশ্রমিক পেয়ে থাকে।

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এর সবথেকে বড় সুবিধা হলো, এটি একটি স্বাধীন পেশা। আপনি ঘরে বসেই খুব সহজেই ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনাকে প্রতিদিন অফিস করতে হবেনা। অফিসের বস এর হুকুম শুনতে হবে না।
এক কথায় আপনিই আপনার বস।

তো ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বেই আপনাকে কোনো একটি নির্দিষ্ট কাজ বা স্কিল খুব ভালো ভাবে শিখতে হবে।
সেটি হতে পারে...
১/ ডিজিটাল মার্কেটিং।
২/ ডাটা এন্ট্রি।
৩/ লিড জেনারেশন।
৪/ এসইও।
৫/ কম্পিউটার অফিস প্রোগ্রাম।
৬/ গ্রাফিক্স ডিজাইন।
৭/ ভিডিও এডিটিং।
৮/ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট।
৯/ অ্যাপ ডেভেলপমেন্ট।
১০/ অ্যাফিলিয়েট মার্কেটিং।
১১/ সিপিএ মার্কেটিং।..... ইত্যাদি।

* এইসব বিষয়গুলোর মধ্যে যে কোন এক বা একাধিক বিষয়ের উপর যোগ্যতা অর্জন করে অনলাইনে ফ্রিল্যান্সিং করে অনেক বড় সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।
আর আপনাকে আপনার স্বপ্ন পূরণে সহযোগিতা করতে চলে এসেছে
"স্বপ্নপূরণ আইটি ইনস্টিটিউট"
আপনি যেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চান। আমাদের সাথে আপনার ইচ্ছার কথা শেয়ার করে "স্বপ্নপূরণ আইটি ইনস্টিটিউট" থেকে পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারেন।
আমরা আপনাকে সঠিক প্রশিক্ষণ দিয়ে সঠিক গাইডলাইনের মাধ্যমে সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আপনি প্রায়ই দেখবেন রাস্তার ধারে আবর্জনায় শুয়ে থাকা "কুকুর" গাড়ির পিছনের দিকে ধেয়ে কিছু দূর থেকে ঘেউ ঘেউ করে চেঁচায়। এই...
13/11/2022

আপনি প্রায়ই দেখবেন রাস্তার ধারে আবর্জনায় শুয়ে থাকা "কুকুর" গাড়ির পিছনের দিকে ধেয়ে কিছু দূর থেকে ঘেউ ঘেউ করে চেঁচায়।

এই "কুকুর" আপনার গাড়ি চুরি করতে চায় না, গাড়িতে বসতে চায় না, এবং গাড়ি চালাতেও চায় না, শুধু ঘেউ ঘেউ করা তার স্বভাব।

আপনি যখন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, দেখবেন তখন আপনি একই স্বভাবের কিছু লোক তাদের কোন লাভ ছাড়া-ই শুধু শুধুই "বাধাঁ" সৃষ্টি করার চেষ্টা করছে।

তাই আপনি আপনার লক্ষ্যের পথে চলুন এবং এই সব লোকদের সাথে ঝামেলায় জড়িয়ে সময় নষ্ট না করে এড়িয়ে চলুন! দেখবেন আপনি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন।

"সফলতা" আপনার অপেক্ষা করবে ইনশাআল্লাহ ❤️

ক্লাস চলাকালীন শুরু হোক আপনার অল্প অল্প আয়। "স্বপ্নপূরণ আইটি ইনস্টিটিউট" আপনাদের জন্য নিয়ে এসেছে নামমাত্র অল্প খরচে অতি ...
08/11/2022

ক্লাস চলাকালীন শুরু হোক আপনার অল্প অল্প আয়।

"স্বপ্নপূরণ আইটি ইনস্টিটিউট" আপনাদের জন্য নিয়ে এসেছে নামমাত্র অল্প খরচে অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একসঙ্গে ৪টি কোর্স:-

১/ কম্পিউটার অফিস প্রোগ্রাম
(কম্পিউটার প্রশিক্ষণ) ও ফ্রিল্যান্সিং,
২/ গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং,
৩/ ডাটা এন্ট্রি ও ফ্রিল্যান্সিং,
৪/ লিড জেনারেশন ও ফ্রিল্যান্সিং।
এই কোর্সগুলো করে আপনি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে ল্যাপটপ/কম্পিউটার ও মোবাইল দ্বারা ইনকাম করতে পারবেন।.. এমনকি আপনি চাইলে সরাসরি কোন অফিস বা কোম্পানিতে চাকরি করতে পারবেন অথবা বাজারে একটি দোকান দিয়ে কম্পিউটারে কাজ করেও
অনেক টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ।
* আপনি যদি এই কোর্সগুলো সম্পন্ন করে ধৈর্য ধরে কাজে লেগে থাকেন তাহলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আস্তে আস্তে অন্যদের মতো আপনিও ২০-৩০ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকারও বেশি ইনকাম করতে পারবেন প্রতি মাসে ইনশাআল্লাহ।
* যাদের জন্য এই কোর্স:-
ঘরে বসে অনলাইনের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রী, চাকুরীজীবী, কর্মহীন যুবক-যুবতি, এমনকি গৃহিণীরাও তাদের অবসর সময়কে কাজে লাগিয়ে ঘরে বসেই আউট ইনকাম করতে পারবেন এবং নিজেকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে পারবেন।.. এই কোর্সগুলোতে শেখানো হবে, আপনি কিভাবে অনলাইন মার্কেটপ্লেস থেকে কম্পিউটার/ল্যাপটপ বা মোবাইল এর মাধ্যমে ইনকাম করবেন।
_________________
* ক্লাস যেভাবে হবে:-
(Zoom) জুম সফটওয়্যার এর মাধ্যমে অনলাইনে লাইভ ক্লাস হবে, (একদম সরাসরি সামনে বসে ক্লাস করার মতই)।.. কম্পিউটার/ল্যাপটপ এমনকি মোবাইল দিয়েও ক্লাস করা যাবে। শুধু আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
_____________
* আমাদের থেকে যেসব সুবিধা পাবেন:-
* লাইভ ক্লাসের পাশাপাশি প্রতিটি ক্লাস এর রেকর্ডেড ভিডিও পাবেন।
(কোন কারনে কোন ক্লাস যদি মিস করে ফেলেন তাহলে ভিডিও ক্লাসটি দেখে শিখতে পারবেন)।
* ইনকাম না করা পর্যন্ত ফুল সাপোর্ট পাবেন।
* মোবাইল এর মাধ্যমে ক্লাস করা ও আয় করার সুযোগ।
* দেশের যেকোন প্রান্ত থেকে ক্লাস করার সুযোগ।

_______________
* কোর্সের মেয়াদ: ৪ মাস।
* ক্লাসের সময়: সপ্তাহে তিন দিন,
শনি, সোম, বোধ অথবা রবি মঙ্গল, বৃহঃবার।
রাত ৯ টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

* কোর্স ফি:-
"স্বপ্নপূরণ আইটি ইনস্টিটিউট" এ একসঙ্গে ৪টি কোর্সে ৯০% ডিসকাউন্টে মাত্র ২০০০ (দুই হাজার) টাকায় ভর্তি চলছে।
(যে কোর্সগুলোর আলাদা আলাদা হিসেব করে
ফি- প্রায় ২০,০০০ (বিশ হাজার) টাকা)।

এই ডিসকাউন্ট অফারটি সীমিত সময়ের জন্য।
২০০০ টাকার অফারটি চলবে আগামী ১৮/১১/২০২২ পর্যন্ত।. এই নির্ধারিত তারিখের পরে যারা ভর্তি হবেন তাদেরকে একসঙ্গে এই ৪টি কোর্সে ৭৫% ডিসকাউন্টে ৫০০০ (পাঁচ হাজার) টাকা দিয়ে ভর্তি হতে হবে। এবং এই ৫০০০ টাকার অফারটি ক্লাস শুরু হওয়ার আগের দিন পর্যন্ত সীমাবদ্ধ।

* ক্লাস শুরু:- ০৩/১২/২০২২ইং।

অতএব দেরি না করে আজই প্রতিষ্ঠানের পেইজে মেসেজ দিয়ে অথবা আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করে নিন!!
* ভর্তি নিশ্চিত হলে আপনাকে প্রাইভেট গ্রুপে এ্যাড করা হবে এবং আপনাকে একটি স্টুডেন্ট আইডি দেওয়া হবে।

🏢 অফিসের ঠিকানাঃ
জনাব শামসুল হক সাহেবের বাড়ি,
নীচ তলা (ফ্ল্যাট নং-১),
আড়াইহাজার, নারায়ণগঞ্জ, ঢাকা।
মোবাইলঃ 01634-218125..(Whatsapp, imo)
বিভিন্ন সময় বিভিন্ন কোর্স বা বিভিন্ন অফার সহ অনলাইনে ইনকামের বিভিন্ন সোর্স ও পদ্ধতি জানতে আমাদের পেজটি লাইক ও ফলো করে রাখুন!!

"স্বপ্নপূরণ আইটি ইনস্টিটিউট" আপনাদের জন্য নিয়ে এসেছে নামমাত্র অল্প খরচে অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কোর্স সমূহ:-১/ কম...
04/11/2022

"স্বপ্নপূরণ আইটি ইনস্টিটিউট" আপনাদের জন্য নিয়ে এসেছে নামমাত্র অল্প খরচে অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কোর্স সমূহ:-

১/ কম্পিউটার অফিস প্রোগ্রাম
(কম্পিউটার প্রশিক্ষণ) ও ফ্রিল্যান্সিং,
২/ গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং,
৩/ ডাটা এন্ট্রি ও ফ্রিল্যান্সিং,
৪/ লিড জেনারেশন ও ফ্রিল্যান্সিং,
৫/ ডিজিটাল মার্কেটিং,
৬/ ইউটিউব ও ফেসবুক মার্কেটিং
৭/ এসইও/গুগল টপ রেংকিং,
৮/ সিপিএ মার্কেটিং,
৯/ এফিলিয়েট মার্কেটিং,
১০/ ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং।
আরও বিভিন্ন অনলাইন ইনকাম সোর্স।
এই কোর্সগুলোর যে কোনো ২-১টি কোর্স সম্পন্ন করে আপনি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে ল্যাপটপ/কম্পিউটার ও মোবাইল দ্বারা ইনকাম করতে পারবেন।.. এমনকি আপনি চাইলে সরাসরি কোন অফিস বা কোম্পানিতে চাকরি করতে পারবেন অথবা বাজারে কোন দোকান দিয়ে কম্পিউটারে কাজ করেও অনেক টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ।
#আপনি যদি এই কোর্সগুলো সম্পন্ন করে ধৈর্য ধরে কাজে লেগে থাকেন তাহলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আস্তে আস্তে অন্যদের মতো আপনিও ২০-৩০ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকারও বেশি ইনকাম করতে পারবেন প্রতি মাসে, ইনশাআল্লাহ..।
#যাদের জন্য এই কোর্স:-
ঘরে বসে অনলাইনের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রী, চাকুরীজীবী, কর্মহীন যুবক-যুবতি, এমনকি গৃহিণীরাও তাদের অবসর সময়কে কাজে লাগিয়ে ঘরে বসেই আউট ইনকাম করতে পারবেন এবং নিজেকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে পারবেন, ইনশাআল্লাহ।.. এই কোর্সগুলোতে শেখানো হবে, আপনি কিভাবে অনলাইন মার্কেটপ্লেস থেকে কম্পিউটার/ল্যাপটপ বা মোবাইল এর মাধ্যমে ইনকাম করবেন।
_____________
আমাদের থেকে যেসব সুবিধা পাবেন:-.. লাইভ ক্লাসের পাশাপাশি প্রতিটি ক্লাস এর রেকর্ডেড ভিডিও পাবেন।
(কোন কারনে কোন ক্লাস মিস হয়ে গেলে ভিডিও ক্লাসটি দেখে শিখতে পারবেন)।.. ইনকাম না করা পর্যন্ত ফুল সাপোর্ট পাবেন। .. মোবাইল এর মাধ্যমে ক্লাস করা ও আয় করার সুযোগ। .. দেশের যেকোন প্রান্ত থেকে ক্লাস করার সুযোগ।
_________________
#ক্লাস যেভাবে হবে:-
(Zoom) জুম সফটওয়্যার এর মাধ্যমে অনলাইনে লাইভ ক্লাস হবে।.. কম্পিউটার/ল্যাপটপ এমনকি মোবাইল দিয়েও ক্লাস করা যাবে। শুধু আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
_______________
* কোর্সের মেয়াদ: ২-৬ মাস।
* ক্লাসের সময়: সপ্তাহে তিন দিন,
শনি, সোম, বোধ অথবা রবি, মঙ্গল ও বৃহস্পতিবার।
রাত ৯ টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

ক্লাস শুরু:-
প্রতি মাসের প্রথম সপ্তাহে নতুন ব্যাচের ক্লাস শুরু।

অতএব দেরি না করে ক্লাস শুরুর আগেই আমাদের পেইজে মেসেজ দিয়ে অথবা আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করে নিন!!

🏢 অফিসের ঠিকানাঃ
জনাব শামসুল হক সাহেবের বিল্ডিং,
নীচ তলা (ফ্ল্যাট নং-১),
আড়াইহাজার, নারায়ণগঞ্জ, ঢাকা।
মোবাইলঃ 01634-218125..(Whatsapp, imo).
🌎 Website: www.sopnopuronit.inst.com

Address

Araihazar
Narayanganj
1450

Alerts

Be the first to know and let us send you an email when SopnoPuron-IT Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SopnoPuron-IT Institute:

Share